ইস্টবেঙ্গল
SUPER CUP 2025: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মুখোমুখি হতে প্রস্তুত কেরালা ব্লাস্টার্স। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০ এপ্রিল সুপার কাপের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি। চলতি আইএসএলে খুব ভাল ফল করতে পারেনি কেরালা। লিগ টেবিলের ৮ নম্বর স্থানে শেষ করেছে তারা। তবে সেই ব্যর্থতা ভুলে এবারে সুপার কাপে ভাল ফলের লক্ষ্যে ঝাপাবে আদ্রিয়ান লুনা, নোয়া সাদোয়ীরা। শনিবার ভুবনেশ্বরের ক্যাপিটাল ফুটবল আরিনায় জোরকদমেই অনুশীলন করতে দেখা গেল প্রত্যেকটি কেরালা ফুটবলারকে।
শনিবার অনুশীলন শুরুর আগে প্রথমে সকল ফুটবলারদের নিয়ে কিছুক্ষণ টিম হার্ডেল সারলেন হেড কোচ ডেভিড কাটালা। তারপর প্রত্যেক ফুটবলারকে প্রথমে কিছুক্ষণ শারীরিক অনুশীলন, তারপর বল পায়ে ছোট ছোট পাসিং অনুশীলনও করাতে দেখা গেল তাঁকে। এদিকে দলের ফুটবলারদের সঙ্গে বেশ কিছুক্ষণ পাসিংয়ের অনুশীলন করতে দেখা গেল কোচ ডেভিড কাটালাকেও। এর থেকে বোঝাই যাচ্ছে সুপার কাপের প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলকে যথেষ্ট কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত কেরালা ব্লাস্টার্স দল। অপরদিকে আইএসএলে ভাল ফল করতে ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গলও। বেশ কিছু ফুটবলারের চোট আঘাতের কারণে সেরকমভাবে ভাল ফুটবল খেলতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। তবে সেই বিষয়টিকে একেবারে সহজভাবে নিচ্ছেননা কেরালা কোচ ডেভিড কাটালা। এদিকে মাদকদ্রব্য সেবন এবং সেই হাত থেকে মানুষকে রক্ষা করতে নিজেদের জার্সিতে সেই বিজ্ঞাপনও রেখেছে কেরালা দল। যেখানে লেখা রয়েছে “সে নো টু ড্রাগস”।
ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবৃদ্ধি বিষ্ণুর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরশুমে দারুন দল গড়েও চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। তাই আসন্ন মরশুম শুরু হওয়ার আগেই, পুরো দলের খোলনলচে পাল্টানোর পাশাপাশি, যে কয়েকজন ফুটবলার লাল-হলুদের হয়ে ভালো পারফর্ম করেছেন তাদেরকে ধরে রাখাই লক্ষ্য ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। এবারে সেই লক্ষ্যে এক ধাপ এগোলেন তারা। দলের তারকা উইঙ্গার পিভি বিষ্ণুর সঙ্গে দু’বছরের চুক্তিবৃদ্ধি করল ইমামি কর্তৃপক্ষ। ফলে আরও তিন বছর লাল-হলুদ জার্সি গায়েই মাঠে নামবেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এই উইঙ্গার। প্রসঙ্গত ইস্টবেঙ্গলের সঙ্গে বিষ্ণুর আরও এক বছর চুক্তি থাকলেও, একটা সময় পর্যন্ত চুক্তি বাড়াতে রাজি ছিলেন না বিষ্ণু।
গত মরশুম চলাকালীনই তাঁকে পরবর্তী সময়ের জন্য বিশাল অংকের অফার দেয় মুম্বই সিটি এফসি। সেই সময় বিষ্ণুকে ক্লাবে ডেকে কর্তারা দীর্ঘ সময় বোঝালেও, তিনি চুক্তিবৃদ্ধি করেননি। চলতি মরশুমের পরে এমন খবরও সামনে আসে যে লাল-হলুদের চির প্রতিদ্বন্দ্বি মোহনবাগান বিষ্ণুকে অফার করেছে। যদিও রে স্পোর্টজের তরফ থেকে আমরা বলতে পারি যে সবুজ মেরুনের তরফ থেকে তাঁকে কোনওরকম অফার করা হয়নি। সেই কারণে এই ব্যাপারে তখন কোনও আপডেট দেওয়া হয়নি। ইস্টবেঙ্গলের লড়াই ছিল শুধুমাত্র মুম্বইয়ের সঙ্গেই। অবশেষে সেই লড়াই জিতল লাল-হলুদ ম্যানেজমেন্ট এবং আরও তিন বছরের জন্য ইস্টবেঙ্গলই থাকছেন বিষ্ণু।
ইস্টবেঙ্গল
কন্যাশ্রী কাপে হার ইস্টবেঙ্গলের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কন্যাশ্রী কাপে পরপর দুটি ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে ২-০ গোলে পরাজিত লাল-হলুদের মেয়েরা। কালীঘাটের হয়ে এদিন গোল করলেন প্রমীলা দাস এবং মঞ্জুলা মুর্মু। প্রথমার্ধের সংযোজিত সময় প্রথম গোলটি করে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এরপর সুযোগ পেয়েও গোল পরিশোধ করতে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে কালীঘাটের হয়ে জয়সূচক গোলটি করেন মঞ্জুলা।
