Connect with us

ক্রিকেট

ছাঁটাই হলেন ভারতীয় সহকারী কোচ অভিষেক নায়ার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এক বছরের কম সময়েই চাকরি হারালেন ভারতের জাতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার। মূলত ভারতের জাতীয় দলের টেস্ট ক্রিকেটে হতাশা জনক পারফরমেন্সের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

গত বছর জুলাই মাসে ভারতীয় জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন অভিষেক নায়ার। তবে দলের টেস্ট পারফরমেন্সে খুশি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর বর্ডার গাবাস্কার ট্রফিতেও ৩-১ ফলাফলে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হন রোহিত শর্মারা। আর অস্ট্রেলিয়া থেকে ফেরার পরেই হেড কোচ গৌতম গম্ভীর এর সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিসিআই কর্মকর্তারা। এছাড়াও সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা নির্বাচক মন্ডলীর প্রধান অজিত আগারকার এবং বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।

প্রসঙ্গত দলের হেড কোচ নির্বাচিত হওয়ার পরে গৌতম গম্ভীরই সহকারী কোচ হিসেবে চেয়েছিলেন অভিষেক নায়ারকে। ‌২০২৪ মরশুমে কলকাতা নাইট রাইডার্স এ একসাথে কাজ করেছিলেন দুজনে। যদিও দলের একাধিক ক্রিকেটারই অত্যন্ত খুশি ছিলেন নিজেদের সহকারী কোচকে নিয়ে তবুও জানুয়ারি মাস থেকেই তার চাকরি যাওয়ার সম্ভাবনা সামনে এসেছিল বারবার। সৌরাষ্ট্রের ব্যাটার সিতাংশু কোটাককে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয় জানুয়ারি মাসের শেষ দিকে। তারপর থেকেই জল্পনা শোনা যাচ্ছিল হয়তো বিসিসিআইয়ের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হতে পারে অভিষেক নায়ারকে। অবশেষে সেই আশঙ্কা সত্যি করে সিদ্ধান্তের শিলমোহর লাগালো ভারতীয় ক্রিকেট বোর্ড ‌

ক্রিকেট

কোহলির অবসর প্রসঙ্গে ফের জল্পনা। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন বিরাট কোহলি। তারপরেই বিরাটের অবসর প্রসঙ্গে শুরু হয়েছে একাধিক জল্পনা। বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা মনে করছেন, এখনই বিরাটের জন্য অবসর নেওয়ার সঠিক সময় নয়। অনেকেই বিরাটকে অনুরোধ করেছেন অবসর না নেওয়ার জন্য। তবে শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই অবসর প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন বরাট।

এক সাক্ষাৎকারে কোহলি বললেন, “অবসর নেওয়ার এটাই সঠিক সময়। এখন টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও, আমার আক্ষেপ থাকবে না। এখন তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে চাই।” পাশাপাশি, তিনি আরও বলেন, “আপনি যখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দলের হয়ে খেলছেন, তখন ইচ্ছা না থাকলেও অনেক সিদ্ধান্ত নিতে হয়। তবে নিজের কাছে সৎ থাকাটা জরুরি।” বিরাট সরাসরি মুখ না খুললেও, বুঝিয়ে দিলেন পাঁচ দিন টেস্ট খেলার মত শারিরীক সক্ষমতার জায়গায় তিনি নেই। তাই স্বইচ্ছায় নিজেকে সরিয়ে নিতে চাইছেন ভারতের এই তারকা ক্রিকেটার।

Continue Reading

আইপিএল

আইপিএলের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আপাতত সাত দিনের জন্য স্থগিত রয়েছে আইপিএল। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই, ফের নতুন করে আইপিএল শুরু হওয়া নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, যত দ্রুত সম্ভব আইপিএল শুরু করতে চাইছে বিসিসিআই। বাকি রয়েছে আর মাত্র ১৬ টি ম্যাচ। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যেতে পারে।

নতুন করে ফের আইপিএল শুরু করার আগে একটাই সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভারতে যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলতে রাজি হচ্ছে না। সে ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা ভারতে না এলে বিপদে পড়তে পারেন ফ্র‍্যাঞ্চাইজি দলগুলি। আবার অন্যদিকে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটারদের ভারতে ডেকে পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। তাহলে কী দ্রুত আইপিএল নিয়ে ঘোষণা হতে চলেছে? উত্তর দেবে সময়।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করার ইচ্ছা প্রকাশ ভারতের…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। শুধু তাই নয়, অতীতে যেই দুটি ফাইনাল হয়েছে, সেই দুটি ফাইনালও অনুষ্ঠিত হয়েছে এই ইংল্যান্ডেই। তবে আসন্ন ২০২৫-২০২৭ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের শেষে যে ফাইনাল হবে, সেই ফাইনালটি আয়োজন করতে চায় ভারত। এমনকি প্রতিযোগিতা আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসিকে প্রস্তাবও পাঠাতে চায় বিসিসিআই। 

গত মাসে আইসিসির মুখ্য কমিটির সঙ্গে আলোচনা সেরেছে ভারতীয় বোর্ড। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের প্রতিনিধি তথা আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল। আর সেখানেই বিসিসিআইয়ের এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। অপরদিকে আইসিসির চেয়ারম্যান এখন জয় শাহ হওয়ায়, বিসিসিআইয়ের আবেদন গ্রাহ্য করা হবে বলেই মনে করা হচ্ছে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “ভারত যদি পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছায়, সেক্ষেত্রে সমর্থকদের কাছেও একটা দারুণ সুযোগ থাকবে। তবে সেটা না হলেও দুটো সেরা দলের ম্যাচ দেখতেও, অনেক সমর্থক মাঠে আসবেন এবং সেই ম্যাচ উপভোগ করবেন।”

Continue Reading

Trending