Connect with us

ইস্টবেঙ্গল

ACL2 PRELIMINARY: অজুহাত মানতে রাজি নন হাবাস

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক:এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর প্রাথমিক পর্বের ম্যাচে আল আরবির বিরুদ্ধে লড়াইয়ের আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। তার আগেই বড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। চোটের কারণে সোমবারও অনুশীলনে যোগ দেননি স্প্যানিশ ডিফেন্ডার নাচো মনসালভে। অন্যদিকে ভিসা সমস্যার জেরে এখনও শহরেই পৌঁছতে পারেননি নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং।

দুই গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলারকে ছাড়াই প্রস্তুতি চালাতে হচ্ছে লাল-হলুদকে, যা ম্যাচের আগে চাপ বাড়াচ্ছে।তবে প্রতিকূলতার মাঝেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না কোচ আন্তোনিও লোপেজ হাবাস। সোমবার অনুশীলন শেষে সেন্টার অফ এক্সিলেন্সের মাঠ ছাড়ার আগে স্পষ্ট জানিয়ে দেন, “বিদেশি ডিফেন্ডার ও স্ট্রাইকার না থাকায় চাপ রয়েছে ঠিকই, কিন্তু তা নিয়ে ভাবছি না। ড্রেসিংরুমে ফুটবলারদের বলে দিয়েছি, কোনও অজুহাত চলবে না। যা আছে, তা দিয়েই নিজেদের সর্বস্ব দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।”

এদিনও অনুশীলনে দেখা যায়নি নাচোকে। ফলে ডিফেন্সে আনোয়ার আলির পাশে সন্দীপ মান্ডিকে নামানো হতে পারে। লেফট ব্যাকে জয় গুপ্তা এবং রাইট ব্যাকে হার্দিক ভাটের খেলার সম্ভাবনা প্রবল। মিডফিল্ডে রাশিদ ও জিকশনের জুটি ভারসাম্য রাখবে। আক্রমণভাগে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ডানি রামিরেজ থাকবেন। লেফট উইংয়ে বিপিন এবং রাইট উইংয়ে এডমুন্ডকে দেখা যেতে পারে। স্ট্রাইকার হিসেবে শুরু করতে পারেন জেসিন টিকে। পরিবর্ত হিসেবে নামবেন ক্রিস ইকোনোমিডিস।এখন দেখার বিদেশী ডিফেন্ডার এবং স্ট্রাইকার বিহীন খানিকটা পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল ঠিক কতটা শক্তিশালী হয়ে লড়াই করতে পারে।

আইএসএল

শিল্ড ফাইনালেই এএফসির মহড়া হাবাসের

Published

on

নিজস্ব প্রতিবেদন: “ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে আমরা ১০০ শতাংশ তৈরি।” সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেস হাবাসের এই কথা যে শুধু কথার কথা নয়, তা প্রমাণ করতে মরিয়া তিনি। তবে এএফসি-র ম্যাচও রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। ১৩ অক্টোবর ঘরের মাঠে আল শর্টার বিরুদ্ধে নামার আগে শিল্ড ফাইনালেই মোহনবাগানের বিরুদ্ধে নিজের দলের অ্যাসিড টেস্ট সেরে নিতে চাইছেন হাবাস। সেই লক্ষ্যেই বুধবার নিজেদের মাঠে নিভৃতে অনুশীলন সারলেন রাশিদ-রামিরেজরা।

পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলে এদিনই ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন এডমুন্ড, আনোয়ার আলি, জয় গুপ্তা ও প্রভসুখন গিল। তবে সূত্রের খবর, ডার্বিতে গোলের নিচে গিল শুরু করবেন, নাকি ফুর্বা লাচেনপা সেই সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে। জাতীয় দলে সব ম্যাচে খেলায় আনোয়ারকে শুরু না করানোর সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে আগের ম্যাচের জিভুলিচ-নুঙ্গা জুটির উপরই ভরসা রাখবেন হাবাস। দুই প্রান্তে লেফট ব্যাকে খেলবেন হার্দিক ভাট এবং রাইট ব্যাকে সন্দীপ মান্ডি।মাঝমাঠে জিকশন সিংয়ের সঙ্গে রাশিদ। নম্বর টেনে ডানি রামিরেজ। রাইট উইংয়ে থাকতে পারেন ক্রিস ইকোনোমিডিস। ফরোয়ার্ড হিসেবে ডেভিড নাকি এডমুন্ড কে শুরু করবেন সেটিও সম্ভবত ম্যাচের দিন সকালে ঠিক করবেন হাবাস। লেফট উইংয়ে শেষ ম্যাচে বিষ্ণু নজর কাড়লেও জয় গুপ্তার খেলার সম্ভাবনা রয়েছে। জাতীয় দলে বেশি গেম টাইম না পাওয়ায় তাঁকে শুরু করাতে পারেন হাবাস। না হলে বিষ্ণুই থাকবেন। পরবর্তীতে আসতে পারেন একে লোবা ও লুকাস জোলিনস্কি ।

