Connect with us

অন্যান্য খেলা

অলিম্পিক পদক বিবর্ণ হয়ে পড়ায়, অভিযোগে নামল ২২০ জন অ্যাথলিট। পদক বদলে দেওয়ার আশ্বাসে অলিম্পিক কমিটি…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অলিম্পিক শেষের পর থেকেই পদকের মান নিয়ে অভিযোগ করেছেন ২০০ জনেরও বেশি অ্যাথলিট। তাদের অভিযোগ যে অধিকাংশ পদকের মান খারাপ এবং সেগুলি বিবর্ণ হয়ে যাচ্ছে। বাধ্য হয়েই যারা পদক বদলাতে চেয়ে আবেদন করেছেন তাদের প্রত্যেকের পদক বদলে দেওয়ার আশ্বাস দিয়েছেন অলিম্পিক কমিটি। সমস্ত নিম্নমানের পদক ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে প্যারিস অলিম্পিক কমিটির তরফ থেকে। 

মোট ২২০ জন অ্যাথলিট পদক ফেরতের আবেদন করেছেন। খবর পদকগুলি বানিয়েছে মনি ডে প্যারিস নামের এক সংস্থা। তবে ফেরত চাওয়া সকল অ্যাথলিটকে নতুন পদক দেওয়া হবে। কিন্তু ফেরত নেওয়া পদকগুলি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে প্রতিযোগিতা শেষ হওয়ার আগে থেকেই অলিম্পিকের পদকের মান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছিল। আমেরিকার অ্যাথলিট নাইজা হিউস্টন প্রথম এই অভিযোগটি করেন। তার দাবি যেই পদকটি তিনি প্রতিযোগিতার শুরুতে জিতেছিলেন, অলিম্পিক শেষ হওয়ার আগেই সেটা বিবর্ণ হয়ে গেছে। এবারের পদকে ধাঁচ রাখা হয়েছে ঐতিহাসিক আইফেল টাওয়ারের। ফলে সেই পদকের ধাতুতে মেশানো হয় সেই আইফেল টাওয়ারের অংশ। এবারে সেই কারণেই হোক কিংবা অন্য কারণে, পদক বিবর্ণ হওয়া শুরু হওয়ায় বহু অ্যাথলিট অভিযোগ করেন। শেষে বাধ্য হয়েই পদকগুলো বদলে দেওয়ার সিদ্ধান্ত নেয় অলিম্পিক কমিটি। পদক বদলানোর কাজ শুরু হয়েছে আগস্ট মাস থেকে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ASIAN GAMES

উদ্বোধনের আগেই এশিয়ান গেমসে ভারতের সাফল্য, সেমিফাইনালে হরমনপ্রীতরা

Published

on

ASIAN GAMES 2026: রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়ান গেমসের মূল আসর শুরু হওয়ার আগেই সাফল্যের মুখ দেখছে ভারত। মহিলা ক্রিকেটে জাপানকে আট উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে হরমনপ্রীত কৌরের দল। ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
ভারতের জয়ের ভিত তৈরি করে দেন শ্রী চরনি। তাঁর ১০ রানে চার উইকেটের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৭ রানেই শেষ হয়ে যায় জাপানের ইনিংস। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন শেফালি বর্মা। মাত্র ১৫ বলে অপরাজিত ৪০ রান করে মাত্র পাঁচ ওভারেই ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন তিনি।
তেকবলেও পদকের দোরগোড়ায় ভারত। মহিলাদের সিঙ্গলসে কুইমসি জোয়াকিম দৌসা প্রথম ম্যাচে জাপানের ইউইনা সাকামোতোকে ২-১ হারান। প্রথম গেমে পিছিয়ে থেকেও ম্যাচে ফেরেন তিনি। এরপর কম্বোডিয়ার কোয়েমিয়ান ডাইকে ২-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ আটেও জয় পেয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন দৌসা। ফলে তেকবলে ভারতের প্রথম পদক নিশ্চিত করতে আর মাত্র একটি ম্যাচ জিততে হবে তাঁকে।
পুরুষদের সফট টেনিস দলও গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। তবে শেষ আটে ইন্দোনেশিয়ার কাছে ০-২ হেরে থেমে যায় তাদের পথচলা।
খেলার সাফল্যের মাঝেই অব্যবস্থার মুখে পড়েন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক। নাগোয়ায় পুরুষ কোচ অশোক মিশ্রের সঙ্গে একই ঘর বরাদ্দ হওয়ায় আপত্তি জানান তাঁরা। আইওয়ের হস্তক্ষেপে পরে আলাদা ঘর মিললেও বুকিংয়ে নামের ভুল থাকায় আরও ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত রাত দুটো নাগাদ হোটেল পান কোচ।

