Connect with us

আইএসএল

আইএসএলের আগে দল গোছাচ্ছে নর্থইস্ট, বেঙ্গালুরু

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : নতুন মরশুমের আগে বিদেশি ফুটবলার সই করানোর দৌড়ে বড় চমক দিল নর্থইস্ট ইউনাইটেড এবং বেঙ্গালুরু এফসি। নর্থইস্ট ইউনাইটেড এক বছরের চুক্তিতে দলে নিল স্প্যানিশ ফরোয়ার্ড এথিয়ান গনসালেসকে। কাতারের মুয়াইথার এসসি থেকে আসা ২৪ বছর বয়সি এই ফুটবলার ২০২৬-২৭ মরশুমে হাইল্যান্ডার্সদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবেন। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। শেষ মরশুমে কাতারে দ্বিতীয় ডিভিশন ক্লাবের হয়ে পাঁচটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন এই স্প্যানিশ ফুটবলার।
অন্যদিকে, তৃতীয় ডিভিশনের স্প্যানিশ ক্লাব এডি আলকরকন থেকে অভিজ্ঞ মিডফিল্ডার বোরহা মার্টিনেজকে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু এফসি। ৩২ বছর বয়সি এই স্প্যানিয়ার্ড অতীতে হারকিউলেস, এস্পানিওল, এলচে, কালচারাল লেওনেসা এবং আলকরকনের মতো ক্লাবের হয়ে খেলেছেন। অ্যাতলেতিকো মাদ্রিদের যুব দলেও ছিলেন তিনি। মাঝমাঠের পাশাপাশি দুই প্রান্ত এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও সমান স্বচ্ছন্দ বোরহা।
বেঙ্গালুরু কোচ পেপ মুনিয়োজ বলেন, “বোরহাকে আমরা গত কয়েক মাস ধরে পর্যবেক্ষণ করেছি। আমাদের খেলার ধরনে ওর ফুটবল পুরোপুরি মানানসই। ওর আগমন দলকে আরও শক্তিশালী করবে।” নতুন দুই স্প্যানিশ ফুটবলারের আগমনে আসন্ন আইএসএল মরশুমের আগে দুই ক্লাবই নিজেদের স্কোয়াডকে আরও ধারালো করে তুলল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আইএসএল

কলকাতায় প্যানস, দ্রাজিচ ও অ্যালেক্সকে দলে নিয়ে শক্তি বাড়াল সবুজ-মেরুন শিবির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : নতুন মরসুমের আগে দল গঠনে গতি বাড়াল মোহনবাগান। রবিবার সকালেই কলকাতায় পৌঁছে গেলেন সবুজ-মেরুনের নতুন হেড কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস। বিমানবন্দরে সবুজ-মেরুন উত্তরীয়, ফুল ও মালা দিয়ে তাঁকে স্বাগত জানান ক্লাব কর্তারা এবং সমর্থকেরা। অনুরাগীদের সঙ্গে হাসিমুখে সেলফিও তোলেন তিনি। বিকেলে কলকাতা লিগের খেলা দেখতে পৌঁছে গেলেন মোহনবাগান গ্রাউন্ডে। এদিকে বুধবার কলকাতায় আসছেন নতুন বিদেশি মিডফিল্ডার ড্রাজিচ। দু’বছরের চুক্তিতে যোগ দেওয়া সার্বিয়ান ফুটবলার গত দুই মরসুমে এফসি গোয়ার হয়ে নিজের সৃজনশীল ফুটবলে নজর কেড়েছেন। ক্লাবে যোগ দেওয়ার আগে তিনি বলেন, “ভারতে আসার আগে থেকেই কলকাতা ডার্বি সম্পর্কে শুনেছি। এটা এশিয়ার অন্যতম সেরা ডার্বি। আইএসএল খেলার সময় দেখেছি এই ম্যাচ নিয়ে ক্লাব সমর্থকদের আবেগ এবং উন্মাদনা থাকে। এটা একটা বিশেষ অভিজ্ঞতা হবে। যেকোনও ফুটবলারের কাছেই স্বপ্ন থাকে এরকম ম্যাচ খেলার। আমিও এই উত্তেজনা উপভোগ করতে চাই। কলকাতা ডার্বির উত্তেজনা এবং পরিবেশ দেখার জন্য মুখিয়ে আছি।” রক্ষণভাগের শক্তি বাড়াতে তিন বছরের চুক্তিতে মোহনবাগান সই করাল সেন্টার-ব্যাক অ্যালেক্স সাজিকে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই রক্ষণ আরও মজবুত করতে এই ভারতীয় ফুটবলারকে দলে টেনেছে সবুজ-মেরুন শিবির।

