Connect with us

ক্রিকেট

মিডল অর্ডারের দাপটে বার্মিংহামে ভারতের বাজিমাত, সিরিজে শুভসূচনা গিলদের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের হতাশা পিছনে ফেলে একদিনের ক্রিকেটে একেবারে অন্য চেহারায় দেখা গেল ভারতকে। বার্মিংহামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করল শুভমন গিলের দল। রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রত্যাবর্তনের ম্যাচে আলো কাড়লেন অক্ষর প্যাটেল, শুভমন গিল এবং ভারতীয় বোলিং আক্রমণ।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। হ্যারি ব্রুক ও জো রুটের ব্যাটে শুরুটা ছিল যথেষ্ট ইতিবাচক। প্রথম উইকেটে ৬১ রান যোগ করার পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গুরনুর ব্রার। দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দিয়ে তিনি চাপ তৈরি করেন। এরপর প্রসিদ্ধ কৃষ্ণ ও জসপ্রীত বুমরাহর নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬১/০ থেকে ৮০/৫ হয়ে যায় ইংল্যান্ড। সেই ধাক্কা সামলে ইনিংস গড়ার চেষ্টা করেন জো রুট ও লিয়াম ডসন। ডসন ৬৮ রান করেন, আর রুট ৭৬ রানে অপরাজিত থাকেন। তাঁদের লড়াইয়ে ইংল্যান্ড ২৫৮ রানে পৌঁছালেও নির্ধারিত ৫০ ওভার শেষ করতে পারেনি। ভারতের হয়ে অক্ষর চারটি, প্রসিদ্ধ ও গুরনুর দুটি করে এবং বুমরাহ একটি উইকেট নেন।
২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ১১ রানে ফেরেন রোহিত শর্মা, আর মাত্র ৬ রান করে সাজঘরে ফিরে যান বিরাট কোহলি। কঠিন পরিস্থিতিতে অধিনায়ক শুভমন গিল ও শ্রেয়স আইয়ার ইনিংস গুছিয়ে নেন। ৩৫ রান করে রান আউট হন শ্রেয়স। এরপর অপরাজিত ৮০ রানের পরিণত ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন শুভমন। তিনি মাঠ ছাড়ার পর দায়িত্ব নেন দুই অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। অক্ষরের অপরাজিত ৫৭ এবং সুন্দরের অপরাজিত ৫২ রানের ইনিংসে ২৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ভারত।

ক্রিকেট

শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও চাপে ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই কঙ্কালসার চেহাড়া বেরিয়ে পড়ল ভারতের। আগামী ১৫ আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে প্রস্তুতি ম্যাচেই কোণঠাসা শুভমন গিলরা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ। প্রথম দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ৩৬৩ রান তুলল তারা। ইতিমধ্যেই যথেষ্ট শক্তিশালী জায়গায় রয়েছে তারা। শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের হয়ে রবিন্দু রাসান্থা ৭১ এবং নিশান মাদুশকা ৬৬ রান করে দলের ভিত গড়ে দেন। পরে সোনাল দিনুশার ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস দলকে বড় স্কোরে পৌঁছে দেয়। ফলে দিনের শেষে তিনশোর গণ্ডি পেরিয়ে যায় শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসল সিরিজ এখনও শুরু হয়নি। ইতিমধ্যেই ভারতীয় দলের পারফরম্যান্স প্রশ্নের মুখে। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের সামনে ভারতীয় বোলারদের অসহায় আত্মসমর্পণ প্রকট হয়েছে। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং মানব সুতার দুটি করে উইকেট নেন। গুরনূর ব্রার পান একটি উইকেট। তবে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের বিরুদ্ধে শুরুতে ভারতীয় বোলারদের কিছুটা সমস্যায় পড়তে হয়। চোটের কারণে প্রথম দিন মাঠে নামেননি ভারতীয় অধিনায়ক শুভমন গিল। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন কেএল রাহুল। ভারতের একাদশে ছিলেন যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কাল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, জাদেজা, কুলদীপ-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

