ক্রিকেট
বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে একাধিক নতুন ক্রিকেটার, বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অবশেষে দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ পেতে চলেছে ভারতের জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি। তবে এই চুক্তিতে খুব বেশি পরিমাণে চমক না থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মধ্যে অন্যতম হল বেশ কিছু ভারতীয় ক্রিকেটার যারা অতীতেও ভালো পারফর্ম করেছেন, সমস্ত শর্ত পালন না করতে পারলেও তাদেরকে এই চুক্তির আওতায় আনা হতে পারে।
এই তালিকার মধ্যে সর্বপ্রথম যার নাম উঠে আসছে তিনি হলেন যথাক্রমে পাঞ্জাব এবং হায়দ্রাবাদ সানরাইজার্সের হয়ে খেলা অভিষেক শর্মা। বাঁ হাতি এই ব্যাটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনে গ্রেড ‘সি’তে নথিভুক্ত করা হতে পারে যার ফলে বছরে এক কোটি অংকের অর্থ ধার্য হবে তার ক্ষেত্রে। বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তি অনুসারে গ্রেড ‘সি’ তে নথিভুক্ত হওয়ার প্রধান শর্ত হল নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই ক্রিকেটারকে অন্তত তিনটি টেস্ট, আটটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং দশটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। এই চুক্তি অনুসারে অভিষেক শর্মা ছাড়াও সুযোগ থাকছে নীতিশ রেড্ডি এবং হর্ষিত রানার সামনেও। অন্যদিকে আরো যে দুটো নাম সামনে আসছে সেগুলো হল বরুণ চক্রবর্তী এবং শ্রেয়াস আইয়ার। পাশাপাশি রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা থাকছেন এ প্লাস ক্যাটাগরিতে। কয়েক দিনের মধ্যেই এই চুক্তি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আন্তর্জাতিক ক্রিকেট
নির্ভীক ক্রিকেটেই সিরিজ জয়, উচ্ছ্বসিত শ্রেয়স
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা টি-২০ সিরিজ হারের পর নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ঘিরে বাড়ছিল চাপ। তবে জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জয় সেই চাপ অনেকটাই কমিয়ে দিল। সিরিজের শেষ ম্যাচে ৩৫ রানের জয় তুলে নিয়ে ভারত সম্পূর্ণ আধিপত্যের সঙ্গে হোয়াইটওয়াশ করল জিম্বাবোয়েকে।সিরিজ জয়ের পর শ্রেয়স বলেন, দলের সবচেয়ে বড় প্রাপ্তি তরুণ ক্রিকেটারদের নির্ভীক মানসিকতা। তাঁর কথায়, “ছেলেরা যেভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে, সেটাই সবচেয়ে ইতিবাচক দিক। অধিনায়ক হিসেবে আমি এমন শক্তি ও আত্মবিশ্বাসই দেখতে চাই। ৩-০ ব্যবধানে সিরিজ জেতা অবশ্যই বিশেষ।” তিনি আরও বলেন, দলের বেশিরভাগ ক্রিকেটারের সঙ্গে তাঁর আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা প্রায় সমান হলেও আইপিএলে খেলার কারণে তারা অনেক পরিণত। তাই তিনি সবসময় ক্রিকেটারদের চাপমুক্ত রাখার চেষ্টা করেন, যাতে তারা নিজেদের সেরাটা দিতে পারে। শ্রেয়সের মতে, দায়িত্ব নিয়ে ম্যাচ জেতার মানসিকতা এবং কঠিন সময়ে শান্ত থাকার ক্ষমতাই ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।অন্যদিকে সিরিজ ও ম্যাচসেরা বৈভব সূর্যবংশী নিজের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন প্রস্তুতি ও দলের আস্থাকে। তিনি বলেন, “এখানে প্রস্তুতি খুব ভালো হয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই মাঠে খেলার অভিজ্ঞতা থাকায় আত্মবিশ্বাস ছিল। কোচ ও অধিনায়ক আমার ওপর ভরসা রেখেছেন, আমি শুধু নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছি।” বৈভব জানান, দলের জন্য ভালো শুরু এনে দেওয়াই ছিল তাঁর লক্ষ্য। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ম্যাচসেরা ও সিরিজসেরা হওয়াকে তিনি স্বপ্নপূরণের মুহূর্ত বলেও উল্লেখ করেন।
ক্রিকেট
বিশ্বকাপের ভাবনায় সূর্যবংশী-রোহিত ওপেনিং জুটি, গিলকে চার নম্বরে চান ফারুখ ইঞ্জিনিয়ার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৭ সালের একদিনের বিশ্বকাপকে সামনে রেখে ভারতের ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তনের পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ফারুখ ইঞ্জিনিয়ার। তাঁর মতে, সদ্য জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্যান্স করা ১৫ বছরের বৈভব সূর্যবংশীকে অবিলম্বে ভারতের ওয়ানডে দলে সুযোগ দেওয়া উচিত। শুধু তাই নয়, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটিতেই দেখতে চান এই তরুণ প্রতিভাকে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৫১ রান করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হয়েছেন সূর্যবংশী। দুটি অর্ধশতরানসহ তাঁর নির্ভীক ব্যাটিং ইতিমধ্যেই ক্রিকেট মহলে প্রশংসিত হয়েছে। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁকে ৫০ ওভারের দলে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন ইঞ্জিনিয়ার।
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ইঞ্জিনিয়ার বলেন, “রোহিত যদি খেলেন, তাহলে তাঁর সঙ্গেই সূর্যবংশীর ওপেন করা উচিত। বাঁহাতি-ডানহাতি ওপেনিং জুটি প্রতিপক্ষের জন্য বেশি কার্যকর হবে। শুভমন গিলকে চার নম্বরে খেলানো হলে মধ্যক্রম আরও শক্তিশালী হবে। তিন নম্বরে বিরাট কোহলি থাকলে ভারতের ব্যাটিং লাইনআপ আরও ভারসাম্যপূর্ণ হবে।”
তিনি আরও বলেন, “ওয়ানডে আর টি-টোয়েন্টির মধ্যে এত পার্থক্য দেখি না। সূর্যবংশী আত্মবিশ্বাসের সঙ্গে রান করছে। এমন ক্রিকেটার ম্যাচ জেতাবে বেশি, হারাবে কম। শুরুটা ভালো করে দিলে পরের ব্যাটারদের ইনিংস গড়ে তোলার সুযোগ থাকে।”
৮৮ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটারের মতে, সূর্যবংশীকে অতিরিক্ত কোচিং দিয়ে তাঁর স্বাভাবিক খেলাকে বদলানোর চেষ্টা করা উচিত নয়। তাঁর ভাষায়, “ও একজন স্বভাবজাত প্রতিভা। ভিভ রিচার্ডসও প্রচলিত ব্যাটিং বই মেনে খেলতেন না। সূর্যবংশীর ওপর আস্থা রাখুন, ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের বড় সম্পদ হয়ে উঠবে।”
জিম্বাবোয়ে সফরে ভারতের ৩-০ সিরিজ জয়ের পর সূর্যবংশীর পারফরম্যান্স নিয়ে যখন দেশজুড়ে আলোচনা, তখন ইঞ্জিনিয়ারের এই মন্তব্য ২০২৭ বিশ্বকাপের আগে ভারতীয় দলের সম্ভাব্য ব্যাটিং কম্বিনেশন নিয়েও নতুন করে বিতর্ক ও জল্পনার জন্ম দিল।
ক্রিকেট
বৈভবের ব্যাট আর ময়ঙ্কের আগুনে গতি, জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হারের সফরের হতাশা ঝেড়ে জিম্বাবোয়ের মাটিতে দুরন্ত প্রত্যাবর্তন করল ভারত। হারারের তৃতীয় টি-২০ ম্যাচে ৩৫ রানে জিতে ৩-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ করল শ্রেয়স আইয়ারের দল। ব্যাট হাতে ১৫ বছরের বৈভব সূর্যবংশীর ঝলমলে ৮১ রানের ইনিংস এবং বল হাতে ময়াঙ্ক যাদবের তিন উইকেটই ভারতের জয়ের ভিত গড়ে দেয়।
টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৯২ রান। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ৪৯ বলে ৮১ রানের দুরন্ত ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। ঈশান কিশন ২৯ রান করেন, আর অধিনায়ক শ্রেয়স আইয়ারও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জিম্বাবোয়ের হয়ে ব্র্যাড ইভান্স দুটি উইকেট নেন।
১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবোয়ে। প্রথম বলেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দিয়ে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বিরল কীর্তি গড়েন ময়াঙ্ক যাদব। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে জিম্বাবোয়েকে চাপে রাখে ভারতের বোলিং আক্রমণ। রায়ান বার্ল ৪৩ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে জয়ের কাছে নিয়ে যেতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। ময়াঙ্ক যাদব ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩টি উইকেট নেন, যশ ঠাকুরের ঝুলিতে আসে ২টি উইকেট।
এই জয়ের সঙ্গে সিরিজের তিনটি ম্যাচই জিতে নিল ভারত। পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জেতেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক মঞ্চে তাঁর এই পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো দেখাল।
-
ফুটবল1 month agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল1 month agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
আন্তর্জাতিক ক্রিকেট2 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল2 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট2 months agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
ফুটবল1 month agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
