ইস্টবেঙ্গল
SUPER CUP 2025: দলের সঙ্গেই ওড়িশায় সউল ক্রেসপো
নিজস্ব প্রতিবেদন: জল্পনা ছিল, তবে কিঞ্চিৎ হতাশা কাটিয়ে দলের সঙ্গেই ওড়িশায় পা রাখলেন সউল ক্রেসপো। শনিবার সকালে কলকাতায় শেষ মুহুর্তের প্রস্তুতিতে দলের সঙ্গে দেখা যায় সউলকে। সামান্য অনুশীলনও করেন তিনি। ফলে কেরালা ম্যাচের আগে শনিবার সন্ধ্যায় দলের সঙ্গেই ভুবনেশ্বর পৌঁছে গেলেন সউল ক্রেসপো।
পাশাপাশি, ইস্টবেঙ্গলের সঙ্গে একই টিম হোটেলে রয়েছে এফসি গোয়াও। ফলে লাল-হলুদ প্রাক্তনী বোরহা হেরার সঙ্গেও সাক্ষাত হল ইস্টবেঙ্গল ফুটবলারদের। এছাড়াও এফসি গোয়ার কোচ মানোলো মার্কুয়েজ রোকার সঙ্গেও করমর্দন করে সৌজন্য বিনিময় করতে দেখা যায় অস্কার ব্রুজোকে। সব মিলিয়ে ভুবনেশ্বর পৌঁছে বেশ খোশমেজাজে লাল-হলুদ ব্রিগেড।
ইস্টবেঙ্গল
আবেগঘন বিদায়ে ইস্টবেঙ্গল ছাড়লেন এজেজারি
রে স্পোর্টজের প্রতিবেদন: ইস্টবেঙ্গলের সঙ্গে এক স্মরণীয় অধ্যায়ের ইতি টানলেন ইউসেফ এজেজারি। লাল-হলুদ জার্সিতে স্বল্প সময়ের মধ্যেই অসাধারণ পারফরম্যান্সে সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই মরোক্কান তারকা সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় বিদায়ের কথা জানালেন।আইএসএলে মাত্র ১৩ ম্যাচে ১১ গোল করে গোল্ডেন বুট জেতেন এজেজারি। একইসঙ্গে ইস্টবেঙ্গলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। তাঁর পারফরম্যান্সই দলকে আক্রমণে আলাদা ধার এনে দিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই তাঁর বিদায় লাল-হলুদ শিবিরে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।বিদায়বার্তায় এজেজারি লেখেন, “কিছু যাত্রা ট্রফি দিয়ে মাপা হয়, আবার কিছু মাপা হয় মানুষের ভালোবাসা আর স্মৃতির মাধ্যমে। ইস্টবেঙ্গলের সঙ্গে আমার সময়টা দু’দিক থেকেই বিশেষ।” ২২ বছর পর ক্লাবকে লিগ শিরোপা জেতানোর দলের অংশ হতে পারা তাঁর কাছে অন্যতম বড় অর্জন বলেও জানান তিনি।সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা আরও আবেগঘন। “প্রথম দিন থেকেই আপনারা আমাকে আপন করে নিয়েছিলেন। প্রতিটি গোল আর জয়ের মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে,” লেখেন এজেজারি।শেষে তিনি জানান, ভবিষ্যতে যেখানেই খেলুন না কেন, তাঁর হৃদয়ের একাংশ সবসময় ইস্টবেঙ্গলের জন্য থাকবে।এজেজারির বিদায়ের সঙ্গে সঙ্গে গত মরসুমের চ্যাম্পিয়ন দলের মূল কাঠামো ভাঙার ইঙ্গিত আরও স্পষ্ট। ইতিমধ্যেই কোচ অস্কার ব্রুজোঁ ক্লাব ছেড়েছেন, অ্যান্টন সোজবার্গকে বিদায় জানানো হয়েছে, মিগুয়েল যোগ দিয়েছেন মোহনবাগানে, কেভিন সিবিয়ের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল সবচেয়ে বড় নাম, ইউসেফ এজেজারি।
ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবৃদ্ধি বিষ্ণুর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরশুমে দারুন দল গড়েও চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। তাই আসন্ন মরশুম শুরু হওয়ার আগেই, পুরো দলের খোলনলচে পাল্টানোর পাশাপাশি, যে কয়েকজন ফুটবলার লাল-হলুদের হয়ে ভালো পারফর্ম করেছেন তাদেরকে ধরে রাখাই লক্ষ্য ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। এবারে সেই লক্ষ্যে এক ধাপ এগোলেন তারা। দলের তারকা উইঙ্গার পিভি বিষ্ণুর সঙ্গে দু’বছরের চুক্তিবৃদ্ধি করল ইমামি কর্তৃপক্ষ। ফলে আরও তিন বছর লাল-হলুদ জার্সি গায়েই মাঠে নামবেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এই উইঙ্গার। প্রসঙ্গত ইস্টবেঙ্গলের সঙ্গে বিষ্ণুর আরও এক বছর চুক্তি থাকলেও, একটা সময় পর্যন্ত চুক্তি বাড়াতে রাজি ছিলেন না বিষ্ণু।
গত মরশুম চলাকালীনই তাঁকে পরবর্তী সময়ের জন্য বিশাল অংকের অফার দেয় মুম্বই সিটি এফসি। সেই সময় বিষ্ণুকে ক্লাবে ডেকে কর্তারা দীর্ঘ সময় বোঝালেও, তিনি চুক্তিবৃদ্ধি করেননি। চলতি মরশুমের পরে এমন খবরও সামনে আসে যে লাল-হলুদের চির প্রতিদ্বন্দ্বি মোহনবাগান বিষ্ণুকে অফার করেছে। যদিও রে স্পোর্টজের তরফ থেকে আমরা বলতে পারি যে সবুজ মেরুনের তরফ থেকে তাঁকে কোনওরকম অফার করা হয়নি। সেই কারণে এই ব্যাপারে তখন কোনও আপডেট দেওয়া হয়নি। ইস্টবেঙ্গলের লড়াই ছিল শুধুমাত্র মুম্বইয়ের সঙ্গেই। অবশেষে সেই লড়াই জিতল লাল-হলুদ ম্যানেজমেন্ট এবং আরও তিন বছরের জন্য ইস্টবেঙ্গলই থাকছেন বিষ্ণু।
ইস্টবেঙ্গল
কন্যাশ্রী কাপে হার ইস্টবেঙ্গলের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কন্যাশ্রী কাপে পরপর দুটি ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে ২-০ গোলে পরাজিত লাল-হলুদের মেয়েরা। কালীঘাটের হয়ে এদিন গোল করলেন প্রমীলা দাস এবং মঞ্জুলা মুর্মু। প্রথমার্ধের সংযোজিত সময় প্রথম গোলটি করে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এরপর সুযোগ পেয়েও গোল পরিশোধ করতে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে কালীঘাটের হয়ে জয়সূচক গোলটি করেন মঞ্জুলা।
-
ফুটবল1 month agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল1 month agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
আন্তর্জাতিক ক্রিকেট1 month agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল1 month agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল1 month agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 month ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট1 month agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
ফুটবল1 month agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
