অন্যান্য খেলা
কমনওয়েলথ গেমস ভারত আয়োজন করতে চেয়ে বিড জমা দিল ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে কানাডার অ্যালবার্টা প্রদেশ। বিপুল খরচের কারণেই এই দায়িত্ব ছেড়েছে তারা। এবারে সেই সুযোগের সদ্ব্যবহার করল ভারত। সূত্রের খবর, ২০৩০ কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে করতে চেয়ে সরকারিভাবে বিড ক্রীড়ামন্ত্রকে জমা দিল ভারত। ইদানিং কমনওয়েলথ গেমসের জনপ্রিয়তা তলানিতে যাওয়ায় ভেন্যু খুঁজতে কালঘাম ছুটছে আয়োজকদের। ইতিমধ্যেই বিপুল খরচের কারণে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ ২০২৬ কমনওয়েলথ গেমসের আয়োজনের দায়িত্ব ছেড়েছে। যদিও বেশ কিছু ইভেন্ট আয়োজিত হবেনা এই প্রতিযোগিতায়।
২০৩০ এর আগস্ট মাসে কানাডার অ্যালবার্টায় আয়োজনের কথা ছিল কমনওয়েলথ গেমসের। কিন্তু বিপুল খরচে আলবার্টা সরে দাঁড়ানোর কারণে আদৌ কমনওয়েলথ গেমস হবে কিনা, সেই বিষয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে ত্রতার ভূমিকায় ভারত। ইতিমধ্যেই প্রতিযোগিতার আয়োজন করতে চেয়ে বিড জমা করেছে ভারত। খবর, ২০৩৬ সালের অলিম্পিকের জন্যও বিড করতে চাইছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এই কাজে সরাসরি তদারকি করছেন।
অন্যান্য খেলা
স্থগিত হয়ে গেল ‘এনসি ক্লাসিক’
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে স্থগিত হয়ে যাচ্ছে একের পর এক প্রতিযোগিতা। আইপিএল, বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের পর এবার বন্ধ করে দেওয়া হল নীরজ চোপড়ার প্রতিযোগিতা। নিজের নামাঙ্কিত জ্যাভলিন প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিক’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৪ মে। কিন্তু দেশের বর্তমান অশান্ত পরিস্থিতির কথা ভেবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল এই প্রতিযোগিতা। অলিম্পিকে সোনাজয়ী নীরজ জানিয়েছেন, “আপাতত দেশের পাশে থাকা প্রয়োজন। তাই এই পরিস্থিতিতে এই প্রতিযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলাম।”
অন্যান্য খেলা
আর্চারীতে সিলভার পদক জয় ভারতের। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আর্চারী বিশ্বকাপের স্টেজ ওয়ানে চারটি পদক জয় ভারতের। তার মধ্যে রয়েছে একটি সিলভার পদক এবং একটি ব্রোঞ্জ পদক। রবিবার প্রথমে ২-৪ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষে, স্পেনের প্রতিপক্ষ আন্দ্রেস টেমিনো মিডিয়েলকে ৬-৪ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক যেতেন ২৩ বছর বয়সী ধীরাজ বোম্মাদেবারা। অপরদিকে অল্পের জন্য পদক হাতছাড়া করেন আরেক ভারতীয় অভিষেক বর্মা।
অন্যান্য খেলা
পাঁচ বছর পর বিলি জিন কিং কাপে যোগ্যতা অর্জন করল ভারত। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৫ বিলি জিন কিং কাপের আসর বসেছে ভারতে। আর সেই প্রতিযোগিতায় দীর্ঘ পাঁচ বছর পর আবারও প্লে-অফে কোয়ালিফাই করল ভারত। শেষবার ২০২০-২১ মরশুমে যোগ্যতা অর্জন করেছিল ভারত। শনিবার পুনের মহালুঙ্গ বলেবাদী টেনিস কমপ্লেক্সে দক্ষিণ কোরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপে যোগ্যতা অর্জন করল ভারত। প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
প্রতিযোগিতায় স্বপ্নের শুরু করেছেন শ্রীবালি ভামিদিপাটি। র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা প্রতিপক্ষ সোহিউন পার্কের বিরুদ্ধে প্রথম সেটে আত্মসমর্পণ করলেও, পরে দুরন্ত পারফরম্যান্স করেন শ্রীবালি। ২ ঘণ্টা ৫২ মিনিটের মধ্যে ৫-৭, ৬-৩, ৭-৬ (৭-৫) ব্যবধানে জিতে, টানা পাঁচবারের জন্য নিজের জয় নিশ্চিত করেন তিনি। অপরদিকে দ্বিতীয় সেটের শুরুর দিকে পরাজিত হলেও, শেষে প্রতিপক্ষ দায়েওন ব্যাককে হারিয়ে খেলায় ফেরে সাহাজা যামালাপল্লি। প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে থাকলেও, শেষে ৪৫ মিনিটের মধ্যেই ৩-৪ এবং ৪-৬ ব্যবধানে জয় পান তিনি।
-
ফুটবল1 year agoফিফা ট্রান্সফার ব্যানের কবলে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…
-
আইপিএল1 year agoIPL 2025: বিরাট নন, নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আরসিবি
-
আইএসএল1 year agoISL 2024/25: যুবভারতীর গ্যালারি নিয়ে চিন্তিত নন খালিদ জামিল
-
ইস্টবেঙ্গল1 year agoইস্টবেঙ্গল ছাড়লেন ক্লেইটন সিলভা
-
ইস্টবেঙ্গল1 year agoঘোষণা হয়ে গেল সুপার কাপের চূড়ান্ত সূচি
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year agoICC CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কেন সরে দাঁড়ালেন? নিজেই মুখ খুললেন স্টার্ক। বিস্তারিত জানতে পড়ুন…
-
ক্রিকেট1 year agoICC CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কড়া শাসনবিধি বেঁধে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড
-
Uncategorized1 year agoকলকাতা নিউরো সায়েন্সের আয়োজনে হুইল চেয়ার ম্যারাথন
