আন্তর্জাতিক ক্রিকেট
চ্যাম্পিয়ন্স ট্রফিকেই কী ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে বেছে নেবেন রোহিত শর্মা? জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: একসময় “মুম্বইয়ের ক্রিকেটার হওয়ায় ভারতীয় দলে টানা খেলার সুযোগ পাচ্ছেন” এমনটাও কটাক্ষ ভেসে এসেছিল রোহিত শর্মার জন্য। এমনও অনেকে বলতেন যে মহেন্দ্র সিংহ ধোনির স্নেহধন্য হওয়ার জন্য ভারতীয় দলে নিয়মিত খেলছেন তিনি। এমনকি পরিসংখ্যানগত দিক থেকেও অনেকটাই পিছিয়ে ছিলেন রোহিত। ২০০৭ সালে ভারতীয় দলে অভিষেকের পর ২০১৩ সাল পর্যন্ত ভারতের হয়ে ৮৬টি এক দিনের ম্যাচ খেলে ১৯৭৮ রান করেছিলেন তিনি। গড় ছিল ৩০.৪৩ যেটা এত ম্যাচ খেলা একজন ক্রিকেটারের জন্য খুব ভাল নয়। তবে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমস্ত সমালোচনার জবাব দিয়ে নতুনভাবে জন্ম নিয়েছিলেন রোহিত শর্মা।
বলতে গেলে ধোনির একটি সিদ্ধান্তেই বদলেছে রোহিতের ক্যারিয়ার। ছয় নম্বর থেকে সোজা ওপেনিং করার দায়িত্ব দেওয়া হয় তাকে। মহেন্দ্র সিংহ ধোনির এই সিদ্ধান্তের কথা জানিয়ে ২০১৭ সালে একটি সাক্ষাৎকারে রোহিত বলেন, “ধোনি আমার কাছে এসে বললেন, ‘তুমি ওপেন করবে। তুমি কাট ও পুল ভাল খেল। ওপেনার হিসাবে তুমি সফল হবে।’ ধোনির এই একটা সিদ্ধান্ত আমার কেরিয়ার বদলে দিয়েছিল। ব্যাটার হিসাবে আমি আরও উন্নতি করেছিলাম”। ২০১৩ সালের সেই চ্যাম্পিয়ন ট্রফি পর থেকে ১২ বছরে মোট ১৮২টি এক দিনের ম্যাচ খেলে ৯০১০ রান করেছেন রোহিত। ওপেনার হিসেবে করেছেন ৩০টি সেঞ্চুরি। এক দিনের ক্রিকেটে দারুণ ব্যাটিংয়ের জেরেই টেস্ট দলের পাশাপাশি ভারতের সব ফরম্যাটে অধিনায়ক হয়েছেন রোহিত।
শুধু তাই নয়, ২০১৮ ক্রিকেট বিশ্বকাপেও রেকর্ড গড়েছিলেন রোহিত। একটি বিশ্বকাপে পাঁচটি শতরান করা প্রথম ব্যাটার হয়েছিলেন তিনি। গোটা প্রতিযোগিতায় করেছিলেন ৬৪৮ রান। তবে গত কয়েক বছরে খেলার ধরন বদলেছেন রোহিত। ২০২৩ সালের বিশ্বকাপেও তা দেখা গিয়েছে। তবে খেলার ধরন বদলালেও রান কমেনি রোহিতের। বিশ্বকাপে শেষ ১১টি ইনিংসে পাওয়ার প্লে-তে ১৩৫ স্ট্রাইক রেটে ৪০১ রান করেছেন রোহিত। কিন্তু গত এক বছরে ছবিটা অনেকটাই বদলেছে। লাল বলের ক্রিকেটের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও তাঁর ফর্ম খুব একটা ভাল নয়। যদিও কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানে তাঁর আত্মবিশ্বাস খানিকটা বেড়েছে। এছাড়াও সমালোচনা হচ্ছে রোহিতের ফিটনেস নিয়ে। অধিনায়কত্ব নিয়েও সমালোচনার মুখে পড়েছেন তিনি।
২০০৭ সাল থেকে মোট ১৪টি আইসিসি প্রতিযোগিতায় খেলেছেন রোহিত। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁর কাছে ১৫তম আইসিসি প্রতিযোগিতা। তবে প্রশ্ন ভেসে আসছে যে এটাই কি শেষ আইসিসি প্রতিযোগিতা রোহিতের? বিসিসিআই জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে রোহিতের ভবিষ্যৎ নিয়ে কথা বলবে তারা। দলে এখন ওপেনারের কোন অভাব নেই। ফলে যদি এই প্রতিযোগিতায় রোহিত ব্যর্থ হন, তাহলে কেরিয়ার শেষও হয়ে যেতে পারে তাঁর। ভবিষ্যতের অধিনায়কের কথা ভেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহ-অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। তবে নিজের পুরনো ছন্দে আবারও ফেরার জন্য দীর্ঘ ১২ বছর পর আবারও সেই চ্যাম্পিয়ন্স ট্রফিকেই দরকার পড়েছে রোহিতের। যেই চ্যাম্পিয়ন ট্রফি থেকে উত্থান হয়েছিল রোহিত শর্মার, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই কি কেরিয়ারকে আরও এক বার বাঁচাতে পারবেন রোহিত? সেই চাপ নিয়েই বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবেন অধিনায়ক রোহিত শর্মা।
আন্তর্জাতিক ক্রিকেট
গলে বৃষ্টির আগেই বাজিমাত, শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে সিরিজ ভারতের
অঙ্কন কর, গল: বৃষ্টি নামার মাত্র কয়েক মিনিট আগে গলে ম্যাচ শেষ করে ফেলল ভারত। পঞ্চম দিনের শেষ সেশনে শ্রীলঙ্কাকে ২০৬ রানে অলআউট করে ১৬৫ রানের জয় তুলে নিল শুভমন গিলের দল। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। একই সঙ্গে এটি ভারতের ৬০০তম পুরুষ টেস্টও ছিল।
৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৪ উইকেটে ৮৪ রান করেছিল শ্রীলঙ্কা। পঞ্চম দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশা। দু’জনের ৯৫ রানের পঞ্চম উইকেটের জুটি ভারতকে চাপে ফেলে দিয়েছিল। ডি সিলভা ৫৯ এবং দিনুশা ৮৪ রান করেন। তবে রবীন্দ্র জাদেজার বলে ডি সিলভার সুইপ মিসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এরপর বল হাতে তাণ্ডব বাঁহাতি স্পিনার মানব সুথারের। দ্বিতীয় টেস্ট খেলতে নামা ২৪ বছরের এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেন। ম্যাচে তাঁর মোট শিকার ১০। হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হলেও একই ওভারে তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন সুথার। শেষ পর্যন্ত ২০৬ রানেই থেমে যায় আয়োজক দল।
