Connect with us

ক্রিকেট

IND vs ENG 2nd ODI: রেকর্ডের ছড়াছড়ি, রাজার মতই ফিরলেন অধিনায়ক

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দলের খারাপ সময়ে অধিনায়কের উপর দায়িত্ব এসে পড়ে অনেক বেশি। আর একই সাথে যদি ফর্মে না থাকেন অধিনায়ক নিজেই? তাহলে তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। প্রায় প্রত্যেক ক্রিকেটারের জীবনেই সমালোচনা একটা অবিচ্ছেদ্য অঙ্গ বলা চলে। তা থেকে বাদ যাননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর অধিনায়কত্বের পাশাপাশি অফ ফর্ম নিয়ে চলছিল তুমুল সমালোচনা। এমনকি তাকে অবসর নেওয়ার বিধানও দিয়েছিলেন অনেকে। তবে এবার সেই সব সমালোচনার যোগ্য জবাব দিয়ে নিজের চেনা ছন্দে ফিরে এলেন রোহিত। কামব্যাক করলেন সেঞ্চুরি দিয়েই। কটকে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে দীর্ঘ কয়েক মাসের রানের খরার শাপমুক্তি ঘটল অধিনায়কের। তবে শুধুই কি সেঞ্চুরি? না। তার পাশাপাশি রোহিতের মুকুটে যোগ হল নতুন কৃতিত্বের পালক।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী ব্যাটারদের তালিকায় প্রথম দশে নিজের জায়গা করে নিলেন ভারতের অধিনায়ক। আর এদিনের সেঞ্চুরি দিয়েই টপকে গেলেন রাহুল দ্রাবিড়কে। মাত্র ৯০ বলে ১১৯ রানের তাঁর দুরন্ত ইনিংস সাজানো ছিল ১২ টি বাউন্ডারি এবং ৭ টি ওভার বাউন্ডারি দিয়ে। তবে প্রতিটি শট ছিল নিখুঁত এবং পরিকল্পনামাফিক। যে সময়টা ক্রিজে ছিলেন একবারও তাঁকে দেখে মনে হয়নি যে তাঁর মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে।

প্রসঙ্গত ২৬৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে রোহিতের ঝুলিতে রয়েছে মোট ১০,৯৮৭ রান। যার গড় ৪৯.২৬, স্ট্রাইক রেট ৯২.৭০। তাঁর করা সর্বোচ্চ রান ২৬৪। সংগ্রহের ঝুলিতে মোট ৩২টি সেঞ্চুরি এবং ৫৭টি হাফ সেঞ্চুরি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় দশম স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক। অন্যদিকে রাহুল দ্রাবিড়ের মোট রান ১০,৮৮৯। কিন্তু এখানেই শেষ নয়। এদিন আরও একটি রেকর্ড গড়লেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী ওপেনার হিসেবে টপকে গেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও। জায়গা করে নিলেন তালিকার দ্বিতীয় স্থানে। যেখানে শচীনের ঝুলিতে ওপেনার হিসেবে রয়েছে মোট ১৫,৩৩৫ রান, সেখানেই রোহিতের সংগ্রহ দাঁড়ালো ৩৪৩ ম্যাচে ১৫,৪০৪। গড় রান ৪৫.৪৩, যার মধ্যে মোট সেঞ্চুরির সংখ্যা ৪৪ এবং হাফ সেঞ্চুরি রয়েছে ৭৯। আবার একই সাথে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই জিতে মোট ৩৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অধিনায়ক হিসেবে জিতলেন রোহিত। এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ জেতার তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন ভিভ রিচার্ডের সাথে। আবার ওভার বাউন্ডারি হাঁকানোর তালিকায় জায়গা করে নিলেন দ্বিতীয় স্থানে। রোহিতের ওভার বাউন্ডারির মোট সংখ্যা ৩৩৮। ৩৫১টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে প্রথম স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এখন দেখার সেই রেকর্ডও ছুঁয়ে ফেলেন কি না হিটম্যান।

