ইস্টবেঙ্গল
SUPER CUP 2025: কেরালাকে ছন্দে ফেরাতে মরিয়া ডেভিড
সৌরভ রায়, ভুবনেশ্বর: সুপার কাপ অভিযান শুরু করার আগে কেরালা ব্লাস্টার্স দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন স্প্যানিশ কোচ ডেভিড কাতালা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে রে স্পোর্টজকে একান্ত সাক্ষাৎকার দিলেন ডেভিড।
রে স্পোর্টজ: কেরালার হয়ে প্রথম প্রতিযোগিতায় নামার আগে কতটা আশাবাদী?
ডেভিড: এই সুযোগটা পেয়ে আমি কাজ করতে মুখিয়ে রয়েছি। চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে ক্লাবের জন্য ভালো কিছু করতে।
রে স্পোর্টজ: আইএসএলে ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানো সম্ভব?
ডেভিড: আইএসএলে ভাল ফল করেনি কেরালা। তবে সুপার কাপে নিজেদের সেরাটা দিতে মরিয়া থাকবেন ফুটবলাররা।
রে স্পোর্টজ: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে কতটা প্রস্তুত?
ডেভিড: ইস্টবেঙ্গলের পরিস্থিতিও আমাদের মতই। আমার মনে হয় তারাও এই প্রতিযোগিতায় ভাল ফল করতে মরিয়া থাকবে।
রে স্পোর্টজ: ছন্দে নেই ইস্টবেঙ্গলও। কেরালা কী এগিয়ে থাকবে?
ডেভিড: ম্যাচটা সমান সমান হবে। ইস্টবেঙ্গল ভাল দল। তাই আমাদের নিজেদের সেরাটা দিয়ে এই ম্যাচে খেলতে হবে।
রে স্পোর্টজ: ৬ জন বিদেশিকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। বাড়তি সুবিধা হবে?
ডেভিড: একদমই না। ফুটবলে এসবের মাহাত্ম্য নেই। মাঠে দুই দলেরই ১১ জন ফুটবলার খেলবেন।
রে স্পোর্টজ: সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন?
ডেভিড: এই পর্যায়ে এসে সমর্থকদের সমর্থনটা ফুটবলারদের প্রয়োজন। আমি আশাবাদী তারা দলকে পূর্ণ সমর্থন করবেন”।
ইস্টবেঙ্গল
সেরাদের সম্মানিত করল ভারতসেরা ক্লাব ইস্টবেঙ্গল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ১৯২০ সালে প্রতিষ্ঠার পর ১০৭ বছরে পা দিল ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার নজরুল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ইস্টবেঙ্গল দিবস। সকাল থেকেই ক্লাব তাঁবুতে ছিল উৎসবের আবহ। প্রধান প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর ক্লাবের পতাকা উত্তোলন ও বিশেষ কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্তারা। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার, ক্লাব আধিকারিক, সদস্য ও সমর্থকেরা।সন্ধ্যায় নজরুল মঞ্চে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, দলের প্রধান কোচ আন্তোনিও হাবাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। মঞ্চে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা।
অনুষ্ঠানে সম্মানিত করা হয় গায়ক রূপঙ্কর বাগচি, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে। প্রসেনজিতের হাতে ‘সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড’ তুলে দেন হাবাস। উদ্বোধনী ভাষণে ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া বলেন, “যতই তুফান আসুক, নৌকা ডুবে যাবে, কিন্তু মশাল জ্বলতে থাকবে।” পাশাপাশি হাবাসের নেতৃত্বে আরও ট্রফি জয়ের আশাও প্রকাশ করেন তিনি। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “শুধু আইএসএল নয়, ইস্টবেঙ্গল সব লিগ ও ট্রফি জিতুক।”
এদিন ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত হন অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও সুরকার প্রীতম চক্রবর্তী। তাঁদের আজীবন সদস্যপদও দেয় ক্লাব। সম্মান গ্রহণ করে সঞ্জীব সান্যাল পুরনো স্মৃতির কথা তুলে ধরেন। প্রীতম বলেন, ছোটবেলায় কখনও মাঠে, কখনও রেডিওয় ইস্টবেঙ্গলের খেলা দেখেছেন। এরপর তিনি গানও পরিবেশন করেন। এছাড়া জীবনকৃতি সম্মান পান বলাই মুখোপাধ্যায় ও তরুণ দে। বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন আনোয়ার আলি ও সাথী দেবনাথ, সেরা কোচ বিনো জর্জ এবং এমার্জিং প্লেয়ার এডমুন্ড লালরিনডিকা। সব মিলিয়ে লাল-হলুদ আবেগে ভরপুর এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকল নজরুল মঞ্চ।
ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল দিবসে কোন কোন সম্মান কারা পাবেন? দেখে নিন একনজরে
রে স্পোর্টজের প্রতিবেদন: এবার ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠানের ভেন্যু বদল। ১ আগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পরিবর্তে নজরুল মঞ্চে আয়োজিত হবে লাল-হলুদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। বুধবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ও সচিব রূপক সাহা। একই সঙ্গে বিভিন্ন বিভাগে সম্মানপ্রাপকদের নামও প্রকাশ করা হয়।
এ বছরের ‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে ভূষিত হচ্ছেন সুলঞ্জনা রাউল। সেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন ঋতম পোড়েল। সেরা প্রতিশ্রুতিমান ফুটবলারের সম্মান পাচ্ছেন এডমুন্ড লালরিনডিকা এবং সেরা কোচ নির্বাচিত হয়েছেন বিনো জর্জ। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন আনোয়ার আলি ও সাথী দেবনাথ।
জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হবে প্রাক্তন ফুটবলার বলাই মুখার্জি ও তরুণ দে-কে। বিশেষ সম্মান পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক কৌশিক গাঙ্গুলি। এ ছাড়া ‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত হচ্ছেন অর্থনীতিবিদ ডাঃ সঞ্জীব সান্যাল এবং সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী।
প্রতি বছরের মতোই ইস্টবেঙ্গল দিবসে ক্রীড়া, সংস্কৃতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের সম্মান জানাবে শতাব্দীপ্রাচীন লাল-হলুদ ক্লাব।
আইএসএল
অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক তারকাকে দলে টেনে মাস্টারস্ট্রোক ইস্টবেঙ্গলের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইস্টবেঙ্গলের বিদেশি দলে আরও এক বড় সংযোজন। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অ্যাটাকিং মিডফিল্ডার তথা উইঙ্গার ক্রিস ইকোনোমিডিসকে আগামী দুই মরসুমের জন্য দলে নিল লাল-হলুদ। ৩১ বছর বয়সী এই ফুটবলার গত দুই মরসুমে এ-লিগের ক্লাব ম্যাকআর্থার এফসি-র হয়ে খেলেছেন।
ক্রিসের ফুটবল যাত্রা শুরু ইতালির ঐতিহ্যবাহী ক্লাব লাজিওর অ্যাকাডেমিতে। পরে তিনি খেলেছেন ইতালির সালের্নিতানা, ডেনমার্কের আরহাস জিএফ এবং অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স, পার্থ গ্লোরি ও মেলবোর্ন ভিকট্রির মতো ক্লাবে। লাজিওর যুব দলে থাকার সময়ই তাঁকে অস্ট্রেলিয়ার অন্যতম বড় প্রতিভা হিসেবে ধরা হতো। সেই কারণেই ২০১৫ সালে কোনও সিনিয়র ক্লাব ম্যাচ না খেলেই সকারুদের জার্সিতে সিনিয়র আন্তর্জাতিক ফুটবে অভিষেক হয় তাঁর।
যদিও পরবর্তীকালে প্রত্যাশামতো কেরিয়ার এগোয়নি। তবুও অস্ট্রেলিয়ার হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে দু’টি গোল করা এই অভিজ্ঞ ফুটবলার ভারতীয় ফুটবলে নিঃসন্দেহে বড় নাম। তাই তাঁকে দলে টেনে এনে ইস্টবেঙ্গল যে বড়সড় বার্তা দিল, তা বলাই যায়। নতুন মরসুমে ক্রিস ইকোনোমিডিসের অভিজ্ঞতা ও সৃজনশীলতা লাল-হলুদের আক্রমণভাগকে কতটা সমৃদ্ধ করে, এখন সেটাই দেখার।
-
ফুটবল2 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল2 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
আন্তর্জাতিক ক্রিকেট2 months agoজাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 month agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল2 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট2 months agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
