Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির বড় পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের, বিস্তারিত জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘ আট বছর পর ক্রিকেট দুনিয়ায় ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান আয়োজিত এই প্রতিযোগিতায় এবার অনুসরণ করেছিল হাইব্রিড মডেল। মূলত রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত কারণে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টিম ইন্ডিয়াকে পাকিস্তানের গিয়ে খেলার অনুমতি দেওয়া হয়নি। তাই ভারতের সব কটি ম্যাচ খেলা হয়েছিল দুবাইতে। সেই বিষয়ে উঠেছিল সমালোচনার ঝড়ও। কিন্তু রোহিত শর্মা ব্রিগেড এই সমালোচনার উত্তর দিয়েছিল নিজেদের পারফরমেন্সে। গোটা প্রতিযোগিতায় একটি ম্যাচও হারেনি তারা। আর অবশেষে গত ৯ই মার্চ নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জেতে ভারত। আর তাই আইসিসির পাশাপাশি এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও ভারতকে দেওয়া হবে বড় অংকের পুরস্কার।

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে দেওয়া হবে মোট ৫৮ কোটি অংকের পুরস্কার। এরমধ্যে বিশেষ কিছু সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার বোর্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, “বিসিসিআই অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কারণে ভারতীয় ক্রিকেট দলকে ৫৮ কোটি টাকায় পুরস্কৃত করা হবে। এই অর্থ বন্টন করা হবে দলের ক্রিকেটার, কোচিং এবং সাপোর্টিং স্টাফ, ও অন্যান্য সদস্যদের মধ্যে।” সূত্রের খবর ১৫ দলের সদস্যের প্রত্যেকে পাবেন তিন কোটি করে অর্থ পুরস্কার। তবে এর পাশাপাশি আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে দেওয়া পুরস্কার অর্থ যার মোট পরিমাণ ২০ কোটি টাকা তা শুধুমাত্র ক্রিকেটারদের মধ্যেই ভাগ করা হবে। সাংবাদিক সম্মেলনে একটি বিবৃতিতে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি বলেন, “পরপর আইসিসি ট্রফি জেতা অত্যন্ত গর্বের বিষয় এবং এই পুরস্কার ভারতের ক্রিকেটারদের দায়বদ্ধতা এবং পরিশ্রমের ফলাফল মাত্র। আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মান রক্ষা করার জন্য এটা ওদের প্রাপ্য। ২০২৫ এ আমাদের দেশের এটা দ্বিতীয় আইসিসি ট্রফি। যার মধ্যে প্রথম অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয় অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। দুটো ক্ষেত্র থেকেই বোঝা যায় ভারতের ক্রিকেট পরিকাঠামো কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে।”

প্রসঙ্গত ভারতের হেড কোচ গৌতম গম্ভীরও ক্রিকেটারদের মতোই পাবেন তিন কোটি অংকের পুরস্কার। সাপোর্ট স্টাফের প্রত্যেক সদস্য ৫০ লক্ষ করে এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার পাবেন ৩০ লক্ষ টাকা পুরস্কার। এর পাশাপাশি বাকি চার নির্বাচক প্রত্যেকেই পেতে চলেছেন ২৫ লক্ষ্য অংকের পুরস্কার। এছাড়াও দুবাইতে উপস্থিত বিসিসিআইয়ের প্রত্যেক সদস্য ২৫ লক্ষ করে পুরস্কার গ্রহণ করবে বিসিসিআইয়ের পক্ষ থেকে।

আন্তর্জাতিক ক্রিকেট

INDvsNZ ODI SERIES: পারফরম্যান্সেই সমালোচকদের জবাব কম্বোজের

Published

on

সৌরভ রায়, অকল্যান্ড: সমালোচকদের যাবতীয় কথার জবাব দিলেন বল হাতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম এক দিনের ম্যাচে ১০ ওভারে মাত্র ২২ রান দিয়ে দু’টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন আনশুল কম্বোজ। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে সমালোচকদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, “একটা ম্যাচ কখনও কোনও ক্রিকেটারের কেরিয়ার নির্ধারণ করে না। আমি আগেও একইভাবে নিজের কাজ করে এসেছি। ম্যাঞ্চেস্টার টেস্টের পর ভাল করার তাগিদ আরও বেড়েছে। বাইরের কথায় আমি কান দিই না।”

নিজের বোলিংয়ের রহস্য জানাতে গিয়ে কম্বোজ বলেন, “সঠিক লাইন ও লেংথ বজায় রাখাই ছিল মূল পরিকল্পনা। উইকেট কেমন আচরণ করছে, তা নিয়ে না ভেবে নিজের পরিকল্পনায় স্থির ছিলাম। এদিন ‘ওয়াবল সিম’ বল ভাল কাজ করছিল। তাই বারবার সেটাই ব্যবহার করেছি।” তাঁর মতে, “ভাল প্রস্তুতি আত্মবিশ্বাস বাড়ায় এবং ম্যাচে অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে সাহায্য করে।”

অন্য দিকে, অধিনায়ক শুভমন গিল বলেন, “বল হাতে আমরা খুব ভাল ছিলাম। ফিল্ডিংও দুর্দান্ত হয়েছে। রোহিত ভাইয়ের রান আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আনশুল ও গুরনূর অসাধারণ বল করেছে। বিরাট ভাই যেভাবে ব্যাট করেছে, তাতে কাজটা সহজ হয়ে যায়। আমাদের কাছে ধারাবাহিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

