ফুটবল
SUPER CUP 2025: লজ্জার হার মহামেডানের। নর্থইস্টের কাছে গোলের মালা পড়ল সাদা-কালো ব্রিগেড। জানতে পড়ুন…
সায়ন দে, ভুবনেশ্বর: গোটা মরশুম কখনও ক্লাবের অন্দরমহলে বিতর্ক, আবার কখনও ফুটবলারদের পর্যাপ্ত বেতন না দেওয়ায় অনুশীলন বয়কট করা, সব মিলিয়ে চলতি মরশুম মহামেডানের প্রাপ্তি ছিল শুধুই হতাশা এবং ব্যর্থতা। সুপার কাপেও দল নামানো নিয়ে চলেছে একপ্রস্ত বিতর্ক। তবে বৃহস্পতিবার নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে মাঠে নামলেও, জয়ের মানসিকতার অভাব ছিল ফুটবলারদের মধ্যে। সেই মতোই নর্থইস্টের কাছে ০-৬ গোলের বড় ব্যবধানে হেরে সুপার কাপের যাত্রা শেষ করল মহামেডান স্পোর্টিং। নর্থইস্টের হয়ে এদিন হ্যাটট্রিক করেন আলাদিন আজারাই। একটি করে গোল করেন গিলেরমো ফার্নান্দেজ, নেস্টর আলবিয়াক এবং জিথিন এমএস।
প্রথমার্ধের শুরুতেই নেস্টর আলবিয়াকের ক্রস থেকে গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন জিথিন এমএস। পরক্ষনেই আক্রমণে উঠে আসে মহামেডান ফুটবলাররাও। তবে আক্রমণে উঠলেও অপরপ্রান্তে গিলেরমোর বাড়ানো বল থেকে গোল করে ব্যবধান ২-০ করেন চলতি মরশুম আইএসএলের সর্বাধিক গোলদাতা আলাদিন আজারাই। ম্যাচের ৪২ মিনিটে আরও একটি গোল করেন নেস্টর আলবিয়াক। ফলে প্রথমার্ধে ০-৩ গোলে পিছিয়ে সাজঘরে ফেরে মহামেডান স্পোর্টিং।
দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণাত্মক মেজাজেই দেখা যায় নর্থইস্ট ফুটবলারদের। সেই সুবাদেই ম্যাচের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন আলাদিন আজারাই। ৬১ মিনিটে রবি হাঁসদার একটি শট বারে লেগে প্রতিহত হয়। ৬৬ মিনিটে ব্যবধান ৫-০ করেন গিলেরমো ফার্নান্দেজ। সংযুক্তি সময়ে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন আলাদিন আজারাই। ফলে ৬-০ গোলে মহামেডানকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল নর্থইস্ট ইউনাইটেড এফসি।
আন্তর্জাতিক ফুটবল
‘৯০ মিনিট পরিকল্পনা মেনে খেলতে হবে’, ব্রাজিল ম্যাচের আগে বলছেন আকাশ মিশ্র
সৌম্যজিৎ দে, বেঙ্গালুরু পানামার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে দলের পারফরম্যান্সে আত্মবিশ্বাসী আকাশ মিশ্র। তাঁর মতে, বড় দলের বিরুদ্ধে সামান্য সময়ের জন্য মনঃসংযোগ হারালেই বিপদ হতে পারে। তাই ব্রাজিল ও উরুগুয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা মেনে পুরো ৯০ মিনিট খেলাই লক্ষ্য। বেঙ্গালুরুতে দেওয়া সাক্ষাৎকারে নিজের চোট থেকে প্রত্যাবর্তন, পানামা ম্যাচ এবং আসন্ন কঠিন লড়াই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের ডিফেন্ডার।
প্রশ্ন: ACL চোটের পর আবার জাতীয় দলে ফেরা কতটা কঠিন ছিল?
আকাশ: চোটের সময়ে পরিবার, বন্ধু, সতীর্থ, কোচ এবং চিকিৎসকেরা আমাকে প্রচুর সাহায্য করেছেন। যখনই মন খারাপ হয়েছে, তাঁরা উৎসাহ দিয়েছেন। এই পুরো যাত্রায় তাঁদের অবদান অনেক।
প্রশ্ন: পানামার বিরুদ্ধে ভারতের পারফরম্যান্সে কী বদল দেখলেন?
আকাশ: এটা হঠাৎ করে হয়নি। আমরা সব সময়ই ভাল ফুটবল খেলতে চাই। বড় দলের বিরুদ্ধে কয়েক মুহূর্তের জন্য মনঃসংযোগ হারালেই গোল হয়ে যেতে পারে। পানামার বিরুদ্ধে সবাই ৯০ মিনিট পরিকল্পনায় মন দিয়েছিল। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
প্রশ্ন: রায়ান উইলিয়ামসের পাস নিয়ে কী বলবেন?
আকাশ: অনুশীলনে আমরা এই ধরনের আক্রমণ বারবার করেছি। ফুল-ব্যাক থেকে উইঙ্গার, আবার মাঝখানে বল পৌঁছনোর বিষয়গুলো নিয়ে কাজ হয়েছে। বল নিজেদের কাছে রাখতে পারলে সুযোগ তৈরি করা সহজ হয়।
প্রশ্ন: রায়ান কী ভাবে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন?
