Connect with us

ফুটবল

SUPER CUP 2025: সুপার কাপকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন মোহামেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াদু এবং ফুটবলার সামাদ আলি মল্লিক। বিস্তারিত পড়ুন…

Published

on

সায়ন দে, ভুবনেশ্বর: ২৪ এপ্রিল শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে সুপার কাপের প্রথম ম্যাচটি খেলতে নামবে মোহামেডান স্পোর্টিং। বুধবারই ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনাও দেবে মোহামেডান দল। চলতি মরশুম আইএসএলে হতাশাজনক পারফরমেন্স করেছে সাদা-কালো ব্রিগেড। তবুও এই সুপার কাপকেই ঘুরে দাঁড়াবার মঞ্চ হিসেবে দেখছেন মেহরাজউদ্দিন ওয়াদুর ছেলেরা। বুধবার সাংবাদিক সম্মেলনে এসে পরিষ্কার নিজের মানসিকতা জানিয়েছেন মেহরাজ। তিনি বলেন, “আইএসএলে আমার দল একদমই ভালো পারফরমেন্স করতে পারেনি। তবে সুপার কাপ একটা আলাদা প্রতিযোগিতা। আমার দলের প্রত্যেকটি ফুটবলারের মধ্যে এই সুপার কাপে ভাল ফল করার খিদে রয়েছে। আমি বিশ্বাস করি তারা সেই মানসিকতা নিয়েই মাঠে ফুটবলটা খেলবে”। 

দলের অন্দরমহলেও বেশ কিছু সমস্যা রয়েছে মোহামেডানের। এছাড়া এই সুপার কাপে খেলতে আসার আগে খুব বেশি অনুশীলনের সময়ও পায়নি মোহামেডান। দল নিয়েও রয়েছে এটকা ধোঁয়াশা। সেই বিষয়ে সাদা-কালো ব্রিগেডের কোচ বলেছেন, “গোটা মরশুম দলের অন্দরমহলে একটা সমস্যা চলেছে। তবে এটা নতুন কিছু নয়। আমি ভারতীয় ফুটবলের সঙ্গে দীর্ঘদিন জড়িত রয়েছি। বিষয়টা আমার কাছে নতুন কিছু না। এছাড়াও আমরা খুব বেশি অনুশীলন করার সুযোগ পাইনি। তাছাড়া আমাদের দলের একজন মাত্র বিদেশী রয়েছে এই প্রতিযোগিতায়। তবুও আমরা আশাবাদী এই দল নিয়ে আমরা যথেষ্ট লড়াই দেব”। প্রতিপক্ষ নর্থইস্ট যথেষ্ট শক্তিশালী দল। চলতি মরশুম আইএসএলে দারুন ফুটবল খেলেছে তারা। এছাড়াও সেই দলে রয়েছেন আলাদিন আজারাইয়ের মত ফুটবলার। সেই বিষয়টি খুব ভালোমতই জানেন মেহরাজউদ্দিন ওয়াদু। তবুও নিজেদের দলের উপর ভরসা রেখেই তিনি বলেছেন, “নর্থইস্ট এই মরশুম আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ছিল। তবে শেষের দিকে এসে তারা চ্যাম্পিয়ন হতে ব্যার্থ হয়েছে। তবুও তারা যথেষ্ট শক্তিশালী দল। কিন্তু আমরাও লড়াই করব ম্যাচটা জেতার জন্য”। 

এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার সামাদ আলি মল্লিক। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, “আমাদের কোচ আমাদের যেইভাবে খেলতে বলবেন আমরা সেইভাবেই খেলব এবং চেষ্টা করবো এই ম্যাচ জেতার এবং গোটা প্রতিযোগিতায় ভাল ফল করার”।

ফুটবল

CFL 2026: পাঁচ গোলে কোল ইন্ডিয়াকে উড়িয়ে দিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেল মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শুরুতেই গোলের বন্যা। কলকাতা লিগের প্রথম ম্যাচে কোল ইন্ডিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস ফেরানোর বার্তা দিল মোহনবাগান। বড় ম্যাচের পর একাদশে একাধিক বদল এনেও আক্রমণের ধার এতটুকু কমেনি সবুজ-মেরুনের। প্রথমার্ধেই পাঁচ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। যদিও বিরতির পর গতি ও ফিটনেসে কিছুটা অভাব দেখা যায়, যার সুযোগে একটি গোল পরিশোধ করে কোল ইন্ডিয়া।

শুরুটা অবশ্য খুব একটা সহজ ছিল না। প্রথম ১৫ মিনিট সংগঠিত রক্ষণে মোহনবাগানের আক্রমণ আটকে রাখে কোল ইন্ডিয়া। কিন্তু ২১ মিনিটে সেই প্রতিরোধ ভাঙেন মনবীর সিং। সাহাল আব্দুল সামাদের নিখুঁত পাস ধরে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।
এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সবুজ-মেরুনকে। ৩৪ মিনিটে সাহাল নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তার তিন মিনিট পরই সন্দীপ মালিকের দুর্দান্ত গোলে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে মোহনবাগান। ৩৮ মিনিটে কিয়ান নাসিরির গোলে স্কোরলাইন হয়ে যায় ৪-০। প্রথমার্ধের শেষ মুহূর্তে আসে পঞ্চম গোল। বক্সের মধ্যে মনবীরকে ফাউল করায় পেনাল্টি পায় মোহনবাগান। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে প্রথমার্ধেই কোল ইন্ডিয়ার লড়াই কার্যত শেষ করে দেন মনবীর।

বিরতির পর অবশ্য ম্যাচের চেহারা কিছুটা বদলায়। হ্যাটট্রিকের হাতছানি থাকলেও একাধিক সুযোগ নষ্ট করেন মনবীর। ৭৪ মিনিটে সন্দীপের পাস থেকে সায়ন ব্যানার্জির শট আটকে দেন কোল ইন্ডিয়ার গোলরক্ষক সঞ্জয় কুমার। ফিরতি বলেও গোল করতে ব্যর্থ হন মনবীর। এর কিছুক্ষণ পর কোল ইন্ডিয়ার পাল্টা আক্রমণে নিজেদের বক্সে হাতে বল লাগিয়ে বসেন রাজ বাসফোর। পেনাল্টি থেকে ব্যবধান কমান ইরফান সরদার। শেষ দিকে আর কোনও বিপদ হতে দেয়নি মোহনবাগান। ৫-১ গোলের জয় দিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের অভিযান শুরু করে স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে সবুজ-মেরুন ব্রিগেড।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

ভিনিসিয়াস, রাফিনহার মত তারকাখচিত দল নিয়েই ভারতে আসছে ব্রাজিল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের হতাশা ভুলে নতুন পরিকল্পনা শুরু করতে তারকাখচিত দল নিয়ে ভারতে আসছে ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিলের দলে রয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র এবং বার্সেলোনার অধিনায়ক রাফিনহা। ফলে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক মহাতারকাময় সন্ধ্যা।
কার্লো আনচেলত্তির দলে রয়েছেন ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকিনহোস, ডগলাস লুইজ, এন্দ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো ও স্যামুয়েল লিনোর মতো পরিচিত মুখ। পাশাপাশি জায়গা পেয়েছেন একাধিক তরুণ প্রতিভা। নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মঞ্চে পরখ করাই এই সফরের অন্যতম লক্ষ্য।
বিশ্বকাপ ২০২৬-এর হতাশাজনক অভিযানের পর এই তিন প্রীতি ম্যাচ দিয়েই নতুন পথচলা শুরু করতে চাইছে ব্রাজিল। আনচেলত্তি জানিয়েছেন, ২০২৮ কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের প্রক্রিয়া শুরু হবে এই ম্যাচগুলি থেকেই।
ভারতের বিরুদ্ধে এটিই হবে ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তবে কলকাতার সঙ্গে ব্রাজিলের ফুটবল-সম্পর্ক নতুন নয়। ১৯৭৭ সালে ইডেন গার্ডেন্সে নিউ ইয়র্ক কসমসের হয়ে খেলতে এসেছিলেন কিংবদন্তি পেলে। এবার তাঁর স্মৃতিবিজড়িত শহরেই ভিনিসিয়াস-রাফিনহাদের দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা।

Continue Reading

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

UCL 2026/27: চ্যাম্পিয়ন্স লিগে গোলের বন্যায় বার্সা-পিএসজির দাপট

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতটা যেন লেখা হল বার্সেলোনা ও পিএসজির নামে। দুই দলই প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে শুরু করল ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার অভিযান। বার্সেলোনার ৫-১ জয়ের পাশাপাশি পিএসজির ৬-১ ব্যবধানের জয় রাতের অন্যতম বড় খবর।
ফেয়েনুর্ডের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে বার্সেলোনা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত করে ৫-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় কাতালান ক্লাব। জোড়া গোল করে জয়ে বড় ভূমিকা রাখেন রাফিনহা। বার্সার আক্রমণভাগের ধার এবং বল দখলের দাপট ম্যাচজুড়েই ছিল চোখে পড়ার মতো।
আরও বিধ্বংসী পিএসজি। স্লোভান ব্রাতিস্লাভাকে ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দেয় ফরাসি চ্যাম্পিয়নরা। দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যে আলাদা করে নজর কাড়েন ফেরান তোরেস। হ্যাটট্রিক করে তিনিই হয়ে ওঠেন ম্যাচের নায়ক। শুরু থেকে শেষ পর্যন্ত পিএসজির আক্রমণাত্মক ফুটবলের সামনে কার্যত অসহায় ছিল প্রতিপক্ষ।
অন্য ম্যাচগুলিতে লিভারপুল ২-১ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে এবং আর্সেনাল ১-০ গোলে নাপোলিকে হারিয়েছে। তবে রাতের আলো কেড়ে নিয়েছে বার্সা ও পিএসজির গোলের ঝড়ই।

Continue Reading

Trending