Connect with us

আইএসএল

ISL 2024/25: পঞ্জাবকে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে মোহনবাগান

Published

on

সৌরভ রায়: ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড জয়ের দিকে আরও একধাপ এগোল মোহনবাগান সুপার জায়েন্ট। বুধবার যুবভারতীতে পঞ্জাব এফসিকে ৩-০ ব্যবধানে হারাল হোসে মোলিনা ব্রিগেড। দ্বিতীয়ার্ধে বাগানের হয়ে জোড়া গোল করেন জেমি ম্যাকলারেন এবং একটি গোল লিস্টন কোলাসোর। পাশাপাশি ম্যাচে আলাদা করে নজর কাড়েন তরুণ দীপেন্দু বিশ্বাস। এই জয়ের ফলে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থেকে প্রথম দল হিসেবে প্লে-অফে গেল বাগান।

কার্ড সমস্যায় এবং চোটের কারণে একাধিক ফুটবলারকে না পেলেও, ম্যাচের শুরু থেকেই পঞ্জাব এফসির বিরুদ্ধে আধিপত্য নিয়েই খেলে মোহনবাগান। ১০ মিনিটের মাথায় দীপক টাংরির থেকে বক্সের মধ্যে বল পেয়ে গোলে শট নেন স্টুয়ার্ট। তবে সেই শট দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন পঞ্জাব গোলরক্ষক রবি কুমার। কিছুক্ষণের মধ্যেই ১৩ মিনিটের মাথায় আবার পঞ্জাব গোল মুখে লিস্টন শট নিলেও তা আটকে যায়। ৩৯ মিনিটে ম্যাচের প্রথম পরিবর্ত নিতে বাধ্য হয় মোহনবাগান। চোট পেয়ে মাঠ ছাড়েন সাহাল আব্দুল সামাদ এবং তাঁর পরিবর্তে মাঠে আসেন অভিষেক সূর্যবংশী।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আশিস রাইয়ের পরিবর্তে মাঠে আসেন আশিক কুরুনিয়ান। ৫৫ মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি নষ্ট করে পঞ্জাব। বাম প্রান্ত থেকে পুলগা ভিদাল বক্সে বল রাখলে পেত্রোসের শট পোস্টে লেগে ফিরে আসে। ঠিক তার পরের মিনিটেই গোল পায় মোহনবাগান। ডান প্রান্ত থেকে দীপেন্দু বক্সে ক্রস রাখলে সেই বল পেয়ে ডান পায়ের শটে গোল করে যান জেমি ম্যাকলারেন। ঠিক তার ৪ মিনিটের মাথায় আবার গোল পেতে পারত মোহনবাগান তবে, এবারও পঞ্জাবকে বাঁচিয়ে দেন তাঁদের গোলরক্ষক রবি কুমার। ৬৩ মিনিটে বাগানকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লিস্টন কোলাসো। অভিষেক সূর্যবংশীর হেড থেকে বল পেয়ে বক্সের বাম প্রান্ত থেকে প্রায় জিরো অ্যাঙ্গেল থেকে গোল মুখে শট নেন লিস্টন। সেটি রবিকে টপকে গোলে ঢুকে যায়। ৭৭ মিনিটে স্টুয়ার্টের পরিবর্তে মাঠে আসেন জেসন কামিন্স। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে বাগানের ব্যবধান ৩-০ করে দেন ম্যাকলারেন।

আইএসএল

বাউলির জোড়া গোলে জয় পঞ্জাবের

Published

on

রে স্পোর্টজ ওয়েবডেস্ক: আইএসএল ২০২৬-২৭ মরশুমের প্রথম ম্যাচেই নাটকীয় জয় তুলে নিল পাঞ্জাব এফসি। বুধবার নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওড়িশা এফসিকে ২-১ গোলে হারাল পঞ্জাব। দুই অর্ধের দুই প্রান্তে গোল করে দলের জয়ের নায়ক মেসি বাউলি।
ম্যাচের প্রথম মিনিটেই পঞ্জাবকে এগিয়ে দেন বাউলি। মহম্মদ উবেসের বাড়ান বল ডান পায়ে জালে জড়িয়ে দেন তিনি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫ মিনিটে লালথাথাঙ্গা খাওলহরিংয়ের কর্নার থেকে থোইবা মইরাংথেমের হেডে সমতা ফেরায় ওড়িশা। প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর ব্যবধান বাড়েনি।
দ্বিতীয়ার্ধেও লড়াই চলে সমানে সমানে। জর্জি আবুরজানিয়ার শট অল্পের জন্য বাইরে যায়। অন্য দিকে, আলফ্রেড প্লানাসের ক্রস থেকে বৌলির সুযোগ কাজে লাগেনি। পঞ্জাবের একাধিক আক্রমণ আটকে দেন ওড়িশার গোলকিপার হৃতিক তিওয়ারি। শেষ দিকে রহিম আলি ও স্টিফেন এজের হেডে বিপদ তৈরি হলেও পাঞ্জাব গোলকিপার অর্শদীপ সিং দলকে রক্ষা করেন।
ম্যাচের সংযুক্ত সময়ে জ্বলে ওঠেন মেসি। বিশাল যাদবের পাস ধরে ৯০+৫ মিনিটে বাঁ পায়ে বল জালে পাঠিয়ে পাঞ্জাবের জয় নিশ্চিত করেন তিনি। প্রথম মিনিটের গোলের পর একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় আঘাত মেসির দাপটে তিন পয়েন্ট নিয়েই আইএসএল অভিযান শুরু করল পঞ্জাব এফসি।

Continue Reading

আইএসএল

ISL 2026/27: জয়ে আইএসএল অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের, হার ইন্টার কাশীর

Published

on

জয়ে আইএসএল অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের, হার ইন্টার কাশীরজয় দিয়ে আইএসএলের নতুন মরসুম শুরু করল কেরালা ব্লাস্টার্স। রবিবার পুণের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে ইন্টার কাশীকে ২-০ গোলে হারাল তারা। কেরলের হয়ে প্রথমার্ধে গোল করেন বিভিন মোহনন। সংযোজিত সময়ে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন আন্দ্রে গ্রিন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল কেরল। পঞ্চম মিনিটে ফ্রেডি লালাওমাওমার দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই ইন্টার কাশীর রোজেনবার্গ গ্যাব্রিয়েলের শট আটকে দেন কেরলের গোলকিপার অর্শ শেখ। দুই দলই শুরুতে আক্রমণে উঠলেও ১৮ মিনিটে এগিয়ে যায় কেরল। কোরো সিংয়ের পাস থেকে ডান পায়ে গোল করেন বিভিন মোহনন।

গোল খেয়ে সমতা ফেরানোর চেষ্টা চালায় ইন্টার কাশী। ৩৫ মিনিটে মনবীর সিংয়ের শট আটকে দেন অর্শ। অন্য দিকে, ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কেরল। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে মরিয়া ছিল কেরালা । একাধিক সুযোগ তৈরি করলেও গোল আসছিল না। অন্য দিকে, ৬১ মিনিটে মনবীরের হেড আটকে দেন অর্শ। ৭২ মিনিটে আয়ুষ ছিকারা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতায় ফিরতে পারেনি ইন্টার কাশী।

শেষ পর্যন্ত সংযোজিত সময়ের চতুর্থ মিনিটে মহম্মদ সানানের পাস থেকে বাঁ পায়ে গোল করে কেরালার জয় নিশ্চিত করেন আন্দ্রে গ্রিন। তিন পয়েন্ট নিয়ে আইএসএল অভিযান শুরু করল কেরালা ব্লাস্টার্স।

Continue Reading

আইএসএল

শিল্ড ফাইনালেই এএফসির মহড়া হাবাসের

Published

on

নিজস্ব প্রতিবেদন: “ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে আমরা ১০০ শতাংশ তৈরি।” সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেস হাবাসের এই কথা যে শুধু কথার কথা নয়, তা প্রমাণ করতে মরিয়া তিনি। তবে এএফসি-র ম্যাচও রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। ১৩ অক্টোবর ঘরের মাঠে আল শর্টার বিরুদ্ধে নামার আগে শিল্ড ফাইনালেই মোহনবাগানের বিরুদ্ধে নিজের দলের অ্যাসিড টেস্ট সেরে নিতে চাইছেন হাবাস। সেই লক্ষ্যেই বুধবার নিজেদের মাঠে নিভৃতে অনুশীলন সারলেন রাশিদ-রামিরেজরা।

পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলে এদিনই ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন এডমুন্ড, আনোয়ার আলি, জয় গুপ্তা ও প্রভসুখন গিল। তবে সূত্রের খবর, ডার্বিতে গোলের নিচে গিল শুরু করবেন, নাকি ফুর্বা লাচেনপা সেই সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে। জাতীয় দলে সব ম্যাচে খেলায় আনোয়ারকে শুরু না করানোর সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে আগের ম্যাচের জিভুলিচ-নুঙ্গা জুটির উপরই ভরসা রাখবেন হাবাস। দুই প্রান্তে লেফট ব্যাকে খেলবেন হার্দিক ভাট এবং রাইট ব্যাকে সন্দীপ মান্ডি।মাঝমাঠে জিকশন সিংয়ের সঙ্গে রাশিদ। নম্বর টেনে ডানি রামিরেজ। রাইট উইংয়ে থাকতে পারেন ক্রিস ইকোনোমিডিস। ফরোয়ার্ড হিসেবে ডেভিড নাকি এডমুন্ড কে শুরু করবেন সেটিও সম্ভবত ম্যাচের দিন সকালে ঠিক করবেন হাবাস। লেফট উইংয়ে শেষ ম্যাচে বিষ্ণু নজর কাড়লেও জয় গুপ্তার খেলার সম্ভাবনা রয়েছে। জাতীয় দলে বেশি গেম টাইম না পাওয়ায় তাঁকে শুরু করাতে পারেন হাবাস। না হলে বিষ্ণুই থাকবেন। পরবর্তীতে আসতে পারেন একে লোবা ও লুকাস জোলিনস্কি ।

Continue Reading

Trending