Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ICC CT 2025: বিরাটের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট দুনিয়া। বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন শুধু ম্যাচ জেতাই ভারতের কাছে শেষ কথা নয়। বরং চির প্রতিদ্বন্দ্বিতার এই ম্যাচে সবথেকে বেশি চোখ থাকে যার দিকে তিনি হলেন বিরাট কোহলি। দীর্ঘ সময় তাঁর ব্যাট চুপ ছিল। উঠেছিল সমালোচনার ঝড়ও। অনেকেই বলেছিলেন অবসর নেওয়ার সময় তাহলে এসেই পড়েছে। রবিবার দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের সেই সমালোচকদের উদ্দেশ্যে একটাই বার্তা পাঠালেন বিরাট। এখনও ফুরিয়ে যাননি তিনি। আর তার এই কামব্যাক চমকে দিয়েছে কিংবদন্তি ক্রিকেটারদেরও। সোশ্যাল মিডিয়ায় বিরাট-এর উদ্দেশ্যে বার্তা পাঠালেন একাধিক প্রাক্তন ক্রিকেটার।

ভারতের কিংবদন্তির শচীন টেন্ডুলকার এদিন টুইটে লিখলেন, “বহু প্রতীক্ষিত ম্যাচের বহু কাঙ্খিত সমাপ্তি। টিম ইন্ডিয়া অসাধারণ তোমরা। বিরাট কোহলি শ্রেয়স আইয়ার এবং শুভমন গিল দারুণ। অন্যদিকে অনবদ্য হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব।” ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী সেখানেই লিখলেন, “ভারতের থেকে জয় আশাই করেছিলাম। ব্যাটে বলে গোটা দল অনবদ্য। আইয়ার, কোহলি, গিল এবং গোটা বোলিং ইউনিট অসামান্য।” ম্যাচের আগেই বিরাট কোহলি যে ফর্মে ফিরবেন সেকথা বলেছিলেন পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার। প্রায় ছত্রে ছত্রে মিলে গেল সেই ভবিষ্যদ্বাণী। তিনি লিখলেন, “আমরা আবার দেখলাম বিরাট কোহলিকে যদি বলা হয় যে পাকিস্তানের বিরুদ্ধে নামতে হবে ও পুরোপুরি তৈরি হয়ে আসবে এবং সেঞ্চুরি করবে। একজন সুপারস্টার এর থেকে কিছু কম নয়, এমনকি বর্তমান ক্রিকেটের লেজেন্ড বললেও বোধহয় কম বলা হবে। ওর সততাকে আমি শ্রদ্ধা করি আর তাই আমি ওর জন্য ভীষণ খুশি। আজ ১৪,০০০ রানের গণ্ডি ছুঁল ও। আশা রাখি খুব তাড়াতাড়ি ১০০ সেঞ্চুরির মাইলস্টোন ছুঁয়ে ফেলবে। আমি সত্যি চাই ও জীবনে সব পাক। আজ যেভাবে একটা নিখুঁত ইনিংস উপহার দিল বিরাট তাতে ও সবকিছুর দাবিদার।” পাকিস্তানের বর্তমান ক্যাপ্টেন রিজওয়ানও প্রশংসা করেছেন বিরাটের। তিনি বলেন, “আমি ওর পরিশ্রম দেখে অবাক। যখন গোটা পৃথিবী বলছে ও ফর্মে নেই সেই মুহূর্তে বড় ম্যাচে এসে দুরন্ত ইনিংস খেলা, যেটার জন্য সবাই অপেক্ষা করছিল, পাশাপাশি ম্যাচ জেতা, ম্যান অফ দ্য ম্যাচ হওয়া, ঠিক কতটা পরিশ্রম করলে এত কিছু একসাথে করা যায়? আর ওর ফিটনেস লেভেল আলাদা। আমরা গোটা দল মিলে চেষ্টা করেছি ওকে আউট করতে। পারিনি। এর একটাই অর্থ ও আগে থেকেই নিজেকে তৈরি করে নেমেছিল।”

গোটা দেশের কাছে পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। তবে রবিবার যেন গোটা ভারত অপেক্ষা করছিল জেতার পাশাপাশি বিরাটের ব্যাট থেকে সেঞ্চুরি দেখার। আর মানতেই হবে গোটা দেশকে মোটেই হতাশ করেননি ভারতের রানমেশিন।

আন্তর্জাতিক ক্রিকেট

গলে বৃষ্টির আগেই বাজিমাত, শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে সিরিজ ভারতের

