ফুটবল
ভবিষ্যতে সুযোগ পেলে আবারও বাংলায় ফিরতে চান জামশেদপুর দলের বাঙালি ফুটবলার ঋত্বিক দাস। একান্ত সাক্ষাৎকারে তিনি কি বললেন? জানতে পড়ুন…
রে স্পোর্টজের প্রতিবেদন: সুপার কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে, কঠিন প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসিকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে পরাজিত করে, প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে খালিদ জামিলের দল জামশেদপুর এফসি।
রে স্পোর্টজ: গত ম্যাচে আপনারা টাইব্রেকারে ম্যাচ জিতে সেমিফাইনালে প্রবেশ করেছেন। সেমিফাইনালে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। সেই ম্যাচটাকে আপনারা কিভাবে দেখছেন?
ঋত্বিক: এটা আমাদের দ্বিতীয় সেমিফাইনাল এই মরশুমের। এর আগে আমরা আইএসএল সেমিফাইনালে মোহনবাগানের কাছে হেরেছি। ফলে সকলের মধ্যেই একটা জেতার খিদে রয়েছে। তাই মুম্বইয়ের বিরুদ্ধে সবাই জেতার মানসিকতা নিয়েই মাঠে নামবে এবং নিজেদের একশো শতাংশ দেওয়ার জন্য মুখিয়ে থাকবে।
রে স্পোর্টজ: গোটা মরশুম জামশেদপুর দল যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। আইএসএল সেমিফাইনালে ঘরের মাঠে ম্যাচ জিতলেও মোহনবাগানের কাছে হারতে হয়েছিল। এই জার্নিটা নিয়ে আপনি কি বলবেন?
ঋত্বিক: এই জার্নিতে অনেক চড়াই উৎরাই ছিল। কখনও আমরা জিতছিলাম আবার কখনও হারছিলাম। সব থেকে ভাল যে বিষয়টা ছিল, আমাদের দলের প্রত্যেকের মধ্যে একতা ছিল। যেটা আমাদেরকে পরবর্তী ম্যাচগুলির জন্য অনেকটাই সাহায্য দিয়েছে। এছাড়াও যখন আমরা প্লেঅফে উঠলাম, নর্থইস্টকে প্লেঅফের ম্যাচে হারিয়ে
রে স্পোর্টজ: সুপার কাপ জিতলে এএফসিতে প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে কতটা ইচ্ছুক?
ঋত্বিক: আমরা এর আগে যখন শিল্ড জিতেছিলাম, সেই বছর এএফসিতে খেলার সুযোগ হাতছাড়া করেছিলাম। আমার সেই বছর জামশেদপুরে প্রথম ছিল। মুম্বইয়ের সঙ্গে আমাদের পরবর্তীতে কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ খেলতে হয়েছিল সেখানে আমরা ম্যাচ হেরেছিলাম। সেটা আমাদের কাছে একটা বিরাট বড় সুযোগ ছিল নেইমারদের দলের বিরুদ্ধে খেলার। সেই ঘাটা আমাদের এখনও মেটেনি। তাই এবারে নিজেদের ১১০ শতাংশ দিয়ে এই প্রতিযোগিতায় জিতে এএফসিতে প্রতিনিধিত্ব করতে।
রে স্পোর্টজ: দলে সিভেরিওর মত ফুটবলার রয়েছেন যিনি গতবছর ইস্টবেঙ্গলের হয়ে এই সুপার কাপ জিতেছিলেন। তার থেকে কোনরকম বার্তা পাওয়া যায়?
ঋত্বিক: সিভেরিও একজন প্রফেশনাল ফুটবলার। মাঠে কিংবা মাঠের বাইরেও। একজন ফুটবলার এবং মানুষ হিসেবে সে আমাদের সঙ্গে খুব ভালোভাবে মিশে থাকেন। কেউ যদি তাকে কিছু শেখায় সেটা সে খুব ভালকরে সেখেও। আমাদের দলের মধ্যে সেই একতাটা রয়েছে। সুপার কাপেও সিভেরিও যথেষ্ট ভাল খেলছে আর সেইটা আমাদের দলকে অনেক সাহায্য করছে।
রে স্পোর্টজ: একজন ভারতীয় কোচ হিসেবে ভারতীয় ফুটবলে অনেক সাফল্য এনে দিয়েছেন খালিদ জামিল। তার ব্যাপারে কি বলবেন?
ঋত্বিক: উনি সারাদিন যেরকমভাবে ফুটবল নিয়ে কাজ করেন, আমি এরকমভাবে ফুটবল নিয়ে কাজ করতে কাউকে দেখিনি। প্রতিপক্ষকে এত ভালোভাবে মেপে নেওয়া আর দিন রাত ফুটবল নিয়ে পড়ে থাকা। সত্যি কথা বলতে ওনার কাছে ফুটবলটাই সবকিছু। আমার এটা প্রথম বছর খালিদ স্যারের কাছে। বেশিরভাগ সময়টা আমি রিহ্যাবে কাটিয়েছি। তবুও আমি যতটা দেখেছি উনি সবার মধ্যে একটা একতা বজায় রাখেন।
রে স্পোর্টজ: একজন বাঙালি হিসেবে কখনও বাংলায় ফেরার সুযোগ পেলে আবারও ফিরে আসার ইচ্ছা আছে?
ঋত্বিক: নিশ্চই। আমি বাঙালি ছেলে, বাংলায় খেলার সুযোগ পেলে অবশ্যই ফিরতে চাই।
রে স্পোর্টজ: মোহনবাগান চলতি মরশুম আইএসএলে শিল্ড এবং কাপ দুটোই জিতেছে এবং তারপর সুপার কাপে তারা মূলত তাদের রিজার্ভ টিমটাকে পাঠিয়েছে এই প্রতিযোগিতায় খেলার জন্য। কিন্তু প্রথম ম্যাচে কেরালার বিরুদ্ধে সেই জুনিয়র ফুটবলাররা দারুন ফুটবল খেলেছে। এই যে জুনিয়ার ফুটবলাররা এত বড় একটা মঞ্চে সুযোগ পাচ্ছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন?
ঋত্বিক: আমারতো কখনোই মনে হলোনা যে তারা জুনিয়র দল নিয়ে খেলতে নেমেছে, যেমনভাবে তারা গত ম্যাচে কেরালার বিরুদ্ধে খেলল। বিশেষত সাহাল এবং আশিক যেই ফুটবলটা খেলেছে সেই ফুটবলটা বিদেশে দেখা যায় এবং তাদের মতো ফুটবলারদের জন্যই ফুটবলকে ভালবাসা যায়।
রে স্পোর্টজ: সমর্থকদের জন্য কি বলবেন?
ঋত্বিক: আমরা ঘরের মাঠে যেই সেমিফাইনাল ম্যাচটা খেলেছিলাম মোহনবাগানের বিরুদ্ধে, সেখানে আমাদের সমর্থকরা প্রথমবারের জন্য জামসেদপুর দলকে ঘরের মাঠে সেমিফাইনাল খেলতে দেখল। সেই ম্যাচে দর্শকরা যে পরিবেশটা তৈরি করেছিল সেটা সত্যিই দেখার মত। সেই ম্যাচে আমরা মোহনবাগানের বিরুদ্ধে জিতেওছিলাম। তাই গোটা মরশুমটা তাদের অনেক বড় অবদান রয়েছে। সুপার কাপেও তারা আমাদেরকে যেরকমভাবে সমর্থন করছেন, যেমন সমাজেরমাধ্যমেও আমরা দেখি সেটা সত্যিই খুব ভাল লাগছে।
ফুটবল
ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে
রে স্পোর্টজের প্রতিবেদন: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরও এক ঐতিহাসিক সন্ধ্যা। আগামী ৬ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই ম্যাচের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ভারতের জন্য এটি হতে চলেছে ব্যস্ত আন্তর্জাতিক সূচির তৃতীয় হাই-প্রোফাইল ম্যাচ। ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ৩ অক্টোবর কলকাতাতেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে ব্লু টাইগার্সরা। তার তিন দিন পরেই উরুগুয়ের মতো শক্তিশালী দলের চ্যালেঞ্জ।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে রয়েছে উরুগুয়ে। ‘লা সেলেস্তে’-র বর্তমান কোচ দিয়েগো ফোরলানও ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত। ২০১৬ সালে মুম্বই সিটি এফসির হয়ে আইএসএলে খেলেছিলেন তিনি। একই আন্তর্জাতিক উইন্ডোয় ভারত সফরে আসতে চলেছে বিশ্বকাপ খেলা তিন দেশ—পানামা, ব্রাজিল ও উরুগুয়ে। ফলে কলকাতার মাটিতে আন্তর্জাতিক ফুটবলের এক বিরল উৎসবের আবহ তৈরি হতে চলেছে। অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ‘ই’-তে জায়গা পেয়েছে ভারত। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে মালয়েশিয়া, প্যালেস্টাইন, সিঙ্গাপুর ও গুয়াম। ১১ থেকে ২০ নভেম্বর মালয়েশিয়ায় হবে ম্যাচগুলি। ১১ নভেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। প্রতিটি গ্রুপের সেরা দল মূল পড়বে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
ফুটবল
ইউরোপ সেরার যুদ্ধে জমজমাট লড়াই
রে স্পোর্টজের প্রতিবেদন: ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নতুন মরশুমের লড়াই শুরু হওয়ার অপেক্ষা। বৃহস্পতিবার মোনাকোর গ্রিমালদি ফোরামে হয়ে গেল ২০২৬-২৭ মরশুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। ৩৬টি দলকে নিয়ে সম্পন্ন হল এবারের ড্র। লিগ পর্বে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে।
