Connect with us

অন্যান্য খেলা

চিনকে রুখে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : শুরুটা জয় দিয়ে না হলেও লড়াইয়ের বার্তা দিয়েই মহিলা হকি বিশ্বকাপ ২০২৬ অভিযান শুরু করল ভারত। রবিবার নেদারল্যান্ডসের আমস্টেলভিনের ওয়াগেনার হকি স্টেডিয়ামে পুল ডি-র প্রথম ম্যাচে প্যারিস অলিম্পিক্সের রুপোজয়ী চিনের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ভারতীয় দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। অষ্টম মিনিটে নাভনীত কৌরের গোলে এগিয়ে যায় দল। তবে প্রথম কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে ইং ঝ্যাং সমতা ফেরান। দ্বিতীয় কোয়ার্টারে ফের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে ভারত। ২৫ মিনিটে দুরন্ত ড্র্যাগ-ফ্লিকে গোল করে ব্যবধান ২-১ করেন দীপিকা। তবে বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নেয় চিন। ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মা নিংয়ের শক্তিশালী ড্র্যাগ-ফ্লিকে ফের সমতা ফেরে। শেষ কোয়ার্টারেও একাধিক সুযোগ তৈরি করে চিন, কিন্তু ভারতীয় গোলরক্ষক সবিতা পুনিয়া এবং রক্ষণভাগের দৃঢ়তায় আর গোল হয়নি।

ফলে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ভারত। পুল ডি-তে পরের ম্যাচে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। এদিকে ইংল্যান্ড প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে।

অন্যান্য খেলা

২০ ডিসেম্বর থেকে শুরু টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা।

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এক দশকের সাফল্য পেরিয়ে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা। আগামী ২০ ডিসেম্বর, রবিবার রেড রোড থেকে শুরু হবে প্রতিযোগিতার একাদশ সংস্করণ। বিশ্ব অ্যাথলেটিক্সের প্রথম গোল্ড লেবেল ২৫ কিলোমিটার দৌড় হিসেবে এই প্রতিযোগিতা কলকাতার ক্রীড়াঙ্গনে বিশেষ জায়গা তৈরি করেছে। বুধবার কলকাতার লোলিত গ্রেট ইস্টার্ন হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল ২০২৬-এর পথচলা। সমবেত কন্ঠে উচ্চারিত হলো “আমার বাংলা,সোনার বাংলা”বৃহস্পতিবার, ১৩ আগস্ট সকাল ৭টা থেকে শুরু হবে এবারের প্রতিযোগিতার নিবন্ধন। শারীরিক ও ভার্চুয়াল—দুই বিভাগেই অংশ নেওয়ার সুযোগ থাকছে। গত এক দশকে এই দৌড় প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে কলকাতার মানুষের কাছে স্বাস্থ্য, ফিটনেস এবং সামাজিক দায়বদ্ধতার এক বড় আন্দোলনে পরিণত হয়েছে। একই সঙ্গে শহরের আন্তর্জাতিক ক্রীড়া পরিচিতিও আরও শক্তিশালী হয়েছে।ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান বলেন, “টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বের সেরা অ্যাথলিটদের কলকাতায় এনে এটি বাংলার তরুণ ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানের পারফরম্যান্স দেখার এবং নিজেদের স্বপ্ন আরও বড় করার সুযোগ করে দেয়।”এবারেও বাড়তি অনুপ্রেরণা যোগ করেছেন পদ্মশ্রী বাইচুং ভুটিয়া। তিনি বলেন, “দৌড় শৃঙ্খলা, সংকল্প এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার মানসিকতা শেখায়। এই গুণগুলি মাঠের ভিতরে এবং বাইরেও তরুণদের সাফল্য পেতে সাহায্য করে। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা হাজার হাজার মানুষকে ফিটনেস ও সক্রিয় জীবনযাত্রার পথে অনুপ্রাণিত করেছে। এই আন্দোলনের অংশ হতে পেরে আমি গর্বিত। আশা করি আরও বেশি তরুণ খেলাধুলায় আসবে, নিজেদের চ্যালেঞ্জ করবে এবং এবারের প্রতিযোগিতায় অংশ নিতে চলা অসাধারণ অ্যাথলিটদের থেকে অনুপ্রেরণা নেবে।”

