আইএসএল
ISL 2025: এগিয়ে থাকলেও মোহনবাগানকে সমীহ করছেন জামশেদপুর ফুটবলার জর্ডান মারে। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে ২-১ গোলে দারুণ জয় পেয়েছে জামশেদপুর এফসি। আগামী ৭ এপ্রিল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে নামবে খালিদ জামিলের দল। এক গোলে এগিয়ে থাকলেও মোহনবাগানের ঘরের মাঠে ম্যাচটি সহজ হবেনা, সেই কথা খুব ভালোমতই জানেন জামশেদপুর দলের সকলে। অপরদিকে ঘরের মাঠে চলতি মরশুম দারুন পারফরমেন্স করেছে বাগান শিবির। ফলে তাদের বিরুদ্ধে ম্যাচটা কঠিন হলেও, খেলতে মুখিয়ে রয়েছেন জামশেদপুরের আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার জর্ডান মারে। তিনি বলেন, “মোহনবাগান তাদের ঘরের মাঠে দরুন ফুটবল খেলেছে। তারা ঘরের মাঠে পূর্ণ সমর্থন পাবে। আমাদের কাছে ম্যাচটা কঠিন হলেও নিজেদের সেরা ফুটবলটা খেলতে আমরা মুখিয়ে রয়েছি”।
নিজেদের ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়েই কলকাতায় এসেছে জামশেদপুর এফসি দল। সেই বিষয়ে জর্ডান মারে জানিয়েছেন, “আমরা প্রথম ম্যাচটা জিতেছি ঠিকই কিন্তু এই ম্যাচটা আমাদের ০-০ ব্যবধানেই শুরু করার মানসিকতা নিয়ে খেলতে হবে এবং জেতার জন্য খেলতে হবে। আমাদের ঘরের মাঠেও আমরা সমর্থকদের পূর্ণ সমর্থন পেয়েছি। এবারে মোহনবাগানের পালা। তাদের সমর্থকেরা তাদের সমর্থন করলেও আমাদের ফোকাসড থাকতে হবে এবং ম্যাচে ভালো ফল করতে হবে”। গত ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে মোহনবাগানের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে পারবেন না রক্ষণের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার স্টিফেন এজে এবং আশুতোষ মেহতা। সেই বিষয়ে মারে বলেন, “স্টিফেন এবং আশুতোষ গোটা মরশুম জুড়ে দারুন ফুটবল খেলেছে। তাদের পরের ম্যাচে আমরা পাবো না। তবে সেই জায়গায় যারা ফুটবল খেলবে তাদের বাড়তি দায়িত্ব নিয়ে ম্যাচে খেলতে হবে। মোহনবাগান দলে দারুন ফরেন ফুটবলাররা রয়েছেন। ফলে তাদের রুখতে বাড়তি তাগিদ দেখাতে হবে। আমাদের দলের সাপোর্ট স্টাফেরা আমাদের যথেষ্ট উৎসাহিত করে। তাই আমরাও চেষ্টা করব ভালো ফুটবলটা খেলে ম্যাচে ভালো ফল করার”।
এছাড়াও দলের হেড কোচ খালিদ জামিল, যিনি একমাত্র ভারতীয় কোচ হিসেবে এই আইএসএলে কোচিং করাচ্ছে। তার অধীনেই জামশেদপুর এফসি সেমিফাইনাল খেলছে। সেই বিষয়ে জর্ডান মারে বলেন, “একজন ভারতীয় কোচ হিসেবে একটা দলকে আইএসএলের সেমিফাইনালে নিয়ে যাওয়াটা সহজ নয়। খালিদ সেটা করে দেখিয়েছে। উনি দারুন কোচ। আমাদের দলকে উনি যেভাবে উজ্জীবিত করেন সেটা সত্যিই অনবদ্য। এর আগেও আমি যখন ভারতে খেলেছি, তখন থেকেই আমি দেখছি খালিদ কিভাবে ফুটবলারদের চয়ন করেন এবং তাদের তৈরি করেন। তাই আমি চাইব খালিদ এভাবেই কাজ করুক এবং ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাক”।
আইএসএল
বাউলির জোড়া গোলে জয় পঞ্জাবের
রে স্পোর্টজ ওয়েবডেস্ক: আইএসএল ২০২৬-২৭ মরশুমের প্রথম ম্যাচেই নাটকীয় জয় তুলে নিল পাঞ্জাব এফসি। বুধবার নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওড়িশা এফসিকে ২-১ গোলে হারাল পঞ্জাব। দুই অর্ধের দুই প্রান্তে গোল করে দলের জয়ের নায়ক মেসি বাউলি।
ম্যাচের প্রথম মিনিটেই পঞ্জাবকে এগিয়ে দেন বাউলি। মহম্মদ উবেসের বাড়ান বল ডান পায়ে জালে জড়িয়ে দেন তিনি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫ মিনিটে লালথাথাঙ্গা খাওলহরিংয়ের কর্নার থেকে থোইবা মইরাংথেমের হেডে সমতা ফেরায় ওড়িশা। প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর ব্যবধান বাড়েনি।
দ্বিতীয়ার্ধেও লড়াই চলে সমানে সমানে। জর্জি আবুরজানিয়ার শট অল্পের জন্য বাইরে যায়। অন্য দিকে, আলফ্রেড প্লানাসের ক্রস থেকে বৌলির সুযোগ কাজে লাগেনি। পঞ্জাবের একাধিক আক্রমণ আটকে দেন ওড়িশার গোলকিপার হৃতিক তিওয়ারি। শেষ দিকে রহিম আলি ও স্টিফেন এজের হেডে বিপদ তৈরি হলেও পাঞ্জাব গোলকিপার অর্শদীপ সিং দলকে রক্ষা করেন।
ম্যাচের সংযুক্ত সময়ে জ্বলে ওঠেন মেসি। বিশাল যাদবের পাস ধরে ৯০+৫ মিনিটে বাঁ পায়ে বল জালে পাঠিয়ে পাঞ্জাবের জয় নিশ্চিত করেন তিনি। প্রথম মিনিটের গোলের পর একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় আঘাত মেসির দাপটে তিন পয়েন্ট নিয়েই আইএসএল অভিযান শুরু করল পঞ্জাব এফসি।
