Connect with us

আন্তর্জাতিক ফুটবল

কলকাতায় পা রাখার আগেই পেলে এবং মোহনবাগানকে নিয়ে বিশেষ বার্তা ব্রাজিলের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ব্রাজিলের বিরুদ্ধে ভারতের বহু প্রতীক্ষিত ম্যাচের আগে কলকাতায় পেলের স্মৃতি উসকে দিল ব্রাজিল ফুটবল। কলকাতায় পা রাখার আগেই নিজেদের সমাজমাধ্যমে একটি দীর্ঘ বার্তায় ৪৯ বছর আগে ফুটবলের রাজা পেলের এই শহরে আসার কথা স্মরণ করল তারা। বিশেষ করে মোহনবাগানের বিরুদ্ধে সেই ঐতিহাসিক ম্যাচের উল্লেখ করেছে ব্রাজিল।
১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর ফুটবলজীবনের শেষ পর্বে নিউ ইয়র্ক কসমসের জার্সি পরে কলকাতার মাটিতে পা রেখেছিলেন পেলে। তাঁকে এক ঝলক দেখতে সেদিন বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। এরপর ইডেন গার্ডেন্সে ঐতিহ্যশালী মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ফুটবলের কিংবদন্তি।
ব্রাজিলের বার্তায় বলা হয়েছে, পেলের উপস্থিতিকে কেন্দ্র করে গোটা শহর কার্যত উৎসবে মেতে উঠেছিল। কিংবদন্তিকে দেখতে ইডেন গার্ডেন্সে দর্শকদের ঢল নেমেছিল। ম্যাচটি শেষ হয়েছিল ২-২ গোলে। পেলে সেই ম্যাচে প্রায় ৩০ মিনিট মাঠে ছিলেন। তাঁর সতীর্থদের মধ্যে ছিলেন ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অধিনায়ক কার্লোস আলবের্তো তোরেসও।
প্রায় পাঁচ দশক পর ফের ব্রাজিল কলকাতায়। আর সেই ম্যাচের আগে পেলের স্মৃতি স্মরণ করে ফুটবলপ্রেমীদের আবেগ আরও উসকে দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আন্তর্জাতিক ফুটবল

কোচের সঙ্গে সংঘাত, পর্তুগাল শিবির ছাড়লেন রোনাল্ডো! অবসরের জল্পনা…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পর্তুগাল শিবিরে আচমকাই তৈরি হয়েছে বিতর্ক। কোচ জর্জে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে অনুশীলন শিবির ছেড়ে বেরিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো—এমনই দাবি করা হয়েছে প্রতিবেদনে। এর পাশাপাশি, পর্তুগাল জাতীয় দলের হয়ে তাঁর ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জল্পনা।
নরওয়ে ও ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডোর অনুপস্থিতি নিয়ে আগেই আলোচনা হয়েছিল। সেই সময় থেকেই প্রশ্ন উঠেছিল, তিনি কি আর জাতীয় দলের জার্সিতে খেলবেন? পরিস্থিতি আরও জটিল হয় জেসুসের মন্তব্যের পর। পর্তুগালের কোচ স্পষ্ট করে জানান, দলের খেলোয়াড়দের কখন খেলাবেন বা কতক্ষণ মাঠে রাখবেন, সেই সিদ্ধান্ত একান্তই তাঁর। কোনও ফুটবলার তাঁর সিদ্ধান্ত বদলাতে পারবেন না।
যদিও জেসুস দাবি করেছিলেন, রোনাল্ডোর সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। তাঁর কথায়, চোটের কারণে আগের দিন রোনাল্ডো অনুশীলন করেননি, তবে পরের দিন তিনি অনুশীলনে যোগ দেবেন।
কিন্তু বাস্তবে রোনাল্ডোকে অনুশীলনে দেখা যায়নি। বরং কয়েক মিনিটের মধ্যেই পর্তুগিজ ফুটবল ফেডারেশনের একটি কালো ভ্যানে করে পার্কেন স্টেডিয়াম থেকে তাঁকে বেরিয়ে যেতে দেখা যায়। ফলে রোনাল্ডোর জাতীয় দল-ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

