Connect with us

ক্রিকেট

বৈভবের ব্যাট আর ময়ঙ্কের আগুনে গতি, জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হারের সফরের হতাশা ঝেড়ে জিম্বাবোয়ের মাটিতে দুরন্ত প্রত্যাবর্তন করল ভারত। হারারের তৃতীয় টি-২০ ম্যাচে ৩৫ রানে জিতে ৩-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ করল শ্রেয়স আইয়ারের দল। ব্যাট হাতে ১৫ বছরের বৈভব সূর্যবংশীর ঝলমলে ৮১ রানের ইনিংস এবং বল হাতে ময়াঙ্ক যাদবের তিন উইকেটই ভারতের জয়ের ভিত গড়ে দেয়।

টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৯২ রান। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ৪৯ বলে ৮১ রানের দুরন্ত ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। ঈশান কিশন ২৯ রান করেন, আর অধিনায়ক শ্রেয়স আইয়ারও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জিম্বাবোয়ের হয়ে ব্র্যাড ইভান্স দুটি উইকেট নেন।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবোয়ে। প্রথম বলেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দিয়ে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বিরল কীর্তি গড়েন ময়াঙ্ক যাদব। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে জিম্বাবোয়েকে চাপে রাখে ভারতের বোলিং আক্রমণ। রায়ান বার্ল ৪৩ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে জয়ের কাছে নিয়ে যেতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। ময়াঙ্ক যাদব ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩টি উইকেট নেন, যশ ঠাকুরের ঝুলিতে আসে ২টি উইকেট।

এই জয়ের সঙ্গে সিরিজের তিনটি ম্যাচই জিতে নিল ভারত। পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জেতেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক মঞ্চে তাঁর এই পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো দেখাল।

আন্তর্জাতিক ক্রিকেট

জিম্বাবোয়েকে উড়িয়ে দিয়ে সিরিজ জয় ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচের আত্মবিশ্বাস ধরে রেখেই জিম্বাবোয়ের মাটিতে আরও একবার দাপট দেখাল ভারত। হারারের মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানের বিশাল জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের নামে করে নিল শ্রেয়স আইয়ারের দল। ব্যাট হাতে ঈশান কিষান ও তিলক বর্মার ঝোড়ো ইনিংসের পর বল হাতে ভারতীয় বোলারদের শৃঙ্খলিত পারফরম্যান্সে অসহায় আত্মসমর্পণ করল জিম্বাবোয়ে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুত পরিস্থিতি সামাল দেন ঈশান কিষান(৮১)। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে দারুণ সঙ্গ দেন তিলক বর্মা(৬০)। শেষদিকে ভারতীয় ব্যাটারদের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। এই ইনিংসের সুবাদে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ২০০-প্লাস টি-টোয়েন্টি আন্তর্জাতিক স্কোরের বিশ্বরেকর্ডও স্পর্শ করে টিম ইন্ডিয়া।
২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবোয়ে। শুরুতে কিছুটা লড়াই করেন বেনেট(৩২)। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি জিম্বাবোয়ে। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে ১৭.৫ ওভারে ১২৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। অভিষেক শর্মা তিন উইকেট নিয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ম্যাচসেরা নির্বাচিত হন ঈশান কিষাণ। এই জয়ের ফলে আইয়ারের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল ভারত।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

ক্রিস গেইলের রেকর্ড ভেঙে ছক্কার রেকর্ড রোহিতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ভারত সিরিজ হারলেও ব্যাট হাতে ইতিহাস গড়লেন রোহিত শর্মা। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ১১০ বলে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভারত অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার ও ৫টি ছয়। এই পাঁচটি ছক্কার সৌজন্যেই আন্তর্জাতিক ক্রিকেটে SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলির বিরুদ্ধে সর্বাধিক ছয়ের নতুন বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এতদিন ৩৪২টি ছয় নিয়ে শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। রোহিত সেই রেকর্ড ভেঙে পৌঁছে গেলেন ৩৪৬টি ছয়ে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি, তাঁর ঝুলিতে ১৮২টি ছয়। ব্যক্তিগত এই ঐতিহাসিক কীর্তি ভারতের পরাজয়ের হতাশার মাঝেও রোহিতের ইনিংসকে স্মরণীয় করে রাখল।

Continue Reading

ক্রিকেট

মেজর লিগ ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : মেজর লিগ ক্রিকেটে ইতিহাস গড়ল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। রুদ্ধশ্বাস ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে মাত্র ১ রানে হারিয়ে প্রথমবারের মতো এমএলসি-র শিরোপা জিতল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। ওকল্যান্ড কলোসিয়ামে আগে ব্যাট করে ১৬৪ রান তোলে নাইট রাইডার্স। আন্দ্রে ফ্লেচারের ৪৭ ও কলিন মুনরোর ৪০ রানের ইনিংস দলের ভিত গড়ে দেয়। জবাবে শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়েও ১৬৩/৯-এর বেশি এগোতে পারেনি ওয়াশিংটন। ওবাস পিয়েনারের ২৪ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস ম্যাচ জমিয়ে তুললেও সুনীল নারিন (৩ উইকেট), জেসন হোল্ডার (৩ উইকেট) এবং শেষ ওভারে শ্যাডলি ভ্যান শালকউইকের স্নায়ুচাপ সামলানো বোলিং লস অ্যাঞ্জেলেসকে এনে দেয় স্মরণীয় জয়। এর মাধ্যমে এমআই নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডমের একচেটিয়া আধিপত্য ভেঙে প্রথমবার এমএলসি ট্রফি জিতল নাইট রাইডার্স। শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত শাহরুখ খান দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য আমেরিকায় ক্রিকেটের বিকাশে নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।

Continue Reading

Trending