আকাশ: প্রথম দিন থেকেই ওকে আমাদেরই একজন মনে হয়েছে। ও খুব ভাল খেলোয়াড়, তার পাশাপাশি ভাল মানুষও। ড্রেসিংরুমে ওর সঙ্গে আলাদা কোনও দূরত্ব অনুভব হয় না। ও খুব সহজেই দলের পরিবেশের সঙ্গে মিশে গিয়েছে।
প্রশ্ন: পানামার বিরুদ্ধে ভারত জিততে পারত?
আকাশ: আমরা যে সুযোগগুলো তৈরি করেছি, তাতে জেতা সম্ভব ছিল। কিছু ভুলও হয়েছে। সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরের ম্যাচগুলিতেও একই রকম মনঃসংযোগ ধরে রাখা।
প্রশ্ন: ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে কী পরিকল্পনা?
আকাশ: প্রতিপক্ষের বড় নাম নিয়ে বেশি ভাবলে হবে না। নিজেদের দল কী করবে, সেটাই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা ঠিক ভাবে প্রয়োগ করতে হবে, ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে। ফল কী হবে, সেটা পরে।
প্রশ্ন: কলকাতার সমর্থকদের জন্য বার্তা?
আকাশ: কলকাতার সমর্থকদের আবেগ সবাই জানে। ওঁরা মাঠে থাকলে দলের আলাদা একটা আত্মবিশ্বাস আসে। আশা করি ওঁরা স্টেডিয়ামে আসবেন। কলকাতায় দেখা হবে।
আন্তর্জাতিক ফুটবল
পানামার বিরুদ্ধে ভারতের লড়াকু ড্র, নজর কাড়লেন ব্লু টাইগার্সরা
সৌমজিৎ দে,বেঙ্গালুরু: ফিফা ফ্রেন্ডলিতে শক্তিশালী পানামার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ভারত। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শুক্রবার আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিলেন রায়ান, আনোয়ারেরা। ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলল ব্লু টাইগার্সরা।
১৭ মিনিটে রায়ান উইলিয়ামসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পাল্টা আক্রমণে পানামার জাইর আমেথ মোদেলোর প্রচেষ্টা রুখে দেন আনোয়ার আলি। ৪১ মিনিটে আকাশ মিশ্রর দুর্দান্ত থ্রু বল ধরে গোল করে ভারতকে এগিয়ে দেন রায়ান উইলিয়ামস।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় ভারত। ৬৫ মিনিটে মনবীর সিংয়ের পাস থেকে ফের সুযোগ তৈরি হলেও পানামার রক্ষণে আটকে দেয়। এর মাত্র তিন মিনিট পর দূরপাল্লার শটে গোল করে সমতা ফেরান ওমর ভ্যালেন্সিয়া। ভারতীয় রক্ষণে সেটিই ছিল ম্যাচের একমাত্র বড় ভুল।
এরপর দুই দলই জয়সূচক গোলের চেষ্টা চালায়। তবে আনোয়ার আলি ও ভারতের রক্ষণভাগের দৃঢ়তায় আর গোল হয়নি। শেষ বাঁশি বাজার পর ১-১ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের লড়াকু পারফরম্যান্স ব্রাজিল ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াবে খালিদ জামিলের ছেলেদের।
ইস্টবেঙ্গল
১৫ বছরের চুক্তিতে মহিলা ফুটবলের দুই লিগের বাণিজ্যিক স্বত্ব ক্যাপ্রি স্পোর্টসের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মহিলা ফুটবলের দুই সর্বভারতীয় লিগের বাণিজ্যিক স্বত্ব এবার দীর্ঘমেয়াদে পেল ক্যাপ্রি স্পোর্টস। ১৫ বছরের চুক্তিতে ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) এবং ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এর বাণিজ্যিক স্বত্ব তাদের হাতে তুলে দেওয়ার কথা গতকাল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)।
প্রসঙ্গত, দুই মহিলা লিগের বাণিজ্যিক স্বত্ব পাওয়ার জন্য দরপত্র জমা দিয়েছিল একমাত্র ক্যাপ্রি স্পোর্টসই। ফলে স্বাভাবিকভাবেই তাদেরই স্বত্ব পাওয়ার সম্ভাবনা ছিল। তবে দীর্ঘমেয়াদি চুক্তির দাবি জানানোয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লেগেছিল। শেষ পর্যন্ত ক্যাপ্রি স্পোর্টসের সেই দাবিতেই সম্মতি দিয়েছে ফেডারেশন।
ফলে আগামী ১৫ বছর ইন্ডিয়ান উইমেন্স লিগ এবং ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এর বাণিজ্যিক দিক পরিচালনার দায়িত্ব থাকবে ক্যাপ্রি স্পোর্টসের হাতে। মহিলা ফুটবলের দুই গুরুত্বপূর্ণ লিগকে ঘিরে দীর্ঘমেয়াদি এই চুক্তি ভারতীয় মহিলা ফুটবলের বাণিজ্যিক পরিকাঠামোয় নতুন অধ্যায় খুলতে পারে।
-
ফুটবল4 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল3 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল4 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল4 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল2 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
আইএসএল1 month agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল3 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
