অন্যান্য খেলা
আসন্ন লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিরছে বক্সিং। বিস্তারিত জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লস অ্যাঞ্জেলসে হতে চলেছে আসন্ন অলিম্পিক। সেই প্রতিযোগিতায় থাকছে বক্সিংও। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফে জানানো হয়েছে বক্সিংকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দেওয়া হয়েছে। ২০২২ সালে অলিম্পিকের সূচি ঘোষণা হওয়ার পর সেখানে বক্সিংয়ের উল্লেখ ছিল না। ২০২০ টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন বক্সার লভলিনা বরগোঁহাই। তার আগে ভারতকে বক্সিংয়ে পদক এনে দিয়েছিলেন মেরি কম। তবুও ২০২৪ অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হয়েছিল ভারতীয় বক্সারদের। সেই কারণের জন্যই লস অ্যাঞ্জেলস অলিম্পিককে পাখির চোখ করছিলেন বক্সাররা।
অবশেষে অলিম্পিকে জায়গা পেল বক্সিং। বক্সিংকে ফের অলিম্পিকে জায়গা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান অলিম্পিক কমিটির বিদায়ী প্রেসিডেন্ট থমাস বাখ। শুধু তাই নয়, বক্সিংকে গ্রেটেস্ট শো অন আর্থের অংশ করার জন্য গ্রিসে অলিম্পিক কমিটির সম্মেলনে ভোটও হয়েছে। সেখানে সকলেই এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু বক্সিংয়ের যোগ্যতা অর্জন পর্ব কবে থেকে শুরু হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
অন্যান্য খেলা
আর্জেন্টিনার কাছে হার, ৫১ বছর পরও বিশ্বকাপে সেমিফাইনাল অধরা ভারতের
রে স্পোর্টজের প্রতিবেদন: অপেক্ষাটা আরও দীর্ঘ হল। বিশ্বকাপ হকিতে ভারতের শেষ সাফল্য এসেছিল ১৯৭৫ সালে। তারপর কেটে গিয়েছে পাঁচ দশকেরও বেশি সময়, কিন্তু সেমিফাইনালের দরজা আর খোলেনি। এবারও সেই আক্ষেপ নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ হল হরমনপ্রীত সিংদের। আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হেরে শেষ আট থেকেই বিদায় নিতে হল ভারতকে।
সেমিফাইনালের সমীকরণ ভারতের পক্ষে এমনিতেই কঠিন ছিল। শুধু জিতলেই চলত না, অন্তত চার গোলের ব্যবধানে জিততে হত। তার উপর ম্যাচের প্রথম মিনিটেই জোয়াকিন টোসকানির গোলে পিছিয়ে পড়ে ভারত। ছয় মিনিটে নিকোলাস ডেলা তোরে ব্যবধান বাড়ালে চাপ আরও বেড়ে যায়।
১০ মিনিটে সুখজিৎ সিংয়ের গোলে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ও তৃতীয় কোয়ার্টারে ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায়। ৩৩ ও ৪৫ মিনিটে টমাস ডোমেনের জোড়া গোল এবং লুকাস টোসকানির গোলে ১-৫ পিছিয়ে পড়ে ভারত।
শেষ দিকে অবশ্য হাল ছাড়েনি ভারত। ৫৮ মিনিটে সুখজিৎ নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হার্দিক সিং আরও একটি গোল করলেও ব্যবধান কমানো ছাড়া আর কিছু করার ছিল না।
এই হারে আর্জেন্টিনার বিরুদ্ধে টানা পাঁচ ম্যাচ হারল ভারত। এখন সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। অন্যদিকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা। ১৯৭৫-এর পর থেকে যে অপেক্ষা চলছে, তার শেষ এবারও হল না।
অন্যান্য খেলা
ডাচদের কাছে হার, সেমিফাইনালের আশা এখন কঠিন ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হকিতে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেল ভারত। শনিবার পুল-ই-র ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ১-৩ গোলে হারল হরমনপ্রীত সিংহের দল। এই হারে ভারতের ঝুলিতে এখনও কোনও পয়েন্ট নেই। অন্যদিকে ছয় পয়েন্ট নিয়ে পুলের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস।
