Connect with us

ক্রিকেট

ICC CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কড়া শাসনবিধি বেঁধে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতেও বর্ডার-গাভাস্কার ট্রফিতেও ভরাডুবির শিকার হয়েছে ভারত। যেই কারণে প্লেয়ারদের জন্য কড়া শাসনবিধি তৈরি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক হওয়ার পাশাপাশি অন্যতম ছিল, বিদেশ সফরে ক্রিকেটার তথা সাপোর্ট স্টাফদের ব্যক্তিগত ম্যানেজার এবং নিরাপত্তারক্ষীদের নিয়ে চলার উপরও নিষেধাজ্ঞা জারি করা। এবারে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাওয়ার আগে সরকারিভাবে চালু হচ্ছে ভারতীয় বোর্ডের নতুন সেই নির্দেশনামা। যেখানে পরিবারের সদস্যদের থেকে শুরু করে লাগেজ অ্যালাওয়েন্স এবং ট্রাভেল, নেটসেশন সমস্ত কিছুতেই রয়েছে বিধিনিষেধ। যেই নিয়মগুলো ক্রিকেটারদের পাশাপাশি সাপোর্ট স্টাফদেরও মেনে চলাটা বাধ্যতামূলক। এক্ষেত্রে রেহাই পাননি খোদ হেড কোচ গৌতম গম্ভীরও। গুরু গম্ভীরের আপ্তসহায়ক সব সময় থাকতেন তার সঙ্গেই। টিম হোটেল, টিম ডিনার এবং টিমের ড্রেসিংরুমেও দেখা যেত তাঁকে। এবারে সেই আপ্তসহায়ককেও আর টিম হোটেলে রাখতে পারবেন না গম্ভীর।

বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন অস্ট্রেলিয়ায় দুমাসের সফরে মাত্র একবার টিম ডিনার হয়েছে। শুধু সেই সময়েই নয়, গাড়িতে যখন নির্বাচক ও গম্ভীর উপস্থিত থাকতেন সেই সময়ও সেই আপ্তসহায়ক ছায়ার মতো ছিলেন গৌতম গম্ভীরের সঙ্গে। যেটা বোর্ডের কাছে খুবই আপত্তিজনক। নয়া নিয়ম অনুযায়ী, ব্যক্তিগত কোনও কর্মীকে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না দলের সাপোর্ট স্টাফরা। রাখতে পারবেন না টিম হোটেলেও। এছাড়াও আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে টিম ম্যানেজার হয়ে যাচ্ছেন হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার সচিব আর দেবরাজ। তবে তাঁকেও এই নির্দেশনামা পালন করার জন্য বলে দেওয়া হয়েছে।

ক্রিকেট

কোহলির অবসর প্রসঙ্গে ফের জল্পনা। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন বিরাট কোহলি। তারপরেই বিরাটের অবসর প্রসঙ্গে শুরু হয়েছে একাধিক জল্পনা। বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা মনে করছেন, এখনই বিরাটের জন্য অবসর নেওয়ার সঠিক সময় নয়। অনেকেই বিরাটকে অনুরোধ করেছেন অবসর না নেওয়ার জন্য। তবে শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই অবসর প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন বরাট।

এক সাক্ষাৎকারে কোহলি বললেন, “অবসর নেওয়ার এটাই সঠিক সময়। এখন টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও, আমার আক্ষেপ থাকবে না। এখন তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে চাই।” পাশাপাশি, তিনি আরও বলেন, “আপনি যখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দলের হয়ে খেলছেন, তখন ইচ্ছা না থাকলেও অনেক সিদ্ধান্ত নিতে হয়। তবে নিজের কাছে সৎ থাকাটা জরুরি।” বিরাট সরাসরি মুখ না খুললেও, বুঝিয়ে দিলেন পাঁচ দিন টেস্ট খেলার মত শারিরীক সক্ষমতার জায়গায় তিনি নেই। তাই স্বইচ্ছায় নিজেকে সরিয়ে নিতে চাইছেন ভারতের এই তারকা ক্রিকেটার।

Continue Reading

আইপিএল

আইপিএলের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আপাতত সাত দিনের জন্য স্থগিত রয়েছে আইপিএল। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই, ফের নতুন করে আইপিএল শুরু হওয়া নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, যত দ্রুত সম্ভব আইপিএল শুরু করতে চাইছে বিসিসিআই। বাকি রয়েছে আর মাত্র ১৬ টি ম্যাচ। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যেতে পারে।

নতুন করে ফের আইপিএল শুরু করার আগে একটাই সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভারতে যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলতে রাজি হচ্ছে না। সে ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা ভারতে না এলে বিপদে পড়তে পারেন ফ্র‍্যাঞ্চাইজি দলগুলি। আবার অন্যদিকে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটারদের ভারতে ডেকে পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। তাহলে কী দ্রুত আইপিএল নিয়ে ঘোষণা হতে চলেছে? উত্তর দেবে সময়।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করার ইচ্ছা প্রকাশ ভারতের…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। শুধু তাই নয়, অতীতে যেই দুটি ফাইনাল হয়েছে, সেই দুটি ফাইনালও অনুষ্ঠিত হয়েছে এই ইংল্যান্ডেই। তবে আসন্ন ২০২৫-২০২৭ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের শেষে যে ফাইনাল হবে, সেই ফাইনালটি আয়োজন করতে চায় ভারত। এমনকি প্রতিযোগিতা আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসিকে প্রস্তাবও পাঠাতে চায় বিসিসিআই। 

গত মাসে আইসিসির মুখ্য কমিটির সঙ্গে আলোচনা সেরেছে ভারতীয় বোর্ড। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের প্রতিনিধি তথা আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল। আর সেখানেই বিসিসিআইয়ের এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। অপরদিকে আইসিসির চেয়ারম্যান এখন জয় শাহ হওয়ায়, বিসিসিআইয়ের আবেদন গ্রাহ্য করা হবে বলেই মনে করা হচ্ছে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “ভারত যদি পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছায়, সেক্ষেত্রে সমর্থকদের কাছেও একটা দারুণ সুযোগ থাকবে। তবে সেটা না হলেও দুটো সেরা দলের ম্যাচ দেখতেও, অনেক সমর্থক মাঠে আসবেন এবং সেই ম্যাচ উপভোগ করবেন।”

Continue Reading

Trending