Continue Reading

আইএসএল

সবুজ-মেরুনে নতুন যুগের শুরু, ডার্বি জয়ের বার্তা দিয়েই আত্মপ্রকাশ প্যানোসের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : অপেক্ষার অবসান। এক বছরের চুক্তিতে মোহনবাগানের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন গ্রিসের প্যানাজিওটিস দিলম্পেরিস, যিনি ফুটবল মহলে ‘প্যানোস’ নামেই বেশি পরিচিত। সার্জিও লোবেরার অধ্যায় শেষ হতেই নতুন দায়িত্ব পেলেন আইএসএলে পঞ্জাব এফসির প্রাক্তন কোচ।
ভারতে গত দু’বছরে পঞ্জাবের হয়ে নিজের কোচিং দর্শনের ছাপ রেখেছেন ৫১ বছর বয়সি এই গ্রিক কোচ। সীমিত সম্পদ নিয়েও আক্রমণাত্মক, গতিশীল এবং সাহসী ফুটবল খেলিয়ে প্রশংসা কুড়িয়েছেন। আইএসএলের শেষ মরশুমে আটকে দিয়েছিলেন চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে। অভিজ্ঞ ফুটবলার ও তরুণ প্রতিভার মধ্যে ভারসাম্য গড়ে তোলাই তাঁর অন্যতম বড় শক্তি। সেই কারণেই সবুজ-মেরুন কর্তাদের নজরে এসেছেন তিনি।
দায়িত্ব নিয়েই প্যানোস জানিয়ে দিলেন, সামনে থাকা সবচেয়ে বড় লড়াই—কলকাতা ডার্বি—নিয়ে তাঁর ভাবনা। তিনি বলেন, “কলকাতা ডার্বি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং ঐতিহাসিক ফুটবল লড়াই। আমি জানি এই ম্যাচ সমর্থক, ফুটবলার এবং ক্লাবের সঙ্গে জড়িত প্রত্যেক মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এমন ম্যাচের প্রস্তুতি শুধুমাত্র আবেগ দিয়ে হয় না; প্রয়োজন নিখুঁত পরিকল্পনা, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস। আমরা প্রতিপক্ষকে যথাযোগ্য সম্মান জানাব, তবে একই সঙ্গে সাহসী ফুটবল খেলব এবং মোহনবাগানের ঐতিহ্যের সঙ্গে মানানসই জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামব।”
মোহনবাগানের সমর্থকদের উদ্দেশেও স্পষ্ট বার্তা দিয়েছেন নতুন কোচ। তাঁর কথায়, “একটি কথা আছে-‘প্রত্যাশার চাপ থাকাটাই সৌভাগ্যের বিষয়।’ বড় ক্লাবে প্রত্যাশার চাপ থাকবেই। মোহনবাগান সমর্থকদের আবেগই ক্লাবের সবচেয়ে বড় শক্তি। প্রতি দিন কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব ও ভালো পারফরম্যান্সের মাধ্যমে তাদের বিশ্বাস অর্জন করতে চাই। প্রতি সপ্তাহে জয়ের প্রতিশ্রুতি দিতে পারব না, তবে এমন একটি দল উপহার দেব, যারা সাহস, শৃঙ্খলা এবং জয়ের মানসিকতা নিয়ে প্রতিটি ম্যাচ খেলবে। মোহনবাগান দল নিয়ে তার বক্তব্য “আমি মনে করি আমাদের ভারসাম্যপূর্ণ ও প্রতিভাবান দল রয়েছে। একজন কোচ হিসেবে উন্নতির সুযোগ সবসময় থাকে, তবে আমার লক্ষ্য বর্তমান ফুটবলারদের সেরাটা বের করে আনা। শুধু ব্যক্তিগত প্রতিভা নয়, সাফল্যের জন্য প্রয়োজন ঐক্য, শৃঙ্খলা ও সঠিক মানসিকতা।”
এখন দেখার, কথা মতো মাঠেও কি নতুন ছন্দ এনে সবুজ-মেরুনকে আরও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন প্যানোস।

Continue Reading

আইএসএল

ISL 2025: গোয়া দল ছাড়লেন এই তারকা ফরোয়ার্ড। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৩-২৪ আইএসএল মরশুমে মোহনবাগান দলে সই করেছিলেন আলবেনিয়ার ফুটবলার আরমান্দো সাদিকু। বাগান জার্সিতে প্রায় প্রতি ম্যাচেই শুরু করতেন তিনি। বেশ কিছু গোলও ছিল তার। তবে এই মরশুম বাংলার ক্লাব মোহনবাগান ছেড়ে তিনি পাড়ি দিয়েছিলেন এফসি গোয়া দলে। আর সেখানে গিয়ে নিজেকে নতুনভাবে ফিরে পেয়েছিলেন সাদিকু। দুরান্ড, আইএসএলের পাশাপাশি গোয়ার ঘরোয়া লিগেও গোলের বন্যা বইয়েছিলেন তিনি। এছাড়া ২০২৪-২৫ আইএসএল মরশুমে গোয়ার জার্সি গায়ে ২৪টি ম্যাচ খেলে করেছেন ১০টি গোল এবং দুটি অ্যাসিস্ট। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সেমিফাইনালে হেরে আইএসএল যাত্রা শেষ করেছে এফসি গোয়া। আর মরশুম শেষ হতেই গোয়া দল থেকে বিদায় নিলেন আরমান্দো সাদিকু। গোয়া দলের সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করলেন তিনি। নিজেদের সমাজমাধ্যম সেই কথা সরকারিভাবে ঘোষণা করেছে এফসি গোয়া। এবারে দেখার গোয়া দল ছেড়ে আইএসএলের অন্য কোনও দলে খেলেন কিনা সাদিকু।

Continue Reading

Trending