Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ICC CT 2025: বিরাটের প্রশংসায় পঞ্চমুখ পন্টিং

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ধরে ছন্দে ছিলেন না বিরাট কোহলি। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়াসহ ক্রিকেট দুনিয়ায় উঠছিল সমালোচনার ঝড়ও। তবে সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে ফের প্রমাণ করছেন ভারতের রানমেশিন। আর এবার সেই বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।

বিরাটের প্রশংসা করে পন্টিং বলেন, “আমি সবসময় বলেছি বড় ম্যাচেই জাত চেনা যায়। আর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচের থেকে বড় ম্যাচ কোথায়? আন্তর্জাতিক মঞ্চে এইসব বড় ম্যাচে বোঝা যায় কে প্রকৃত খেলোয়াড়। তাই আমি একটুও অবাক হইনি এদিন বিরাটের রান করা দেখে। ২০২২ এবং ২০২৫, দুটো ক্ষেত্রেই পাকিস্তানের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছে বিরাট। আর সত্যি বলতে উইকেট মোটেই সহজ ছিল না। সেখানে পাকিস্তান প্রথমে ব্যাটিং করায় দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল এমন একজনের, যে প্রথম থেকেই ম্যাচের হাল ধরবে। বিরাট ঠিক সেটাই করেছে।”

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৪,০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন কোহলি। সেই প্রসঙ্গে পন্টিং বলেন, “যতদিন ওর মধ্যে খিদে আছে ও খেলতে থাকবে। সাদা বলের ক্রিকেটে আমি ওর থেকে ভাল ক্রিকেটার সত্যিই দেখিনি। পঞ্চাশ ওভারে বড় রান করার পারদর্শিতা বোধহয় বিরাটের থেকে বেশি আর কারোর নেই। আমাকে যে ও টপকে গেছে এতে আমি খুশি। এখন ওর সামনে রয়েছে আর মাত্র দুজন। আর আমার বিশ্বাস এই দুজনকেও ছাপিয়ে যাওয়ার পরিকল্পনা ওর রয়েছে। ক্রিকেটের সর্বকালের সেরা হিসেবে নাম লেখানোর সুযোগ বোধহয় হাতছাড়া করতে চাইবে না বিরাট।” এর পাশাপাশি শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা টেনে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক আরো বলেন, “শচীনের থেকে মাত্র ৪,০০০ রান পিছনে বিরাট। এটা থেকে যেমন একদিকে প্রমাণ হয় শচীনের দক্ষতা অন্যদিকে সেরকমই বোঝা যায় ঠিক কতটা সময় জুড়ে ও ক্রিকেটে রাজত্ব করেছে। তবে বিরাট এর ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় না এত তাড়াতাড়ি ওকে বাদের খাতায় ফেলা যাবে।”

প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ইতিমধ্যেই নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ভারত। আগামী ২ মার্চ গ্রুপ স্টেজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছেন রোহিত শর্মারা।

আন্তর্জাতিক ক্রিকেট

গলে বৃষ্টির আগেই বাজিমাত, শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে সিরিজ ভারতের