Continue Reading

ইস্টবেঙ্গল

উৎসবের আবহে বদলার কলকাতা ডার্বি! ব্যাকফুটে প্যানোস, আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শহর জুড়ে পুজোর আমেজ। ঢাউস হোর্ডিং আর আলোর রোশনাইয়ে সেজে উঠছে তিলোত্তমা। তবে সেই আমেজকে ছাপিয়ে যাচ্ছে কলকাতা ডার্বির উন্মাদনা। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ডুরান্ড কাপ ফাইনালে ডার্বি হারের স্মৃতি এখনও টাটকা সবুজ-মেরুন শিবিরে। তাই এবার প্যানাজিওটিস দিলেম্পেরিসের কাছে বদলার বড় ম্যাচ।

অন্যদিকে, সম্মান বজায় রাখার লড়াই আন্তোনিও লোপেজ হাবাসের দলে। ইতিমধ্যেই সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে ভরপুর লাল-হলুদ ব্রিগেড। সেই আত্মবিশ্বাসের ছাপ কোচের চোখে-মুখেও স্পষ্ট। এদিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল হেড কোচ বলেন, “ফাইনালের জন্য আমরা ১০০ শতাংশ প্রস্তুত। প্রতিপক্ষ মোহনবাগানকে সম্মান জানিয়েই বলছি, আমার দলের উপর যথেষ্ট বিশ্বাস রয়েছে।” ডুরান্ড কাপ ফাইনালে জয়ের প্রসঙ্গ টেনে হাবাস বলেন, “আগের ডার্বির সঙ্গে এই ম্যাচের কোনও মিল নেই। এখন পরিস্থিতি কিছুটা ভিন্ন। আমাদের সামনে এএফসির অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে।”

অন্যদিকে পিছিয়ে থেকেও প্রতিপক্ষ নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস। মাথার উপর সমূহ চাপ নিয়েও অবিচলিত থাকতে চাইছেন তিনি। মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে প্যানোস বলেন, “আমাদের দল যথেষ্ট শক্তিশালী। আমাদের দলস সাহাল, মনবীর, ছাংতের মত ফুটবলার আছে। প্রতিপক্ষের উচিৎ আমাদের নিয়ে ভাবা।” তিনি আরও বলেন, “কোনও কোচই চায় না ম্যাচ টাই-ব্রেকারে গড়াক। আশা রাখছি নব্বই মিনিটেই ম্যাচের নিষ্পত্তি হবে।” জেমি ম্যাকলারেনের অনুপস্থিতিতে ডার্বিতে আক্রমণের গুরুদায়িত্ব থাকবে লি এরউইনের উপর। প্রথমবার কলকাতা ডার্বি খেলবেন তিনি। অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় এরউইন বলেন, “অন্য সব ম্যাচের মত এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। ডার্বি নিয়ে আলাদা করে উত্তেজিত নই। তবে আমরা জেতার জন্য প্রস্তুত।”

Continue Reading

ইস্টবেঙ্গল

১৫ বছরের চুক্তিতে মহিলা ফুটবলের দুই লিগের বাণিজ্যিক স্বত্ব ক্যাপ্রি স্পোর্টসের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মহিলা ফুটবলের দুই সর্বভারতীয় লিগের বাণিজ্যিক স্বত্ব এবার দীর্ঘমেয়াদে পেল ক্যাপ্রি স্পোর্টস। ১৫ বছরের চুক্তিতে ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) এবং ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এর বাণিজ্যিক স্বত্ব তাদের হাতে তুলে দেওয়ার কথা গতকাল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)।

প্রসঙ্গত, দুই মহিলা লিগের বাণিজ্যিক স্বত্ব পাওয়ার জন্য দরপত্র জমা দিয়েছিল একমাত্র ক্যাপ্রি স্পোর্টসই। ফলে স্বাভাবিকভাবেই তাদেরই স্বত্ব পাওয়ার সম্ভাবনা ছিল। তবে দীর্ঘমেয়াদি চুক্তির দাবি জানানোয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লেগেছিল। শেষ পর্যন্ত ক্যাপ্রি স্পোর্টসের সেই দাবিতেই সম্মতি দিয়েছে ফেডারেশন।

ফলে আগামী ১৫ বছর ইন্ডিয়ান উইমেন্স লিগ এবং ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এর বাণিজ্যিক দিক পরিচালনার দায়িত্ব থাকবে ক্যাপ্রি স্পোর্টসের হাতে। মহিলা ফুটবলের দুই গুরুত্বপূর্ণ লিগকে ঘিরে দীর্ঘমেয়াদি এই চুক্তি ভারতীয় মহিলা ফুটবলের বাণিজ্যিক পরিকাঠামোয় নতুন অধ্যায় খুলতে পারে।

Continue Reading

Trending