শ্রীলঙ্কায় শুভমনের চোট উদ্বেগ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে, অনুশীলনের দ্বিতীয় দিনে স্পিন মোকাবিলা ও ফিল্ডিং দক্ষতা বাড়ানোর দিকেই সবচেয়ে বেশি জোর দিল ভারতীয় দল। সেখানে প্রায়ই আড়াই ঘণ্টা কঠোর অনুশীলন করলেন শুভমন গিল, মহম্মদ সিরাজরা। তবে এদিনের অনুশীলনে দলকে সবথেকে বেশি উদ্বেগে রাখলেন অধিনায়ক শুভমন। বৃহস্পতিবার নেটে ব্যাটিং করার সময় প্রথমে ডান হাতে চোট পান গিল। তবে স্ট্র্যপিং করে আবার ব্যাটিং করতে আসেন তিনি। পরে স্লিপ ক্যাচিংয়ের অনুশীলনের সময় ফের শুভমনের সেই একই জায়গায় আঘাত লাগে। এরপরেই তৎক্ষণাৎ সেই যন্ত্রণা নিয়েই ডাগ আউটে ফিজিওর তত্ত্বাবধানে বিশ্রাম করেন তিনি। যদিও সেই সময় বেশ স্বাভাবিকই দেখিয়েছে শুভমনকে। পাশাপাশি তাঁর চোট নিয়ে সরকারিভাবে টিম ম্যানেজমেন্টের তরফ থেকেও কিছু জানানো হয়নি।

অন্যদিকে স্পিন-বান্ধব পিচে প্রস্তুতিতে সুইপ শট নিয়ে দীর্ঘ সময় কাজ করেন কেএল রাহুল। প্রধান কোচ গৌতম গম্ভীরও তাঁর ব্যাটিং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে একাধিক পরামর্শ দেন। নেটে দুই স্পিনার কুলদীপ যাদব ও সারাংশ জৈনের বলে রাহুল ও যশস্বী জয়সওয়ালকে বেশ বেগ পেতে হয়। তবে শুভমন ও ঋষভ পন্থ পেস এবং স্পিন—দুই বিভাগের বোলিংয়ের বিপক্ষেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন।

বৃহস্পতিবার ফিল্ডিং অনুশীলনেও ছিল নতুনত্ব। সেখানে রঙিন কোন ব্যবহার করে স্লিপ ক্যাচিংয়ের বিশেষ অনুশীলনের মাধ্যমে ক্রিকেটারদের রিফ্লেক্স বাড়ানো হয়। এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে টিম ম্যানেজমেন্টের স্কোয়াডের সকল ক্রিকেটারকে রোটেশন পদ্ধতিতে খেলানোর পরিকল্পনা রয়েছে।

Continue Reading

ক্রিকেট

বুমরাহর বদলি আকিব নবি, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে নতুন মুখ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কা সফরের আগে ভারতীয় ক্রিকেট দলে বড় পরিবর্তন আনল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চোটের কারণে তারকা পেসার জসপ্রীত বুমরাহ টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন জম্মু-কাশ্মীরের প্রতিভাবান পেসার আকিব নবি
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবে এই সুযোগ পেয়েছেন ২৯ বছর বয়সী আকিব। গত রঞ্জি ট্রফিতে সর্বাধিক উইকেট শিকার করে নির্বাচকদের নজর কাড়েন তিনি। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩টি ম্যাচে ১৬২টি উইকেট নেওয়ার পাশাপাশি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধেও উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ চলাকালীন হাঁটুর চোটে আক্রান্ত হন জসপ্রীত বুমরাহ। প্রথমে তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার আশা থাকলেও চিকিৎসক ও টিম ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি। বিসিসিআই জানিয়েছে, সামনে এশিয়ান গেমস, নিউজিল্যান্ড সফর এবং আগামী বছরের গুরুত্বপূর্ণ সিরিজগুলির কথা মাথায় রেখেই বুমরাহকে সম্পূর্ণ সুস্থ হওয়ার সময় দেওয়া হচ্ছে।
যদিও জাতীয় দলে সুযোগ পাওয়া আকিবের জন্য বড় স্বীকৃতি, তবুও শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটের কারণে তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। দলে আগে থেকেই রয়েছেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণের মতো অভিজ্ঞ পেসাররা। ফলে অভিষেকের জন্য হয়তো আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে নতুন এই পেসারকে।
তবে ভারতীয় দলে প্রথমবার সুযোগ পাওয়া আকিব নবি দারের জন্য এটি নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের সূচনা।

Continue Reading

Trending