আন্তর্জাতিক ক্রিকেট
চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে জেনে নিন আটটি গুরুত্বপূর্ণ তথ্য
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুরু হতে চলেছে চ্যাম্পিয়নস ট্রফি। দীর্ঘ বিরতির পর ফের ফিরে আসা এই প্রতিযোগিতাকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় উত্তেজনার পারদ তুঙ্গে। সাথে শেষ নেই বিতর্কের। পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি এই প্রথমবার খেলা হবে হাইব্রিড মডেলে। বাকি সমস্ত ম্যাচ করাচিতে হলেও ভারত খেলবে দুবাইতে। ২০২৩ ওডিআই বিশ্বকাপের পয়েন্ট তালিকা মেনে প্রথম আটটি দল অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। যার মধ্যে প্রথমবারের জন্য বাদ পড়েছে শ্রীলংকা, আবার একই সাথে প্রথমবারের জন্য এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে আফগানিস্তান। শুরুর আগে জেনে নেওয়া যাক প্রতিযোগিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
১. ২০১৩ সালের পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতা নিয়ে। শোনা যাচ্ছিল এর পরিবর্তে খেলা হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এমনই সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। ২০১৭ সালের শেষবারের মত খেলা হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। তাই দীর্ঘ আট বছরের খরা পেরিয়ে অবশেষে আবার ফিরতে চলেছে এই প্রতিযোগিতা।
২. ২০১৭ সালে ওভালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে ১৮০ রানে পরাজিত করেছিল পাকিস্তান। তৎকালীন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান এটাকে নিঃসন্দেহে বড় জয় হিসেবে দেখেছিলেন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের যাত্রা শুরু করতে চলেছে পাকিস্তান। তাই নিঃসন্দেহে এই লড়াই তাদের কাছেও বেশ চ্যালেঞ্জিং।
৩. ২০২১ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ২০০৯ সালে শ্রীলংকার পাকিস্তান ট্যুরের অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না। সেই সময়ের শ্রীলংকার দলের উপর অতর্কিতে হামলা ঘটেছিল। আর তাই ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরাতে বাধ্য হয়েছিল আইসিসি দক্ষিণ আফ্রিকায়। এর আগে শেষ ১৯৯৬ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল আইসিসির বিশ্বকাপ। এরপর এই প্রথম পাকিস্তানে ফের আইসিসির কোন প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে।
৪. ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছিল যে ভারত সরকার চায়না ভারত পাকিস্তানে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। সে ক্ষেত্রে রোহিত শর্মাদের আবেদন খারিজ করে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি পাকিস্তানে খেলার। সেই জন্যই এই মরসুমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কো-হোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে আরব আমির শাহী। এমনকি ২০০২৭ পর্যন্ত এই হাইব্রিড মডেলকেই স্বীকৃতি দিয়েছে আইসিসি। জানানো হয়েছে ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে কোন দেশ তার প্রতিবেশী দেশে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না।
৫. ২০২৩ একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপের ফলাফল থেকেই মোট আটটি দলকে নির্বাচন করা হয়েছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সেই ফলাফল অনুযায়ী ষষ্ঠ স্থানে শেষ করেছিল আফগানিস্তান আর তাই ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে চলেছে তারা। অন্যদিকে বাদ পড়তে চলেছে শ্রীলঙ্কায় এবং নেদারল্যান্ডস এই দুটি দল।
৬. ২০০৬ সালের ফরম্যাট মেনেই আই সি সি আয়োজন করছে এই প্রতিযোগিতার। অংশগ্রহণকারী আটটি দলকে মোট দুটি বিভাগে ভাগ করা হবে অর্থাৎ প্রতিটি বিভাগে থাকবে চারটি করে দল। দুটি বিভাগ থেকে দুটি করে দল নির্বাচিত হবে সেমিফাইনাল খেলার জন্য। এবং তারপর বিজয়ী দুই দল পরস্পর মুখোমুখি হবে ফাইনালে।