Continue Reading

অন্যান্য খেলা

বক্সিং রিংয়ের বাইরেও লড়াই, লভলিনার প্রতিবাদে মুগ্ধ মোদী

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কমনওয়েলথ গেমসে রুপোর পদক জয়ের পাশাপাশি দেশের জাতীয় পতাকার সম্মান রক্ষার জন্য প্রতিবাদও নজর কেড়েছে লভলিনা বরগোঁহাইয়ের। গ্লাসগোর একটি রেস্তরাঁয় ভারতের বিকৃত মানচিত্র-সহ জাতীয় পতাকা প্রদর্শিত হতে দেখে আপত্তি জানিয়েছিলেন ভারতীয় বক্সার। সেই ঘটনার জন্যই এবার প্রধানমন্ত্রীর প্রশংসা পেলেন তিনি।
রবিবার নয়াদিল্লিতে কমনওয়েলথ গেমসের পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই লভলিনার কাছে গ্লাসগোর সেই ঘটনার কথা জানতে চান তিনি। মোদী মজা করে প্রশ্ন করেন, “কী হয়েছিল, রেস্তরাঁর লোকটির সঙ্গে ঝগড়া করছিলে?”
উত্তরে লভলিনা জানান, গেমসের শেষ দিনে সাফল্য উদ্‌যাপনের সময়ই তাঁর চোখে পড়ে বিকৃত জাতীয় পতাকাটি। বিষয়টি তাঁর ভালো না লাগায় রেস্তরাঁ কর্তৃপক্ষকে শান্তভাবে আপত্তির কথা জানান তিনি। পরে কর্তৃপক্ষ ভুলটি সংশোধনও করে।
লভলিনার এই সচেতনতার প্রশংসা করে মোদী জানান, আনন্দ-উৎসবের মধ্যেও দেশের প্রতীক নিয়ে তাঁর নজর রাখা এবং প্রতিবাদ করার বিষয়টি দীর্ঘদিন মনে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য, প্রতিমন্ত্রী রক্ষা খাডসে এবং ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পি টি ঊষা।
গ্লাসগো গেমসে ভারত মোট ৩৯টি পদক জিতে চতুর্থ স্থানে শেষ করেছে। এর মধ্যে রয়েছে ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ।

Continue Reading

অন্যান্য খেলা

‘চল দৌড়াই’ বার্তায় শহরজুড়ে প্রস্তুতি! ২৯ নভেম্বর শহরে জেবিজি কলকাতা ম্যারাথন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দৌড়প্রেমীদের জন্য বড় খবর। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৬-এর ১১তম সংস্করণ। আয়োজকদের দাবি, এবার ১৫ হাজারেরও বেশি দৌড়বিদ অংশ নেবেন এই আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায়। পূর্ব ভারতের একমাত্র ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ব্রোঞ্জ লেবেল স্বীকৃত ফুল ম্যারাথন হিসেবেও বিশেষ গুরুত্ব পাচ্ছে এবারের আসর।

এই ম্যারাথনে থাকছে একাধিক বিভাগ—৪২.২ কিমি ফুল ম্যারাথন, ২১.১ কিমি হাফ ম্যারাথন, ১০ কিমি, ৫ কিমি দৌড়ের পাশাপাশি কসমপ্লে রান এবং বিশেষ ‘স্পেশাল হিরোজ’ ক্যাটাগরি। সকল স্তরের দৌড়বিদদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।

এবারের ম্যারাথনে তারকাখচিত উপস্থিতি নজর কাড়ছে। ভারতের দ্রুততম মানুষ গুরিন্দরবীর সিংহ থাকছেন ইভেন্ট অ্যাম্বাসাডর হিসেবে। ফিটনেস আইকন মিলিন্দ সোমন হচ্ছেন অনুষ্ঠানের মুখ। এছাড়া প্যারালিম্পিক পদকজয়ী সুমিত অন্তিল, অভিনেত্রী ও ট্রায়াথলিট সায়ামি খের, ম্যারাথন বিজয়ী কার্তিক কারকেরা এবং ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিতা কোনওয়ারও যুক্ত থাকছেন এই আয়োজনে। প্রাক্তন অলিম্পিয়ান অঞ্জু ববি জর্জের উপস্থিতিও বাড়তি আকর্ষণ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চলো দৌড়াই’ স্লোগানকে সামনে রেখে শহরজুড়ে ঐক্য ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। ইতিমধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং কলকাতা প্রস্তুত এক বৃহৎ দৌড় উৎসবের সাক্ষী হতে।

Continue Reading

Trending