আইএসএল
ISL 2026/27: জয়ে আইএসএল অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের, হার ইন্টার কাশীর
জয়ে আইএসএল অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের, হার ইন্টার কাশীরজয় দিয়ে আইএসএলের নতুন মরসুম শুরু করল কেরালা ব্লাস্টার্স। রবিবার পুণের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে ইন্টার কাশীকে ২-০ গোলে হারাল তারা। কেরলের হয়ে প্রথমার্ধে গোল করেন বিভিন মোহনন। সংযোজিত সময়ে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন আন্দ্রে গ্রিন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল কেরল। পঞ্চম মিনিটে ফ্রেডি লালাওমাওমার দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই ইন্টার কাশীর রোজেনবার্গ গ্যাব্রিয়েলের শট আটকে দেন কেরলের গোলকিপার অর্শ শেখ। দুই দলই শুরুতে আক্রমণে উঠলেও ১৮ মিনিটে এগিয়ে যায় কেরল। কোরো সিংয়ের পাস থেকে ডান পায়ে গোল করেন বিভিন মোহনন।
গোল খেয়ে সমতা ফেরানোর চেষ্টা চালায় ইন্টার কাশী। ৩৫ মিনিটে মনবীর সিংয়ের শট আটকে দেন অর্শ। অন্য দিকে, ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কেরল। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে মরিয়া ছিল কেরালা । একাধিক সুযোগ তৈরি করলেও গোল আসছিল না। অন্য দিকে, ৬১ মিনিটে মনবীরের হেড আটকে দেন অর্শ। ৭২ মিনিটে আয়ুষ ছিকারা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতায় ফিরতে পারেনি ইন্টার কাশী।
শেষ পর্যন্ত সংযোজিত সময়ের চতুর্থ মিনিটে মহম্মদ সানানের পাস থেকে বাঁ পায়ে গোল করে কেরালার জয় নিশ্চিত করেন আন্দ্রে গ্রিন। তিন পয়েন্ট নিয়ে আইএসএল অভিযান শুরু করল কেরালা ব্লাস্টার্স।
আইএসএল
শিল্ড ফাইনালেই এএফসির মহড়া হাবাসের
নিজস্ব প্রতিবেদন: “ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে আমরা ১০০ শতাংশ তৈরি।” সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেস হাবাসের এই কথা যে শুধু কথার কথা নয়, তা প্রমাণ করতে মরিয়া তিনি। তবে এএফসি-র ম্যাচও রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। ১৩ অক্টোবর ঘরের মাঠে আল শর্টার বিরুদ্ধে নামার আগে শিল্ড ফাইনালেই মোহনবাগানের বিরুদ্ধে নিজের দলের অ্যাসিড টেস্ট সেরে নিতে চাইছেন হাবাস। সেই লক্ষ্যেই বুধবার নিজেদের মাঠে নিভৃতে অনুশীলন সারলেন রাশিদ-রামিরেজরা।
পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলে এদিনই ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন এডমুন্ড, আনোয়ার আলি, জয় গুপ্তা ও প্রভসুখন গিল। তবে সূত্রের খবর, ডার্বিতে গোলের নিচে গিল শুরু করবেন, নাকি ফুর্বা লাচেনপা সেই সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে। জাতীয় দলে সব ম্যাচে খেলায় আনোয়ারকে শুরু না করানোর সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে আগের ম্যাচের জিভুলিচ-নুঙ্গা জুটির উপরই ভরসা রাখবেন হাবাস। দুই প্রান্তে লেফট ব্যাকে খেলবেন হার্দিক ভাট এবং রাইট ব্যাকে সন্দীপ মান্ডি।মাঝমাঠে জিকশন সিংয়ের সঙ্গে রাশিদ। নম্বর টেনে ডানি রামিরেজ। রাইট উইংয়ে থাকতে পারেন ক্রিস ইকোনোমিডিস। ফরোয়ার্ড হিসেবে ডেভিড নাকি এডমুন্ড কে শুরু করবেন সেটিও সম্ভবত ম্যাচের দিন সকালে ঠিক করবেন হাবাস। লেফট উইংয়ে শেষ ম্যাচে বিষ্ণু নজর কাড়লেও জয় গুপ্তার খেলার সম্ভাবনা রয়েছে। জাতীয় দলে বেশি গেম টাইম না পাওয়ায় তাঁকে শুরু করাতে পারেন হাবাস। না হলে বিষ্ণুই থাকবেন। পরবর্তীতে আসতে পারেন একে লোবা ও লুকাস জোলিনস্কি ।
-
ফুটবল4 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল4 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল4 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল4 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল4 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
আইএসএল2 months agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল4 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
