অন্যান্য খেলা
স্থগিত হয়ে গেল ‘এনসি ক্লাসিক’
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে স্থগিত হয়ে যাচ্ছে একের পর এক প্রতিযোগিতা। আইপিএল, বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের পর এবার বন্ধ করে দেওয়া হল নীরজ চোপড়ার প্রতিযোগিতা। নিজের নামাঙ্কিত জ্যাভলিন প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিক’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৪ মে। কিন্তু দেশের বর্তমান অশান্ত পরিস্থিতির কথা ভেবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল এই প্রতিযোগিতা। অলিম্পিকে সোনাজয়ী নীরজ জানিয়েছেন, “আপাতত দেশের পাশে থাকা প্রয়োজন। তাই এই পরিস্থিতিতে এই প্রতিযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলাম।”
অন্যান্য খেলা
আর্চারীতে সিলভার পদক জয় ভারতের। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আর্চারী বিশ্বকাপের স্টেজ ওয়ানে চারটি পদক জয় ভারতের। তার মধ্যে রয়েছে একটি সিলভার পদক এবং একটি ব্রোঞ্জ পদক। রবিবার প্রথমে ২-৪ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষে, স্পেনের প্রতিপক্ষ আন্দ্রেস টেমিনো মিডিয়েলকে ৬-৪ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক যেতেন ২৩ বছর বয়সী ধীরাজ বোম্মাদেবারা। অপরদিকে অল্পের জন্য পদক হাতছাড়া করেন আরেক ভারতীয় অভিষেক বর্মা।
অন্যান্য খেলা
পাঁচ বছর পর বিলি জিন কিং কাপে যোগ্যতা অর্জন করল ভারত। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৫ বিলি জিন কিং কাপের আসর বসেছে ভারতে। আর সেই প্রতিযোগিতায় দীর্ঘ পাঁচ বছর পর আবারও প্লে-অফে কোয়ালিফাই করল ভারত। শেষবার ২০২০-২১ মরশুমে যোগ্যতা অর্জন করেছিল ভারত। শনিবার পুনের মহালুঙ্গ বলেবাদী টেনিস কমপ্লেক্সে দক্ষিণ কোরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপে যোগ্যতা অর্জন করল ভারত। প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
প্রতিযোগিতায় স্বপ্নের শুরু করেছেন শ্রীবালি ভামিদিপাটি। র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা প্রতিপক্ষ সোহিউন পার্কের বিরুদ্ধে প্রথম সেটে আত্মসমর্পণ করলেও, পরে দুরন্ত পারফরম্যান্স করেন শ্রীবালি। ২ ঘণ্টা ৫২ মিনিটের মধ্যে ৫-৭, ৬-৩, ৭-৬ (৭-৫) ব্যবধানে জিতে, টানা পাঁচবারের জন্য নিজের জয় নিশ্চিত করেন তিনি। অপরদিকে দ্বিতীয় সেটের শুরুর দিকে পরাজিত হলেও, শেষে প্রতিপক্ষ দায়েওন ব্যাককে হারিয়ে খেলায় ফেরে সাহাজা যামালাপল্লি। প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে থাকলেও, শেষে ৪৫ মিনিটের মধ্যেই ৩-৪ এবং ৪-৬ ব্যবধানে জয় পান তিনি।
অন্যান্য খেলা
২০২৮ অলিম্পিকে থাকছে ক্রিকেট। সুযোগ পাবে কটি দেশ? জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। দীর্ঘ ১২৮ বছর পর আবারও অলিম্পিকে ফিরছে জনপ্রিয় এই খেলাটি। এছাড়াও অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে, ক্রিকেটকে একটি অন্যতম ইভেন্ট হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ৬টা পুরুষ দল এবং ৬টা মহিলা দল নিয়ে অনুষ্ঠিত হবে ক্রিকেট। প্রতিটি দলে থাকবে ১৫ জন করে সদস্য। অর্থাৎ মোট ৯০ জন পুরুষ এবং ৯০ জন মহিলা ক্রিকেটার অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়। যোগ্যতা অর্জন পর্ব এবং প্রতিযোগিতার ফরম্যাট কী হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে ক্রিকেটের ক্ষেত্রে যোগ্যতা অর্জন পর্বটা বেশ কঠিন হতে পারে।
এদিকে টি-২০ ক্রিকেট খেলে অনেকগুলি দেশ। ফলে এতগুলি দেশের মধ্যে ৬টি দেশকে বেছে নেওয়াটা কঠিন কাজ। সেই ছয় দেশের মধ্যে আয়োজক হিসাবে আমেরিকার সরাসরি সুযোগ পাওয়ার কথা। বাকি পাঁচ দেশের মধ্যে কাদের সেই জায়গায় নির্ধারিত করা হবে সেই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। এবারে দেখার সেক্ষেত্রে বাছাই পর্বের মাধ্যমে সেই পাঁচটি দলকে বিবেচনা করা হবে, নাকি আইসিসির ক্রমাতালিকার নিরিখে সুযোগ দেওয়া হবে।
-
ফুটবল1 year agoফিফা ট্রান্সফার ব্যানের কবলে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…
-
ফুটবল3 days agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ক্রিকেট4 days agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
ইস্টবেঙ্গল1 year agoইস্টবেঙ্গল ছাড়লেন ক্লেইটন সিলভা
-
আইপিএল1 year agoIPL 2025: বিরাট নন, নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আরসিবি
-
আইএসএল1 year agoISL 2024/25: যুবভারতীর গ্যালারি নিয়ে চিন্তিত নন খালিদ জামিল
-
ফুটবল16 hours agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ইস্টবেঙ্গল1 year agoঘোষণা হয়ে গেল সুপার কাপের চূড়ান্ত সূচি