Published

on

অঙ্কন কর, গল: বৃষ্টি নামার মাত্র কয়েক মিনিট আগে গলে ম্যাচ শেষ করে ফেলল ভারত। পঞ্চম দিনের শেষ সেশনে শ্রীলঙ্কাকে ২০৬ রানে অলআউট করে ১৬৫ রানের জয় তুলে নিল শুভমন গিলের দল। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। একই সঙ্গে এটি ভারতের ৬০০তম পুরুষ টেস্টও ছিল।
৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৪ উইকেটে ৮৪ রান করেছিল শ্রীলঙ্কা। পঞ্চম দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশা। দু’জনের ৯৫ রানের পঞ্চম উইকেটের জুটি ভারতকে চাপে ফেলে দিয়েছিল। ডি সিলভা ৫৯ এবং দিনুশা ৮৪ রান করেন। তবে রবীন্দ্র জাদেজার বলে ডি সিলভার সুইপ মিসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এরপর বল হাতে তাণ্ডব বাঁহাতি স্পিনার মানব সুথারের। দ্বিতীয় টেস্ট খেলতে নামা ২৪ বছরের এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেন। ম্যাচে তাঁর মোট শিকার ১০। হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হলেও একই ওভারে তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন সুথার। শেষ পর্যন্ত ২০৬ রানেই থেমে যায় আয়োজক দল।
ম্যাচ শেষে কেএল রাহুল বলেন, “আমরা জানতাম একটা বড় বৃষ্টি আসতে পারে, তাই ম্যাচ শেষ করতে কোনও দেরি করতে চাইনি।” দ্বিতীয় টেস্ট শুরু হবে রবিবার কলম্বোয়।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ৯ উইকেটে হারাল বিশ্বসেরা অজিদের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা জয় তুলে নিল নাজমুল হোসেন শান্তর দল। মাত্র ৫৭ রানের লক্ষ্য তাড়া করে চতুর্থ দিনেই ম্যাচ শেষ করে বাংলাদেশ।

মারারা ওভালে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ তোলে ৪২৬ রান। ওপেনার তানজিদ হাসান করেন দুর্দান্ত ১০১ রান। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৬৫ রান করার পাশাপাশি বল হাতেও ম্যাচের নায়ক হয়ে ওঠেন মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া লড়াই করার চেষ্টা করলেও বাংলাদেশের স্পিন ও পেস আক্রমণের সামনে শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয়ে যায় তারা। চতুর্থ দিনে মিরাজ একাই তুলে নেন আরও চারটি উইকেট। অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স এবং নাথান লায়নকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভেঙে দেন তিনি।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিনের দুর্দান্ত ১০৪ রানের ইনিংস দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিল। কিন্তু হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে গ্রিনের বিদায়ের পরই কার্যত অস্ট্রেলিয়ার জয়ের আশা শেষ হয়ে যায়।

শেষ ইনিংসে ৫৭ রানের লক্ষ্যে নেমে শুরুতেই তানজিদ হাসানকে হারালেও শাদমান ইসলাম ও মোমিনুল হক ঠান্ডা মাথায় রান তুলে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন। মোমিনুলের ব্যাট থেকেই আসে জয়সূচক রান।

২০০৩ সালের পর দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টেস্ট সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। আর সেই প্রত্যাবর্তনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানীয় দল অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল তারা।

এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়—বাংলাদেশ ক্রিকেটের ২৬ বছরের টেস্ট ইতিহাসে এটি নিঃসন্দেহে অন্যতম স্মরণীয় অধ্যায়।

Continue Reading

আইপিএল

ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ক্রিকেটার অভিষেক পোড়েল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ধর্ষণ, অপরাধমূলক হুমকি এবং একাধিক গুরুতর অভিযোগের মামলায় গ্রেফতার হলেন বাংলার ক্রিকেটার তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সদস্য অভিষেক পোড়েল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দমদম থানার অধীন ইমামি সিটি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিংহ গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

এক চিকিৎসাবিদ্যার ছাত্রীর অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছিল। অভিযোগকারিণীর দাবি, প্রায় তিন বছর ধরে পোড়েলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গত বছর থেকে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তাঁর আরও অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পোড়েল তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। পরে বিয়ে করতে অস্বীকার করার পাশাপাশি তাঁকে মারধর ও হুমকি দেওয়া হয়। অভিযোগপত্রে ওই তরুণী আরও দাবি করেছেন, তাঁকে জোর করে আটকে রাখা হয়েছিল, খাবার দেওয়া হয়নি এবং বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছিল। এর ফলে তিনি শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন এবং ঠিকমতো হাঁটতেও পারছিলেন না বলে অভিযোগ।

এর আগে পোড়েল অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই পুলিশ তাঁকে গ্রেফতার করে। তদন্ত চলছে। উল্লেখ্য, এর আগে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেও গিয়েছেন পোড়েল।

Continue Reading

Trending