Connect with us

ক্রিকেট

‘বিরাট’ সেঞ্চুরিতে আইসিসি তালিকায় রদবদল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তান ম্যাচে কোহলির শতরান আরও একবার পাল্টে দিল আইসিসির ক্রমতালিকা। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নেমে কেরিয়ারের ৫১তম ওডিআই শতরানটি করেন বিরাট। আর এই সেঞ্চুরি তাঁকে এনে দিল আইসিসি তালিকায় পঞ্চম স্থান।

আইসিসির ওডিআই তালিকায় ভারতের তিনজন ব্যাটার প্রথম পাঁচের মধ্যে জায়গা পেয়েছেন। শুভমন গিল যেখানে রয়েছেন শীর্ষস্থানে, সেখানেই তিন নম্বরে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁদেরকে এই স্থান ধরে রাখতে সাহায্য করছে তা বলাই বাহুল্য। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরম্যান্স ভাল না হলেও দ্বিতীয় স্থানেই রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। তবে আশ্চর্যের বিষয় হল প্রথম দশের মধ্যে একমাত্র জায়গা পরিবর্তন করে এগিয়েছেন কিন্তু বিরাট কোহলি। ষষ্ঠ স্থান থেকে এক স্থান এগিয়ে আপাতত পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন তিনি। অন্যদিকে দুটি ধাপ এগিয়ে ১৫ নম্বরে স্থান পেয়েছেন ভারতের কেএল রাহুল।

ওডিআই বোলিং তালিকায় শীর্ষস্থানে রয়েছেন শ্রীলঙ্কার মাহিশ থিক্সানা। অন্যদিকে দ্বিতীয় স্থানে তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন আফগানিস্তানে রশিদ খান। প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি শ্রীলঙ্কা। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের জন্য অংশ নিতে চলেছে আফগানিস্তান। এখন দেখার এই প্রতিযোগিতার পারফরম্যান্স আইসিসির বোলিং তালিকায় কতটা প্রভাব বিস্তার করে।

ক্রিকেট

কোহলির অবসর প্রসঙ্গে ফের জল্পনা। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন বিরাট কোহলি। তারপরেই বিরাটের অবসর প্রসঙ্গে শুরু হয়েছে একাধিক জল্পনা। বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা মনে করছেন, এখনই বিরাটের জন্য অবসর নেওয়ার সঠিক সময় নয়। অনেকেই বিরাটকে অনুরোধ করেছেন অবসর না নেওয়ার জন্য। তবে শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই অবসর প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন বরাট।

এক সাক্ষাৎকারে কোহলি বললেন, “অবসর নেওয়ার এটাই সঠিক সময়। এখন টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও, আমার আক্ষেপ থাকবে না। এখন তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে চাই।” পাশাপাশি, তিনি আরও বলেন, “আপনি যখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দলের হয়ে খেলছেন, তখন ইচ্ছা না থাকলেও অনেক সিদ্ধান্ত নিতে হয়। তবে নিজের কাছে সৎ থাকাটা জরুরি।” বিরাট সরাসরি মুখ না খুললেও, বুঝিয়ে দিলেন পাঁচ দিন টেস্ট খেলার মত শারিরীক সক্ষমতার জায়গায় তিনি নেই। তাই স্বইচ্ছায় নিজেকে সরিয়ে নিতে চাইছেন ভারতের এই তারকা ক্রিকেটার।

Continue Reading

আইপিএল

আইপিএলের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আপাতত সাত দিনের জন্য স্থগিত রয়েছে আইপিএল। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই, ফের নতুন করে আইপিএল শুরু হওয়া নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, যত দ্রুত সম্ভব আইপিএল শুরু করতে চাইছে বিসিসিআই। বাকি রয়েছে আর মাত্র ১৬ টি ম্যাচ। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যেতে পারে।

নতুন করে ফের আইপিএল শুরু করার আগে একটাই সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভারতে যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলতে রাজি হচ্ছে না। সে ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা ভারতে না এলে বিপদে পড়তে পারেন ফ্র‍্যাঞ্চাইজি দলগুলি। আবার অন্যদিকে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটারদের ভারতে ডেকে পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। তাহলে কী দ্রুত আইপিএল নিয়ে ঘোষণা হতে চলেছে? উত্তর দেবে সময়।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করার ইচ্ছা প্রকাশ ভারতের…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। শুধু তাই নয়, অতীতে যেই দুটি ফাইনাল হয়েছে, সেই দুটি ফাইনালও অনুষ্ঠিত হয়েছে এই ইংল্যান্ডেই। তবে আসন্ন ২০২৫-২০২৭ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের শেষে যে ফাইনাল হবে, সেই ফাইনালটি আয়োজন করতে চায় ভারত। এমনকি প্রতিযোগিতা আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসিকে প্রস্তাবও পাঠাতে চায় বিসিসিআই। 

গত মাসে আইসিসির মুখ্য কমিটির সঙ্গে আলোচনা সেরেছে ভারতীয় বোর্ড। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের প্রতিনিধি তথা আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল। আর সেখানেই বিসিসিআইয়ের এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। অপরদিকে আইসিসির চেয়ারম্যান এখন জয় শাহ হওয়ায়, বিসিসিআইয়ের আবেদন গ্রাহ্য করা হবে বলেই মনে করা হচ্ছে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “ভারত যদি পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছায়, সেক্ষেত্রে সমর্থকদের কাছেও একটা দারুণ সুযোগ থাকবে। তবে সেটা না হলেও দুটো সেরা দলের ম্যাচ দেখতেও, অনেক সমর্থক মাঠে আসবেন এবং সেই ম্যাচ উপভোগ করবেন।”

Continue Reading

Trending