Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

পাকিস্তানকে ‘বিরাট’ চমক বিরাটের, বিস্তারিত জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে। আর সেই ম্যাচে যদি হঠাৎ জ্বলে ওঠেন বিরাট কোহলি তাহলে তো আর কথাই নেই। ক্রিকেট দুনিয়ায় কান পাতলে শোনা যায়, পাকিস্তানের একমাত্র ত্রাসই নাকি ভারতের রান মেশিন। আর এবার আরও একবার সেই ভয়কেই উস্কে দিলেন কোহলি নিজে। তার কাজে চমকে উঠল ভারত পাকিস্তান দুই শিবির।

ইতিমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে ফেলেছে ভারত। রবিবার তারা মুখোমুখি হতে চলেছে পাকিস্তানের। তার আগে জোরকদমে চলছে ভারতীয় শিবিরের অনুশীলন। দুবাইয়ের লোকাল সময় অনুযায়ী দুপুর ১ টায় অনুশীলনে নামার কথা ছিল ভারতের। কিন্তু সেখানেই দেখা গেল বেলা ১১ টায় মাঠে নেমে পড়েছেন বিরাট কোহলি। অর্থাৎ নির্ধারিত সময়ের তিন ঘন্টা আগে অনুশীলনে এসেছেন বিরাট। অনেকের কাছেই এই ঘটনা বিস্ময়কর। তবে সূত্রের খবর আগের দিন রাতেই টিম ম্যানেজমেন্টকে এ কথা জানিয়েছিলেন বিরাট। বলেছিলেন অতিরিক্ত তিন ঘন্টা সময় অনুশীলন করতে চান তিনি। শুধু তাই নয়, এর পাশাপাশি আরব আমিরশাহীর সবথেকে উন্নত বোলারদের নিয়ে প্র্যাকটিস করার আবেদন জানিয়েছিলেন বিরাট। লেফট আর্ম স্পিনার, রাইট আর্ম স্পিনার, লেগ স্পিনার, অফ স্পিনার বাদ পড়েনি কেউই। কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নিলেন বিরাট? কারণ জানা গেছে পাকিস্তান থেকে আসা অনেক বোলার আরব আমিরশাহীতে ক্রিকেট খেলেন। অর্থাৎ চেনা ছকের বাইরে বেরিয়ে নিজেকে প্রস্তুত করে নিতে চাইছেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচে নামার আগে যাতে পাকিস্তানি ধাঁচে সম্পূর্ণভাবে নিজেকে তৈরি করে নিতে পারেন সেটাই তার লক্ষ্য। টিমের অন্যতম কোচিং স্টাফ অভিষেক নায়ার এবং সিকিউরিটি টিমের সাথে দুবাই আইসিসি অ্যাকাডেমিতে এদিন অনুশীলন করলেন বিরাট।

প্রসঙ্গত গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খুব বেশি রান পাননি তিনি। তবে তার থেকেও বেশি চিন্তার বিষয় হল গত এক দেড় বছর যাবত চেনা ছন্দে দেখা যায়নি বিরাটকে। পাকিস্তানের মুখোমুখি হওয়ার সময় তাই কামব্যাকের বড় সুযোগ থাকছে তার সামনে। বাড়তি সময় নিয়ে অনুশীলনে নিজেকে তাই সম্পূর্ণভাবে তৈরি করে নিচ্ছেন ভারতের রান মেশিন।