৭. গৌতম গম্ভীর ভারতের কোচ নির্বাচিত হওয়ার সময় জানিয়েছিলেন ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মা বিরাট কোহলিকে দলে চাইছেন তিনি। তবে তারপর ভারতের ক্রিকেটের ঘটেছে একাধিক পরিবর্তন। একদিকে যখন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভালো ছন্দে নেই ঠিক তখনই উঠে এসেছে নতুন ট্যালেন্ট। একাধিক তরুণ ক্রিকেটাররা বারবার নিজেদের মেলে ধরেছেন বিভিন্ন ক্ষেত্রে। তাই ক্রিকেট মহলে জল্পনা শোনা যাচ্ছে এটিই হতে চলেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির শেষ একদিনের আন্তর্জাতিক প্রতিযোগিতা। সেক্ষেত্রে দুজনেই চাইবেন এই প্রতিযোগিতাকে স্মরণীয় করে রাখতে।
৮. আটটি দলের বিভিন্ন তারকা ক্রিকেটাররা যারা স্কোয়াডে ছিলেন তারা অনেকেই অংশগ্রহণ করছেন না এই প্রতিযোগিতায়। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন যশপ্রীত বুমরাহ। ভারতীয় শিবিরে নিঃসন্দেহে এটি বড় ধাক্কা। তবে তার থেকেও বড় ধাক্কা এসেছে অস্ট্রেলিয়ার দলে। বিভিন্ন কারণে এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়া পাঁচ তারকা ক্রিকেটার, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম হলো প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক।
তবে নিঃসন্দেহে এই প্রতিযোগিতা হতে চলেছে ক্রিকেট দুনিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ আইসিসি প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এখন দেখার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ হাসি হাসে কোন দল।
আন্তর্জাতিক ক্রিকেট
জাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সালটা ১৯৮৯। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল শচীন তেন্ডুলকরের। তবে এবার তার থেকেও কম বয়সে ভারতের জাতীয় দলে জায়গা পেতে চলেছেন বৈভব সূর্যবংশী। আসন্ন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজে তাকে বেছে নিয়েছেন নির্বাচকরা। শচীনের সাথে ছিলেন তার দাদা অজিত। তবে বৈভবের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে তার সাথে সাথে তার মা-বাবাকেও পাঠানো হতে পারে এই সফরে। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে বিদেশ যাচ্ছেন বৈভব। যদিও সেই দেশের মাটিতে এর আগেও ম্যাচ খেলেছেন তিনি, তবুও যেহেতু জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ তাই মানসিক চাপ থাকবে অনেকটাই বেশি। তারপরেও যাতে নিজের সেরাটুকু দিতে কোন সমস্যায় না পড়েন বৈভব তাই এই সিদ্ধান্ত। একটি বিশেষ সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “বৈভবের বয়স অনেকটাই কম। তাই ওর সাথে প্রথম বিদেশ সফরে ওর বাবা মাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অন্য পরিস্থিতিতে ওকে খাপ খাইয়ে নিতে সাহায্য করবেন তারা। এক্ষেত্রে ওর পরিবারের সম্পূর্ণ খরচ বহন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।” যেহেতু এত কম বয়সে জাতীয় দলের হয়ে বিদেশ সফরে যাওয়ার অভিজ্ঞতা অনেক ক্রিকেটারেরই থাকে না, তাই বৈভব সূর্যবংশী যাতে কোনরকম অসুবিধেয় না পড়েন সেদিকে বিশেষ নজর দিতে চাইছে বিসিসিআই। প্রসঙ্গত বৈভবের কোচ জানিয়েছেন জাতীয় দলে নির্বাচিত হয়ে বিদেশ সফরে যাওয়ার মুহূর্তটা খুবই গর্বের। “বৈভব এবং ওর পরিবারকে অনেক অভিনন্দন। কোচ হিসেবে আমি গর্বিত। আশা রাখবো সকলের প্রত্যাশা পূরণ করবে বৈভব। পাশাপাশি আমার বিশ্বাস বিসিসিআই নিজেদের ভবিষ্যতের পোস্টার বয় পেয়ে গিয়েছে।”
আন্তর্জাতিক ক্রিকেট
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করার ইচ্ছা প্রকাশ ভারতের…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। শুধু তাই নয়, অতীতে যেই দুটি ফাইনাল হয়েছে, সেই দুটি ফাইনালও অনুষ্ঠিত হয়েছে এই ইংল্যান্ডেই। তবে আসন্ন ২০২৫-২০২৭ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের শেষে যে ফাইনাল হবে, সেই ফাইনালটি আয়োজন করতে চায় ভারত। এমনকি প্রতিযোগিতা আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসিকে প্রস্তাবও পাঠাতে চায় বিসিসিআই।
গত মাসে আইসিসির মুখ্য কমিটির সঙ্গে আলোচনা সেরেছে ভারতীয় বোর্ড। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের প্রতিনিধি তথা আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল। আর সেখানেই বিসিসিআইয়ের এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। অপরদিকে আইসিসির চেয়ারম্যান এখন জয় শাহ হওয়ায়, বিসিসিআইয়ের আবেদন গ্রাহ্য করা হবে বলেই মনে করা হচ্ছে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “ভারত যদি পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছায়, সেক্ষেত্রে সমর্থকদের কাছেও একটা দারুণ সুযোগ থাকবে। তবে সেটা না হলেও দুটো সেরা দলের ম্যাচ দেখতেও, অনেক সমর্থক মাঠে আসবেন এবং সেই ম্যাচ উপভোগ করবেন।”
