Connect with us

ফুটবল

জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের, নিজেদেরই সেরা দল মানছেন প্যানাজিওটিস

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করে সম্পূর্ণ তিন পয়েন্ট নিয়েই নকআউটে পা রেখেছে মোহনবাগান। তিন ম্যাচ মিলিয়ে গোল সংখ্যা ১৫। পয়েন্ট হোক বা গোল পার্থক্যের নিরিখে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের থেকে অনেক এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড। তবে শেষ দুই ম্যাচে ফুটবলারদের সুযোগ নষ্টের সংখ্যাটা ক্রমবর্ধমান। যদিও তা নিয়ে একেবারেই চিন্তিত নন বাগান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মানছি অনেক গোলের সুযোগ নষ্ট হয়েছে। এই ব্যাপারটা আমরা এড়িয়ে যেতে পারি না। মনবীর এবং লিস্টন ক্রমাগত গোলের জন্য চেষ্টা করেছে। ওদের প্রচেষ্টাকে কুর্নিশ। আশা করছি সময় যত যাবে ওরা আরও নিখুঁত পারফর্ম করবে।” চলতি ডুরান্ড কাপের গ্রুপ পর্বে এখনও পর্যন্ত সেভাবে পরীক্ষার সামনে পড়তে হয়নি প্যানাজিওটিসের দলকে। নকআউটই আসল চ্যালেঞ্জ। অকুতোভয় বাগান কোচ বললেন, “মোহনবাগানের থেকে ভাল দল কেউ নেই। আমরাই সেরা দল।”

অন্যদিকে, হ্যাটট্রিক করে হারানো আত্মবিশ্বাস ফিরে এলেন সাহাল আব্দুল সামাদ। সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে একগুচ্ছ গোলের সুযোগ নষ্ট করেছিলেন। এদিন বাগানের জয়ের নায়ক তিনি। ম্যাচ শেষে সাহাল বলেন, “আগের ম্যাচে অনেকগুলো সুযোগ নষ্ট হয়েছিল। এই ম্যাচে হ্যাটট্রিক করতে পেরে ভাল লাগছে। আমাদের লড়াইটা শুরু হয় অনুশীলন থেকে। জিতি বা হারি, একটা দল হিসাবেই ঐক্যবদ্ধ আমরা।”

ফুটবল

DURAND CUP 2026: ডুরান্ড কাপে খেলছেন না টাইগার শ্রফ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপের মঞ্চে এবার আর দেখা যাবে না বলিউড অভিনেতা টাইগার শ্রফকে। মঙ্গলবার শিলংয়ে নংখসেহ এসএস অ্যান্ড সিসির বিরুদ্ধে মুম্বে এফসির শেষ গ্রুপ ম্যাচে খেলার কথা ছিল তাঁর। দলের স্কোয়াডে নিবন্ধিত থাকায় টাইগারের মাঠে নামা নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে কাজের ব্যস্ততার কারণে ম্যাচটি খেলতে পারছেন না তিনি।
ক্লাবের প্রকাশ করা একটি ইনস্টাগ্রাম ভিডিয়োয় টাইগার জানান, শেষ মুহূর্তে একটি কাজ এসে যাওয়ায় শিলং যাওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। মুম্বে এফসির হয়ে খেলতে মুখিয়ে ছিলেন বলেও জানান তিনি। পাশাপাশি দলের সতীর্থদের শুভেচ্ছা জানিয়ে ডুরান্ড কাপের সাফল্য কামনা করেন।
২০২৪ সালে ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকেই মুম্বে এফসির ‘মার্কি’ খেলোয়াড় হিসেবে যুক্ত টাইগার। এর আগে মুম্বাই ডিস্ট্রিক্ট লিগে ক্লাবটির হয়ে খেলতেও দেখা গিয়েছে তাঁকে। তবে ডুরান্ড কাপে এবার আর তাঁর অভিষেক হচ্ছে না।
এদিকে ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মুম্বে এফসির পরিস্থিতিও খুব একটা আশাব্যঞ্জক নয়। এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলে দু’টিতেই হারতে হয়েছে তাদের। ফলে গ্রুপের শেষ ম্যাচের আগেই নকআউট পর্বে ওঠার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে।
অভিনয়ের পাশাপাশি ফুটবলের প্রতি টাইগারের বরাবরের আগ্রহ রয়েছে। অতীতে একাধিক বার তিনি জানিয়েছেন, অভিনেতা হওয়ার আগে ফুটবলার হওয়ার ইচ্ছা ছিল তাঁর। পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর প্রিয় ফুটবলার এবং সুযোগ পেলে রোনাল্ডোকে নিয়ে বায়োপিকে অভিনয় করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন টাইগার।

