Connect with us

ইস্টবেঙ্গল

SUPER CUP 2025: কেরালার কাছে প্রথম ম্যাচে হেরে, সুপার কাপের যাত্রা শেষ হল ইস্টবেঙ্গলের। জানতে পড়ুন…

Published

on

সায়ন দে, ভুবনেশ্বর: ছন্নছাড়া ফুটবল। ফুটবলারদের মধ্যে নেই কোনও বোঝাপড়া। ঠিক যেন মাঠে নেমে খেলতে হয় তাই নামা এমন মনোভাব। ফলে যা হওয়ার তাই হল। অত্যন্ত জঘন্য ফুটবল উপহার দিয়ে, সুপার কাপের প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ০-২ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। লাল-হলুদের বিরুদ্ধে গোল করলেন জেসুস জিমিনেজ এবং নোয়া সাদিউ। আগামী ২৬ এপ্রিল মোহনবাগানের বিরুদ্ধে কোয়ার্টারফাইনালে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স।

প্রথমার্ধের শুরুতেই প্রায় গোলমুখ খুলে ফেলেছিলেন কেরালা ফুটবলার জেসুস জিমিনেজ। তবে গোল আসেনি। পাল্টা আক্রমনে আসে ইস্টবেঙ্গলও। ৮ মিনিটে একটি গোলমুখি শটও নেন রিচার্ড সেলিস। পরক্ষণে আক্রমনে উঠে আসে কেরালাও। ম্যাচের ২২ মিনিটে বামপ্রান্ত থেকে পিভি বিষ্ণুর ভাসানো ক্রস থেকে গোলের সুযোগ হাতছাড়া করেন মেসি বোউলি। ম্যাচের বয়স তখন ৩৮ মিনিট। বারবার আক্রমণের ফলে একসময় লাল-হলুদ ডিফেন্সের ভুলে পেনাল্টি পায় কেরালা। তবে জেসুস জিমিনেজের সেই পেনাল্টি ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখান গিল প্রথমবার দারুনভাবে রুখে দিলেও, রেফারির সিদ্ধান্তে আরও একবার পেনাল্টি নেওয়ার সুযোগ পায় কেরালা। দ্বিতীয়বারে আর ভুল আর করেননি জেসুস। গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ফলে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি পরিবর্তন আনেন অস্কার। রাকিপ এবং জিকশনের জায়গায় মাঠে আসেন সউল ক্রেসপো এবং নিশু কুমার। অপরদিকে পাল্টা আক্রমণে আধিপত্য বেশি থাকে কেরালার। ৫৬ মিনিটে জেসুস জিমিনেজের গোল বাতিলও হয় অফসাইডের কারণে। ম্যাচের ৬৩ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ’পায়ের দুরন্ত শটে গোল করে ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটি পোতেন নোয়া সাদিউ। পরে আরও দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয় কেরালার, নাহলে ব্যবধান আরও বাড়তো। শেষের দিকে গোলের মরিয়া চেষ্টা চালাযন ইস্টবেঙ্গল ফুটবলাররা। তবুও গোল তুলে আনতে ব্যার্থ হন তারা। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ হারে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গলকে।

ইস্টবেঙ্গল

আবেগঘন বিদায়ে ইস্টবেঙ্গল ছাড়লেন এজেজারি

Published

on

রে স্পোর্টজের প্রতিবেদন: ইস্টবেঙ্গলের সঙ্গে এক স্মরণীয় অধ্যায়ের ইতি টানলেন ইউসেফ এজেজারি। লাল-হলুদ জার্সিতে স্বল্প সময়ের মধ্যেই অসাধারণ পারফরম্যান্সে সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই মরোক্কান তারকা সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় বিদায়ের কথা জানালেন।আইএসএলে মাত্র ১৩ ম্যাচে ১১ গোল করে গোল্ডেন বুট জেতেন এজেজারি। একইসঙ্গে ইস্টবেঙ্গলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। তাঁর পারফরম্যান্সই দলকে আক্রমণে আলাদা ধার এনে দিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই তাঁর বিদায় লাল-হলুদ শিবিরে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।বিদায়বার্তায় এজেজারি লেখেন, “কিছু যাত্রা ট্রফি দিয়ে মাপা হয়, আবার কিছু মাপা হয় মানুষের ভালোবাসা আর স্মৃতির মাধ্যমে। ইস্টবেঙ্গলের সঙ্গে আমার সময়টা দু’দিক থেকেই বিশেষ।” ২২ বছর পর ক্লাবকে লিগ শিরোপা জেতানোর দলের অংশ হতে পারা তাঁর কাছে অন্যতম বড় অর্জন বলেও জানান তিনি।সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা আরও আবেগঘন। “প্রথম দিন থেকেই আপনারা আমাকে আপন করে নিয়েছিলেন। প্রতিটি গোল আর জয়ের মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে,” লেখেন এজেজারি।শেষে তিনি জানান, ভবিষ্যতে যেখানেই খেলুন না কেন, তাঁর হৃদয়ের একাংশ সবসময় ইস্টবেঙ্গলের জন্য থাকবে।এজেজারির বিদায়ের সঙ্গে সঙ্গে গত মরসুমের চ্যাম্পিয়ন দলের মূল কাঠামো ভাঙার ইঙ্গিত আরও স্পষ্ট। ইতিমধ্যেই কোচ অস্কার ব্রুজোঁ ক্লাব ছেড়েছেন, অ্যান্টন সোজবার্গকে বিদায় জানানো হয়েছে, মিগুয়েল যোগ দিয়েছেন মোহনবাগানে, কেভিন সিবিয়ের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল সবচেয়ে বড় নাম, ইউসেফ এজেজারি।

Continue Reading

ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবৃদ্ধি বিষ্ণুর

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরশুমে দারুন দল গড়েও চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল। তাই আসন্ন মরশুম শুরু হওয়ার আগেই, পুরো দলের খোলনলচে পাল্টানোর পাশাপাশি, যে কয়েকজন ফুটবলার লাল-হলুদের হয়ে ভালো পারফর্ম করেছেন তাদেরকে ধরে রাখাই লক্ষ্য ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। এবারে সেই লক্ষ্যে এক ধাপ এগোলেন তারা। দলের তারকা উইঙ্গার পিভি বিষ্ণুর সঙ্গে দু’বছরের চুক্তিবৃদ্ধি করল ইমামি কর্তৃপক্ষ। ফলে আরও তিন বছর লাল-হলুদ জার্সি গায়েই মাঠে নামবেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এই উইঙ্গার। প্রসঙ্গত ইস্টবেঙ্গলের সঙ্গে বিষ্ণুর আরও এক বছর চুক্তি থাকলেও, একটা সময় পর্যন্ত চুক্তি বাড়াতে রাজি ছিলেন না বিষ্ণু।

গত মরশুম চলাকালীনই তাঁকে পরবর্তী সময়ের জন্য বিশাল অংকের অফার দেয় মুম্বই সিটি এফসি। সেই সময় বিষ্ণুকে ক্লাবে ডেকে কর্তারা দীর্ঘ সময় বোঝালেও, তিনি চুক্তিবৃদ্ধি করেননি। চলতি মরশুমের পরে এমন খবরও সামনে আসে যে লাল-হলুদের চির প্রতিদ্বন্দ্বি মোহনবাগান বিষ্ণুকে অফার করেছে। যদিও রে স্পোর্টজের তরফ থেকে আমরা বলতে পারি যে সবুজ মেরুনের তরফ থেকে তাঁকে কোনওরকম অফার করা হয়নি। সেই কারণে এই ব্যাপারে তখন কোনও আপডেট দেওয়া হয়নি। ইস্টবেঙ্গলের লড়াই ছিল শুধুমাত্র মুম্বইয়ের সঙ্গেই। অবশেষে সেই লড়াই জিতল লাল-হলুদ ম্যানেজমেন্ট এবং আরও তিন বছরের জন্য ইস্টবেঙ্গলই থাকছেন বিষ্ণু।

Continue Reading

ইস্টবেঙ্গল

কন্যাশ্রী কাপে হার ইস্টবেঙ্গলের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কন্যাশ্রী কাপে পরপর দুটি ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে ২-০ গোলে পরাজিত লাল-হলুদের মেয়েরা। কালীঘাটের হয়ে এদিন গোল করলেন প্রমীলা দাস এবং মঞ্জুলা মুর্মু। প্রথমার্ধের সংযোজিত সময় প্রথম গোলটি করে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এরপর সুযোগ পেয়েও গোল পরিশোধ করতে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে কালীঘাটের হয়ে জয়সূচক গোলটি করেন মঞ্জুলা।

Continue Reading

Trending