ক্রিকেট

রঞ্জিতে শাপমুক্তির শতরান অভিষেক পোড়েলের, বাইশ গজেই অঝোরে কাঁদলেন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় বাংলা। সৌজন্যে অভিষেক পোড়েলের শতরান। কঠিন সময় পেরিয়ে ক্রিকেটের মাঠে দুরন্ত প্রত্যাবর্তন অভিষেক পোড়েলের। জেল থেকে মুক্তির মাত্র ২৫ দিনের মাথায় রঞ্জি ট্রফিতে শতরান করে আবেগে ভাসলেন বাংলার বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার। দিল্লির বিরুদ্ধে শতরান পূর্ণ করার পর হাঁটু গেড়ে বসে কেঁদে ফেলেন তিনি।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হওয়ার পর ৩৬ দিন কারাগারে ছিলেন চন্দননগরের ক্রিকেটার। গত ১৭ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল তাঁকে দলে ফিরিয়ে প্রথম ম্যাচেই সুযোগ দেন।
সেই সুযোগের সদ্ব্যবহার করেন অভিষেক। ১৩৭ বলে শতরান পূর্ণ করেন তিনি। ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় শতরান। শতরানের পর বিরাট কোহলির পরিচিত ভঙ্গিতে উদযাপন করেন তিনি।
সুদীপ কুমার ঘরামির সঙ্গে তাঁর অবিচ্ছেদ্য জুটি বাংলাকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেয়। ৭৫ ওভারের শেষে বাংলার স্কোর ছিল ২৯৭/৩, দিল্লির চেয়ে ৫৭ রানে এগিয়ে।

কল্যানী বেঙ্গল ক্রিকেট একাডেমির মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। শামি-আকাশদীপদের দাপটে মাত্র ২৪০ রানেই গুটিয়ে যায় দিল্লির প্রথম ইনিংস। জবাবে শুরুটা ভালো হয়নি বাংলার। তবে সুদীপ কুমার ঘরামি এবং অভিষেক পোড়েলের অপরাজিত শতরানে ভর করে দ্বিতীয় দিনের শেষে এগিয়ে রয়েছে বাংলা। ১২২ রানে অপরাজিত রয়েছেন সুদীপ, অন্যদিকে ১১৪ রানে ব্যাটিং করছেন পোড়েল। এদিন শতরান সম্পূর্ণ করে বাইশ গজেই চোখের জল ফেলেন তিনি। তৃতীয় দিনে সুদীপ কুমার ঘরামির সঙ্গে জুটি বেঁধে আরও রান যোগ করতে পারলেই, ভালো জায়গায় পৌঁছে যাবে বাংলা।

Continue Reading

ক্রিকেট

কোহলির টেস্ট অবসর ঘিরে প্রশ্ন তুললেন জাফর

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক উসকে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে, ইংল্যান্ড সফরের প্রস্তুতি নেওয়া কোহলির টেস্ট ক্রিকেট ছাড়ার পরিস্থিতি আরও ভাল ভাবে সামলানো যেত। এই ঘটনার জেরে কোহলির মনে তিক্ততা তৈরি হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে জাফর বলেন, কোহলির মতো অভিজ্ঞ ও জনপ্রিয় ক্রিকেটার শুধু দলের সম্পদ নন, দর্শকদের কাছেও বড় আকর্ষণ। তাই তাঁর আরও কয়েক বছর টেস্ট ক্রিকেট খেলার সুযোগ ছিল বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার। তবে অবসরের নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা জানতে কোহলির নিজের বক্তব্য শোনা জরুরি বলেও জানিয়েছেন তিনি।
২০২৫ সালের জানুয়ারিতে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন কোহলি। সেই সময় থেকেই টেস্ট ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। পরে ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিলেও নির্বাচকদের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি বদলে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। শেষ পর্যন্ত ২০২৫ সালের ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
১৪ বছরের টেস্ট কেরিয়ারে ১২৩টি ম্যাচ খেলে ৯২৩০ রান করেছেন কোহলি। রয়েছে ৩০টি শতরান।
ভারতীয় দলের নির্বাচন প্রসঙ্গেও মুখ খুলেছেন জাফর। তাঁর মতে, নির্বাচকদের কয়েকটি সাহসী সিদ্ধান্ত সফল হলেও কিছু ক্ষেত্রে ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবে টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক ব্যর্থতার জন্য নির্বাচকদের একক ভাবে দায়ী করা ঠিক নয়। প্রথম একাদশ বেছে নেওয়ার দায়িত্ব মূলত কোচ ও অধিনায়কের, নির্বাচকদের কাজ ক্রিকেটার নির্বাচন করা।
জাফরের বক্তব্য, সিদ্ধান্ত যতই সাহসী হোক, তা কী ভাবে কার্যকর করা হচ্ছে, সেটাও সমান গুরুত্বপূর্ণ।

