Connect with us

আইএসএল

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক তারকাকে দলে টেনে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইস্টবেঙ্গলের বিদেশি দলে আরও এক বড় সংযোজন। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অ্যাটাকিং মিডফিল্ডার তথা উইঙ্গার ক্রিস ইকোনোমিডিসকে আগামী দুই মরসুমের জন্য দলে নিল লাল-হলুদ। ৩১ বছর বয়সী এই ফুটবলার গত দুই মরসুমে এ-লিগের ক্লাব ম্যাকআর্থার এফসি-র হয়ে খেলেছেন।

ক্রিসের ফুটবল যাত্রা শুরু ইতালির ঐতিহ্যবাহী ক্লাব লাজিওর অ্যাকাডেমিতে। পরে তিনি খেলেছেন ইতালির সালের্নিতানা, ডেনমার্কের আরহাস জিএফ এবং অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স, পার্থ গ্লোরি ও মেলবোর্ন ভিকট্রির মতো ক্লাবে। লাজিওর যুব দলে থাকার সময়ই তাঁকে অস্ট্রেলিয়ার অন্যতম বড় প্রতিভা হিসেবে ধরা হতো। সেই কারণেই ২০১৫ সালে কোনও সিনিয়র ক্লাব ম্যাচ না খেলেই সকারুদের জার্সিতে সিনিয়র আন্তর্জাতিক ফুটবে অভিষেক হয় তাঁর।

যদিও পরবর্তীকালে প্রত্যাশামতো কেরিয়ার এগোয়নি। তবুও অস্ট্রেলিয়ার হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে দু’টি গোল করা এই অভিজ্ঞ ফুটবলার ভারতীয় ফুটবলে নিঃসন্দেহে বড় নাম। তাই তাঁকে দলে টেনে এনে ইস্টবেঙ্গল যে বড়সড় বার্তা দিল, তা বলাই যায়। নতুন মরসুমে ক্রিস ইকোনোমিডিসের অভিজ্ঞতা ও সৃজনশীলতা লাল-হলুদের আক্রমণভাগকে কতটা সমৃদ্ধ করে, এখন সেটাই দেখার।

আইএসএল

এফসি গোয়াতেই থাকছেন সন্দেশ ঝিঙ্গান

Published

on

সব জল্পনার অবসান ঘটিয়ে এফসি গোয়াতেই থেকে যাচ্ছেন ভারতের অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। গত ৩১ মে তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আইএসএলের একাধিক ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত পুরনো ক্লাবের সঙ্গেই নতুন চুক্তিতে সম্মত হয়েছেন ৩৩ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।

২০২৩ সালে বেঙ্গালুরু এফসি ছেড়ে এফসি গোয়ায় যোগ দেন সন্দেশ। এরপর গত তিন মরশুমে দলের রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। তাঁর উপস্থিতিতে দুটি সুপার কাপ শিরোপা জিতেছে গোয়া। নতুন মরসুমেও অভিজ্ঞ এই ডিফেন্ডারকে ধরে রেখে রক্ষণভাগ আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে ক্লাবটি।

সন্দেশের থেকে যাওয়ায় আসন্ন আইএসএল মরসুমে এফসি গোয়ার পরিকল্পনা আরও মজবুত হল বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Continue Reading

আইএসএল

ডিফেন্সের শক্তি বৃদ্ধি নর্থইস্ট ইউনাইটেডের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : নতুন মরসুমের আগে রক্ষণ আরও শক্তিশালী করতে স্প্যানিশ সেন্টার-ব্যাক এনেকো সাত্রুস্তেগি প্লানোকে এক বছরের চুক্তিতে দলে নিল নর্থইস্ট ইউনাইটেড। ৩৫ বছর বয়সি এই বাঁ-পায়ের ডিফেন্ডার স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কালচারাল ই দেপোর্তিভা লেওনেসা থেকে যোগ দিলেন হাইল্যান্ডার্স শিবিরে।
ওসাসুনার যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা এনেকোর লা লিগা অভিষেক হয়েছিল রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। পরবর্তী সময়ে স্পেন ও পোল্যান্ডের বিভিন্ন ক্লাবে ধারাবাহিক পারফরম্যান্সে নিজের পরিচয় তৈরি করেন তিনি। সিনিয়র স্তরে ৩৯৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে এবার ভারতীয় ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।
দলে যোগ দিয়ে এনেকো বলেন, “আমার কেরিয়ারের এই পর্যায়ে একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের অংশ হওয়াই সবচেয়ে বড় প্রেরণা। নর্থইস্ট ইউনাইটেড তাদের পরিকল্পনার কথা জানাতেই সিদ্ধান্ত নিতে দেরি করিনি। নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে এগিয়ে নিতে চাই।”
প্রধান কোচ হুয়ান পেদ্রো বেনালি বলেন, “এনেকো এমন একজন ডিফেন্ডার, যিনি বিপদ তৈরি হওয়ার আগেই খেলা বুঝতে পারেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব তরুণ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”

Continue Reading

আইএসএল

আইএসএলের আগে দল গোছাচ্ছে নর্থইস্ট, বেঙ্গালুরু

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : নতুন মরশুমের আগে বিদেশি ফুটবলার সই করানোর দৌড়ে বড় চমক দিল নর্থইস্ট ইউনাইটেড এবং বেঙ্গালুরু এফসি। নর্থইস্ট ইউনাইটেড এক বছরের চুক্তিতে দলে নিল স্প্যানিশ ফরোয়ার্ড এথিয়ান গনসালেসকে। কাতারের মুয়াইথার এসসি থেকে আসা ২৪ বছর বয়সি এই ফুটবলার ২০২৬-২৭ মরশুমে হাইল্যান্ডার্সদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবেন। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। শেষ মরশুমে কাতারে দ্বিতীয় ডিভিশন ক্লাবের হয়ে পাঁচটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন এই স্প্যানিশ ফুটবলার।
অন্যদিকে, তৃতীয় ডিভিশনের স্প্যানিশ ক্লাব এডি আলকরকন থেকে অভিজ্ঞ মিডফিল্ডার বোরহা মার্টিনেজকে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু এফসি। ৩২ বছর বয়সি এই স্প্যানিয়ার্ড অতীতে হারকিউলেস, এস্পানিওল, এলচে, কালচারাল লেওনেসা এবং আলকরকনের মতো ক্লাবের হয়ে খেলেছেন। অ্যাতলেতিকো মাদ্রিদের যুব দলেও ছিলেন তিনি। মাঝমাঠের পাশাপাশি দুই প্রান্ত এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও সমান স্বচ্ছন্দ বোরহা।
বেঙ্গালুরু কোচ পেপ মুনিয়োজ বলেন, “বোরহাকে আমরা গত কয়েক মাস ধরে পর্যবেক্ষণ করেছি। আমাদের খেলার ধরনে ওর ফুটবল পুরোপুরি মানানসই। ওর আগমন দলকে আরও শক্তিশালী করবে।” নতুন দুই স্প্যানিশ ফুটবলারের আগমনে আসন্ন আইএসএল মরশুমের আগে দুই ক্লাবই নিজেদের স্কোয়াডকে আরও ধারালো করে তুলল।

Continue Reading

Trending