Connect with us

ফুটবল

SUPER CUP 2025: ইকারের হ্যাটট্রিকে অনায়াসে গোকুলামকে হারিয়ে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল এফসি গোয়া। বিস্তারিত পড়ুন…

Published

on

সায়ন দে, ভুবনেশ্বর: সুপার কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল এফসি গোয়া এবং গোকুলাম কেরালা এফসি। সেই ম্যাচে গোকুলামকে ৩-০ গোলে হারিয়ে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করল মানোলো মারকুয়েজের দল। এদিনের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ইকার গুয়ারোটসেনা। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় এফসি গোয়া ফুটবলারদের। বারংবার গোকুলাম কেরালার রক্ষণের আক্রমণ তুলে আনতে থাকেন উদান্তা সিংহ, আয়ুষ ছেত্রীরা। ম্যাচের ১২ মিনিটে গোয়াকে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেন গোকুলাম গোলরক্ষক শিবীনরাজ কুন্নিয়িল। অপরদিকে আক্রমণে উঠে আসেন গোকুলাম কেরালার ফুটবলাররাও। ১৮ মিনিটে কর্নার থেকে গোলের সুযোগ পেয়েও গেছিল তারা। তবে ইগনাসিও ডে লয়োলার হেডার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ২১ মিনিটে নিজেদের বক্সের ভেতরে ফাউল করে বসেন গোকুলাম কেরালার ডিফেন্ডার সালাম রঞ্জন সিংহ। ফলে পেনাল্টি পায় এফসি গোয়া। সেই পেনাল্টি থেকে ইকার গুয়ারোটসেনার গোলে ১-০ গোলে এগিয়ে যায় মানোলো মারকুয়েজের দল। তারপরেও আক্রমণে সমান তেজ বজায় রাখে গোয়া। ম্যাচের ৩৫ মিনিটে আরও একটি গোল করেন ইকার গুয়ারোটসেনা। ম্যাচের ৩৭ একটি গোলের সুযোগ পায় গোকুলাম কেরালা। তবে সেইটা অল্পের জন্য বাইরে চলে যায়। ফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে এফসি গোয়া।

দ্বিতীয়ার্ধেও সমান তালে আক্রমণ তুলতে শুরু করেন এফসি গোয়া ফুটবলাররা। অপরদিকে আক্রমন চালায় গোকুলাম কেরালাও। তবুও গোয়া রক্ষণকে ভেদ করতে ব্যার্থ হন তারা। অপরদিকে ম্যাচের ৭১ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ইকার গুয়ারোটসেনা। ফলে ৩-০ গোলে ম্যাচ যেতে এফসি গোয়া। ম্যাচ শেষে গোয়া কোচ মানোলো মারকুয়েজ বলেছেন, “প্রত্যেকটি দল এখানে এসেছে সুপার কাপ চ্যাম্পিয়ন হতে। গত ম্যাচে কেরালা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আমাদেরও মূল লক্ষ্য এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়া। তার জন্য আমাদের চারটি ম্যাচ জিততে হবে। আমরা নিজেদের সেই মতোই তৈরি করেছি এবং জেতার জন্যই আমরা মাঠে নামবো”।

ফুটবল

FIFA WC 2026: হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে যাত্রা শুরু নরওয়ের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘ ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরে দুর্দান্ত সূচনা করল নরওয়ে। গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাককে ৪-১ গোলে পরাজিত করে নিজেদের শক্তির পরিচয় দিল ইউরোপের এই দল। ম্যাচের নায়ক নিঃসন্দেহে আর্লিং হালান্ড। বিশ্বকাপ অভিষেকেই জোড়া গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন তিনি।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল নরওয়ে। প্রথমার্ধেই হালান্ডের গোলে এগিয়ে যায় তারা। যদিও কিছুক্ষণের মধ্যেই আয়মেন হুসেনের গোলে সমতা ফেরায় ইরাক। কিন্তু সেই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির আগে আবারও গোল করে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড।
দ্বিতীয়ার্ধে নরওয়ের আধিপত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। কর্নার থেকে হেডে গোল করেন লিও ওস্তিগার্ড। এরপর ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে ইরাকের এক ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নরওয়ে।
বিশ্বকাপে প্রত্যাবর্তনের ম্যাচে এমন জয় নরওয়ের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। বিশেষ করে হালান্ডের ফর্ম আগামী ম্যাচগুলিতে প্রতিপক্ষের জন্য বড় চিন্তার কারণ হতে পারে। গ্রুপে ফ্রান্স ও সেনেগালের মতো শক্তিশালী দল থাকলেও এই জয়ের ফলে নরওয়ে নিজেদের দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করল।
এখন ফুটবলপ্রেমীদের নজর থাকবে নরওয়ের পরবর্তী ম্যাচে। হালান্ডের নেতৃত্বে দলটি কতদূর যেতে পারে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্বকাপের আড্ডায়।

Continue Reading

ফুটবল

FIFA WC 2026: আলজিরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে দুরন্ত সূচনা আর্জেন্টিনার

Published

on

সৌরভ রায়, কানসাস সিটি: ফিফা বিশ্বকাপ ২০২৬-এ জয় দিয়ে অভিযান শুরু করল আর্জেন্টিনা। গ্রুপ জে-র প্রথম ম্যাচে আলজিরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে শক্তিশালী বার্তা দিল দক্ষিণ আমেরিকার এই ফুটবল পরাশক্তি।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণের ধার বজায় রাখে আর্জেন্টিনা। মধ্যমাঠের নিখুঁত পাসিং এবং দ্রুত গতির আক্রমণে বারবার চাপে পড়তে হয় আলজিরিয়ার রক্ষণভাগকে। প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে তারা।
আলজিরিয়া মাঝে মধ্যে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার সুসংগঠিত রক্ষণভাগের সামনে কার্যত অসহায় দেখায় তাদের। গোলরক্ষকও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলের ক্লিন শিট বজায় রাখতে সাহায্য করেন।
এই জয়ের ফলে গ্রুপ জে-তে তিন পয়েন্ট নিয়ে শুভ সূচনা করল আর্জেন্টিনা। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে দলের।
আগামী ২২ জুন গ্রুপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও জয় তুলে নিয়ে নক-আউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবে তারা।
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার এই আত্মবিশ্বাসী সূচনা সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

Continue Reading

ফুটবল

FIFA WC 2026: বিশ্বকাপে অমীমাংসিত রাত, পয়েন্ট নষ্ট করল উরুগুয়ে, বেলজিয়ামের মত বড় দল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে সোমবার ছিল ড্র-এর দিন। গ্রুপ ‘জি’ ও ‘এইচ’-এর তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচেই কোনও দল জয়ের মুখ দেখতে পেল না। বেলজিয়াম–মিশর, ইরান–নিউজিল্যান্ড এবং উরুগুয়ে–সৌদি আরব—তিনটি ম্যাচই শেষ হয় সমতায়। ফলে গ্রুপগুলির লড়াই আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

গ্রুপ ‘জি’-এর ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে মিশর। শুরু থেকেই মিশর আক্রমণাত্মক ফুটবল খেলে বেলজিয়ামের রক্ষণে চাপ সৃষ্টি করে। একসময় এগিয়েও যায় তারা। তবে অভিজ্ঞ বেলজিয়াম দল শেষ পর্যন্ত সমতা ফিরিয়ে এনে ম্যাচ শেষ করে ১-১ গোলে। দুই দলই একটি করে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করে।

একই গ্রুপের অন্য ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড দর্শকদের উপহার দেয় চার গোলের রুদ্ধশ্বাস লড়াই। ম্যাচে একাধিকবার পাল্টা আক্রমণ ও গোলের সুযোগ তৈরি হয়। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হওয়ায় কোনও দলই পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে পারেনি।

অন্যদিকে গ্রুপ ‘এইচ’-এ উরুগুয়ে ও সৌদি আরবের লড়াইও শেষ হয় ১-১ গোলে। ম্যাচের আগে উরুগুয়েকেই এগিয়ে রাখা হলেও সৌদি আরব দুর্দান্ত লড়াই করে প্রতিপক্ষকে চাপে রাখে। ম্যাচের একাধিক সময়ে সৌদি ফুটবলারদের আত্মবিশ্বাসী পারফরম্যান্স নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের।

এই তিনটি ড্র-এর ফলে সংশ্লিষ্ট গ্রুপগুলিতে পয়েন্টের হিসাব আরও জটিল হয়ে উঠেছে। আগামী ম্যাচগুলিতে একটি জয়ই যে দলগুলির ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নেবে, তা বলাই বাহুল্য। বিশ্বকাপের শুরুতেই এমন হাড্ডাহাড্ডি লড়াই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়িয়ে দিয়েছে উত্তেজনা ও প্রত্যাশা।

Continue Reading

Trending