Connect with us

ফুটবল

DURAND CUP 2026: শিলংয়ে বাগানের প্রতিপক্ষ উচ্চতা আর আবহাওয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত কয়েকদিন ধরেই শিলংয়ের পাহাড়ে বৃষ্টির আমেজ। বৃহস্পতিবার গোটা দিন জুড়েই বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই মাঝে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে মোহনবাগান। পাহাড়ে মোহনবাগানের আসল প্রতিপক্ষ আবহাওয়া আর উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০০ ফুট উপরে অবস্থিত শিলংয়ের জওহরলাল নেহেরু ফুটবল স্টেডিয়াম। শেষবার মোহনবাগান যখন এই মাঠে আই লিগের ম্যাচ খেলেছিল, তখন ফলাফল ছিল সবুজ-মেরুন ব্রিগেডের পক্ষে। তারপর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, বদলেছে ভারতীয় ফুটবলের মানচিত্র। শুধু বদলায়নি উত্তর ভারতের ফুটবল উন্মাদনা। ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে ইতিমধ্যেই শিলংয়ে উত্তেজনার পারদ চড়ছে।

বুধবার সকালে দুই দফায় কলকাতা থেকে শিলং উড়ে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। যদিও হাতে গোনা কয়েকজন সরাসরি বিমান না পাওয়ায়, গুয়াহাটি থেকে সড়কপথেই শিলং পাড়ি দিয়েছে। বুধবার বিকেলে স্থানীয় গোরখা ট্রেনিং গ্রাউন্ডে শেষ মুহুর্তের প্রস্তুতি সারেন লিস্টন কোলাসো, মনবীর সিংরা। আবহাওয়া আর উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য বাগান ফুটবলারদের। তবে কলকাতার সঙ্গে আবহাওয়ার যেমন পার্থক্য রয়েছে, তেমনই তাপমাত্রার তারতম্যও রয়েছে। ফলে এই উচ্চতায় নব্বই মিনিট ম্যাচ খেলতে হলে যে ফিটনেস প্রয়োজন, তা এখনও তৈরি হয়নি জেমি ম্যাকলারেন, মিগুয়েল ফিগুয়েরাদের।

প্রসঙ্গত ডেজান দ্রাজিচকে ছাড়াই শিলংয়ে সেমিফাইনাল খেলতে গেছে মোহনবাগান। দলের সঙ্গে রয়েছেন মিগুয়েল এবং ছাংতেও। দ্রাজিচের অভাব ঢাকতে শুরু থেকেই ম্যাকলারেনকে ব্যবহার করা হতে পারে। ছাংতেকে প্রথম একাদশে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করা হবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে। অন্যদিকে, শুরু থেকেই খেলবেন আপুইয়া। ডিফেন্সে আলবার্তোর সঙ্গে জুটি বাধবেন রাহুল ভেকে। দুই উইংয়ে পুরোনো জুটি লিস্টন-মনবীর ফিরতে পারেন। বাকি দলে পরিবর্তনের সম্ভবনা নেই। তবে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে শুরুতে গোল তুলে নিয়ে ফাইনালের টিকিট পাকা করতে চান প্যানাজিওটিস দিলেম্পেরিস। শেষ দু’বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসিকে আলাদা করে সমীহ করছেন না বাগান কোচ। বরং প্রতিপক্ষের ডেরায় নিজেদের ফেভারিট মানছেন প্যানোস।

ফুটবল

শুক্রবার শিল্ডে বদলার ফাইনালে মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ ওয়েবডেস্ক: শুক্রবার মহারণ। ঐতিহ্যবাহী শিল্ড ফাইনালে মুখোমুখি দুই প্রধান। যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৬:১৫ মুখোমুখি হবে দুই দল। ডুরান্ড ফাইনালের লজ্জার হার থেকে শিক্ষা নিয়ে শিল্ডে মাঠে নামতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। ডুরান্ড ফাইনালের আগে নর্থইস্ট থেকে ফেরা ক্লান্ত দলকে অনুশীলন করিয়েছিলেন প্যানোস। উলটো দিকে পুরো দলকে ছুটি দিয়েছিলেন হাবাস। সেই ভুল শুক্রবারের ডার্বির আগে শেষ অনুশীলনে আর করলেন না মোহনবাগান কোচ।

সদ্য ভারতীয় দল থেকে ফেরা ৬ ফুটবলারকে একরকম ছুটিই দিলেন তিনি। যদিও অনুশীলনে উপস্থিত ছিলেন সবাই। সাহাল ছাড়া দলের সঙ্গে অনুশীলন করলেন না কেউই। মনবীর অল্প দৌড়ালেন, কথা বললেন সহকারী কোচ ও ফিজিওদের সঙ্গে, তারপর রিজার্ভ দলের সঙ্গে গা ঘামালেন। মাঠেই নামলেন না অভিষেক, থাপা, আপুইয়ারা।
বাকি ফুটবলারদের নিয়ে ওয়ান টাচে আক্রমণ তৈরি করা থেকে টাইব্রেকার শুটআউট সবই করালেন কোচ। শুক্রবার চার ডিফেন্সে ফেরার সম্ভাবনা প্রবল। আলবার্তো, রাহুলের সঙ্গে দু’দিকে শুভাশিস ও অভিষেক। মাঝমাঠের দায়িত্ব থাকবে টাংরি ও থাপার উপর। দুই উইংয়ে ছাংতে ও দ্রাজিচ। দলের নিউক্লিয়াস মিগুয়েল, উপরে লি এরউইন। দ্বিতীয়ার্ধে আপুইয়া নামতে পারেন। দরকারে মনবীরকে নামিয়ে ডবল স্ট্রাইকারেও যেতে পারেন কোচ। সব মিলিয়ে জয়ের পাশাপাশি বদলা নিতেও মরিয়া সবুজ-মেরুন শিবির।

অনুশীলন শেষে ডার্বি জয়ের আকুল আবদার শুনে গেলেন মিগুয়েল, আলবার্তরা। মিগুয়েলের নামে জয়ধ্বনি দেওয়ার সময় গলা মেলালেন আলবার্ত নিজেও। অর্থাৎ বদলার ফাইনালের আগে মোহনবাগান ড্রেসিংরুম জোটবদ্ধ। আর মিগুয়েল জ্বলে উঠতে মরিয়া নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে।

Continue Reading

আইএসএল

শিল্ড ফাইনালেই এএফসির মহড়া হাবাসের

Published

on

নিজস্ব প্রতিবেদন: “ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে আমরা ১০০ শতাংশ তৈরি।” সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেস হাবাসের এই কথা যে শুধু কথার কথা নয়, তা প্রমাণ করতে মরিয়া তিনি। তবে এএফসি-র ম্যাচও রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। ১৩ অক্টোবর ঘরের মাঠে আল শর্টার বিরুদ্ধে নামার আগে শিল্ড ফাইনালেই মোহনবাগানের বিরুদ্ধে নিজের দলের অ্যাসিড টেস্ট সেরে নিতে চাইছেন হাবাস। সেই লক্ষ্যেই বুধবার নিজেদের মাঠে নিভৃতে অনুশীলন সারলেন রাশিদ-রামিরেজরা।

পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলে এদিনই ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন এডমুন্ড, আনোয়ার আলি, জয় গুপ্তা ও প্রভসুখন গিল। তবে সূত্রের খবর, ডার্বিতে গোলের নিচে গিল শুরু করবেন, নাকি ফুর্বা লাচেনপা সেই সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে। জাতীয় দলে সব ম্যাচে খেলায় আনোয়ারকে শুরু না করানোর সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে আগের ম্যাচের জিভুলিচ-নুঙ্গা জুটির উপরই ভরসা রাখবেন হাবাস। দুই প্রান্তে লেফট ব্যাকে খেলবেন হার্দিক ভাট এবং রাইট ব্যাকে সন্দীপ মান্ডি।মাঝমাঠে জিকশন সিংয়ের সঙ্গে রাশিদ। নম্বর টেনে ডানি রামিরেজ। রাইট উইংয়ে থাকতে পারেন ক্রিস ইকোনোমিডিস। ফরোয়ার্ড হিসেবে ডেভিড নাকি এডমুন্ড কে শুরু করবেন সেটিও সম্ভবত ম্যাচের দিন সকালে ঠিক করবেন হাবাস। লেফট উইংয়ে শেষ ম্যাচে বিষ্ণু নজর কাড়লেও জয় গুপ্তার খেলার সম্ভাবনা রয়েছে। জাতীয় দলে বেশি গেম টাইম না পাওয়ায় তাঁকে শুরু করাতে পারেন হাবাস। না হলে বিষ্ণুই থাকবেন। পরবর্তীতে আসতে পারেন একে লোবা ও লুকাস জোলিনস্কি ।

Continue Reading

ফুটবল

আজ রাশিয়ার বিরুদ্ধে কঠিন লড়াই ব্লু টাইগ্রেসদের

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: এক সপ্তাহ কাটেনি শহর ছেড়েছেন ভিনিসিয়াস, মারকুইনহোসরা। আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিল ব্লু টাইগার্সরা। এবার পালা দেশের মেয়েদের। ক্রিসপিন ছেত্রীর তত্ত্বাবধানে বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ফুটবল দল। শেষ সাক্ষাতে রাশিয়ার বিরুদ্ধে ২-০ গোলে হেরেছিল ভারত। তবে এবার আর কোনও ভুলচুক নয়, প্রতিপক্ষকে সমীহ করেই রণকৌশল তৈরি করছেন ভারতীয় দলের হেড কোচ। সাংবাদিক সম্মেলনে ক্রিসপিন ছেত্রী বলেন, “আমরা তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে দল গঠন করেছি। একটা সুদুরপ্রসারি ভাবনা-চিন্তা রয়েছে। আমাদের লক্ষ্য এই ধরনের ম্যাচ খেলে দলের গভীরতা বাড়ানো। সঙ্গীতা বাসফোর, সানফিদা নংরুম, সুস্মিতাদের মত অভিজ্ঞ ফুটবলার রয়েছে এই দলে। শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান বাড়াতে মরিয়া ব্লু টাইগ্রেসরা।

Continue Reading

Trending