ফুটবল
SUPER CUP 2025: এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে উঠতে মরিয়া মোহনবাগান
নিজস্ব প্রতিবেদন: চোখে একরাশ স্বপ্ন আর বুকভরা সাহস। বাস্তব রায়ের দলে সম্বল বলতে এইটুকুই। বুধবার বিকেলে সুপার কাপের সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে খাতায় কলমে অনেকটাই পিছিয়ে রয়েছে মোহনবাগান। কিন্তু সেসব নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন বাগান কোচ বাস্তব রায়। কারণ শুধুমাত্র পরিকল্পনা আর মস্তিষ্কের জোরেই কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে তার দল। একইভাবে ফাইনালে ওঠার লড়াইয়ে বাজিমাৎ করতে চান মোহনবাগানের বঙ্গ কোচ। বুধবার বিকেলে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এফসি গোয়াকে হারিয়ে অসাধ্য সাধনের অপেক্ষায় সবুজ-মেরুন ব্রিগেড।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, “গোয়া দলের শক্তি কেরালার তুলনায় অনেকটাই বেশি। ফলে আমাদের কাজটা সহজ হবে না। ওদের দলে যথেষ্ট ভাল ফুটবলাররা রয়েছেন। তবে আমি আগেও বলেছি এই প্রতিযোগিতাটা আমার দলের কাছে নিজেদের প্রমাণ করার মঞ্চ। তাই আমি আমার ছেলেদের উপরে ভরসা রাখছি।” সাংবাদিক সম্মেলনে এসে দলের সিনিয়র ফুটবলার আশিক কুরুনিয়ান বলেন, “কোচ আমাদের উপর ভরসা দেখিয়েছেন। আমাদের উদ্দেশ্য সেই সুযোগের সদ্ব্যবহার করে এই প্রতিযোগিতায় ভাল ফল করা। এছাড়াও জুনিয়র অনেক ফুটবলাররা এই দলে রয়েছে। তাঁদের সঙ্গে খেলতে খুব ভাল লাগছে।”
সেমিফাইনালের আগে মঙ্গলবার অনুশীলনে তুলির শেষ টান দিয়ে ফেললেন বাস্তব রায়। অনুশীলন শুরুর আগে, দীর্ঘক্ষণ দলের জুনিয়র ফুটবলারদের সঙ্গে কথা বলে তাঁদেরকে উজ্জীবিত করেছেন বাগান কোচ। গোয়ার বিরুদ্ধে ফুটবলারদের কীভাবে একজোট করে রাখতে হয়, সেইদিকেও নজর দিচ্ছেন তিনি। অনুশীলনের শুরুতে কিছুটা পাসিং এবং শারীরিক অনুশীলন করার পরেই, সিচুয়েশন অনুশীলন শুরু করান বাস্তব। মূলত কেরালা ম্যাচের প্রথম একাদশে যারা খেলেছিলেন, তাদের নিয়েই এদিনের অনুশীলন করতে দেখা গেল সবুজ-মেরুন ব্রিগেডকে। শেষের দিকে টাইব্রেকারের অনুশীলনও করে দল। অনুশীলন শেষে, তরুণ বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন,”কোচ আমার উপরে ভরসা দেখিয়েছেন এবং প্রথম থেকে খেলার সুযোগ দিয়েছেন। আমিও চেষ্টা করছি ভাল খেলে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার।” এছাড়াও তরুণ গোলরক্ষক ধীরাজ সিং বলছেন, “মোহনবাগান বড় দল। সেই কারণেই আমি এই দলে এসেছি। শুরুতে আমি ভাল করলেও মাঝে আমার চোট লাগে। ফলে এই মরশুমটা আমার খুব ভাল না গেলেও, মুখিয়ে রয়েছি নিজেকে প্রস্তুত করতে।”
আন্তর্জাতিক ফুটবল
দূর হলো শঙ্কা, মেসিকে নিয়ে সুখবর
রে স্পোর্টজের প্রতিবেদন: লিওনেল মেসির চোট ঘিরে তৈরি হওয়া উদ্বেগ অনেকটাই কাটল। ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, আর্জেন্টাইন মহাতারকার হ্যামস্ট্রিংয়ে গুরুতর কোনও চোট নেই। প্রাথমিক মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে বড় ধরনের ক্ষতির ইঙ্গিত মেলেনি বলেই স্বস্তিতে আর্জেন্টিনা শিবির।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন মেসি। এরপর থেকেই বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে জল্পনা শুরু হয়। তবে ক্লাব সূত্রে খবর, এটি মূলত অতিরিক্ত ক্লান্তি এবং পেশিতে চাপ পড়ার ফল। কয়েকদিন বিশ্রাম ও পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।
ম্যাচের ৭৩ মিনিটে বদলি হওয়ার সময় মেসিকে নিজে হেঁটেই মাঠ ছাড়তে দেখা যায়, যা শুরু থেকেই ইতিবাচক ইঙ্গিত হিসেবে ধরা হয়েছিল। ইন্টার মায়ামি কোচও জানিয়েছেন, পরিস্থিতি আশঙ্কাজনক নয়।
বিশ্বকাপের আগে এই খবর স্বাভাবিকভাবেই স্বস্তি এনে দিয়েছে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সময়মতো জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন বলেই মনে করা হচ্ছে মেসিকে।
আন্তর্জাতিক ফুটবল
ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইউরোপা লিগের সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, বোডো/গ্লিমটকে হারিয়ে ফাইনালে পৌঁছালো টটেনহ্যাম। ৩-১ গোলে জয় পায় তারা। অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে সেমিফাইনাল প্রথম লেগে ৩-০ ব্যবধানে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ফিরতি লেগে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে জয় পেল রুবেন আমোরিমের দল। ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিক ক্লাব। প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েও ম্যাচের সমতা ফেরাতে পারেনি ম্যান ইউ। পিছিয়ে থেকেই বিরতির সময় সাজঘরে যায় রেড ডেভিলসরা।
দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে ম্যানচেস্টারকে সমতায় ফেরান মাউন্ট। ৭৯ মিনিটে গোল করে এগিয়ে দেন ক্যাসেমিরো। ৮৫ মিনিটে তৃতীয় গোল। ম্যাচের সংযোজিত সময়ে বিলবাওয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মাউন্ট। দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে ফলাফল ৭-১। ফলে বড় ব্যবধানে অ্যাটলেটিক ক্লাবকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে পৌঁছে গেল রুবেন আমোরিমের দল।
ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবৃদ্ধি বিষ্ণুর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরশুমে দারুন দল গড়েও চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। তাই আসন্ন মরশুম শুরু হওয়ার আগেই, পুরো দলের খোলনলচে পাল্টানোর পাশাপাশি, যে কয়েকজন ফুটবলার লাল-হলুদের হয়ে ভালো পারফর্ম করেছেন তাদেরকে ধরে রাখাই লক্ষ্য ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। এবারে সেই লক্ষ্যে এক ধাপ এগোলেন তারা। দলের তারকা উইঙ্গার পিভি বিষ্ণুর সঙ্গে দু’বছরের চুক্তিবৃদ্ধি করল ইমামি কর্তৃপক্ষ। ফলে আরও তিন বছর লাল-হলুদ জার্সি গায়েই মাঠে নামবেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এই উইঙ্গার। প্রসঙ্গত ইস্টবেঙ্গলের সঙ্গে বিষ্ণুর আরও এক বছর চুক্তি থাকলেও, একটা সময় পর্যন্ত চুক্তি বাড়াতে রাজি ছিলেন না বিষ্ণু।
গত মরশুম চলাকালীনই তাঁকে পরবর্তী সময়ের জন্য বিশাল অংকের অফার দেয় মুম্বই সিটি এফসি। সেই সময় বিষ্ণুকে ক্লাবে ডেকে কর্তারা দীর্ঘ সময় বোঝালেও, তিনি চুক্তিবৃদ্ধি করেননি। চলতি মরশুমের পরে এমন খবরও সামনে আসে যে লাল-হলুদের চির প্রতিদ্বন্দ্বি মোহনবাগান বিষ্ণুকে অফার করেছে। যদিও রে স্পোর্টজের তরফ থেকে আমরা বলতে পারি যে সবুজ মেরুনের তরফ থেকে তাঁকে কোনওরকম অফার করা হয়নি। সেই কারণে এই ব্যাপারে তখন কোনও আপডেট দেওয়া হয়নি। ইস্টবেঙ্গলের লড়াই ছিল শুধুমাত্র মুম্বইয়ের সঙ্গেই। অবশেষে সেই লড়াই জিতল লাল-হলুদ ম্যানেজমেন্ট এবং আরও তিন বছরের জন্য ইস্টবেঙ্গলই থাকছেন বিষ্ণু।
-
ফুটবল1 year agoফিফা ট্রান্সফার ব্যানের কবলে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…
-
আইপিএল1 year agoIPL 2025: বিরাট নন, নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আরসিবি
-
আইএসএল1 year agoISL 2024/25: যুবভারতীর গ্যালারি নিয়ে চিন্তিত নন খালিদ জামিল
-
ইস্টবেঙ্গল1 year agoইস্টবেঙ্গল ছাড়লেন ক্লেইটন সিলভা
-
ইস্টবেঙ্গল1 year agoঘোষণা হয়ে গেল সুপার কাপের চূড়ান্ত সূচি
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year agoICC CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কেন সরে দাঁড়ালেন? নিজেই মুখ খুললেন স্টার্ক। বিস্তারিত জানতে পড়ুন…
-
ক্রিকেট1 year agoICC CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কড়া শাসনবিধি বেঁধে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড
-
Uncategorized1 year agoকলকাতা নিউরো সায়েন্সের আয়োজনে হুইল চেয়ার ম্যারাথন
