ফুটবল
SUPER CUP 2025: ওড়িশার ঘরের মাঠে ওড়িশাকে নিয়ে ছেলেখেলা করল পঞ্জাব এফসি। কোয়ার্টার ফাইনালে এফসি গোয়ার প্রতিপক্ষ ফুলগা ভিদালরা। বিস্তারিত পড়ুন…
সায়ন দে, ভুবনেশ্বর: সোমবার সুপার কাপের প্রথম ম্যাচে গোকুলাম কেরালাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেছে এফসি গোয়া। বিকেলের ম্যাচে পঞ্জাব এফসির বিরুদ্ধে মুখোমুখি হতে মাঠে নেমেছিল ঘরের দল ওড়িশা এফসি। সেই ম্যাচেই ঘটলো অঘটন। পঞ্জাবের কাছে ৩-০ গোলে হেরে সুপার কাপের যাত্রা শেষ করল ওড়িশা এফসি। গতবারের চ্যাম্পিয়ন দল ইস্টবেঙ্গল ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। এবারে গতবারের রানার্স-আপ ওড়িশা এফসিও হাঁটল সেই রাস্তায়। অসংখ্য গোল মিসের খেসাতোর দিতে হলো এদিন সার্জিও লো দলকে। পঞ্জাবের হয়ে গোল করেন আসমীর সুলজিচ, ফুলগা ভিদাল এবং নিহাল সুদীশ। আগামী ২৬ এপ্রিল, এফসি গোয়ার মুখোমুখি হবে পঞ্জাব এফসি।
ম্যাচের ১৩ মিনিটে ফুলগা ভিদালের বাড়ানো বল থেকে গোল করে পঞ্জাব এফসিকে এগিয়ে দেন আসমীর সুলজিচ। তার পরেও বারংবার আক্রমনে উঠে আসতে থাকেন পঞ্জাব ফুটবলাররা। অপরদিকে ঘরের মাঠে এই প্রতিযোগিতা খেলছে ওড়িশা এফসি। তবে ম্যাচে খুব একটা আধিপত্য বিস্তার করতে পারেননি দিয়েগো মউরিশিও, রহিম আলিরা। প্রথমার্ধে বারংবার তাদের রক্ষণে আক্রমণ তুলে আনছিলেন ফুলগা ভিদালরা। ম্যাচের ৩৩ মিনিটে একটি গোলমুখি শট নিয়েছিলেন পঞ্জাব ফুটবলার মুহাম্মদ সুহেল। ম্যাচের ৩৬ মিনিটেই গোল করে দলকে ম্যাচে ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ওড়িশা ফুটবলার দোরিয়েলটন গোমেজ। ৪৩ মিনিটে আরও একটি গোলের সুযোগ হাতছাড়া করেন হুগো বুমোস। যেই কারণে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে পঞ্জাব।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ওড়িশা এফসি। ম্যাচের ৬৩ মিনিটে আবারও গোলের সুযোগ হাতছাড়া করেন হুগো। এছাড়াও পঞ্জাব বক্সের ভেতরে বারংবার ঢুকে গেলেও গোল করতে ব্যর্থ হন ওড়িশা ফুটবলাররা। অপরদিকে ম্যাচের ৬৮ মিনিটে পঞ্জাবের ব্যবধান বাড়ান ফুলগা ভিদাল। তারপরেও বেশ কিছুবার আক্রমণাত্মক মেজাজেই দেখা যায় ওড়িশায় এফসিকে, তবে কাজের কাজ হয়নি কিছুই। ম্যাচের শেষ মুহূর্তে ওড়িশার কফিনে শেষ পেরেকটি পুতে দেন নিহাল সুদিশ। ফলে ৩-০ গোলে জয় পায় পঞ্জাব এফসি।
আইএসএল
ছুটছে বাগান, স্বস্তিতে প্যানোস
অর্পন দেবনাথ,কলকাতা:
সাংবাদিক সম্মেলনে প্যানাজিওটিস দিলেম্পেরিসের হাসিখুশি মেজাজটা বার্তা দিচ্ছিল, পায়ের তলার জমিটা শক্ত করে ফেলেছেন। এতদিন দল জিতলেও মোহনবাগানের চেনা ফুটবলটা পাচ্ছিলেন না সমর্থকরা। বৃহস্পতিবার মোহনবাগানকে বেশ আক্রমণাত্মক লেগেছে। একাধিক চোট নিয়েও টানা জয়ে ফিফা ব্রেকের আগে আইএসএল টেবিলের শীর্ষে জাঁকিয়ে বসেছে বাগান। ম্যাচের পর বাগান কোচ বললেন, ‘আমাদের মাথায় রাখতে হবে সাহাল, মিগুয়েল দু’জন নাম্বার টেন ফুটবলারের চোট। তাই ওইখানে অন্য ফুটবলারকে দিয়ে আমাদের খেলতে হচ্ছে। তারপরেও আমরা জিতছি। আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করছি। ড্রাজিচ আজ দুরন্ত খেলেছে।’ বাগান কোচ আশাবাদী আইএসএলের পরের ম্যাচের আগে মিগুয়েল, আপুইয়া, জেমি ম্যাকলারেনরা পুরোপুরি ফিট হয়ে উঠবেন। এদিন ম্যাচে একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয় মোহনবাগান। তা নিয়ে প্রশ্ন করা হলে বাগান কোচ বললেন, ‘আমি এ নিয়ে কিছু বলবো না। শুধু বলবো এই রেফারি ভারতের সেরা রেফারি।’ জোড়া গোল করে ম্যাচের সেরা ডেজান দ্রাজিচ বলেছেন, ‘গোল করার অনুভূতি সব সময় আলাদা। এভাবেই দলের জন্য, সমর্থকদের জন্য গোল করতে চাই।’
আইএসএল
রুদ্ধশ্বাস জয়ে বাগান শিবিরে দীপাবলি
সৌরভ মুখার্জী, কলকাতা: শহর জুড়ে আলোর রোশনাই, দীপাবলির আমেজে মেতেছে তিলোত্তমা। সেই আমেজ ছড়িয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। বৃহস্পতিবার ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে ৩-২ গোলে রুদ্ধশ্বাস জয় পেল মোহনবাগান। জোড়া গোল করে ম্যাচের নায়ক ডেজান দ্রাজিচ। অন্যদিকে বাগান আক্রমণের বিরুদ্ধে একাই লড়লেন ওড়িশার গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি। ভুরিভুরি সুযোগ নষ্ট করলেন মনবীর, লি এরউইনরা।