ম্যাচ শেষে কেএল রাহুল বলেন, “আমরা জানতাম একটা বড় বৃষ্টি আসতে পারে, তাই ম্যাচ শেষ করতে কোনও দেরি করতে চাইনি।” দ্বিতীয় টেস্ট শুরু হবে রবিবার কলম্বোয়।
আন্তর্জাতিক ক্রিকেট
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ৯ উইকেটে হারাল বিশ্বসেরা অজিদের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা জয় তুলে নিল নাজমুল হোসেন শান্তর দল। মাত্র ৫৭ রানের লক্ষ্য তাড়া করে চতুর্থ দিনেই ম্যাচ শেষ করে বাংলাদেশ।
মারারা ওভালে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ তোলে ৪২৬ রান। ওপেনার তানজিদ হাসান করেন দুর্দান্ত ১০১ রান। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৬৫ রান করার পাশাপাশি বল হাতেও ম্যাচের নায়ক হয়ে ওঠেন মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া লড়াই করার চেষ্টা করলেও বাংলাদেশের স্পিন ও পেস আক্রমণের সামনে শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয়ে যায় তারা। চতুর্থ দিনে মিরাজ একাই তুলে নেন আরও চারটি উইকেট। অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স এবং নাথান লায়নকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভেঙে দেন তিনি।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিনের দুর্দান্ত ১০৪ রানের ইনিংস দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিল। কিন্তু হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে গ্রিনের বিদায়ের পরই কার্যত অস্ট্রেলিয়ার জয়ের আশা শেষ হয়ে যায়।
শেষ ইনিংসে ৫৭ রানের লক্ষ্যে নেমে শুরুতেই তানজিদ হাসানকে হারালেও শাদমান ইসলাম ও মোমিনুল হক ঠান্ডা মাথায় রান তুলে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন। মোমিনুলের ব্যাট থেকেই আসে জয়সূচক রান।
২০০৩ সালের পর দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টেস্ট সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। আর সেই প্রত্যাবর্তনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানীয় দল অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল তারা।
এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়—বাংলাদেশ ক্রিকেটের ২৬ বছরের টেস্ট ইতিহাসে এটি নিঃসন্দেহে অন্যতম স্মরণীয় অধ্যায়।
আইপিএল
ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ক্রিকেটার অভিষেক পোড়েল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ধর্ষণ, অপরাধমূলক হুমকি এবং একাধিক গুরুতর অভিযোগের মামলায় গ্রেফতার হলেন বাংলার ক্রিকেটার তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সদস্য অভিষেক পোড়েল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দমদম থানার অধীন ইমামি সিটি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিংহ গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।
এক চিকিৎসাবিদ্যার ছাত্রীর অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছিল। অভিযোগকারিণীর দাবি, প্রায় তিন বছর ধরে পোড়েলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গত বছর থেকে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তাঁর আরও অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পোড়েল তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। পরে বিয়ে করতে অস্বীকার করার পাশাপাশি তাঁকে মারধর ও হুমকি দেওয়া হয়। অভিযোগপত্রে ওই তরুণী আরও দাবি করেছেন, তাঁকে জোর করে আটকে রাখা হয়েছিল, খাবার দেওয়া হয়নি এবং বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছিল। এর ফলে তিনি শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন এবং ঠিকমতো হাঁটতেও পারছিলেন না বলে অভিযোগ।
এর আগে পোড়েল অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই পুলিশ তাঁকে গ্রেফতার করে। তদন্ত চলছে। উল্লেখ্য, এর আগে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেও গিয়েছেন পোড়েল।
-
ফুটবল3 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল3 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল3 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল1 month agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
আইএসএল4 weeks agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল3 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
আন্তর্জাতিক ক্রিকেট3 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
