ক্রিকেট
পিছিয়ে গেল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলের পর এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। আগামী ১৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতার। ৪ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল মহিলাদের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে অনির্দিষ্টকালের জন্য দুটি প্রতিযোগিতাই পিছিয়ে দেওয়া হল। গত মরশুম থেকেই আইপিএলের অনুকরণে শুরু হয়েছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। প্রথম বছরেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল সীমিত ওভারের এই প্রতিযোগিতাটি। তবে আপাতত দ্বিতীয় সংস্করণ কবে শুরু হবে তা নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ক্রিকেট
SL vs IND: পাডিক্কলের ব্যাটে দাপট, বৃষ্টিভেজা গলে ৪৬০/৯ ভারতের
সৌরভ রায়, গল: বৃষ্টির বাধা সত্ত্বেও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখাল ভারত। দেবদত্ত পাডিক্কলের দুর্দান্ত ১৬৭ রানের ইনিংসের সৌজন্যে দিন শেষে ভারত ১১৬ ওভারে ৪৬০/৯ রানে পৌঁছে যায়।
প্রথম দিনের শেষে ২৮৮/২ থেকে শুরু করে ভারতীয় ব্যাটাররা দ্বিতীয় দিনেও শুরুটা দারুণভাবে এগিয়ে নিয়ে যান। নিজের প্রথম টেস্ট শতরানকে আরও বড় ইনিংসে পরিণত করেন পাডিক্কল। ১৫টি চার ও একটি ছক্কায় সাজানো তাঁর ১৬৭ রান ভারতের ইনিংসের প্রধান স্তম্ভ হয়ে ওঠে।
তাঁকে দারুণ সঙ্গ দেন কেএল রাহুল। শতরানের খুব কাছে পৌঁছেও ৮২ রানে থামেন তিনি। দিনের শেষ দিকে ধ্রুব জুরেল গুরুত্বপূর্ণ ৫১ রান করে ভারতের স্কোরকে আরও শক্ত ভিত দেন। ঋষভ পন্থের ব্যাট থেকে আসে ৩৯ রান।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ছবিটা কিছুটা বদলে যায়। শ্রীলঙ্কার স্পিনাররা একের পর এক উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেয়। প্রভাত জয়াসূর্য ৪/১০৯ এবং অভিষেককারী কেশরা নুয়ান্থা ৩/১৭৫ নিয়ে ভারতীয় ব্যাটিংয়ে ধাক্কা দেন। একসময় ২৮৮/২ থেকে ভারত দ্রুত উইকেট হারাতে শুরু করে।
তার উপর বৃষ্টির কারণে দিনের বড় অংশের খেলা নষ্ট হয়। প্রায় চার ঘণ্টা দেরিতে শুরু হওয়া দ্বিতীয় দিনে শেষ পর্যন্ত মাত্র কয়েকটি সেশনই খেলা সম্ভব হয়। দিনের শেষে কুলদীপ যাদব ১২ এবং প্রসিদ্ধ কৃষ্ণ ১ রানে অপরাজিত ছিলেন।
সব মিলিয়ে, শ্রীলঙ্কার স্পিনাররা ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও ৪৬০/৯-এর বিশাল স্কোরে ভারত এখনও চালকের আসনে। তৃতীয় দিনে ভারত দ্রুত ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কাকে ব্যাটে নামানোর চেষ্টা করবে—এখন নজর সেদিকেই।
আন্তর্জাতিক ক্রিকেট
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ৯ উইকেটে হারাল বিশ্বসেরা অজিদের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা জয় তুলে নিল নাজমুল হোসেন শান্তর দল। মাত্র ৫৭ রানের লক্ষ্য তাড়া করে চতুর্থ দিনেই ম্যাচ শেষ করে বাংলাদেশ।
মারারা ওভালে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ তোলে ৪২৬ রান। ওপেনার তানজিদ হাসান করেন দুর্দান্ত ১০১ রান। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৬৫ রান করার পাশাপাশি বল হাতেও ম্যাচের নায়ক হয়ে ওঠেন মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া লড়াই করার চেষ্টা করলেও বাংলাদেশের স্পিন ও পেস আক্রমণের সামনে শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয়ে যায় তারা। চতুর্থ দিনে মিরাজ একাই তুলে নেন আরও চারটি উইকেট। অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স এবং নাথান লায়নকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভেঙে দেন তিনি।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিনের দুর্দান্ত ১০৪ রানের ইনিংস দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিল। কিন্তু হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে গ্রিনের বিদায়ের পরই কার্যত অস্ট্রেলিয়ার জয়ের আশা শেষ হয়ে যায়।
শেষ ইনিংসে ৫৭ রানের লক্ষ্যে নেমে শুরুতেই তানজিদ হাসানকে হারালেও শাদমান ইসলাম ও মোমিনুল হক ঠান্ডা মাথায় রান তুলে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন। মোমিনুলের ব্যাট থেকেই আসে জয়সূচক রান।
২০০৩ সালের পর দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টেস্ট সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। আর সেই প্রত্যাবর্তনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানীয় দল অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল তারা।
এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়—বাংলাদেশ ক্রিকেটের ২৬ বছরের টেস্ট ইতিহাসে এটি নিঃসন্দেহে অন্যতম স্মরণীয় অধ্যায়।
আইপিএল
ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ক্রিকেটার অভিষেক পোড়েল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ধর্ষণ, অপরাধমূলক হুমকি এবং একাধিক গুরুতর অভিযোগের মামলায় গ্রেফতার হলেন বাংলার ক্রিকেটার তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সদস্য অভিষেক পোড়েল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দমদম থানার অধীন ইমামি সিটি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিংহ গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।
এক চিকিৎসাবিদ্যার ছাত্রীর অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছিল। অভিযোগকারিণীর দাবি, প্রায় তিন বছর ধরে পোড়েলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গত বছর থেকে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তাঁর আরও অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পোড়েল তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। পরে বিয়ে করতে অস্বীকার করার পাশাপাশি তাঁকে মারধর ও হুমকি দেওয়া হয়। অভিযোগপত্রে ওই তরুণী আরও দাবি করেছেন, তাঁকে জোর করে আটকে রাখা হয়েছিল, খাবার দেওয়া হয়নি এবং বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছিল। এর ফলে তিনি শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন এবং ঠিকমতো হাঁটতেও পারছিলেন না বলে অভিযোগ।
এর আগে পোড়েল অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই পুলিশ তাঁকে গ্রেফতার করে। তদন্ত চলছে। উল্লেখ্য, এর আগে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেও গিয়েছেন পোড়েল।
-
ফুটবল2 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল2 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল2 weeks agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
আইএসএল3 days agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল2 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল2 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
আন্তর্জাতিক ক্রিকেট2 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
আইএসএল3 weeks agoঅস্ট্রেলিয়ার আন্তর্জাতিক তারকাকে দলে টেনে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের
