Connect with us

ইস্টবেঙ্গল

SUPER CUP 2025: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মুখোমুখি হতে প্রস্তুত কেরালা ব্লাস্টার্স। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০ এপ্রিল সুপার কাপের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি। চলতি আইএসএলে খুব ভাল ফল করতে পারেনি কেরালা। লিগ টেবিলের ৮ নম্বর স্থানে শেষ করেছে তারা। তবে সেই ব্যর্থতা ভুলে এবারে সুপার কাপে ভাল ফলের লক্ষ্যে ঝাপাবে আদ্রিয়ান লুনা, নোয়া সাদোয়ীরা। শনিবার ভুবনেশ্বরের ক্যাপিটাল ফুটবল আরিনায় জোরকদমেই অনুশীলন করতে দেখা গেল প্রত্যেকটি কেরালা ফুটবলারকে।

শনিবার অনুশীলন শুরুর আগে প্রথমে সকল ফুটবলারদের নিয়ে কিছুক্ষণ টিম হার্ডেল সারলেন হেড কোচ ডেভিড কাটালা। তারপর প্রত্যেক ফুটবলারকে প্রথমে কিছুক্ষণ শারীরিক অনুশীলন, তারপর বল পায়ে ছোট ছোট পাসিং অনুশীলনও করাতে দেখা গেল তাঁকে। এদিকে দলের ফুটবলারদের সঙ্গে বেশ কিছুক্ষণ পাসিংয়ের অনুশীলন করতে দেখা গেল কোচ ডেভিড কাটালাকেও। এর থেকে বোঝাই যাচ্ছে সুপার কাপের প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলকে যথেষ্ট কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত কেরালা ব্লাস্টার্স দল। অপরদিকে আইএসএলে ভাল ফল করতে ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গলও। বেশ কিছু ফুটবলারের চোট আঘাতের কারণে সেরকমভাবে ভাল ফুটবল খেলতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। তবে সেই বিষয়টিকে একেবারে সহজভাবে নিচ্ছেননা কেরালা কোচ ডেভিড কাটালা। এদিকে মাদকদ্রব্য সেবন এবং সেই হাত থেকে মানুষকে রক্ষা করতে নিজেদের জার্সিতে সেই বিজ্ঞাপনও রেখেছে কেরালা দল। যেখানে লেখা রয়েছে “সে নো টু ড্রাগস”।

আইএসএল

শিল্ড ফাইনালেই এএফসির মহড়া হাবাসের

Published

on

নিজস্ব প্রতিবেদন: “ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে আমরা ১০০ শতাংশ তৈরি।” সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেস হাবাসের এই কথা যে শুধু কথার কথা নয়, তা প্রমাণ করতে মরিয়া তিনি। তবে এএফসি-র ম্যাচও রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। ১৩ অক্টোবর ঘরের মাঠে আল শর্টার বিরুদ্ধে নামার আগে শিল্ড ফাইনালেই মোহনবাগানের বিরুদ্ধে নিজের দলের অ্যাসিড টেস্ট সেরে নিতে চাইছেন হাবাস। সেই লক্ষ্যেই বুধবার নিজেদের মাঠে নিভৃতে অনুশীলন সারলেন রাশিদ-রামিরেজরা।

পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলে এদিনই ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন এডমুন্ড, আনোয়ার আলি, জয় গুপ্তা ও প্রভসুখন গিল। তবে সূত্রের খবর, ডার্বিতে গোলের নিচে গিল শুরু করবেন, নাকি ফুর্বা লাচেনপা সেই সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে। জাতীয় দলে সব ম্যাচে খেলায় আনোয়ারকে শুরু না করানোর সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে আগের ম্যাচের জিভুলিচ-নুঙ্গা জুটির উপরই ভরসা রাখবেন হাবাস। দুই প্রান্তে লেফট ব্যাকে খেলবেন হার্দিক ভাট এবং রাইট ব্যাকে সন্দীপ মান্ডি।মাঝমাঠে জিকশন সিংয়ের সঙ্গে রাশিদ। নম্বর টেনে ডানি রামিরেজ। রাইট উইংয়ে থাকতে পারেন ক্রিস ইকোনোমিডিস। ফরোয়ার্ড হিসেবে ডেভিড নাকি এডমুন্ড কে শুরু করবেন সেটিও সম্ভবত ম্যাচের দিন সকালে ঠিক করবেন হাবাস। লেফট উইংয়ে শেষ ম্যাচে বিষ্ণু নজর কাড়লেও জয় গুপ্তার খেলার সম্ভাবনা রয়েছে। জাতীয় দলে বেশি গেম টাইম না পাওয়ায় তাঁকে শুরু করাতে পারেন হাবাস। না হলে বিষ্ণুই থাকবেন। পরবর্তীতে আসতে পারেন একে লোবা ও লুকাস জোলিনস্কি ।

Continue Reading

ইস্টবেঙ্গল

উৎসবের আবহে বদলার কলকাতা ডার্বি! ব্যাকফুটে প্যানোস, আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শহর জুড়ে পুজোর আমেজ। ঢাউস হোর্ডিং আর আলোর রোশনাইয়ে সেজে উঠছে তিলোত্তমা। তবে সেই আমেজকে ছাপিয়ে যাচ্ছে কলকাতা ডার্বির উন্মাদনা। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ডুরান্ড কাপ ফাইনালে ডার্বি হারের স্মৃতি এখনও টাটকা সবুজ-মেরুন শিবিরে। তাই এবার প্যানাজিওটিস দিলেম্পেরিসের কাছে বদলার বড় ম্যাচ।

অন্যদিকে, সম্মান বজায় রাখার লড়াই আন্তোনিও লোপেজ হাবাসের দলে। ইতিমধ্যেই সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে ভরপুর লাল-হলুদ ব্রিগেড। সেই আত্মবিশ্বাসের ছাপ কোচের চোখে-মুখেও স্পষ্ট। এদিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল হেড কোচ বলেন, “ফাইনালের জন্য আমরা ১০০ শতাংশ প্রস্তুত। প্রতিপক্ষ মোহনবাগানকে সম্মান জানিয়েই বলছি, আমার দলের উপর যথেষ্ট বিশ্বাস রয়েছে।” ডুরান্ড কাপ ফাইনালে জয়ের প্রসঙ্গ টেনে হাবাস বলেন, “আগের ডার্বির সঙ্গে এই ম্যাচের কোনও মিল নেই। এখন পরিস্থিতি কিছুটা ভিন্ন। আমাদের সামনে এএফসির অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে।”

অন্যদিকে পিছিয়ে থেকেও প্রতিপক্ষ নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস। মাথার উপর সমূহ চাপ নিয়েও অবিচলিত থাকতে চাইছেন তিনি। মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে প্যানোস বলেন, “আমাদের দল যথেষ্ট শক্তিশালী। আমাদের দলস সাহাল, মনবীর, ছাংতের মত ফুটবলার আছে। প্রতিপক্ষের উচিৎ আমাদের নিয়ে ভাবা।” তিনি আরও বলেন, “কোনও কোচই চায় না ম্যাচ টাই-ব্রেকারে গড়াক। আশা রাখছি নব্বই মিনিটেই ম্যাচের নিষ্পত্তি হবে।” জেমি ম্যাকলারেনের অনুপস্থিতিতে ডার্বিতে আক্রমণের গুরুদায়িত্ব থাকবে লি এরউইনের উপর। প্রথমবার কলকাতা ডার্বি খেলবেন তিনি। অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় এরউইন বলেন, “অন্য সব ম্যাচের মত এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। ডার্বি নিয়ে আলাদা করে উত্তেজিত নই। তবে আমরা জেতার জন্য প্রস্তুত।”

Continue Reading

ইস্টবেঙ্গল

১৫ বছরের চুক্তিতে মহিলা ফুটবলের দুই লিগের বাণিজ্যিক স্বত্ব ক্যাপ্রি স্পোর্টসের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মহিলা ফুটবলের দুই সর্বভারতীয় লিগের বাণিজ্যিক স্বত্ব এবার দীর্ঘমেয়াদে পেল ক্যাপ্রি স্পোর্টস। ১৫ বছরের চুক্তিতে ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) এবং ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এর বাণিজ্যিক স্বত্ব তাদের হাতে তুলে দেওয়ার কথা গতকাল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)।

প্রসঙ্গত, দুই মহিলা লিগের বাণিজ্যিক স্বত্ব পাওয়ার জন্য দরপত্র জমা দিয়েছিল একমাত্র ক্যাপ্রি স্পোর্টসই। ফলে স্বাভাবিকভাবেই তাদেরই স্বত্ব পাওয়ার সম্ভাবনা ছিল। তবে দীর্ঘমেয়াদি চুক্তির দাবি জানানোয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লেগেছিল। শেষ পর্যন্ত ক্যাপ্রি স্পোর্টসের সেই দাবিতেই সম্মতি দিয়েছে ফেডারেশন।

ফলে আগামী ১৫ বছর ইন্ডিয়ান উইমেন্স লিগ এবং ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এর বাণিজ্যিক দিক পরিচালনার দায়িত্ব থাকবে ক্যাপ্রি স্পোর্টসের হাতে। মহিলা ফুটবলের দুই গুরুত্বপূর্ণ লিগকে ঘিরে দীর্ঘমেয়াদি এই চুক্তি ভারতীয় মহিলা ফুটবলের বাণিজ্যিক পরিকাঠামোয় নতুন অধ্যায় খুলতে পারে।

Continue Reading

Trending