আইএসএল
হাবাসের ভুল সিদ্ধান্তে ড্র ইস্টবেঙ্গলের
সায়ন প্রামানিক,কলকাতাঃ ইস্টবেঙ্গল যখন নতুন মরসুম শুরু করেছিল, লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেছিলেন, তাঁর দলের মূল লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ে ভাল ফল করা। সেই প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে যাওয়ার পথে ইস্টবেঙ্গল। এএফসিতে মন দিতে গিয়ে, প্রথমে আইএফএ শিল্ড ফাইনালে হারে ইস্টবেঙ্গল। আর এখন আইএসএলেও পুরোপুরি খেই হারিয়ে ফেলার পথে গতবারের চ্যাম্পিয়নরা। শুক্রবারে এসসি দিল্লির বিরুদ্ধে ম্যাচ যেন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। বৃষ্টিস্নাত যুবভারতীতে ম্যাচের ফলাফল হয় ২-২। দু’বার পিছিয়ে পড়েও ম্যাচে প্রত্যাবর্তন ঘটায় ইস্টবেঙ্গল। শুক্রবার লাল-হলুদের হয়ে গোল করেন এডমুন্ড লালরিন্ডিকা এবং একে লোবা। অন্যদিকে দিল্লির দুই গোলদাতা হলেন কার্লোস ফোর্টেস এবং আশুতোষ মেহতা।
তবে এই ম্যাচে ইস্টবেঙ্গল ড্র করার জন্য যদি একমাত্র কেউ দায়ী হয়ে থাকেন তিনি হলেন স্বয়ং কোচ হাবাস। প্রায় গোটা ম্যাচ নিষ্প্রভ থাকা লুকাস জেলোনোস্কিকে তিনি কেন ৭৬ মিনিট অবধি বয়ে বেড়ালেন তা হয়তো শুধুমাত্র তিনিই জানেন। ম্যাচের শেষ কোয়ার্টারের শুরুতে হাবাস পরিবর্ত হিসাবে যখন ডেভিড, বিষ্ণু এবং লোবাকে নামালেন তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। লোবা গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরালেও, দলকে জেতানোর মত সময় আর পাননি। অন্যদিকে ম্যাচ চলাকালীন হাত ভেঙে, প্রায় দশ সপ্তাহের জন্য ছিটকে গেছেন এডমুন্ড। ফলে গুরুত্বপূর্ণ এএফসি এবং আইএসএলে কলকাতা ডার্বির আগে গতবারের চ্যাম্পিয়নরা যে আরও চাপে পড়ল তা বলাই বাহুল্য। পাশাপাশি কলকাতা ময়দানে যে কোনও কিছুই স্থায়ী নয় তা সকলেরই জানা। যদি হাবাস দ্রুত এই পরিস্থিতির পরিবর্তন না করতে পারেন, সেক্ষেত্রে তাঁর উপরে চাপ আরও বাড়বে।
আইএসএল
শীর্ষে বেঙ্গালুরু, মুম্বইকে হারিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে ব্লুজ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জয় দিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল বেঙ্গালুরু এফসি। শুক্রবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুম্বই সিটি এফসিকে ২-০ গোলে হারাল ব্লুজ। পেনাল্টি থেকে বোরহা মার্তিনেজের গোল এবং রায়ান উইলিয়ামসের দ্বিতীয় গোল নিশ্চিত করল বেঙ্গালুরুর জয়।
প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল মুম্বই। হৃদয় জৈন ও জোথানপুইয়ার শট আটকে দেন গুরপ্রীত সিং সান্ধু। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতিতে সুনীল ছেত্রীর পরিবর্তে মাঠে নামেন উইলিয়ামস। তাঁর উপস্থিতিতে আক্রমণে গতি বাড়ে বেঙ্গালুরুর। আইএসএলে দুশোতম ম্যাচ খেললেন সুনীল ছেত্রী।
৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মার্তিনেজ। ৮৫ মিনিটে মনিরুল মোল্লার পাস ধরে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান বাড়ান উইলিয়ামস। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বেঙ্গালুরু। দুই পয়েন্ট নিয়ে ১২ নম্বরে মুম্বই।
আইএসএল
ছুটছে বাগান, স্বস্তিতে প্যানোস
অর্পন দেবনাথ,কলকাতা:
সাংবাদিক সম্মেলনে প্যানাজিওটিস দিলেম্পেরিসের হাসিখুশি মেজাজটা বার্তা দিচ্ছিল, পায়ের তলার জমিটা শক্ত করে ফেলেছেন। এতদিন দল জিতলেও মোহনবাগানের চেনা ফুটবলটা পাচ্ছিলেন না সমর্থকরা। বৃহস্পতিবার মোহনবাগানকে বেশ আক্রমণাত্মক লেগেছে। একাধিক চোট নিয়েও টানা জয়ে ফিফা ব্রেকের আগে আইএসএল টেবিলের শীর্ষে জাঁকিয়ে বসেছে বাগান। ম্যাচের পর বাগান কোচ বললেন, ‘আমাদের মাথায় রাখতে হবে সাহাল, মিগুয়েল দু’জন নাম্বার টেন ফুটবলারের চোট। তাই ওইখানে অন্য ফুটবলারকে দিয়ে আমাদের খেলতে হচ্ছে। তারপরেও আমরা জিতছি। আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করছি। ড্রাজিচ আজ দুরন্ত খেলেছে।’ বাগান কোচ আশাবাদী আইএসএলের পরের ম্যাচের আগে মিগুয়েল, আপুইয়া, জেমি ম্যাকলারেনরা পুরোপুরি ফিট হয়ে উঠবেন। এদিন ম্যাচে একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয় মোহনবাগান। তা নিয়ে প্রশ্ন করা হলে বাগান কোচ বললেন, ‘আমি এ নিয়ে কিছু বলবো না। শুধু বলবো এই রেফারি ভারতের সেরা রেফারি।’ জোড়া গোল করে ম্যাচের সেরা ডেজান দ্রাজিচ বলেছেন, ‘গোল করার অনুভূতি সব সময় আলাদা। এভাবেই দলের জন্য, সমর্থকদের জন্য গোল করতে চাই।’
আইএসএল
রুদ্ধশ্বাস জয়ে বাগান শিবিরে দীপাবলি
সৌরভ মুখার্জী, কলকাতা: শহর জুড়ে আলোর রোশনাই, দীপাবলির আমেজে মেতেছে তিলোত্তমা। সেই আমেজ ছড়িয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। বৃহস্পতিবার ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে ৩-২ গোলে রুদ্ধশ্বাস জয় পেল মোহনবাগান। জোড়া গোল করে ম্যাচের নায়ক ডেজান দ্রাজিচ। অন্যদিকে বাগান আক্রমণের বিরুদ্ধে একাই লড়লেন ওড়িশার গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি। ভুরিভুরি সুযোগ নষ্ট করলেন মনবীর, লি এরউইনরা।
ম্যাচের প্রথম মিনিট থেকেই ওড়িশার রক্ষণে চাপ বাড়াতে থাকে মোহনবাগান। সুযোগ কাজে লাগাতে পারলে প্রথম মিনিটেই গোল পেতে পারতেন লি এরউইন। ১১ মিনিটে সমীর জেলকোভিচের গোলার মত শট রুখে দেন ঋত্বিক।২৩ মিনিটে সমীরের জোরালো শট বাঁচান ঋত্বিক। মিনিট তিনেক পরেই এভারটনের গোলমুখী হেডার বাঁচিয়ে দলের পতন রোধ করেন বিশাল কাইথ। ৩৪ মিনিটে আবারও মেহতাবের জোরালো শট বাঁচান ঋত্বিক। পরের মিনিটেই নিশ্চিত পেনাল্টির আবেদন নাকচ হয়। ৪২ মিনিটে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতেও গোলমুখ খুলতে পারেননি মনবীর সিং। ৪৪ মিনিটে লিস্টনের শট পোস্টে লেগে প্রতিহত হয়।
অবশেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙলেন ডেজান দ্রাজিচ। ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে ঢুকে একক দক্ষতায় বল জালে জড়িয়ে দেন তিনি। মিনিট পাঁচেকের মধ্যেই ওড়িশা এফসিকে সমতায় ফেরান মাহমুদ ঈদ। ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আবারও মোহনবাগানকে এগিয়ে দেন দ্রাজিচ। ডান দিক থেকে গোলের বলটা সাজিয়ে দিয়েছিলেন ছাংতে। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন দ্রাজিচ। মিনিট পাঁচেকের মধ্যেই এভারটনের গোলে আবারও সমতায় ফেরে ওড়িশা এফসি। অবশেষে ৮৭ মিনিটে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন লি এরউইন। ৩-২ গোলে ম্যাচ জিতে শীর্ষস্থান বজায় রাখল সবুজ-মেরুন ব্রিগেড।
-
ফুটবল5 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল5 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল5 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল6 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল6 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল4 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল5 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
-
আইএসএল2 months agoম্যাকলারেনের সেই সেভ থেকে ব্রাজিলের সামনে, গিলের নতুন যাত্রা; অকপট প্রবসুখন সিং গিল