আন্তর্জাতিক ক্রিকেট

নির্ভীক ক্রিকেটেই সিরিজ জয়, উচ্ছ্বসিত শ্রেয়স

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা টি-২০ সিরিজ হারের পর নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ঘিরে বাড়ছিল চাপ। তবে জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জয় সেই চাপ অনেকটাই কমিয়ে দিল। সিরিজের শেষ ম্যাচে ৩৫ রানের জয় তুলে নিয়ে ভারত সম্পূর্ণ আধিপত্যের সঙ্গে হোয়াইটওয়াশ করল জিম্বাবোয়েকে।সিরিজ জয়ের পর শ্রেয়স বলেন, দলের সবচেয়ে বড় প্রাপ্তি তরুণ ক্রিকেটারদের নির্ভীক মানসিকতা। তাঁর কথায়, “ছেলেরা যেভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে, সেটাই সবচেয়ে ইতিবাচক দিক। অধিনায়ক হিসেবে আমি এমন শক্তি ও আত্মবিশ্বাসই দেখতে চাই। ৩-০ ব্যবধানে সিরিজ জেতা অবশ্যই বিশেষ।” তিনি আরও বলেন, দলের বেশিরভাগ ক্রিকেটারের সঙ্গে তাঁর আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা প্রায় সমান হলেও আইপিএলে খেলার কারণে তারা অনেক পরিণত। তাই তিনি সবসময় ক্রিকেটারদের চাপমুক্ত রাখার চেষ্টা করেন, যাতে তারা নিজেদের সেরাটা দিতে পারে। শ্রেয়সের মতে, দায়িত্ব নিয়ে ম্যাচ জেতার মানসিকতা এবং কঠিন সময়ে শান্ত থাকার ক্ষমতাই ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।অন্যদিকে সিরিজ ও ম্যাচসেরা বৈভব সূর্যবংশী নিজের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন প্রস্তুতি ও দলের আস্থাকে। তিনি বলেন, “এখানে প্রস্তুতি খুব ভালো হয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই মাঠে খেলার অভিজ্ঞতা থাকায় আত্মবিশ্বাস ছিল। কোচ ও অধিনায়ক আমার ওপর ভরসা রেখেছেন, আমি শুধু নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছি।” বৈভব জানান, দলের জন্য ভালো শুরু এনে দেওয়াই ছিল তাঁর লক্ষ্য। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ম্যাচসেরা ও সিরিজসেরা হওয়াকে তিনি স্বপ্নপূরণের মুহূর্ত বলেও উল্লেখ করেন।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

জিম্বাবোয়েকে উড়িয়ে দিয়ে সিরিজ জয় ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচের আত্মবিশ্বাস ধরে রেখেই জিম্বাবোয়ের মাটিতে আরও একবার দাপট দেখাল ভারত। হারারের মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানের বিশাল জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের নামে করে নিল শ্রেয়স আইয়ারের দল। ব্যাট হাতে ঈশান কিষান ও তিলক বর্মার ঝোড়ো ইনিংসের পর বল হাতে ভারতীয় বোলারদের শৃঙ্খলিত পারফরম্যান্সে অসহায় আত্মসমর্পণ করল জিম্বাবোয়ে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুত পরিস্থিতি সামাল দেন ঈশান কিষান(৮১)। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে দারুণ সঙ্গ দেন তিলক বর্মা(৬০)। শেষদিকে ভারতীয় ব্যাটারদের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। এই ইনিংসের সুবাদে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ২০০-প্লাস টি-টোয়েন্টি আন্তর্জাতিক স্কোরের বিশ্বরেকর্ডও স্পর্শ করে টিম ইন্ডিয়া।
২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবোয়ে। শুরুতে কিছুটা লড়াই করেন বেনেট(৩২)। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি জিম্বাবোয়ে। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে ১৭.৫ ওভারে ১২৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। অভিষেক শর্মা তিন উইকেট নিয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ম্যাচসেরা নির্বাচিত হন ঈশান কিষাণ। এই জয়ের ফলে আইয়ারের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল ভারত।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

ক্রিস গেইলের রেকর্ড ভেঙে ছক্কার রেকর্ড রোহিতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ভারত সিরিজ হারলেও ব্যাট হাতে ইতিহাস গড়লেন রোহিত শর্মা। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ১১০ বলে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভারত অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার ও ৫টি ছয়। এই পাঁচটি ছক্কার সৌজন্যেই আন্তর্জাতিক ক্রিকেটে SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলির বিরুদ্ধে সর্বাধিক ছয়ের নতুন বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এতদিন ৩৪২টি ছয় নিয়ে শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। রোহিত সেই রেকর্ড ভেঙে পৌঁছে গেলেন ৩৪৬টি ছয়ে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি, তাঁর ঝুলিতে ১৮২টি ছয়। ব্যক্তিগত এই ঐতিহাসিক কীর্তি ভারতের পরাজয়ের হতাশার মাঝেও রোহিতের ইনিংসকে স্মরণীয় করে রাখল।

Continue Reading

Trending