আন্তর্জাতিক ক্রিকেট
সুশৃঙ্খল ক্রিকেট একাডেমির পাশাপাশি ক্রিকেটের ভবিষ্যৎ পুনর্গঠনের লক্ষ্যে দিল্লি ক্যাপিটাল্স। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলের পরিচিত একটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি হল দিল্লি ক্যাপিটাল্স। তবে শুধুমাত্র মাঠের অসামান্য রেকর্ডের জন্যই নয়, এবারে তাদের মাঠের বাইরের কৌশলের জন্যও, ইতিমধ্যেই অনেকের দৃষ্ট আকর্ষণ করেছে। এখন তাদের মূল লক্ষ্য গ্রাসরুট ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক সম্প্রসারণ এবং সামগ্রিক ক্রীড়াবিদদের লালন-পালনের মাধ্যমে ক্রিকেটের ভবিষ্যৎ পুনর্গঠন করা। বিগত বেশ কিছু বছর ধরে ভারত এবং বিদেশের মাটিতেও একটি কাঠামোগত, স্কেলযোগ্য একাডেমি নেটওয়ার্ক তৈরিতে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে দিল্লি ক্যাপিটাল্স।
দিল্লি ক্যাপিটাল্সের একাডেমির উত্থান: ২০১৯ সালে নিজেদের ব্র্যান্ডিং পুনর্গঠনের পর, পেশাদার টি-টোয়েন্টি দল হিসেবে কাজ করা থেকে একটি বিস্তৃত ক্রিকেট ইকোসিস্টেম তৈরিতে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন এনেছে দিল্লি ক্যাপিটাল্স। ভারত জুড়ে এক ডজনেরও বেশি একাডেমি এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করার পাশাপাশি ইউনাইটেড কিংডম এবং কানাডার মতো বিশ্ব বাজারেও নিজেদের একাডেমি তৈরি করছে এই ফ্র্যাঞ্চাইজিটি। ৬ থেকে ১৮ বছর বয়সী হাজার হাজার উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটারদের প্রশিক্ষণ প্রদান করা থেকে, উচ্চমানের কোচিং, আধুনিক অবকাঠামো এবং পেশাদার সেটআপের প্রতিফলনকারী পারফরম্যান্সের পথ প্রদান করে এই একাডেমিগুলি। এছাড়াও প্রযুক্তিগত প্রশিক্ষণের দিকেও অনেকতাই এগিয়ে দিল্লি ক্যাপিটাল্স। যার মধ্যে রয়েছে শারীরিক সুস্থতা, পুষ্টি শিক্ষা, ক্রীড়া মনোবিজ্ঞান এবং মানসিক দৃঢ়তা। শুধুমাত্র গ্র্যাসরুট ক্রিকেটারদের আইপিএল দলে নিয়োগ করাই নয়, তারা যাতে ভারতীয় দলেও নিজেদের জায়গা করে নিতে পারে সেই দিকেও মনোনিবেশ করা হচ্ছে। এই ফ্র্যাঞ্চাইজি থেকে স্কাউট করা বেশ কয়েকজন খেলোয়াড় তাদের রাজ্য এবং জুনিয়র জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন।
এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রতীক পুরি, যিনি ২০২৩ সালের শেষের দিকে দিল্লি ক্যাপিটালসের একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। একজন উৎসাহী স্পোর্টস ম্যানেজমেন্ট পেশাদার, প্রাক্তন জাতীয় স্তরের ক্রিকেটার এবং বিসিসিআই-প্রত্যয়িত কোচ, পুরি ক্যাপিটালসের গ্রসরুট স্তরের দৃষ্টিভঙ্গিতে কাঠামো, স্কেল এবং কৌশল আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নিয়োগের পর থেকে, এই নেটওয়ার্কটি আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে নতুন একাডেমিও চালু করা হয়েছে। এই সকল বিষয়ে দিল্লির অভ্যন্তরীণ একজন সদস্য বলেছেন, “প্রতীক গ্রাসরুট স্তরের দৃষ্টিভঙ্গিতে একটি সুশৃঙ্খল, তথ্য-চালিত পদ্ধতি নিয়ে এসেছেন। তিনি কেবল নেটওয়ার্ককে আরও বিস্তৃত করছেন না বরং এমন একটি সংস্কৃতি তৈরি করছেন যা ভারতের খেলাধুলায় একাডেমিগুলি কীভাবে পরিচালিত হয় তা নির্ধারণ করতে পারে”।
-
ফুটবল7 hours agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল6 days agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 days agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 year agoফিফা ট্রান্সফার ব্যানের কবলে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…
-
ক্রিকেট7 days agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
আন্তর্জাতিক ফুটবল3 days agoফিফা ফ্রেন্ডলি: আইসল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা
-
ফুটবল6 days ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট7 days agoএশিয়ান গেমস ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা, নেতৃত্বে শ্রেয়স আইয়ার
