Connect with us

ক্রিকেট

কোহলির অবসর প্রসঙ্গে ফের জল্পনা। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন বিরাট কোহলি। তারপরেই বিরাটের অবসর প্রসঙ্গে শুরু হয়েছে একাধিক জল্পনা। বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা মনে করছেন, এখনই বিরাটের জন্য অবসর নেওয়ার সঠিক সময় নয়। অনেকেই বিরাটকে অনুরোধ করেছেন অবসর না নেওয়ার জন্য। তবে শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই অবসর প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন বরাট।

এক সাক্ষাৎকারে কোহলি বললেন, “অবসর নেওয়ার এটাই সঠিক সময়। এখন টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও, আমার আক্ষেপ থাকবে না। এখন তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে চাই।” পাশাপাশি, তিনি আরও বলেন, “আপনি যখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দলের হয়ে খেলছেন, তখন ইচ্ছা না থাকলেও অনেক সিদ্ধান্ত নিতে হয়। তবে নিজের কাছে সৎ থাকাটা জরুরি।” বিরাট সরাসরি মুখ না খুললেও, বুঝিয়ে দিলেন পাঁচ দিন টেস্ট খেলার মত শারিরীক সক্ষমতার জায়গায় তিনি নেই। তাই স্বইচ্ছায় নিজেকে সরিয়ে নিতে চাইছেন ভারতের এই তারকা ক্রিকেটার।

ক্রিকেট

বুমরাহকে ঘিরে ধোঁয়াশা, জাডেজার প্রত্যাবর্তন — শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুভমন গিলের নেতৃত্বে দল শ্রীলঙ্কা সফরে গেলেও চোটের কারণে অনিশ্চিত হয়ে রয়েছে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহর অংশগ্রহণ। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই কেবল সিরিজে খেলতে পারবেন তিনি।
একইভাবে বাঁহাতি ওপেনার সাই সুদর্শনেরও ফিটনেস পরীক্ষার ওপর নির্ভর করছে দলে থাকা। অন্যদিকে, চোট কাটিয়ে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। আইপিএলে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর ফের জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেলেন তিনি।
চোটের জন্য দলে জায়গা হয়নি নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা এবং আকাশ দীপের। প্রথম টেস্টে পাওয়া যাবে না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। ফলে স্পিন বিভাগে জাডেজার পাশাপাশি রয়েছেন কুলদীপ যাদব, মানব সুতার এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া সারাংশ জৈন। শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটের কথা মাথায় রেখেই চার স্পিনারকে দলে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ব্যাটিং বিভাগে বড় কোনও চমক নেই। যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন ওপেনিংয়ের দৌড়ে থাকলেও তাঁর ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। মিডল অর্ডারে থাকছেন লোকেশ রাহুল, ঋষভ পন্থ, দেবদত্ত পাডিক্কল এবং ধ্রুব জুরেল। প্রয়োজন হলে জুরেলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেও ব্যবহার করা হতে পারে।
বুমরাহ অনিশ্চিত থাকায় পেস আক্রমণের মূল দায়িত্ব সামলাবেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং নতুন মুখ গুরনুর ব্রার। সীমিত ওভারের ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন পঞ্জাবের এই তরুণ পেসার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো ফল করাটা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়েই ৭ অগস্ট থেকে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। ১৫ অগস্ট গলে শুরু হবে প্রথম টেস্ট, আর দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে ২৩ অগস্ট কলম্বোয়। ভারতের লক্ষ্য, বিদেশের মাটিতে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করা।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

