Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ICC CHAMPIONS TROPHY 2025: বড় ধাক্কা পাকিস্তান শিবিরে। চোটের কারণে ভারতের বিরুদ্ধে নেই এই তারকা ওপেনার…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে প্রথম ম্যাচে আয়োজক পাকিস্তান মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তবে প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে বাবর আজমদের। আগামী রবিবার ভারতের বিরুদ্ধে মহারণে নামবে পাকিস্তান। কিন্তু তার আগেই বড় ধাক্কা পাক শিবিরে। চোটের কারণে ছিটকে গেলেন ওপেনার ফখর জমান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় ইনিংসের দ্বিতীয় বলেই দৌড়ে একটি চার বাঁচাতে গিয়ে গোড়ালিতে চোট পান জমান। সঙ্গে সঙ্গেই মাঠের ধারে প্রাথমিক চিকিৎসা চলে তাঁর। ফলে রবিবার ভারতের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই তাঁর। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি পাকিস্তানের তরফ থেকে।

নবম ওভারে আবারও ফিল্ডিং করতে নেমে একটি ক্যাচও ধরেন জমান। তবে মাঠে থাকেননি বেশীক্ষন। ওপেনও করতে আসতে পারেননি তিনি। এসেছেন চার নম্বরে ব্যাট করতে। ৪১ বলে ২৪ রান করেও জেতাতে পারেননি দলকে। এর আগে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন ওপেনার সাইম আয়ুব। এবারে সেই তালিকায় ওপেনার জমানও। ফলে ভারতের বিরুদ্ধে নামার আগে সমস্যা বাড়ল পাকিস্তানের। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফখর জমান। একাই ১১৪ রানের বড় ইনিংস খেলেছিলেন তিনি। তবে শোনা যাচ্ছে তার জায়গায় দলে আসতে পারেন ইমাম উল হক।

আন্তর্জাতিক ক্রিকেট

দাপুটে শুরু ভারতের, ২৬ রানে গুটিয়ে গেল নেপাল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেল ভারত। নেপালকে মাত্র ২৬ রানে অলআউট করে ৩০৬ রানে ম্যাচ জিতল ভারতীয় যুব দল। লিস্ট এ ক্রিকেটে নেপালের এই রান পঞ্চম সর্বনিম্ন। পাশাপাশি ৩০৬ রানের জয় লিস্ট এ ক্রিকেটে ভারতের অষ্টম বৃহত্তম জয়।
দোহায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩৩২ রান তোলে ভারত। শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও দলের রানকে বড় অঙ্কে পৌঁছে দেন তিলক বর্মা ও কুমার কুশাগ্র। দু’জনেই শতরান করেন। তিলকের সংগ্রহ ১০৭, কুশাগ্র করেন ১১৭ রান। শেষ দিকে সূর্যাংশ শেডগের ১৪ বলে ৩৬ রানের ইনিংস ভারতের স্কোর আরও বাড়ায়।
জবাবে নেপালের ব্যাটিং বিপর্যয় ঘটে। হর্ষিত রানা চারটি এবং প্রিন্স যাদব পাঁচটি উইকেট নিয়ে নেপালের ইনিংস শেষ করে দেন। পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচের আগে এই জয় ভারতের আত্মবিশ্বাস বাড়াবে।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই ধাক্কা নিউজিল্যান্ডের, চোটে ছিটকে গেলেন স্যান্টনার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তাঁর ডান হাতের হাড়ে চিড় ধরেছে। স্যান্টনারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।
বৃহস্পতিবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। তার আগে রবিবার মাউন্ট মাউঙ্গানুইতে এক দিনের সিরিজের পঞ্চম ম্যাচে ব্যাট করার সময় চোট পান স্যান্টনার। ভারতীয় পেসার অর্শদীপ সিংহের একটি বাউন্সার সরাসরি তাঁর ডান হাতে লাগে। পরে স্ক্যানের রিপোর্টে হাড়ে চিড় ধরা পড়ে।
নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, স্যান্টনারের চোটের অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। কবে তিনি মাঠে ফিরতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। আগামী ৯ ডিসেম্বর পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজে তাঁর খেলার সম্ভাবনাও আপাতত অনিশ্চিত।
স্যান্টনারের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের প্রথম একাদশে গ্লেন ফিলিপসের খেলার সম্ভাবনা বাড়ল। বিশেষ করে চার জন পেসার নিয়ে দল নামলে সাত নম্বরে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ফিলিপসই এগিয়ে থাকবেন।
স্যান্টনারের পরিবর্ত হিসেবে দলে আসা ২৮ বছর বয়সি ফক্সক্রফট এখনও পর্যন্ত মাত্র একটি টেস্ট খেলেছেন। গত মে মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বেলফাস্টে সেই ম্যাচে ৯৮ রান করেছিলেন তিনি। এবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে পারেন ফক্সক্রফট।
ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য নিউজিল্যান্ডের পরিবর্তিত দলে রয়েছেন টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথন স্মিথ, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং ব্লেয়ার টিকনার।
ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজে স্যান্টনারের অনুপস্থিতি যে কিউয়ি শিবিরের পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে, তা বলাই যায়।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্বকাপের আগে ব্যাটিং বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন গম্ভীর

Published

on

অঙ্কন কর, মাউন্ট মঙ্গানুই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর সাংবাদিক সম্মেলনে ব্যাটারদের দুষলেন গৌতম গম্ভীর। বিশ্বকাপের মঞ্চে এমনই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, নিউজিল্যান্ডের কাছে ভারতের ২৪৪ রানের হারের পর সেই আশঙ্কাই সামনে আনলেন ভারতীয় হেড কোচ। ব্যাটারদের সব প্রকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার উপর জোর দিলেন তিনি।
৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় ভারত। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে থাকা দল চতুর্থ ম্যাচে এভাবে ভেঙে পড়ায় উদ্বিগ্ন গম্ভীর। তাঁর মতে, সমস্যার মূলে টেকনিক নয়, বলের লেংথ বুঝে ক্রিজে মানিয়ে নিতে না পারা। কোচের কথায়, “আমি টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলতেই রাজি নই। বল খুব বেশি নড়াচড়া করছিল না। তাই সামান্য নড়াচড়ায় বল কী ভাবে খেলতে হবে সেটা ব্যাটারদেরই বুঝতে হবে। নড়াচড়ার থেকেও বলের লেংথ আমাদের সমস্যায় ফেলেছে। আমরা ক্রিজে আটকে গিয়েছিলাম।”
বিশ্বকাপের প্রসঙ্গ টেনে গম্ভীর বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে আনপ্লেয়েবল ডেলিভারি বলে কিছু হয় না। হেনরি ভাল লেংথে বল করেছে। সেটা সামলানো আমাদের উচিত ছিল। ৮৯ রানে আউট হয়ে গেলে সেটা সব সময়েই চিন্তার। এই ধরনের পরিবেশই বিশ্বকাপে পাওয়া যাবে। আগের ম্যাচেও সাত উইকেট হারিয়েছিলাম। বিশ্বকাপের আগে এটা চিন্তার তো বটেই।”

Continue Reading

Trending