Continue Reading

অন্যান্য খেলা

আর্জেন্টিনার কাছে হার, ৫১ বছর পরও বিশ্বকাপে সেমিফাইনাল অধরা ভারতের

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: অপেক্ষাটা আরও দীর্ঘ হল। বিশ্বকাপ হকিতে ভারতের শেষ সাফল্য এসেছিল ১৯৭৫ সালে। তারপর কেটে গিয়েছে পাঁচ দশকেরও বেশি সময়, কিন্তু সেমিফাইনালের দরজা আর খোলেনি। এবারও সেই আক্ষেপ নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ হল হরমনপ্রীত সিংদের। আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হেরে শেষ আট থেকেই বিদায় নিতে হল ভারতকে।
সেমিফাইনালের সমীকরণ ভারতের পক্ষে এমনিতেই কঠিন ছিল। শুধু জিতলেই চলত না, অন্তত চার গোলের ব্যবধানে জিততে হত। তার উপর ম্যাচের প্রথম মিনিটেই জোয়াকিন টোসকানির গোলে পিছিয়ে পড়ে ভারত। ছয় মিনিটে নিকোলাস ডেলা তোরে ব্যবধান বাড়ালে চাপ আরও বেড়ে যায়।
১০ মিনিটে সুখজিৎ সিংয়ের গোলে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ও তৃতীয় কোয়ার্টারে ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায়। ৩৩ ও ৪৫ মিনিটে টমাস ডোমেনের জোড়া গোল এবং লুকাস টোসকানির গোলে ১-৫ পিছিয়ে পড়ে ভারত।
শেষ দিকে অবশ্য হাল ছাড়েনি ভারত। ৫৮ মিনিটে সুখজিৎ নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হার্দিক সিং আরও একটি গোল করলেও ব্যবধান কমানো ছাড়া আর কিছু করার ছিল না।
এই হারে আর্জেন্টিনার বিরুদ্ধে টানা পাঁচ ম্যাচ হারল ভারত। এখন সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। অন্যদিকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা। ১৯৭৫-এর পর থেকে যে অপেক্ষা চলছে, তার শেষ এবারও হল না।

Continue Reading

অন্যান্য খেলা

ডাচদের কাছে হার, সেমিফাইনালের আশা এখন কঠিন ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হকিতে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেল ভারত। শনিবার পুল-ই-র ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ১-৩ গোলে হারল হরমনপ্রীত সিংহের দল। এই হারে ভারতের ঝুলিতে এখনও কোনও পয়েন্ট নেই। অন্যদিকে ছয় পয়েন্ট নিয়ে পুলের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস।
প্রথম দুই কোয়ার্টারে লড়াই ছিল বেশ হাড্ডাহাড্ডি। ১৩ মিনিটে ডাচদের প্রথম পেনাল্টি কর্নার আটকে দেন সুমিত। ১৬ মিনিটেও জিপ জ্যানসেনের শট রুখে ভারতকে বাঁচান মনপ্রীত সিংহ। ২৩ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন দিলপ্রীত সিংহ, কিন্তু তাঁর শট ডাচ গোলরক্ষক আটকে দেন। ফলে বিরতিতে ম্যাচ ছিল গোলশূন্য।
তৃতীয় কোয়ার্টারে ৪১ মিনিটে ভারতীয় রক্ষণে ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ডুকো টেলগেনক্যাম্প। শেষ কোয়ার্টারে ৫১ মিনিটে টিজে হোডেমেকার্সের গোলে ব্যবধান বাড়ায় নেদারল্যান্ডস।
তবে দ্রুত ম্যাচে ফেরে ভারত। পেনাল্টি কর্নার থেকে ৫২ মিনিটে গোল করে ব্যবধান কমান অধিনায়ক হরমনপ্রীত। কিন্তু চার মিনিট পর ফের রক্ষণে ভুলের সুযোগ নিয়ে থাইস ভ্যান ড্যাম ডাচদের তৃতীয় গোল করেন।
এই হারের পর ভারতের সেমিফাইনালের পথ কঠিন হয়ে গেল। সোমবার শেষ পুল ম্যাচে আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারাতেই হবে ভারতকে। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে হরমনপ্রীতদের।

Continue Reading

Trending