Continue Reading

ইস্টবেঙ্গল

ACL2 PRELIMINARY: অজুহাত মানতে রাজি নন হাবাস

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক:এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর প্রাথমিক পর্বের ম্যাচে আল আরবির বিরুদ্ধে লড়াইয়ের আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। তার আগেই বড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। চোটের কারণে সোমবারও অনুশীলনে যোগ দেননি স্প্যানিশ ডিফেন্ডার নাচো মনসালভে। অন্যদিকে ভিসা সমস্যার জেরে এখনও শহরেই পৌঁছতে পারেননি নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং।

দুই গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলারকে ছাড়াই প্রস্তুতি চালাতে হচ্ছে লাল-হলুদকে, যা ম্যাচের আগে চাপ বাড়াচ্ছে।তবে প্রতিকূলতার মাঝেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না কোচ আন্তোনিও লোপেজ হাবাস। সোমবার অনুশীলন শেষে সেন্টার অফ এক্সিলেন্সের মাঠ ছাড়ার আগে স্পষ্ট জানিয়ে দেন, “বিদেশি ডিফেন্ডার ও স্ট্রাইকার না থাকায় চাপ রয়েছে ঠিকই, কিন্তু তা নিয়ে ভাবছি না। ড্রেসিংরুমে ফুটবলারদের বলে দিয়েছি, কোনও অজুহাত চলবে না। যা আছে, তা দিয়েই নিজেদের সর্বস্ব দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।”

এদিনও অনুশীলনে দেখা যায়নি নাচোকে। ফলে ডিফেন্সে আনোয়ার আলির পাশে সন্দীপ মান্ডিকে নামানো হতে পারে। লেফট ব্যাকে জয় গুপ্তা এবং রাইট ব্যাকে হার্দিক ভাটের খেলার সম্ভাবনা প্রবল। মিডফিল্ডে রাশিদ ও জিকশনের জুটি ভারসাম্য রাখবে। আক্রমণভাগে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ডানি রামিরেজ থাকবেন। লেফট উইংয়ে বিপিন এবং রাইট উইংয়ে এডমুন্ডকে দেখা যেতে পারে। স্ট্রাইকার হিসেবে শুরু করতে পারেন জেসিন টিকে। পরিবর্ত হিসেবে নামবেন ক্রিস ইকোনোমিডিস।এখন দেখার বিদেশী ডিফেন্ডার এবং স্ট্রাইকার বিহীন খানিকটা পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল ঠিক কতটা শক্তিশালী হয়ে লড়াই করতে পারে।

Continue Reading

ফুটবল

DURAND CUP 2026: সাহালের হ্যাটট্রিক, হাফ ডজন গোলে সিআইএসএফকে হারাল মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গোলের বন্যা অব্যাহত মোহনবাগানের। ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টর্সকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল সবুজ-মেরুন। তিন ম্যাচে ১৫ গোল করে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল তারা। ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করে নায়ক সাহাল আব্দুল সামাদ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহনবাগান। ১৭ মিনিটে লিস্টন কোলাসোর পাস থেকে প্রথম গোল করেন সাহাল। মাত্র দু’মিনিট পরেই আবার গোল করেন তিনি। ডান প্রান্ত থেকে দ্রাজিচের বাড়ানো বলে ফাঁকা গোলে বল ঠেলে দেন সাহাল।

২৪ মিনিটে ব্যবধান বাড়ান মনবীর সিংহ। অভিষেক সিংহের ক্রস থেকে বাঁ কোণে নিখুঁত শটে সিআইএসএফ গোলরক্ষক রাজ কুমারকে পরাস্ত করেন তিনি। ৩৭ মিনিটে ফের সাহালের গোল। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দু’জনকে কাটিয়ে জোরালো শটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস। তাতেও আক্রমণের ঝাঁঝ কমেনি। পরিবর্ত হিসেবে নেমেই গোল করেন জেমি ম্যাকলারেন। সাহালের পাস ধরে জায়গা তৈরি করে শক্তিশালী শটে বল জালে জড়ান অস্ট্রেলীয় স্ট্রাইকার।

ম্যাচের শেষ গোলটি করেন অভিষেক সিং। লিস্টনের পাস পেয়ে বাঁ দিক থেকে ভিতরে ঢুকে মার্কারকে কাটিয়ে নিখুঁত শটে ৬-০ করেন তিনি। আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি মোহনবাগান।

ইস্টবেঙ্গলকে ১-০ এবং সাউথ ইউনাইটেডকে ৮-০ হারানোর পর সিআইএসএফের বিরুদ্ধেও বড় জয় পেল সবুজ-মেরুন। দুর্দান্ত গোল-ফর্মে ডুরান্ডের নকআউট পর্বে আত্মবিশ্বাস নিয়েই পা রাখল মোহনবাগান।

Continue Reading

Trending