ইস্টবেঙ্গল
দলের শক্তি বাড়াতে বিক্রম প্রতাপকে চাইছেন অস্কার। নজরে ভিবিনও
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৪-২৫ মরশুমে আরও একবার ব্যর্থতার পর, নতুন মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই রে স্পোর্টজের প্রতিবেদন মারফত আপনারা জানতে পেরেছিলেন আসন্ন মরশুমের আগেই ইস্টবেঙ্গলের অধিকাংশ বিদেশি ফুটবলারকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে তালিকায় রয়েছে সউল ক্রেসপো, হিজাজি মাহের, মাদিহ তালালদের নাম। একমাত্র দিমিত্রিয়স দিমানতাকোসকে রেখে দেওয়ার কথা ভেবেছে লাল-হলুদ হেড কোচ অস্কার ব্রুজো।
শুধু তাই নয়, বিদেশীদের পাশাপাশি দেশীয় স্কোয়াদেও আমূল পরিবর্তন আনতে চাইছেন স্প্যানিশ কোচ। ইস্টবেঙ্গলের বর্তমান দেশীয় ফুটবলারদের মধ্যে অনেকেরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আবার অনেককে লোনে ছেড়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্পূর্ণ নতুন করে দল গড়ার কথা ভাবছেন অস্কার ব্রুজো।
গত মরশুমে ইস্টবেঙ্গলের রাইট উইং পজিশনটা বেশ ভুগিয়েছে। নন্দকুমার নিজের সেরা ছন্দে নেই। তাই পরিবর্ত খোঁজার কাজ শুরু করে দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে বিক্রম প্রতাপ সিংয়ের নাম। যদিও মুম্বই সিটি এফসির সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে বিক্রম প্রতাপের। কিন্তু সূত্র মারফত খবর, মুম্বই ছাড়তে চাইছেন বিক্রম প্রতাপ। ফলে এই রাইট উইঙ্গারকে পাওয়ার ব্যাপারে অনেকটাই কথাবার্তা এগিয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এর সঙ্গে।
এবছর ইস্টবেঙ্গলের দল গঠনের দায়িত্বে রয়েছেন থাংবোই সিংটো। সুপার কাপ চলাকালীন গ্যালারিতে বসে বিপক্ষ দলের ফুটবলারদের উপর নজর রেখেছিলেন তিনি। কলকাতায় ফিরে আসার পর আরও একবার ভুবনেশ্বরে গিয়ে, মুম্বই সিটি বনাম ইন্টার কাশী ম্যাচে চোখ রেখেছিলেন সিংটো। সেখানেই হয়তো বিক্রম প্রতাপকে দেখে নিয়েছেন তিনি।
এছাড়াও আরও এক ভারতীয় ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। তিনি হলেন ভিবিন মহানন। মূলত সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলেন তিনি। ডিফেন্স এবং অ্যাটাক দুদিকেই সামঞ্জস্য রেখে দলকে সাহায্য করতে পারেন ভিবিন। যদিও ভিবিনের সঙ্গে লম্বা চুক্তি রয়েছে কেরালা ব্লাস্টার্সের। এর আগেও ভিবিনকে নেওয়ার কথা ভেবেছিল ইস্টবেঙ্গল। কিন্তু তখন সেই লক্ষ্য সফল হয়নি তারা।
আসন্ন মরশুমের জন্য শক্তিশালী দল গড়তে ট্রান্সফার ফি দিয়ে ভিবিনকে দলে নেওয়ার পথে এগিয়েছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। তবে ভিবিনের তুলনায় কথাবার্তা অনেকটাই এগিয়েছে বিক্রম প্রতাপ সিংয়ের ব্যাপারে। এখন দেখার শেষ পর্যন্ত কত দ্রুত নতুন মরশুমের জন্য ফুটবলার তুলে নিতে পারে অস্কার ব্রুজোর দল।
-
ফুটবল7 hours agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল6 days agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 days agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 year agoফিফা ট্রান্সফার ব্যানের কবলে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…
-
ক্রিকেট7 days agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
আন্তর্জাতিক ফুটবল3 days agoফিফা ফ্রেন্ডলি: আইসল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা
-
ফুটবল6 days ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট7 days agoএশিয়ান গেমস ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা, নেতৃত্বে শ্রেয়স আইয়ার
