Connect with us

ফুটবল

SUPER CUP 2025: চেন্নাইয়িন এফসিকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল মুম্বই সিটি এফসি। বিস্তারিত পড়ুন…

Published

on

সায়ন দে, ভুবনেশ্বর: বুধবার সুপার কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল মুম্বই সিটি এফসি এবং চেন্নাইয়িন এফসি। সেই ম্যাচে ৪-০ ব্যবধানে বড় জয় পেয়েছে পিটার ক্র্যাটকির দল। এদিনের ম্যাচে জোড়া গোল করেছেন দলের অন্যতম সেরা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাঙতে। এছাড়াও গোল পেয়েছেন বিপিন সিং এবং নিকোলাস কারেলিসও। আগামী ২৭ এপ্রিল, ইন্টার কাশীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মুম্বই। 

ম্যাচের শুরু থেকেই চেন্নাইয়িন রক্ষণে অনবরত আক্রমণ তুলে আনেন মুম্বই ফুটবলাররা। তবুও গোল তুলে আনতে ব্যর্থ হন তারা। অপরদিকে মুহুর্মুহু আক্রমণে উঠে আসছিল চেন্নাইয়নের ফুটবলাররাও। ম্যাচের ৪৪ মিনিটে ডান প্রান্ত থেকে ভেসে আসা একটি ক্রস থেকে গোল করে মুম্বইকে এগিয়ে দেন নিকোলাস কারেলিস। প্রথমার্ধে ব্যবধান থাকে ১-০।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া চেষ্টা করতে শুরু করে চেন্নাইয়ন। তবুও গোল তুলে নিতে ব্যর্থ হন তারা। জমাট থাকে মুম্বই রক্ষণ। এদিকে ৬৪ মিনিটে লালিয়ানজুয়ালা ছাঙতের গোলে ব্যবধান ২-০ হয় মুম্বইয়ের। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ছাঙতে। অবশেষে ম্যাচের শেষ মিনিটে বিপিন সিংয়ের গোলে ৪-০ ব্যবধানে বড় জয় পায় মুম্বই সিটি এফসি।

আন্তর্জাতিক ফুটবল

ফিফা ফ্রেন্ডলি: আইসল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচেও চ্যাম্পিয়নের মতোই খেলল আর্জেন্টিনা। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বকাপ অভিযান শুরু করার বার্তা দিয়ে রাখলেন লিওনেল স্কালোনির ফুটবলাররা। আর সেই জয়ের রাতে আলো কাড়লেন বদলি হিসেবে নামা লিওনেল মেসি।আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল এবং আক্রমণে আধিপত্য ছিল আর্জেন্টিনার। তারই পুরস্কার আসে ম্যাচের প্রথম দশ মিনিটের মধ্যেই। বক্সের বাইরে থেকে ভ্যালেন্টিন বার্কোর দুর্দান্ত শট আইসল্যান্ড গোলরক্ষক এলিয়াস ওলাফসনের নাগাল এড়িয়ে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধে সেটাই ছিল ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোল।দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন স্ক্যালোনি। ৬৭ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। নামার কয়েক মিনিটের মধ্যেই নিজের উপস্থিতি জানান দেন আর্জেন্টাইন অধিনায়ক। লাউতারো মার্টিনেজ বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট-কিক থেকে গোল করে ব্যবধান ২-০ করেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে এটি তাঁর ১১৭তম গোল। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করার স্মৃতিরও জবাব দিলেন তিনি।ম্যাচের শেষদিকে আর্জেন্টিনার দাপট আরও স্পষ্ট হয়। ৮৭ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে থিয়াগো আলমাদা গোল করে জয় নিশ্চিত করেন। ৩-০ ব্যবধানে জিতে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এবার তাদের লক্ষ্য ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ।

Continue Reading

ফুটবল

FIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বের কাছে এটি এক বিস্ময়কর ঘটনা। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের দায়িত্ব পালনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে রওনা হয়েও শেষ পর্যন্ত সে দেশের মাটিতে প্রবেশের অনুমতি পেলেন না সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আবদুলকাদির আরতান। ফলে বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় রেফারিং করার স্বপ্ন আপাতত অধরাই থেকে গেল তাঁর।
ফিফা-স্বীকৃত এই রেফারি আফ্রিকান ফুটবল মহলে অত্যন্ত পরিচিত নাম। আফ্রিকা কাপ অব নেশনস-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলভাবে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সোমালিয়ার প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের দায়িত্ব পাওয়ার খবর দেশটির ক্রীড়াজগতে গর্বের বিষয় হয়ে উঠেছিল।
কিন্তু যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর অভিবাসন সংক্রান্ত জটিলতার কারণে তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে। যদিও মার্কিন প্রশাসনের তরফে বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ফুটবল মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ফুটবল বিশ্লেষকদের একাংশের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত একজন কর্মকর্তার এভাবে আটকে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেকেই মনে করছেন, বিষয়টি নিয়ে ফিফার আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল।
এই ঘটনার ফলে শুধু একজন রেফারির ব্যক্তিগত স্বপ্নই ভঙ্গ হয়নি, বরং সোমালিয়ার ফুটবল ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তও আঘাতপ্রাপ্ত হয়েছে। ওমর আরতানের অনুপস্থিতি বিশ্বকাপের রেফারিং প্যানেলে একটি উল্লেখযোগ্য শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন ক্রীড়া মহলের অনেকেই।
তবে সমস্ত প্রতিকূলতার মধ্যেও ওমর আরতান আশাবাদী। ঘনিষ্ঠ সূত্রের খবর, ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় দায়িত্ব পালনের লক্ষ্য নিয়েই তিনি নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

Continue Reading

ফুটবল

FIFA WC 2026: নেইমারকে নিয়ে স্বস্তি ফিরছে ব্রাজিল শিবিরে

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ব্রাজিল ফুটবল শিবিরে আবারও চিন্তার মেঘ। দলের তারকা ফুটবলার নেইমার বর্তমানে কাফ মাসলের (পায়ের পেশি) দ্বিতীয় মাত্রার চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছেন। গত মে মাসে অনুশীলনের সময় এই চোট পান তিনি। ফলে সাম্প্রতিক আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি তাঁর।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচক পথে এগোচ্ছে। চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন ও চিকিৎসা চলছে। যদিও তিনি এখনও পূর্ণমাত্রায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি।
সম্প্রতি ব্রাজিল দলের সফরসূচিতে পরিবর্তন এলেও নেইমারকে বিশেষ চিকিৎসার জন্য দলের সঙ্গে ভ্রমণে পাঠানো হয়নি। তিনি পৃথকভাবে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। দলের কোচ কার্লো আনচেলত্তি অবশ্য আশাবাদী যে বিশ্বকাপের মূল পর্বের আগে নেইমার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে, চোট থেকে ফিরে এসে দ্রুত প্রতিযোগিতামূলক ফুটবলে নামা সহজ হবে না। তাই নেইমারের ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী।
বিশ্বকাপের আগে ব্রাজিল সমর্থকদের একটাই প্রার্থনা— দলের অন্যতম ভরসাযোগ্য এই তারকা যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরেন। কারণ বড় মঞ্চে নেইমারকে ছাড়া ব্রাজিলকে কল্পনা করা এখনও কঠিন।

Continue Reading

Trending