Published

on

অঙ্কন কর, গল: বৃষ্টি নামার মাত্র কয়েক মিনিট আগে গলে ম্যাচ শেষ করে ফেলল ভারত। পঞ্চম দিনের শেষ সেশনে শ্রীলঙ্কাকে ২০৬ রানে অলআউট করে ১৬৫ রানের জয় তুলে নিল শুভমন গিলের দল। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। একই সঙ্গে এটি ভারতের ৬০০তম পুরুষ টেস্টও ছিল।
৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৪ উইকেটে ৮৪ রান করেছিল শ্রীলঙ্কা। পঞ্চম দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশা। দু’জনের ৯৫ রানের পঞ্চম উইকেটের জুটি ভারতকে চাপে ফেলে দিয়েছিল। ডি সিলভা ৫৯ এবং দিনুশা ৮৪ রান করেন। তবে রবীন্দ্র জাদেজার বলে ডি সিলভার সুইপ মিসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এরপর বল হাতে তাণ্ডব বাঁহাতি স্পিনার মানব সুথারের। দ্বিতীয় টেস্ট খেলতে নামা ২৪ বছরের এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেন। ম্যাচে তাঁর মোট শিকার ১০। হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হলেও একই ওভারে তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন সুথার। শেষ পর্যন্ত ২০৬ রানেই থেমে যায় আয়োজক দল।
ম্যাচ শেষে কেএল রাহুল বলেন, “আমরা জানতাম একটা বড় বৃষ্টি আসতে পারে, তাই ম্যাচ শেষ করতে কোনও দেরি করতে চাইনি।” দ্বিতীয় টেস্ট শুরু হবে রবিবার কলম্বোয়।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ৯ উইকেটে হারাল বিশ্বসেরা অজিদের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা জয় তুলে নিল নাজমুল হোসেন শান্তর দল। মাত্র ৫৭ রানের লক্ষ্য তাড়া করে চতুর্থ দিনেই ম্যাচ শেষ করে বাংলাদেশ।

মারারা ওভালে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ তোলে ৪২৬ রান। ওপেনার তানজিদ হাসান করেন দুর্দান্ত ১০১ রান। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৬৫ রান করার পাশাপাশি বল হাতেও ম্যাচের নায়ক হয়ে ওঠেন মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া লড়াই করার চেষ্টা করলেও বাংলাদেশের স্পিন ও পেস আক্রমণের সামনে শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয়ে যায় তারা। চতুর্থ দিনে মিরাজ একাই তুলে নেন আরও চারটি উইকেট। অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স এবং নাথান লায়নকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভেঙে দেন তিনি।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিনের দুর্দান্ত ১০৪ রানের ইনিংস দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিল। কিন্তু হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে গ্রিনের বিদায়ের পরই কার্যত অস্ট্রেলিয়ার জয়ের আশা শেষ হয়ে যায়।

শেষ ইনিংসে ৫৭ রানের লক্ষ্যে নেমে শুরুতেই তানজিদ হাসানকে হারালেও শাদমান ইসলাম ও মোমিনুল হক ঠান্ডা মাথায় রান তুলে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন। মোমিনুলের ব্যাট থেকেই আসে জয়সূচক রান।

২০০৩ সালের পর দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টেস্ট সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। আর সেই প্রত্যাবর্তনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানীয় দল অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল তারা।

এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়—বাংলাদেশ ক্রিকেটের ২৬ বছরের টেস্ট ইতিহাসে এটি নিঃসন্দেহে অন্যতম স্মরণীয় অধ্যায়।

Continue Reading

আইপিএল

ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ক্রিকেটার অভিষেক পোড়েল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ধর্ষণ, অপরাধমূলক হুমকি এবং একাধিক গুরুতর অভিযোগের মামলায় গ্রেফতার হলেন বাংলার ক্রিকেটার তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সদস্য অভিষেক পোড়েল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দমদম থানার অধীন ইমামি সিটি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিংহ গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

এক চিকিৎসাবিদ্যার ছাত্রীর অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছিল। অভিযোগকারিণীর দাবি, প্রায় তিন বছর ধরে পোড়েলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গত বছর থেকে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তাঁর আরও অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পোড়েল তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। পরে বিয়ে করতে অস্বীকার করার পাশাপাশি তাঁকে মারধর ও হুমকি দেওয়া হয়। অভিযোগপত্রে ওই তরুণী আরও দাবি করেছেন, তাঁকে জোর করে আটকে রাখা হয়েছিল, খাবার দেওয়া হয়নি এবং বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছিল। এর ফলে তিনি শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন এবং ঠিকমতো হাঁটতেও পারছিলেন না বলে অভিযোগ।

এর আগে পোড়েল অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই পুলিশ তাঁকে গ্রেফতার করে। তদন্ত চলছে। উল্লেখ্য, এর আগে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেও গিয়েছেন পোড়েল।

Continue Reading

Trending