ম্যাচের প্রথম মিনিট থেকেই ওড়িশার রক্ষণে চাপ বাড়াতে থাকে মোহনবাগান। সুযোগ কাজে লাগাতে পারলে প্রথম মিনিটেই গোল পেতে পারতেন লি এরউইন। ১১ মিনিটে সমীর জেলকোভিচের গোলার মত শট রুখে দেন ঋত্বিক।২৩ মিনিটে সমীরের জোরালো শট বাঁচান ঋত্বিক। মিনিট তিনেক পরেই এভারটনের গোলমুখী হেডার বাঁচিয়ে দলের পতন রোধ করেন বিশাল কাইথ। ৩৪ মিনিটে আবারও মেহতাবের জোরালো শট বাঁচান ঋত্বিক। পরের মিনিটেই নিশ্চিত পেনাল্টির আবেদন নাকচ হয়। ৪২ মিনিটে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতেও গোলমুখ খুলতে পারেননি মনবীর সিং। ৪৪ মিনিটে লিস্টনের শট পোস্টে লেগে প্রতিহত হয়।
অবশেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙলেন ডেজান দ্রাজিচ। ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে ঢুকে একক দক্ষতায় বল জালে জড়িয়ে দেন তিনি। মিনিট পাঁচেকের মধ্যেই ওড়িশা এফসিকে সমতায় ফেরান মাহমুদ ঈদ। ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আবারও মোহনবাগানকে এগিয়ে দেন দ্রাজিচ। ডান দিক থেকে গোলের বলটা সাজিয়ে দিয়েছিলেন ছাংতে। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন দ্রাজিচ। মিনিট পাঁচেকের মধ্যেই এভারটনের গোলে আবারও সমতায় ফেরে ওড়িশা এফসি। অবশেষে ৮৭ মিনিটে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন লি এরউইন। ৩-২ গোলে ম্যাচ জিতে শীর্ষস্থান বজায় রাখল সবুজ-মেরুন ব্রিগেড।
আন্তর্জাতিক ফুটবল
বিদায় আন্তর্জাতিক ফুটবলকে, শেষ হল রোনাল্ডো -যুগ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২৩ বছরের দীর্ঘ পথচলার অবসান। পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে । সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সি এই মহাতারকা। তাঁর বিদায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটল।
পর্তুগালের হয়ে ২৩৪টি ম্যাচে ১৪৬টি গোল করেছেন রোনাল্ডো । আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলের নজির নিয়েই বিদায় নিচ্ছেন তিনি। তাঁর নেতৃত্বেই ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ সালে উয়েফা নেশনস লিগ জেতে পর্তুগাল। পাঁচ বার ব্যালন ডি’অর জয়ী এই তারকা শুধু গোলের পর গোল করেই নয়, পর্তুগালকে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
বিদায়বার্তায় রোনাল্ডো লিখেছেন, “আজ জাতীয় দলের হয়ে মাঠে আমার পথচলা শেষ করছি। মাথা উঁচু করে, নিজের যাত্রা নিয়ে গর্ব এবং পর্তুগালের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়ার তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছি।” আরও আবেগপ্রবণ হয়ে তাঁর বক্তব্য, “গোল একসময় ফুরিয়ে যায়, ট্রফি জাদুঘরে চলে যায়, রেকর্ডও ভেঙে যায়। কিন্তু মানুষের হৃদয়ে আমাদের জায়গা সময় কখনও মুছে দিতে পারে না।”
তিনি আরও বলেন, “বিশ্বের সেরা ফুটবলার হওয়ার জন্য সারাজীবন পরিশ্রম করেছি। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় জয় বিশ্বের সেরা দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করা।” সতীর্থ, কোচ, পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তাঁর শেষ বার্তা, “পর্তুগাল সবসময় আমার মধ্যে বেঁচে থাকবে। চিরকালের জন্য।”
পর্তুগালের কোচের সঙ্গে সম্পর্কের টানাপড়েন এবং সাম্প্রতিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেই আবহেই রোনাল্ডোর এই ঘোষণা। ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে অসংখ্য রেকর্ড, সাফল্য এবং আবেগের সাক্ষী থেকেছে পর্তুগিজ ফুটবল। এবার তাঁকে ছাড়াই নতুন অধ্যায়ের পথে হাঁটতে হবে পর্তুগালকে।
-
ফুটবল5 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল5 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল5 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল5 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল5 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল5 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
-
আইএসএল2 months agoম্যাকলারেনের সেই সেভ থেকে ব্রাজিলের সামনে, গিলের নতুন যাত্রা; অকপট প্রবসুখন সিং গিল