INDvsNZT20I: হোয়াইটওয়াশের লক্ষ্যে ভারত, শুরু ওডিআইয়ের প্রস্তুতিও

Published

on

অঙ্কন কর, অকল্যান্ড: ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের নামে করে নিয়েছে মেন ইন ব্লুরা। এবার পালা এক দিনের এবং টেস্টের। তার আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য শ্রেয়স আইয়ারদের। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত শেষ দুই ম্যাচ জিতে সেই লক্ষ্য পূরণ করতে পারে কি না, এখন সেটাই দেখার। অন্যদিকে, ৪ নভেম্বর অকল্যান্ডে প্রথম এক দিনের ম্যাচ খেলবেন শুভমান গিলরা। ইডেন পার্কের সেই মাঠেই চতুর্থ টি-টোয়েন্টি খেলবে ভারত। কিছু দিন আগেই অকল্যান্ডে পৌঁছে গিয়েছেন এক দিনের ও টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। এদিন সেখানে পৌঁছন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। সূত্রের খবর, শুক্রবার ভারতীয় শিবিরে যোগ দিতে পারেন বিরাট কোহলিও।

এদিন ইডেন পার্কে ভারতীয় টি-টোয়েন্টি দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। নেটে ব্যাটিং করেন বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা এবং ঈশান কিষানরা। অনুশীলনে অভিষেক ও বৈভবকে একে অপরের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং করতেও দেখা যায়। সিরিজের বাকি ম্যাচগুলিতে নিজেদের সেরা ছন্দ ধরে রাখাই এখন লক্ষ্য ভারতীয় দলের। তবে এদিনের অনুশীলনের মূল আকর্ষণ ছিল এক দিনের দলের প্রস্তুতি। নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন শুভমান গিল এবং কেএল রাহুল। অকল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের টেকনিক নিয়েও কাজ করেন দুই ব্যাটার। হেড কোচ গৌতম গম্ভীর এবং ব্যাটিং কোচ সিতাংশু কোটাকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতেও দেখা যায় তাঁদের।

অন্যদিকে, ইডেন পার্কের ছোট বাউন্ডারি বরাবরই ব্যাটারদের বাড়তি সুবিধা দেয়। বিশেষ করে সামনের বাউন্ডারি এতটাই ছোট যে রান আটকানো বোলারদের কাছে বড় চ্যালেঞ্জ। তার উপর চোটের ধাক্কায় সমস্যায় নিউজিল্যান্ডও। লকি ফার্গুসন ও ম্যাট হেনরি সিরিজের বাকি ম্যাচে নেই। তাঁদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ম্যাট ফিশার। তবে মিচেল স্যান্টনারের সামনে ব্যক্তিগত মাইলফলকের হাতছানি। আর এক উইকেট পেলেই ১৫০ টি-২০ উইকেটের মালিক হবেন কিউয়ি অধিনায়ক।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

গম্ভীরের মন্ত্রেই বদলেছে মানসিকতা জানালেন তিলক

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রতিপক্ষের মাঠ, অচেনা পরিবেশ কিংবা পিচের চরিত্র—কোনও কিছুই আর অজুহাত নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের দাপটের নেপথ্যে রয়েছে এই মানসিকতাই। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিনটি জিতে ইতিমধ্যেই ট্রফি নিশ্চিত করেছে ভারত। এবার লক্ষ্য কিউয়িদের হোয়াইটওয়াশ করা। সেই বদলের নেপথ্যে কোচ গৌতম গম্ভীরের দর্শনকেই কৃতিত্ব দিচ্ছেন তিলক বর্মা।

চতুর্থ ম্যাচের আগে তিলক বলেন, “এই পর্যায়ে এসে অজুহাত দেওয়ার কোনও সুযোগ নেই। সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছি আমরা। তাই যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের এমন একটা মান তৈরি করতে হবে, যা দেখে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে।”

সফরের শুরুতেই গম্ভীর দলের কাছে নিজের প্রত্যাশা স্পষ্ট করেছিলেন। তিলকের কথায়, “গৌতম স্যর শুরুতেই আমাদের বিষয়টা স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দীর্ঘ সফর। তাই টি-টোয়েন্টি সিরিজে ভালো শুরু করতে হবে, যাতে ওয়ানডে ও টেস্ট সিরিজেও আত্মবিশ্বাস ধরে রাখা যায়। টি-টোয়েন্টি সিরিজে আমাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে হবে। আমরা সেটাই করার চেষ্টা করছি।”

ব্যক্তিগতভাবেও বদলেছে তিলকের ব্যাটিং। তিন নম্বরে ইনিংস গড়ার বদলে এখন ফিনিশারের ভূমিকায় তিনি। তাঁর কথায়, “এখন আমার মানসিকতা বদলেছে। প্রথম বল থেকেই ছক্কা মারার চেষ্টা করি। মারার মতো বল পেলে প্রথম বলেই আক্রমণ করি। এই দায়িত্বটা উপভোগ করছি। কঠিন পরিস্থিতি থেকে দলকে জিতিয়ে ফেরানোর আনন্দই আলাদা।”

Continue Reading

Trending