আন্তর্জাতিক ক্রিকেট
ICC CHAMPIONS TROPHY 2025: ভারতের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামার আগে কঠোর পরিশ্রমে মত্ত পাকিস্তান…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়েছে আয়োজক দেশ পাকিস্তান। রবিবার ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে। যেখানে বাংলাদেশকে হারিয়ে ইতিমধ্যেই ছন্দে রয়েছে শুভমান গিল, রোহিত শর্মারা। ফলে ভারতের বিরুদ্ধেও যদি হারের মুখ দেখতে হয়, তাহলে সেমিফাইনালে পৌঁছানোর রাস্তাটা অনেকটাই কঠিন হয়ে যাবে পাকিস্তানের জন্য। যেই কারণে মহম্মদ রিজওয়ানদের কাছে এই ম্যাচটি মরণ-বাঁচন লড়াইয়ের সমান। তাই ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে বাড়তি অনুশীলনও করতে দেখা গেল পাক খেলোয়াড়দের।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে পাকিস্তান। সেমিফাইনালে ওঠার জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। যেই কারণে দুবাইয়ে বাড়তি ২০ মিনিট অনুশীলন করতে দেখা গেল বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের। গত ম্যাচে ৯০ বলে ৬৪ রান করেছিলেন বাবর। ফলে অনুশীলনে বাবরকে দেখা গেল সব বোলারের বিরুদ্ধে অন্তত দুই ওভার করে ব্যাট করতে। শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফকে দেখা যায় সাত ওভার করে বল করতে। এছাড়াও গত ম্যাচে হারের পর দলে কিছু পরিবর্তনের আশঙ্কাও দেখা যাচ্ছে। যেই কারণে পাকিস্তানের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ এবং অধিনায়ক রিজওয়ানকে দেখা যায় অনেকক্ষণ আলোচনাও করতে। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ওপেনার ফখর জমান। সেই জায়গায় দলে এসেছেন ইমাম উল হক। এদিকে ভারত পাকিস্তান মহারণের জন্য মুখিয়ে রয়েছেন অসংখ্য ক্রিকেটপ্রেমীরা। যার ফলে ইতিমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। অপরদিকে ২৯ বছর পর কোনও আইসিসি প্রতিযোগিতার আয়োজক দেশ পাকিস্তান হলেও, ভারত-পাক ম্যাচটি হবে দুবাইতে। এছাড়াও নিরাপত্তাজনিত কারণের জন্য ভারতীয় দল তাদের সব ম্যাচগুলি খেলবে এই দুবাইতেই।
আন্তর্জাতিক ক্রিকেট
ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, দুই ফরম্যাটেই অধিনায়ক হোপ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের বিরুদ্ধে আসন্ন এক দিনের ও টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ়। দুই ফরম্যাটেই দলের নেতৃত্বে থাকছেন শাই হোপ। ভারতের মতো দুই সিরিজ়ে আলাদা অধিনায়ক বেছে নেয়নি ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
এক দিনের দলে অভিজ্ঞ ক্রিকেটারদের উপর বেশি ভরসা করা হয়েছে। অন্য দিকে, টি-টোয়েন্টি দলে আইপিএলে খেলা একাধিক ক্রিকেটারকে রাখা হয়েছে। দুই ফরম্যাটের ১৫ সদস্যের দলে মোট আট জন ক্রিকেটার রয়েছেন, অর্থাৎ তাঁরা এক দিনের পাশাপাশি টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন।
আগামী ২১ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওনা দেবে ওয়েস্ট ইন্ডিজ় দল। ২৭ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে প্রথম এক দিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ়। দ্বিতীয় ম্যাচ ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে এবং তৃতীয় ম্যাচ ৩ অক্টোবর নিউ চণ্ডীগড়ে। এর পর ৬ অক্টোবর লখনউয়ে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৯ অক্টোবর রাঁচী, ১১ অক্টোবর ইনদওর, ১৪ অক্টোবর হায়দরাবাদ এবং ১৭ অক্টোবর বেঙ্গালুরুতে।
এক দিনের দলে হোপের সঙ্গে রয়েছেন জুয়েল অ্যান্ড্রু, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রস্টন চেজ়, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, আলজ়ারি জোসেফ, শামার জোসেফ, ভিটেল লাওয়েস, গুড়াকেশ মোতি, কিমো পল, শারফেন রাদারফোর্ড এবং জেইডেন সিলস।