‘৯০ মিনিট পরিকল্পনা মেনে খেলতে হবে’, ব্রাজিল ম্যাচের আগে বলছেন আকাশ মিশ্র

Published

on

সৌম্যজিৎ দে, বেঙ্গালুরু পানামার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে দলের পারফরম্যান্সে আত্মবিশ্বাসী আকাশ মিশ্র। তাঁর মতে, বড় দলের বিরুদ্ধে সামান্য সময়ের জন্য মনঃসংযোগ হারালেই বিপদ হতে পারে। তাই ব্রাজিল ও উরুগুয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা মেনে পুরো ৯০ মিনিট খেলাই লক্ষ্য। বেঙ্গালুরুতে দেওয়া সাক্ষাৎকারে নিজের চোট থেকে প্রত্যাবর্তন, পানামা ম্যাচ এবং আসন্ন কঠিন লড়াই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের ডিফেন্ডার।
প্রশ্ন: ACL চোটের পর আবার জাতীয় দলে ফেরা কতটা কঠিন ছিল?
আকাশ: চোটের সময়ে পরিবার, বন্ধু, সতীর্থ, কোচ এবং চিকিৎসকেরা আমাকে প্রচুর সাহায্য করেছেন। যখনই মন খারাপ হয়েছে, তাঁরা উৎসাহ দিয়েছেন। এই পুরো যাত্রায় তাঁদের অবদান অনেক।
প্রশ্ন: পানামার বিরুদ্ধে ভারতের পারফরম্যান্সে কী বদল দেখলেন?
আকাশ: এটা হঠাৎ করে হয়নি। আমরা সব সময়ই ভাল ফুটবল খেলতে চাই। বড় দলের বিরুদ্ধে কয়েক মুহূর্তের জন্য মনঃসংযোগ হারালেই গোল হয়ে যেতে পারে। পানামার বিরুদ্ধে সবাই ৯০ মিনিট পরিকল্পনায় মন দিয়েছিল। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
প্রশ্ন: রায়ান উইলিয়ামসের পাস নিয়ে কী বলবেন?
আকাশ: অনুশীলনে আমরা এই ধরনের আক্রমণ বারবার করেছি। ফুল-ব্যাক থেকে উইঙ্গার, আবার মাঝখানে বল পৌঁছনোর বিষয়গুলো নিয়ে কাজ হয়েছে। বল নিজেদের কাছে রাখতে পারলে সুযোগ তৈরি করা সহজ হয়।
প্রশ্ন: রায়ান কী ভাবে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন?
আকাশ: প্রথম দিন থেকেই ওকে আমাদেরই একজন মনে হয়েছে। ও খুব ভাল খেলোয়াড়, তার পাশাপাশি ভাল মানুষও। ড্রেসিংরুমে ওর সঙ্গে আলাদা কোনও দূরত্ব অনুভব হয় না। ও খুব সহজেই দলের পরিবেশের সঙ্গে মিশে গিয়েছে।
প্রশ্ন: পানামার বিরুদ্ধে ভারত জিততে পারত?
আকাশ: আমরা যে সুযোগগুলো তৈরি করেছি, তাতে জেতা সম্ভব ছিল। কিছু ভুলও হয়েছে। সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরের ম্যাচগুলিতেও একই রকম মনঃসংযোগ ধরে রাখা।
প্রশ্ন: ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে কী পরিকল্পনা?
আকাশ: প্রতিপক্ষের বড় নাম নিয়ে বেশি ভাবলে হবে না। নিজেদের দল কী করবে, সেটাই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা ঠিক ভাবে প্রয়োগ করতে হবে, ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে। ফল কী হবে, সেটা পরে।
প্রশ্ন: কলকাতার সমর্থকদের জন্য বার্তা?
আকাশ: কলকাতার সমর্থকদের আবেগ সবাই জানে। ওঁরা মাঠে থাকলে দলের আলাদা একটা আত্মবিশ্বাস আসে। আশা করি ওঁরা স্টেডিয়ামে আসবেন। কলকাতায় দেখা হবে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

পানামার বিরুদ্ধে ভারতের লড়াকু ড্র, নজর কাড়লেন ব্লু টাইগার্সরা

Published

on

সৌমজিৎ দে,বেঙ্গালুরু: ফিফা ফ্রেন্ডলিতে শক্তিশালী পানামার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ভারত। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শুক্রবার আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিলেন রায়ান, আনোয়ারেরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলল ব্লু টাইগার্সরা।
১৭ মিনিটে রায়ান উইলিয়ামসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পাল্টা আক্রমণে পানামার জাইর আমেথ মোদেলোর প্রচেষ্টা রুখে দেন আনোয়ার আলি। ৪১ মিনিটে আকাশ মিশ্রর দুর্দান্ত থ্রু বল ধরে গোল করে ভারতকে এগিয়ে দেন রায়ান উইলিয়ামস।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায় ভারত। ৬৫ মিনিটে মনবীর সিংয়ের পাস থেকে ফের সুযোগ তৈরি হলেও পানামার রক্ষণে আটকে দেয়। এর মাত্র তিন মিনিট পর দূরপাল্লার শটে গোল করে সমতা ফেরান ওমর ভ্যালেন্সিয়া। ভারতীয় রক্ষণে সেটিই ছিল ম্যাচের একমাত্র বড় ভুল।
এরপর দুই দলই জয়সূচক গোলের চেষ্টা চালায়। তবে আনোয়ার আলি ও ভারতের রক্ষণভাগের দৃঢ়তায় আর গোল হয়নি। শেষ বাঁশি বাজার পর ১-১ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের লড়াকু পারফরম্যান্স ব্রাজিল ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াবে খালিদ জামিলের ছেলেদের।

Continue Reading

Trending