Continue Reading

ক্রিকেট

ইরানি ট্রফিতে জম্মু-কাশ্মীরকে উড়িয়ে চ্যাম্পিয়ন রেস্ট অফ ইন্ডিয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইরানি ট্রফিতে দাপুটে জয় রেস্ট অফ ইন্ডিয়ার। জম্মু-কাশ্মীরকে ১৬৭ রানে হারিয়ে ট্রফি জিতে নিল তারা। রেস্ট অব ইন্ডিয়ার জয়ের নেপথ্যে বল হাতে বড় ভূমিকা নিলেন মুকেশ কুমার ও আকাশ দীপ। মুকেশ ৬ উইকেট এবং আকাশ দীপ ৩ উইকেট নিয়ে জম্মু-কাশ্মীরের ব্যাটিং লাইন-আপকে তছনছ করে দেন।
চতুর্থ দিনের শুরুতে স্মরণ রবিচন্দ্রন নিজের শতরানকে আরও বড় করার চেষ্টা করেন। শেষ দুই ব্যাটারের সঙ্গে জুটি বেঁধে আরও ১৩ রান যোগ করার পর ১৩৫ রানে আউট হন তিনি। ফলে রেস্ট অব ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস থামে ৩১৯ রানে। প্রথম ইনিংসে জম্মু-কাশ্মীর ২৭৮ রান করায় জয়ের জন্য তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৯ রান।
জবাবে শুরুটা ভালোই করেছিল জম্মু-কাশ্মীর। কুরাম ইকবাল ও শুভম খাজুরিয়ার উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। কিন্তু এরপরই শুরু হয় ধস। আকাশদীপ ইকবালকে এলবিডব্লিউ করে প্রথম ধাক্কা দেন। এরপর মুকেশ এক ওভারেই শুভম পুন্ডির ও অধিনায়ক পারস ডোগরাকে ফিরিয়ে জম্মু-কাশ্মীরকে ৬৫/৩-এ নামিয়ে দেন।
এরপর খাজুরিয়া ও আবদুল সামাদ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও আকাশ দীপ খাজুরিয়াকে ফিরিয়ে দেন। সেখান থেকেই দ্রুত ভেঙে পড়ে জম্মু-কাশ্মীরের ইনিংস। ৮৯/৪ থেকে মাত্র ১১০ রানেই অলআউট হয়ে যায় তারা। মুকেশ শেষ তিন ব্যাটার আবিদ মুস্তাক, উমর নাজির মীর ও সুনীল কুমারকে একই ওভারে ফিরিয়ে ম্যাচের ইতি টানেন। মাত্র ২৮.৪ ওভারে শেষ হয় জম্মু-কাশ্মীরের রান তাড়া।
শেষ পর্যন্ত রেস্ট অফ ইন্ডিয়া জেতে ১৬৭ রানে। মুকেশ কুমারের ৬/৩৩ এবং আকাশ দীপের ৩/২৫ ছিল জয়ের অন্যতম প্রধান কারিগর।

Continue Reading

Trending