নির্ভীক ক্রিকেটেই সিরিজ জয়, উচ্ছ্বসিত শ্রেয়স

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা টি-২০ সিরিজ হারের পর নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ঘিরে বাড়ছিল চাপ। তবে জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জয় সেই চাপ অনেকটাই কমিয়ে দিল। সিরিজের শেষ ম্যাচে ৩৫ রানের জয় তুলে নিয়ে ভারত সম্পূর্ণ আধিপত্যের সঙ্গে হোয়াইটওয়াশ করল জিম্বাবোয়েকে।সিরিজ জয়ের পর শ্রেয়স বলেন, দলের সবচেয়ে বড় প্রাপ্তি তরুণ ক্রিকেটারদের নির্ভীক মানসিকতা। তাঁর কথায়, “ছেলেরা যেভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে, সেটাই সবচেয়ে ইতিবাচক দিক। অধিনায়ক হিসেবে আমি এমন শক্তি ও আত্মবিশ্বাসই দেখতে চাই। ৩-০ ব্যবধানে সিরিজ জেতা অবশ্যই বিশেষ।” তিনি আরও বলেন, দলের বেশিরভাগ ক্রিকেটারের সঙ্গে তাঁর আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা প্রায় সমান হলেও আইপিএলে খেলার কারণে তারা অনেক পরিণত। তাই তিনি সবসময় ক্রিকেটারদের চাপমুক্ত রাখার চেষ্টা করেন, যাতে তারা নিজেদের সেরাটা দিতে পারে। শ্রেয়সের মতে, দায়িত্ব নিয়ে ম্যাচ জেতার মানসিকতা এবং কঠিন সময়ে শান্ত থাকার ক্ষমতাই ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।অন্যদিকে সিরিজ ও ম্যাচসেরা বৈভব সূর্যবংশী নিজের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন প্রস্তুতি ও দলের আস্থাকে। তিনি বলেন, “এখানে প্রস্তুতি খুব ভালো হয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই মাঠে খেলার অভিজ্ঞতা থাকায় আত্মবিশ্বাস ছিল। কোচ ও অধিনায়ক আমার ওপর ভরসা রেখেছেন, আমি শুধু নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছি।” বৈভব জানান, দলের জন্য ভালো শুরু এনে দেওয়াই ছিল তাঁর লক্ষ্য। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ম্যাচসেরা ও সিরিজসেরা হওয়াকে তিনি স্বপ্নপূরণের মুহূর্ত বলেও উল্লেখ করেন।

Continue Reading

ক্রিকেট

বিশ্বকাপের ভাবনায় সূর্যবংশী-রোহিত ওপেনিং জুটি, গিলকে চার নম্বরে চান ফারুখ ইঞ্জিনিয়ার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৭ সালের একদিনের বিশ্বকাপকে সামনে রেখে ভারতের ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তনের পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ফারুখ ইঞ্জিনিয়ার। তাঁর মতে, সদ্য জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্যান্স করা ১৫ বছরের বৈভব সূর্যবংশীকে অবিলম্বে ভারতের ওয়ানডে দলে সুযোগ দেওয়া উচিত। শুধু তাই নয়, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটিতেই দেখতে চান এই তরুণ প্রতিভাকে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৫১ রান করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হয়েছেন সূর্যবংশী। দুটি অর্ধশতরানসহ তাঁর নির্ভীক ব্যাটিং ইতিমধ্যেই ক্রিকেট মহলে প্রশংসিত হয়েছে। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁকে ৫০ ওভারের দলে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন ইঞ্জিনিয়ার।
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ইঞ্জিনিয়ার বলেন, “রোহিত যদি খেলেন, তাহলে তাঁর সঙ্গেই সূর্যবংশীর ওপেন করা উচিত। বাঁহাতি-ডানহাতি ওপেনিং জুটি প্রতিপক্ষের জন্য বেশি কার্যকর হবে। শুভমন গিলকে চার নম্বরে খেলানো হলে মধ্যক্রম আরও শক্তিশালী হবে। তিন নম্বরে বিরাট কোহলি থাকলে ভারতের ব্যাটিং লাইনআপ আরও ভারসাম্যপূর্ণ হবে।”
তিনি আরও বলেন, “ওয়ানডে আর টি-টোয়েন্টির মধ্যে এত পার্থক্য দেখি না। সূর্যবংশী আত্মবিশ্বাসের সঙ্গে রান করছে। এমন ক্রিকেটার ম্যাচ জেতাবে বেশি, হারাবে কম। শুরুটা ভালো করে দিলে পরের ব্যাটারদের ইনিংস গড়ে তোলার সুযোগ থাকে।”
৮৮ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটারের মতে, সূর্যবংশীকে অতিরিক্ত কোচিং দিয়ে তাঁর স্বাভাবিক খেলাকে বদলানোর চেষ্টা করা উচিত নয়। তাঁর ভাষায়, “ও একজন স্বভাবজাত প্রতিভা। ভিভ রিচার্ডসও প্রচলিত ব্যাটিং বই মেনে খেলতেন না। সূর্যবংশীর ওপর আস্থা রাখুন, ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের বড় সম্পদ হয়ে উঠবে।”
জিম্বাবোয়ে সফরে ভারতের ৩-০ সিরিজ জয়ের পর সূর্যবংশীর পারফরম্যান্স নিয়ে যখন দেশজুড়ে আলোচনা, তখন ইঞ্জিনিয়ারের এই মন্তব্য ২০২৭ বিশ্বকাপের আগে ভারতীয় দলের সম্ভাব্য ব্যাটিং কম্বিনেশন নিয়েও নতুন করে বিতর্ক ও জল্পনার জন্ম দিল।

Continue Reading

Trending