টি-টোয়েন্টি দলে হোপ ছাড়াও রয়েছেন জুয়েল অ্যান্ড্রু, রস্টন চেজ়, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, আকিল হোসেন, শামার জোসেফ, গুড়াকেশ মোতি, কিমো পল, কামিল পুরান, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, কুয়েন্টিন স্যাম্পসন, রোমারিও শেফার্ড এবং শামার স্প্রিঙ্গার।
আন্তর্জাতিক ক্রিকেট
সহজ জয়ে সিরিজ পকেটে ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আফগানিস্তানের উপর দাপট দেখাতে শুরু করেন ভারতীয় বোলাররা। ফলস্বরূপ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানেই শেষ হয় আফগান ইনিংস। খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন রহমানুল্লাহ গুরবাজ। ৩৭ রান করেন অধিনায়ক ইব্রাহিম জাদ্রান। মাঝের সারিতে কেউই বড় রান করতে পারেননি। মাত্র ১৫ বল খেলে ২৭ রান যোগ করেন ডারউইস রাসুলি।২০ রান করেন মহম্মদ নবি। শেষ বেলায় ১৬ বলে ২৮ রান করে আউট হন রাশিদ খান। ভারতের হয়ে একাই তিনটি উইকেট নিয়েছেন নীতিশ কুমার রেড্ডি। দুটি উইকেট অর্শদীপ সিংয়ের। একটি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোই।
সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করেন ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। ওপেনিং জুটিতে ভর করেই মাছ প্রায় পকেটে পুরে ফেলে ভারত। ৩৯ রান করে আউট হন অভিষেক। ২২ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সঞ্জু। বড় রান করতে পারেননি অধিনায়ক শ্রেয়স আইয়ার (১১)। তিলক বর্মাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের কিনারায় পৌঁছে দেন ঈশান কিষান। ২৩ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ঈশান। ১৫ রানে অপরাজিত থাকেন তিলক। ফলস্বরূপ ১৪.৫ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে ফেলল শ্রেয়স আইয়ারের দল।
আন্তর্জাতিক ক্রিকেট
গলে বৃষ্টির আগেই বাজিমাত, শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে সিরিজ ভারতের
অঙ্কন কর, গল: বৃষ্টি নামার মাত্র কয়েক মিনিট আগে গলে ম্যাচ শেষ করে ফেলল ভারত। পঞ্চম দিনের শেষ সেশনে শ্রীলঙ্কাকে ২০৬ রানে অলআউট করে ১৬৫ রানের জয় তুলে নিল শুভমন গিলের দল। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। একই সঙ্গে এটি ভারতের ৬০০তম পুরুষ টেস্টও ছিল।
৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৪ উইকেটে ৮৪ রান করেছিল শ্রীলঙ্কা। পঞ্চম দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশা। দু’জনের ৯৫ রানের পঞ্চম উইকেটের জুটি ভারতকে চাপে ফেলে দিয়েছিল। ডি সিলভা ৫৯ এবং দিনুশা ৮৪ রান করেন। তবে রবীন্দ্র জাদেজার বলে ডি সিলভার সুইপ মিসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এরপর বল হাতে তাণ্ডব বাঁহাতি স্পিনার মানব সুথারের। দ্বিতীয় টেস্ট খেলতে নামা ২৪ বছরের এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেন। ম্যাচে তাঁর মোট শিকার ১০। হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হলেও একই ওভারে তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন সুথার। শেষ পর্যন্ত ২০৬ রানেই থেমে যায় আয়োজক দল।
ম্যাচ শেষে কেএল রাহুল বলেন, “আমরা জানতাম একটা বড় বৃষ্টি আসতে পারে, তাই ম্যাচ শেষ করতে কোনও দেরি করতে চাইনি।” দ্বিতীয় টেস্ট শুরু হবে রবিবার কলম্বোয়।
-
ফুটবল3 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল3 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল3 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল4 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল2 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
আইএসএল1 month agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল3 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