ড্রয়ে একাধিক বড় দলের সামনে এসেছে কঠিন প্রতিপক্ষ। রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে খেলবে এএইকে এথেন্সের বিরুদ্ধে, আর অ্যাওয়ে ম্যাচে খেলবে লিপজিগ ও লাস্কের মতো দলের বিরুদ্ধে। অন্যদিকে ম্যানচেস্টার সিটির সূচিতে রয়েছে লেন্স, নাপোলি, এএইকে এথেন্স এবং আরও কয়েকটি কঠিন ম্যাচ। বার্সেলোনার সামনেও অপেক্ষা করে আছে কঠিন লড়াই। গ্যালাতাসারাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের পাশাপাশি কোমোর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ এবং সাবাহর বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে তারা। বায়ার্ন মিউনিখের সূচিতেও রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসভি, ফেয়েনুর্ড ও ভিকিংয়ের মতো প্রতিপক্ষ।
লিভারপুলের সামনে থাকছে ফেনেরবাহচে, ভিয়ারিয়াল ও লেন্সের মতো দল। আর্সেনালের সূচিতেও রয়েছে নাপোলি, লিল, সাবাহ এবং স্লাভিয়া প্রাহার মতো প্রতিপক্ষ। গ্যালাতাসারাই ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে, ফেনেরবাহচে খেলবে লিভারপুলের বিরুদ্ধে এবং নাপোলি ঘরের মাঠে খেলবে আর্সেনালের বিরুদ্ধে। অন্যদিকে ভিয়ারিয়ালকে খেলতে হবে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলের বিরুদ্ধে। নতুন ফরম্যাটে গ্রুপ পর্বের পরিবর্তে লিগ পর্ব চালু হওয়ার পর থেকেই ড্রয়ের গুরুত্ব আরও বেড়েছে। এবারও ইউরোপের সেরা ক্লাবগুলির সামনে অপেক্ষা করছে একাধিক কঠিন পরীক্ষা।
ফুটবল
অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে মরশুমের দ্বিতীয় জয় বার্সেলোনার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জয় দিয়েই মরশুম শুরু করেছিল বার্সেলোনা। এবার দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারাল হ্যান্সি ফ্লিকের দল। বার্সেলোনার হয় গোল করলেন রাফিনহা এবং ফিরমিন লোপেজ। এদিন শুরু থেকেই অ্যাথলেটিক বিলবাওয়ের রক্ষণে চাপ তৈরি করতে থাকেন রাফিনহা, লামিনে ইয়ামালরা। রড্রি, ডানি ওলমোদের বেঞ্চে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তবে গোল পেতে অসুবিধা হয়নি কাতালান জায়ান্টদের। শুরুতেই ইয়ামালের দুর্দান্ত শট রুখে দেন অ্যাথলেটিক বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমন। রাফিনহার হেডার পোস্টে লেগে প্রতিহত হয়। একটি গোল অফসাইডের কারণেও বাতিল হয়। অবশেষে ৩৭ মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনহা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে হ্যান্সি ফ্লিকের দল। যদিও গোল আসছিল না। ৭৫ মিনিটে ওইহান সানসেতের শট পোস্টে লেগে ফিরে না আসলে, ম্যাচে সমতা ফেরাতে পারত অ্যাথলেটিক বিলবাও। তবে ৮২ মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন ফিরমিন লোপেজ। এই জয়ের পাশাপাশি বার্সেলোনার জার্সে গায়ে অভিষেক হল রদ্রির। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি এবং তাঁর অভিষেক ম্যাচেই জয় পেল কাতালান ক্লাব। দুই ম্যাচে দুটি জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিল হ্যান্সি ফ্লিকের দলকে।
-
ফুটবল3 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল3 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল2 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল4 weeks agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
আইএসএল2 weeks agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল3 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
আন্তর্জাতিক ক্রিকেট3 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
আইএসএল1 month agoঅস্ট্রেলিয়ার আন্তর্জাতিক তারকাকে দলে টেনে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের
