Connect with us

ক্রিকেট

জুরেলের শতরানে কলম্বো টেস্টে ভারতের দাপট, চাপে শ্রীলঙ্কা

Published

on

সৌরভ রায়, কলম্বো: দেবদত্ত পাডিক্কালের পর এবার ব্যাট হাতে আলো ছড়ালেন ধ্রুব জুরেল। তাঁর দুরন্ত শতরানে ভর করে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিল ভারত। দিনের শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৮ রান। অর্থাৎ ভারতের প্রথম ইনিংসের ৫০৩/৯ ডিক্লেয়ারের থেকে এখনও ৪৯৫ রান পিছিয়ে আয়োজক দল।
দিনের শুরুতে ৫ উইকেটে ৩০০ রান নিয়ে ব্যাট করতে নামে ভারত। প্রথম সেশনেই অবশ্য ধাক্কা খায় তারা। অভিষেককারী সারাংশ জৈনকে বাউন্সারে আউট করেন অসিথা ফার্নান্ডো। এরপর ঋষভ পন্থের সঙ্গে জুটি বাঁধেন জুরেল। পরিস্থিতি বুঝে শুরুতে ধৈর্য ধরে ব্যাট করলেও পরে হাত খুলে খেলেন তিনি। পন্থও চোট কাটিয়ে ব্যাটিংয়ে ফিরে গুরুত্বপূর্ণ ৮৩ রানের ইনিংস খেলেন। দু’জনের জুটিতে দ্রুত এগোয় ভারতের স্কোর।
পন্থ আউট হওয়ার পরেও থামেননি জুরেল। শেষ পর্যন্ত ১৩১ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন তিনি। এটি তাঁর টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান। তাঁর ব্যাটেই ৫০৩/৯-এ ইনিংস ঘোষণা করেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে শ্রীলঙ্কা। প্রসিদ্ধ কৃষ্ণ ও মানব সুথারের আঘাতে মাত্র ৮ রানেই দুই উইকেট হারায় তারা। ফলে দ্বিতীয় দিনের শেষে ম্যাচে চালকের আসনে ভারত।

ক্রিকেট

ইরানি ট্রফিতে জম্মু-কাশ্মীরকে উড়িয়ে চ্যাম্পিয়ন রেস্ট অফ ইন্ডিয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইরানি ট্রফিতে দাপুটে জয় রেস্ট অফ ইন্ডিয়ার। জম্মু-কাশ্মীরকে ১৬৭ রানে হারিয়ে ট্রফি জিতে নিল তারা। রেস্ট অব ইন্ডিয়ার জয়ের নেপথ্যে বল হাতে বড় ভূমিকা নিলেন মুকেশ কুমার ও আকাশ দীপ। মুকেশ ৬ উইকেট এবং আকাশ দীপ ৩ উইকেট নিয়ে জম্মু-কাশ্মীরের ব্যাটিং লাইন-আপকে তছনছ করে দেন।
চতুর্থ দিনের শুরুতে স্মরণ রবিচন্দ্রন নিজের শতরানকে আরও বড় করার চেষ্টা করেন। শেষ দুই ব্যাটারের সঙ্গে জুটি বেঁধে আরও ১৩ রান যোগ করার পর ১৩৫ রানে আউট হন তিনি। ফলে রেস্ট অব ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস থামে ৩১৯ রানে। প্রথম ইনিংসে জম্মু-কাশ্মীর ২৭৮ রান করায় জয়ের জন্য তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৯ রান।
জবাবে শুরুটা ভালোই করেছিল জম্মু-কাশ্মীর। কুরাম ইকবাল ও শুভম খাজুরিয়ার উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। কিন্তু এরপরই শুরু হয় ধস। আকাশদীপ ইকবালকে এলবিডব্লিউ করে প্রথম ধাক্কা দেন। এরপর মুকেশ এক ওভারেই শুভম পুন্ডির ও অধিনায়ক পারস ডোগরাকে ফিরিয়ে জম্মু-কাশ্মীরকে ৬৫/৩-এ নামিয়ে দেন।
এরপর খাজুরিয়া ও আবদুল সামাদ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও আকাশ দীপ খাজুরিয়াকে ফিরিয়ে দেন। সেখান থেকেই দ্রুত ভেঙে পড়ে জম্মু-কাশ্মীরের ইনিংস। ৮৯/৪ থেকে মাত্র ১১০ রানেই অলআউট হয়ে যায় তারা। মুকেশ শেষ তিন ব্যাটার আবিদ মুস্তাক, উমর নাজির মীর ও সুনীল কুমারকে একই ওভারে ফিরিয়ে ম্যাচের ইতি টানেন। মাত্র ২৮.৪ ওভারে শেষ হয় জম্মু-কাশ্মীরের রান তাড়া।
শেষ পর্যন্ত রেস্ট অফ ইন্ডিয়া জেতে ১৬৭ রানে। মুকেশ কুমারের ৬/৩৩ এবং আকাশ দীপের ৩/২৫ ছিল জয়ের অন্যতম প্রধান কারিগর।

Continue Reading

ক্রিকেট

গিলের রেকর্ড ডাবল সেঞ্চুরি, ৪০৬ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে রানের বন্যা। ক্যারিবিয়ানদের করা ৪০৫ রানের পাহাড় টপকে আট উইকেটে ম্যাচ জিতল ভারত। ৩৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
ভারতের জয়ের নায়ক অধিনায়ক শুভমন গিল। মাত্র ১১৭ বলে দ্বিশতরান করে এক দিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। শেষ পর্যন্ত ১৩৩ বলে ২২৩ রানে অপরাজিত থাকেন গিল। এক দিনের ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় দ্বিশতরান।
গিলের সঙ্গে শুরুটা দুর্দান্ত করেন রোহিত শর্মা। ৭২ বলে শতরান করে তিনি পেরিয়ে যান ১২ হাজার এক দিনের রানের মাইলফলক। গিল-রোহিতের উদ্বোধনী জুটিতে ওঠে ২৫৫ রান। রোহিত ১০১ রানে আউট হওয়ার পর বিরাট কোহলি ১৯ বলে ২৯ রান করেন। পরে ঋতুরাজ গায়কোয়াড় ৩১ রানে অপরাজিত থেকে গিলের সঙ্গে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৪০৫ রান তোলে। জন ক্যাম্পবেল, শাই হোপ এবং আমির জাঙ্গু—তিন ব্যাটারই শতরান করেন। এক দিনের ক্রিকেটে একই ইনিংসে তিন ব্যাটারের শতরান করার ঘটনা এটি মাত্র ষষ্ঠবার।
হোপ ২০তম এক দিনের শতরান করেন, আর জাঙ্গু করেন ৭৭ বলে ১১৪। কিন্তু ক্যারিবিয়ানদের রেকর্ড স্কোরও শেষ পর্যন্ত ঢেকে যায় গিলের বিধ্বংসী দ্বিশতরানে।

Continue Reading

ক্রিকেট

কোহলির সামনে সেঞ্চুরির সেঞ্চুরি, হাতে কত ম্যাচ?

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দুরন্ত শতরান করে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যা এখন ৮৬। কিংবদন্তি শচীন তেন্ডুলকরের ১০০ আন্তর্জাতিক শতরানের রেকর্ড ছুঁতে হলে আরও ১৪টি সেঞ্চুরি প্রয়োজন তাঁর। তবে প্রশ্ন, সেই মাইলফলকে পৌঁছনোর মতো পর্যাপ্ত ম্যাচ কি হাতে রয়েছে কোহলির?
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন কোহলি। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপকেই নিজের শেষ বিশ্বকাপ হিসেবে দেখছেন তিনি। ফলে এখন তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ মূলত ওয়ানডে ফরম্যাটেই সীমাবদ্ধ।
বর্তমান সূচি অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের বাকি দুই ম্যাচের পর নভেম্বরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে খেলবে ভারত। ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি এবং আগামী জানুয়ারিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ওয়ানডে রয়েছে। অর্থাৎ বিশ্বকাপের আগে ঘোষিত সূচিতে আরও ১৩টি ম্যাচ রয়েছে ভারতের।
এরপর আগামী বছরের জুন-জুলাইয়ে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ রয়েছে। ফাইনালে উঠলে সেখানে সর্বোচ্চ ছয়টি ম্যাচ খেলতে পারে ভারত। সব মিলিয়ে বিশ্বকাপের আগে কোহলির সামনে প্রায় ১৯টি ওয়ানডে থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপে ভারত অন্তত ১০টি ম্যাচ খেলবে। সেই হিসেবে বিশ্বকাপ পর্যন্ত কোহলির হাতে মোটামুটি ২৫ থেকে ৩০টি ওয়ানডে আসতে পারে।
এই সময়ের মধ্যে ১৪টি শতরান করা নিঃসন্দেহে কঠিন পরিসংখ্যান। তবে কোহলি যদি ধারাবাহিকভাবে রান করতে পারেন, তাহলে ১০০ আন্তর্জাতিক শতরানের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ তাঁর সামনে রয়েছে। এখন দেখার, শেষ বিশ্বকাপের আগে সেই অসম্ভবকে সম্ভব করার পথে কতটা এগোতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Continue Reading

Trending