Connect with us

আইএসএল

ISL 2024/25: রেকর্ড পয়েন্টে নজর বাগান শিবিরের

Published

on

নিজস্ব প্রতিবেদন: বুধবার ঘরের মাঠে পঞ্জাব এফসিকে হারিয়ে চলতি আইএসএলের প্রথম দল হিসাবে প্লে-অফে জায়গা পাকা করেছে মোহনবাগান। যদিও প্লে-অফে পৌঁছে বাড়তি উচ্ছ্বাস নেই সবুজ-মেরুন শিবিরে। বাকি চারটি ম্যাচ থেকে সাত পয়েন্ট ঘরে তুলতে পারলেই টানা দ্বিতীয়বারের জন্য লিগ শিল্ড জিতবে মোহনবাগান। পঞ্জাব ম্যাচে মাঠে নামার আগেই বাগান কোচ হোসে মোলিনা জানিয়েছিলেন, লিগ শিল্ড জয়ের অঙ্ক নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি। বুধবার ম্যাচ শেষেও মোলিনা বলেন, “আমি অঙ্কের হিসাব নিয়ে কিছু ভাবছি না। বাকি চার ম্যাচে ১২ পয়েন্ট অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।” এই মুহুর্তে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। আরও ১২ পয়েন্ট যুক্ত হলে রেকর্ড সংখ্যক পয়েন্ট অর্জন করে খেতাব জেতার সুযোগ রয়েছে মোলিনার দলের সামনে।

পঞ্জাব এফসির বিরুদ্ধে প্রথমার্ধে ম্যাচের ফলাফল গোলশূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলে দেন ম্যাকলারেন। গোল করেন লিস্টন কোলাসো। বক্সের বাঁ প্রান্ত থেকে গোলমুখী শট নিয়েছিলেন লিস্টন। সেই বলে হাঁটু ছুঁইয়ে গোলে পাঠিয়ে দেন স্টুয়ার্ট। যদিও লিস্টনের নামেই জমা হয়েছে গোলটি। ম্যাচ শেষে বিন্দুমাত্র বিচলিত না হয়ে স্টুয়ার্ট বলেন, “কে গোল করল সেটা বড় কথা নয়। দলের জয়টাই আসল। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।”

পাশাপাশি, এদিন রক্ষণে দুরন্ত পারফর্ম করলেন দুই বঙ্গ তনয়। অধিনায়ক শুভাশিস বসুর ছত্রছায়ায় নিজেকে একটু একটু করে প্রস্ফুটিত করছেন দীপেন্দু বিশ্বাস। তিনি বলেন “এটা আমার একার কৃতিত্ব নয়। দলের সকলের যৌথ পরিশ্রমে আমরা সাফল্য পাচ্ছি।” অন্যদিকে, শুভাশিস বলেন “লিগ শিল্ড জয়ের জন্য সবাই অঙ্ক করুক, আমরা মাঠে খেলে পয়েন্ট নিয়ে আসতে চাই।”

আইএসএল

বাউলির জোড়া গোলে জয় পঞ্জাবের

Published

on

রে স্পোর্টজ ওয়েবডেস্ক: আইএসএল ২০২৬-২৭ মরশুমের প্রথম ম্যাচেই নাটকীয় জয় তুলে নিল পাঞ্জাব এফসি। বুধবার নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওড়িশা এফসিকে ২-১ গোলে হারাল পঞ্জাব। দুই অর্ধের দুই প্রান্তে গোল করে দলের জয়ের নায়ক মেসি বাউলি।
ম্যাচের প্রথম মিনিটেই পঞ্জাবকে এগিয়ে দেন বাউলি। মহম্মদ উবেসের বাড়ান বল ডান পায়ে জালে জড়িয়ে দেন তিনি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫ মিনিটে লালথাথাঙ্গা খাওলহরিংয়ের কর্নার থেকে থোইবা মইরাংথেমের হেডে সমতা ফেরায় ওড়িশা। প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর ব্যবধান বাড়েনি।
দ্বিতীয়ার্ধেও লড়াই চলে সমানে সমানে। জর্জি আবুরজানিয়ার শট অল্পের জন্য বাইরে যায়। অন্য দিকে, আলফ্রেড প্লানাসের ক্রস থেকে বৌলির সুযোগ কাজে লাগেনি। পঞ্জাবের একাধিক আক্রমণ আটকে দেন ওড়িশার গোলকিপার হৃতিক তিওয়ারি। শেষ দিকে রহিম আলি ও স্টিফেন এজের হেডে বিপদ তৈরি হলেও পাঞ্জাব গোলকিপার অর্শদীপ সিং দলকে রক্ষা করেন।
ম্যাচের সংযুক্ত সময়ে জ্বলে ওঠেন মেসি। বিশাল যাদবের পাস ধরে ৯০+৫ মিনিটে বাঁ পায়ে বল জালে পাঠিয়ে পাঞ্জাবের জয় নিশ্চিত করেন তিনি। প্রথম মিনিটের গোলের পর একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় আঘাত মেসির দাপটে তিন পয়েন্ট নিয়েই আইএসএল অভিযান শুরু করল পঞ্জাব এফসি।