প্রথম দুই কোয়ার্টারে লড়াই ছিল বেশ হাড্ডাহাড্ডি। ১৩ মিনিটে ডাচদের প্রথম পেনাল্টি কর্নার আটকে দেন সুমিত। ১৬ মিনিটেও জিপ জ্যানসেনের শট রুখে ভারতকে বাঁচান মনপ্রীত সিংহ। ২৩ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন দিলপ্রীত সিংহ, কিন্তু তাঁর শট ডাচ গোলরক্ষক আটকে দেন। ফলে বিরতিতে ম্যাচ ছিল গোলশূন্য।
তৃতীয় কোয়ার্টারে ৪১ মিনিটে ভারতীয় রক্ষণে ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ডুকো টেলগেনক্যাম্প। শেষ কোয়ার্টারে ৫১ মিনিটে টিজে হোডেমেকার্সের গোলে ব্যবধান বাড়ায় নেদারল্যান্ডস।
তবে দ্রুত ম্যাচে ফেরে ভারত। পেনাল্টি কর্নার থেকে ৫২ মিনিটে গোল করে ব্যবধান কমান অধিনায়ক হরমনপ্রীত। কিন্তু চার মিনিট পর ফের রক্ষণে ভুলের সুযোগ নিয়ে থাইস ভ্যান ড্যাম ডাচদের তৃতীয় গোল করেন।
এই হারের পর ভারতের সেমিফাইনালের পথ কঠিন হয়ে গেল। সোমবার শেষ পুল ম্যাচে আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারাতেই হবে ভারতকে। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে হরমনপ্রীতদের।
অন্যান্য খেলা
পাকিস্তানকে উড়িয়ে সেমিফাইনালের দৌড়ে ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে বিশ্বকাপ হকিতে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত। বুধবার আমস্টেলভিনে পুল ডি-র শেষ ম্যাচে দারুণ আক্রমণাত্মক হকি খেলেই জয় তুলে নেয় হরমনপ্রীত সিংয়ের দল। এই জয়ের ফলে ছয় পয়েন্ট নিয়ে পুলে দ্বিতীয় স্থানে শেষ করল ভারত। ইংল্যান্ড তিন ম্যাচ জিতে শীর্ষে।
ম্যাচের শুরু থেকেই পাকিস্তানের উপর চাপ তৈরি করে ভারত। পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের ড্র্যাগ-ফ্লিকে প্রথম গোল আসে। ১১ মিনিটে ব্যবধান বাড়ান অভিষেক। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ফের হরমনপ্রীতের গোল। এরপর ২৪ মিনিটে অভিষেকের দ্বিতীয় গোল ভারতকে ৪-১ এগিয়ে দেয়।
তবে একেবারে সহজে ম্যাচ ছাড়েনি পাকিস্তান। হান্নান শাহিদের গোল এবং সুফিয়ান খানের পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমে দাঁড়ায় ৪-২। দ্বিতীয়ার্ধে ৩৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে হার্দিক সিংয়ের গোলে ফের তিন গোলের লিড পায় ভারত।
শেষ কোয়ার্টারের আগে হান্নান নিজের দ্বিতীয় গোল করে পাকিস্তানকে আরও একবার ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু শেষ মুহূর্তে ভারতীয় রক্ষণ আর কোনও সুযোগ দেয়নি। ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত।
পুল ডি-তে ইংল্যান্ডের সঙ্গে ভারত সেমিফাইনালের দৌড়ে রয়েছে। অন্যদিকে পাকিস্তান ও ওয়েলসকে এখন খেলতে হবে শ্রেণিবিন্যাস পর্বে।
-
ফুটবল3 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল3 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল2 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল4 weeks agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
আইএসএল2 weeks agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল3 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
আন্তর্জাতিক ক্রিকেট3 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
আইএসএল1 month agoঅস্ট্রেলিয়ার আন্তর্জাতিক তারকাকে দলে টেনে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের
