Connect with us

ক্রিকেট

ICC CT 2025: বুমরাহর না থাকা বড় সুযোগ হিসেবে দেখছেন গম্ভীর…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরাহ। যেখানে তাঁর অনুপস্থিতি গোটা ভারতীয় শিবিরের কাছে বড় চিন্তার কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা, ঠিক সেখানেই একদম উল্টো সুর শোনা গেল ভারতের কোচ গৌতম গম্ভীরের মুখে। জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বুমরাহর না থাকা হতে পারে ভারতের কাছে বড় সুযোগ। ঠিক কী বললেন গম্ভীর?

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর সাংবাদিক সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রশ্ন করা হয়েছিল কোচ গম্ভীরকে। আর সেখানেই তিনি জানান, বুমরাহর অনুপস্থিতিতে হর্ষিত রানা এবং অর্শদীপ সিংয়ের সামনে থাকছে বড় সুযোগ। “হর্ষিতের মধ্যে বেশ কিছু ভাল লক্ষণ রয়েছে। অর্শ আজকে ভাল পারফর্ম করেছে। এটা ঠিক যে বুমরাহর মত বোলারকে সবসময়ই প্রয়োজন, ওর ক্ষমতাই আলাদা। তবে দলে শামিকে পাওয়াও খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি”, বলেন গম্ভীর।

প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলেই ছিলেন বুমরাহ। কিন্তু চোটের কারণে দল থেকে বাদ পড়েন তিনি। তবে তাঁর এই বাদ পড়া ভারতের সামনে নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে। “আমি মনে করি ক্রিকেট এমন একটা খেলা যেখানে একজনের অনুপস্থিতি অন্যজনের কাছে বড় সুযোগ হয়ে দাঁড়াতে পারে। এক্ষেত্রে বুমরাহ না থাকায় হর্ষিত এবং অর্শদীপ চাইলেই নিজেদের মেলে ধরতে পারে। পাশাপাশি শামির দলে থাকা দলকে শক্তিশালী করবে। এটা ওদের কাছে এবং ভারতের কাছেও বড় সুযোগ”, এমনটাই বলেছেন কোচ গৌতম গম্ভীর। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে করাচিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ তারিখ দুবাইতে বাংলাদেশের বিরুদ্ধে খেলে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে ভারত।

আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্বকাপে নতুন ফরম্যাটে চমক আইসিসির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে বড়সড় পরিবর্তনের পথে আইসিসি। এডিনবার্গে বার্ষিক সাধারণ সভায় বুধবার ছেলেদের সব টুর্নামেন্টের ফরম্যাট বদলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। একদিনের বিশ্বকাপে ১৪ দল থাকলেও চালু হচ্ছে তিন ধাপের নতুন কাঠামো। প্রথম পর্ব ‘সুপার সিরিজ’-এ নীচের সারির তিন দল খেলবে, সেখান থেকে সেরা দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। ওই পর্বে ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে মোট ৩০টি ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা সাত দল যাবে ‘সুপার ৭’-এ, যেখানে রাউন্ড রবিন লিগে ২১টি ম্যাচের পর শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে।টি-২০ বিশ্বকাপেও বড় বদল আনছে আইসিসি। ২০ দলকে পাঁচটি গ্রুপে ভাগ করে প্রথম পর্বে ৩০টি ম্যাচ হবে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল উঠবে ‘সুপার ১০’-এ। সেখানে দুই গ্রুপে পাঁচটি করে দল খেলবে। নকআউটে নতুন ‘এলিমিনেটর’ যুক্ত হয়েছে। দুই গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় দল ক্রসওভার ম্যাচ খেলবে, সেখান থেকে দুই দল সেমিফাইনালে উঠবে।একই সঙ্গে ২০২৮ টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের রূপরেখাও চূড়ান্ত করা হয়েছে। আইসিসি জানিয়েছে, প্রতিযোগিতার মান ও দর্শকদের অভিজ্ঞতা বাড়াতেই এই পরিবর্তন।

Continue Reading

ক্রিকেট

ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ঘুরে দাঁড়িয়েছে ভারত। একদিনের সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছে শুভমন গিলের দল। ফরম্যাট বদলাতেই যেন বদলে গিয়েছেন মেন ইন ব্লুজ-রা। বৃহস্পতিবার কার্ডিফে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারত। তিন ম্যাচের ওডিআই সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছেন শুভমন গিলরা। এবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলতে মরিয়া ভারত। প্রথম ম্যাচে রান পাননি রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আগামী বছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। গা ঘামানোর ম্যাচে নিজেদের প্রস্তুতি সেরে রাখতে চাইছেন রো-কো জুটি। প্রথম ম্যাচে রান না পেলেও রোহিত শর্মাকে নিয়ে চিন্তিত নন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “এই দলে রোহিতের অবদান অনস্বীকার্য। রোহিত যেভাবে খেলছে সেভাবেই খেলুক, আমরা ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। ওকে সময় দিলে ঠিক রানে ফিরবে।” অন্যদিকে সিরিজের শুরুতেই কোচ এবং কোহলির তিক্ত সম্পর্ক প্রকাশ্যে এসেছে।

জয়ের আত্মবিশ্বাসের পাশাপাশি অধিনায়ক শুভমন গিলের ফিটনেস চিন্তায় রাখছে ভারতীয় দলকে। বার্মিংহ্যামে ৮০ রানে ব্যাট করার সময় ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে হয় গিলকে। চোট গুরুতর না হলেও দ্বিতীয় ম্যাচের আগে তাঁর শারীরিক অবস্থা নজরে রাখছে ভারতীয় শিবির। প্রথম ম্যাচে দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফিরে দুর্দান্ত বোলিং করেছেন জসপ্রীত বুমরাহ। অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরও দলের ভারসাম্য বাড়িয়েছেন। পেস-সহায়ক উইকেট বিবেচনায় গুরনুর ব্রারের বদলে অভিজ্ঞ বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংকে খেলানো হতে পারে। হ্যারি ব্রুকের নেতৃত্বে সিরিজ বাঁচাতে মরিয়া ইংল্যান্ড। তবে কার্ডিফে তাদের রেকর্ড বেশ ভাল, যা আত্মবিশ্বাস জোগাচ্ছে ইংলিশ শিবিরকে। ভারতের লক্ষ্য সিরিজ জয়, আর ইংল্যান্ডের সামনে লড়াইয়ে টিকে থাকার চ্যালেঞ্জ। সব মিলিয়ে কার্ডিফে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Continue Reading

ক্রিকেট

মিডল অর্ডারের দাপটে বার্মিংহামে ভারতের বাজিমাত, সিরিজে শুভসূচনা গিলদের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের হতাশা পিছনে ফেলে একদিনের ক্রিকেটে একেবারে অন্য চেহারায় দেখা গেল ভারতকে। বার্মিংহামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করল শুভমন গিলের দল। রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রত্যাবর্তনের ম্যাচে আলো কাড়লেন অক্ষর প্যাটেল, শুভমন গিল এবং ভারতীয় বোলিং আক্রমণ।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। হ্যারি ব্রুক ও জো রুটের ব্যাটে শুরুটা ছিল যথেষ্ট ইতিবাচক। প্রথম উইকেটে ৬১ রান যোগ করার পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গুরনুর ব্রার। দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দিয়ে তিনি চাপ তৈরি করেন। এরপর প্রসিদ্ধ কৃষ্ণ ও জসপ্রীত বুমরাহর নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬১/০ থেকে ৮০/৫ হয়ে যায় ইংল্যান্ড। সেই ধাক্কা সামলে ইনিংস গড়ার চেষ্টা করেন জো রুট ও লিয়াম ডসন। ডসন ৬৮ রান করেন, আর রুট ৭৬ রানে অপরাজিত থাকেন। তাঁদের লড়াইয়ে ইংল্যান্ড ২৫৮ রানে পৌঁছালেও নির্ধারিত ৫০ ওভার শেষ করতে পারেনি। ভারতের হয়ে অক্ষর চারটি, প্রসিদ্ধ ও গুরনুর দুটি করে এবং বুমরাহ একটি উইকেট নেন।
২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ১১ রানে ফেরেন রোহিত শর্মা, আর মাত্র ৬ রান করে সাজঘরে ফিরে যান বিরাট কোহলি। কঠিন পরিস্থিতিতে অধিনায়ক শুভমন গিল ও শ্রেয়স আইয়ার ইনিংস গুছিয়ে নেন। ৩৫ রান করে রান আউট হন শ্রেয়স। এরপর অপরাজিত ৮০ রানের পরিণত ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন শুভমন। তিনি মাঠ ছাড়ার পর দায়িত্ব নেন দুই অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। অক্ষরের অপরাজিত ৫৭ এবং সুন্দরের অপরাজিত ৫২ রানের ইনিংসে ২৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ভারত।

Continue Reading

Trending