Continue Reading

আইএসএল

ISL 2026/27: জয়ে আইএসএল অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের, হার ইন্টার কাশীর

Published

on

জয়ে আইএসএল অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের, হার ইন্টার কাশীরজয় দিয়ে আইএসএলের নতুন মরসুম শুরু করল কেরালা ব্লাস্টার্স। রবিবার পুণের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে ইন্টার কাশীকে ২-০ গোলে হারাল তারা। কেরলের হয়ে প্রথমার্ধে গোল করেন বিভিন মোহনন। সংযোজিত সময়ে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন আন্দ্রে গ্রিন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল কেরল। পঞ্চম মিনিটে ফ্রেডি লালাওমাওমার দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই ইন্টার কাশীর রোজেনবার্গ গ্যাব্রিয়েলের শট আটকে দেন কেরলের গোলকিপার অর্শ শেখ। দুই দলই শুরুতে আক্রমণে উঠলেও ১৮ মিনিটে এগিয়ে যায় কেরল। কোরো সিংয়ের পাস থেকে ডান পায়ে গোল করেন বিভিন মোহনন।

গোল খেয়ে সমতা ফেরানোর চেষ্টা চালায় ইন্টার কাশী। ৩৫ মিনিটে মনবীর সিংয়ের শট আটকে দেন অর্শ। অন্য দিকে, ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কেরল। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে মরিয়া ছিল কেরালা । একাধিক সুযোগ তৈরি করলেও গোল আসছিল না। অন্য দিকে, ৬১ মিনিটে মনবীরের হেড আটকে দেন অর্শ। ৭২ মিনিটে আয়ুষ ছিকারা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতায় ফিরতে পারেনি ইন্টার কাশী।

শেষ পর্যন্ত সংযোজিত সময়ের চতুর্থ মিনিটে মহম্মদ সানানের পাস থেকে বাঁ পায়ে গোল করে কেরালার জয় নিশ্চিত করেন আন্দ্রে গ্রিন। তিন পয়েন্ট নিয়ে আইএসএল অভিযান শুরু করল কেরালা ব্লাস্টার্স।

Continue Reading

আইএসএল

শিল্ড ফাইনালেই এএফসির মহড়া হাবাসের

Published

on

নিজস্ব প্রতিবেদন: “ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে আমরা ১০০ শতাংশ তৈরি।” সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেস হাবাসের এই কথা যে শুধু কথার কথা নয়, তা প্রমাণ করতে মরিয়া তিনি। তবে এএফসি-র ম্যাচও রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। ১৩ অক্টোবর ঘরের মাঠে আল শর্টার বিরুদ্ধে নামার আগে শিল্ড ফাইনালেই মোহনবাগানের বিরুদ্ধে নিজের দলের অ্যাসিড টেস্ট সেরে নিতে চাইছেন হাবাস। সেই লক্ষ্যেই বুধবার নিজেদের মাঠে নিভৃতে অনুশীলন সারলেন রাশিদ-রামিরেজরা।

পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলে এদিনই ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন এডমুন্ড, আনোয়ার আলি, জয় গুপ্তা ও প্রভসুখন গিল। তবে সূত্রের খবর, ডার্বিতে গোলের নিচে গিল শুরু করবেন, নাকি ফুর্বা লাচেনপা সেই সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে। জাতীয় দলে সব ম্যাচে খেলায় আনোয়ারকে শুরু না করানোর সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে আগের ম্যাচের জিভুলিচ-নুঙ্গা জুটির উপরই ভরসা রাখবেন হাবাস। দুই প্রান্তে লেফট ব্যাকে খেলবেন হার্দিক ভাট এবং রাইট ব্যাকে সন্দীপ মান্ডি।মাঝমাঠে জিকশন সিংয়ের সঙ্গে রাশিদ। নম্বর টেনে ডানি রামিরেজ। রাইট উইংয়ে থাকতে পারেন ক্রিস ইকোনোমিডিস। ফরোয়ার্ড হিসেবে ডেভিড নাকি এডমুন্ড কে শুরু করবেন সেটিও সম্ভবত ম্যাচের দিন সকালে ঠিক করবেন হাবাস। লেফট উইংয়ে শেষ ম্যাচে বিষ্ণু নজর কাড়লেও জয় গুপ্তার খেলার সম্ভাবনা রয়েছে। জাতীয় দলে বেশি গেম টাইম না পাওয়ায় তাঁকে শুরু করাতে পারেন হাবাস। না হলে বিষ্ণুই থাকবেন। পরবর্তীতে আসতে পারেন একে লোবা ও লুকাস জোলিনস্কি ।

Continue Reading

Trending