অন্যান্য খেলা
প্রয়াত জর্জ ফোরম্যান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রখ্যাত হেভিওয়েট বক্সার জর্জ ফোরম্যান প্রয়াত৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬। শুক্রবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফোরম্যানের পরিবার ইন্সটাগ্রামে একটি পোস্ট করে এই দুঃসংবাদটি জানিয়েছেন। ১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ লড়াইয়ে মহম্মদ আলির বিরুদ্ধে লড়েছিলেন ফোরম্যান। দু’বার হেভিওয়েট বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
অন্যান্য খেলা
স্থগিত হয়ে গেল ‘এনসি ক্লাসিক’
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে স্থগিত হয়ে যাচ্ছে একের পর এক প্রতিযোগিতা। আইপিএল, বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের পর এবার বন্ধ করে দেওয়া হল নীরজ চোপড়ার প্রতিযোগিতা। নিজের নামাঙ্কিত জ্যাভলিন প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিক’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৪ মে। কিন্তু দেশের বর্তমান অশান্ত পরিস্থিতির কথা ভেবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল এই প্রতিযোগিতা। অলিম্পিকে সোনাজয়ী নীরজ জানিয়েছেন, “আপাতত দেশের পাশে থাকা প্রয়োজন। তাই এই পরিস্থিতিতে এই প্রতিযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলাম।”
অন্যান্য খেলা
আর্চারীতে সিলভার পদক জয় ভারতের। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আর্চারী বিশ্বকাপের স্টেজ ওয়ানে চারটি পদক জয় ভারতের। তার মধ্যে রয়েছে একটি সিলভার পদক এবং একটি ব্রোঞ্জ পদক। রবিবার প্রথমে ২-৪ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষে, স্পেনের প্রতিপক্ষ আন্দ্রেস টেমিনো মিডিয়েলকে ৬-৪ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক যেতেন ২৩ বছর বয়সী ধীরাজ বোম্মাদেবারা। অপরদিকে অল্পের জন্য পদক হাতছাড়া করেন আরেক ভারতীয় অভিষেক বর্মা।
অন্যান্য খেলা
পাঁচ বছর পর বিলি জিন কিং কাপে যোগ্যতা অর্জন করল ভারত। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৫ বিলি জিন কিং কাপের আসর বসেছে ভারতে। আর সেই প্রতিযোগিতায় দীর্ঘ পাঁচ বছর পর আবারও প্লে-অফে কোয়ালিফাই করল ভারত। শেষবার ২০২০-২১ মরশুমে যোগ্যতা অর্জন করেছিল ভারত। শনিবার পুনের মহালুঙ্গ বলেবাদী টেনিস কমপ্লেক্সে দক্ষিণ কোরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপে যোগ্যতা অর্জন করল ভারত। প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ড।
প্রতিযোগিতায় স্বপ্নের শুরু করেছেন শ্রীবালি ভামিদিপাটি। র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা প্রতিপক্ষ সোহিউন পার্কের বিরুদ্ধে প্রথম সেটে আত্মসমর্পণ করলেও, পরে দুরন্ত পারফরম্যান্স করেন শ্রীবালি। ২ ঘণ্টা ৫২ মিনিটের মধ্যে ৫-৭, ৬-৩, ৭-৬ (৭-৫) ব্যবধানে জিতে, টানা পাঁচবারের জন্য নিজের জয় নিশ্চিত করেন তিনি। অপরদিকে দ্বিতীয় সেটের শুরুর দিকে পরাজিত হলেও, শেষে প্রতিপক্ষ দায়েওন ব্যাককে হারিয়ে খেলায় ফেরে সাহাজা যামালাপল্লি। প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে থাকলেও, শেষে ৪৫ মিনিটের মধ্যেই ৩-৪ এবং ৪-৬ ব্যবধানে জয় পান তিনি।
-
ফুটবল1 day agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল7 days agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল4 days agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 year agoফিফা ট্রান্সফার ব্যানের কবলে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…
-
ক্রিকেট1 week agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
আন্তর্জাতিক ফুটবল4 days agoফিফা ফ্রেন্ডলি: আইসল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা
-
ফুটবল1 week ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট1 week agoএশিয়ান গেমস ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা, নেতৃত্বে শ্রেয়স আইয়ার
