Connect with us

ফুটবল

২০২৭ এএফসি এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডের বাছাই পর্বের ম্যাচে আগে ভারতের সম্ভাব্য দল ঘোষণা করলেন মানোলো মার্কুয়েজ। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই এআইএফএফের সঙ্গে প্রশাসনিক সমস্যার কারণে আগামী জুন মাসে ভারতীয় সিনিয়র ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানা গিয়েছে মানোলো মার্কুয়েজ। ক্লাব ফুটবলের প্রতি তার ভালোবাসার কারণে ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করাটা তাঁর কঠিন হয়ে পড়ছে বলেই খবর। ফলে এফসি গোয়ার কোচ হিসেবেই হয়তো আইএসএলে দায়িত্ব সামলাবেন তিনি। তবে সেসব ভুলে সামনেই রয়েছে আসন্ন ২০২৭ এএফসি এশিয়া কাপের ফাইনাল রাউন্ডের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ। যেখানে গ্রুপ সি-তে রয়েছে ভারত। এছাড়াও ভারতের পাশাপাশি সেই গ্রুপে রয়েছে বাংলাদেশ, হংকং, চিন এবং সিঙ্গাপুরও। প্রথমে থাইল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচের পর, ১০ জুন ২০২৭ এএফসি এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডের বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। সেই কথা মাথায় রেখেই ১৮ মে থেকে কলকাতায় প্রস্তুতিতে নেমে পড়বে সুনীল ছেত্রীরা। তার আগে বুধবার ২৮ জনের সম্ভাব্য দল ঘোষণা করেছেন মানোলো মার্কুয়েজ।

গোলরক্ষক: ঋত্বিক তিয়ারি, বিশাল কাইথ, গুরমীত সিং, অমরিন্দর সিং।

ডিফেন্ডার: নাওরেম রোশান সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, বোরিস সিং, সন্দেশ ঝিঙ্গন, আশীষ রাই, শুভাশিষ বোস, মেহতাব সিং, টেকচাম অভিষেক সিং, নিখিল প্রভু।

মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংঝাম, নাওরেম মহেশ সিং, আয়ুশ দেব ছেত্রী, উদান্তা সিং, অপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্ডেজ।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ইরফান ইয়াদওয়াদ, মনভির সিং, সুহেল আহমদ ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে।

আন্তর্জাতিক ফুটবল

দূর হলো শঙ্কা, মেসিকে নিয়ে সুখবর

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: লিওনেল মেসির চোট ঘিরে তৈরি হওয়া উদ্বেগ অনেকটাই কাটল। ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, আর্জেন্টাইন মহাতারকার হ্যামস্ট্রিংয়ে গুরুতর কোনও চোট নেই। প্রাথমিক মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে বড় ধরনের ক্ষতির ইঙ্গিত মেলেনি বলেই স্বস্তিতে আর্জেন্টিনা শিবির।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন মেসি। এরপর থেকেই বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে জল্পনা শুরু হয়। তবে ক্লাব সূত্রে খবর, এটি মূলত অতিরিক্ত ক্লান্তি এবং পেশিতে চাপ পড়ার ফল। কয়েকদিন বিশ্রাম ও পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।

ম্যাচের ৭৩ মিনিটে বদলি হওয়ার সময় মেসিকে নিজে হেঁটেই মাঠ ছাড়তে দেখা যায়, যা শুরু থেকেই ইতিবাচক ইঙ্গিত হিসেবে ধরা হয়েছিল। ইন্টার মায়ামি কোচও জানিয়েছেন, পরিস্থিতি আশঙ্কাজনক নয়।

বিশ্বকাপের আগে এই খবর স্বাভাবিকভাবেই স্বস্তি এনে দিয়েছে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সময়মতো জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন বলেই মনে করা হচ্ছে মেসিকে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইউরোপা লিগের সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, বোডো/গ্লিমটকে হারিয়ে ফাইনালে পৌঁছালো টটেনহ্যাম। ৩-১ গোলে জয় পায় তারা। অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে সেমিফাইনাল প্রথম লেগে ৩-০ ব্যবধানে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ফিরতি লেগে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে জয় পেল রুবেন আমোরিমের দল। ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিক ক্লাব। প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েও ম্যাচের সমতা ফেরাতে পারেনি ম্যান ইউ। পিছিয়ে থেকেই বিরতির সময় সাজঘরে যায় রেড ডেভিলসরা।

দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে ম্যানচেস্টারকে সমতায় ফেরান মাউন্ট। ৭৯ মিনিটে গোল করে এগিয়ে দেন ক্যাসেমিরো। ৮৫ মিনিটে তৃতীয় গোল। ম্যাচের সংযোজিত সময়ে বিলবাওয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মাউন্ট। দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে ফলাফল ৭-১। ফলে বড় ব্যবধানে অ্যাটলেটিক ক্লাবকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে পৌঁছে গেল রুবেন আমোরিমের দল।

Continue Reading

ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবৃদ্ধি বিষ্ণুর

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরশুমে দারুন দল গড়েও চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। তাই আসন্ন মরশুম শুরু হওয়ার আগেই, পুরো দলের খোলনলচে পাল্টানোর পাশাপাশি, যে কয়েকজন ফুটবলার লাল-হলুদের হয়ে ভালো পারফর্ম করেছেন তাদেরকে ধরে রাখাই লক্ষ্য ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। এবারে সেই লক্ষ্যে এক ধাপ এগোলেন তারা। দলের তারকা উইঙ্গার পিভি বিষ্ণুর সঙ্গে দু’বছরের চুক্তিবৃদ্ধি করল ইমামি কর্তৃপক্ষ। ফলে আরও তিন বছর লাল-হলুদ জার্সি গায়েই মাঠে নামবেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এই উইঙ্গার। প্রসঙ্গত ইস্টবেঙ্গলের সঙ্গে বিষ্ণুর আরও এক বছর চুক্তি থাকলেও, একটা সময় পর্যন্ত চুক্তি বাড়াতে রাজি ছিলেন না বিষ্ণু।

গত মরশুম চলাকালীনই তাঁকে পরবর্তী সময়ের জন্য বিশাল অংকের অফার দেয় মুম্বই সিটি এফসি। সেই সময় বিষ্ণুকে ক্লাবে ডেকে কর্তারা দীর্ঘ সময় বোঝালেও, তিনি চুক্তিবৃদ্ধি করেননি। চলতি মরশুমের পরে এমন খবরও সামনে আসে যে লাল-হলুদের চির প্রতিদ্বন্দ্বি মোহনবাগান বিষ্ণুকে অফার করেছে। যদিও রে স্পোর্টজের তরফ থেকে আমরা বলতে পারি যে সবুজ মেরুনের তরফ থেকে তাঁকে কোনওরকম অফার করা হয়নি। সেই কারণে এই ব্যাপারে তখন কোনও আপডেট দেওয়া হয়নি। ইস্টবেঙ্গলের লড়াই ছিল শুধুমাত্র মুম্বইয়ের সঙ্গেই। অবশেষে সেই লড়াই জিতল লাল-হলুদ ম্যানেজমেন্ট এবং আরও তিন বছরের জন্য ইস্টবেঙ্গলই থাকছেন বিষ্ণু।

Continue Reading

Trending