আইপিএল
IPL 2025: পুরোন কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে আবারও কাজ করতে মুখিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম সংস্করণ। ২৫ মার্চ গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে পঞ্জাব দল। তার আগে পঞ্জাব দলে শ্রেয়স আইয়ারের মত অধিনায়ককে পেয়ে এবং তার সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পঞ্জাব কোচ রিকি পন্টিং। তিনি বলেন, “শ্রেয়স খুবই ভাল মানুষ এবং একজন আইপিএল জয়ী অধিনায়কও। কিছুদিন আগেই পঞ্জাব ক্যাম্পে যোগ দিয়েছে শ্রেয়স। যোগ দিয়েই সে যে একজন অধিনায়ক, সেই ছাপ ফেলতে শুরু করেছে। আসা করছি আমাদের প্রথম ম্যাচের আগে আরও ভালোভাবে দলের সঙ্গে মানিয়ে নেবে শ্রেয়স”।
নিজেদের দল সম্পর্কেও কথা বলেছেন দুবারের বিশ্বকাপ জয়ী কোচ রিকি পন্টিং। তিনি জানান, “আমাদের দলে অভিজ্ঞ এবং তারুণ্যের একটা ভালো সংমিশ্রণ রয়েছে। এছাড়াও ভারতীয় এবং বিদেশীরাও আমাদের দলে খুবই ভাল মানের রয়েছে। গতকাল রাতেই আমাদের প্রথম ট্রেনিং সেশন ছিল এখানে। দল যেভাবে একত্রিত হয়েছে তাতে আমি আনন্দিত। ছেলেরা সত্যিই ভাল অনুশীলন করছে”। অপরদিকে নিজের প্রাক্তন কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে আবারও কাজ করতে মুখিয়ে রয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ারও। তিনি বলেন, “পন্টিং সবাইকে সবসময় সহযোগিতা করেন। আমি অতীতে তাঁর সঙ্গে যখন প্রথম কাজ করি, তিনি তখনই আমায় অনুভব করিয়েছিল যে আমি একজন দুর্দান্ত খেলোয়াড় এবং আমি সহজেই এই ফর্ম্যাটের সেরা ক্রিকেটার হতে পারি। সে একজন খেলোয়াড়কে যে আত্মবিশ্বাস দেয় তা ভিন্ন স্তরের”। শ্রেয়স আরও বলেন, “আমাদের এখন লক্ষ্য ট্রফি জেতা। তবে ধাপে ধাপে আমাদের এগোতে হবে। এটা কোনো এমন বিষয় নয় যে সকালে ঘুম থেকে উঠে এটি হয়ে যাবে। তার জন্য আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং যেভাবে আমরা অনুশীলন করছি তাতে বলাই যায় যে আমরা যথেষ্ট ভাল করছি”।
আইপিএল
ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ক্রিকেটার অভিষেক পোড়েল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ধর্ষণ, অপরাধমূলক হুমকি এবং একাধিক গুরুতর অভিযোগের মামলায় গ্রেফতার হলেন বাংলার ক্রিকেটার তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সদস্য অভিষেক পোড়েল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দমদম থানার অধীন ইমামি সিটি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিংহ গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।
এক চিকিৎসাবিদ্যার ছাত্রীর অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছিল। অভিযোগকারিণীর দাবি, প্রায় তিন বছর ধরে পোড়েলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গত বছর থেকে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তাঁর আরও অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পোড়েল তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। পরে বিয়ে করতে অস্বীকার করার পাশাপাশি তাঁকে মারধর ও হুমকি দেওয়া হয়। অভিযোগপত্রে ওই তরুণী আরও দাবি করেছেন, তাঁকে জোর করে আটকে রাখা হয়েছিল, খাবার দেওয়া হয়নি এবং বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছিল। এর ফলে তিনি শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন এবং ঠিকমতো হাঁটতেও পারছিলেন না বলে অভিযোগ।
এর আগে পোড়েল অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই পুলিশ তাঁকে গ্রেফতার করে। তদন্ত চলছে। উল্লেখ্য, এর আগে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেও গিয়েছেন পোড়েল।
আইপিএল
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রাহানের
২০ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন অজিঙ্কা রাহানে। বৃহস্পতিবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ ব্যাটার। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী রাহানে জানান, জীবনের প্রতিটি অধ্যায়ের যেমন শুরু আছে, তেমনই শেষও আছে। তাঁর মতে, বিদায় জানানোর জন্য এটাই সঠিক সময়।
২০১৩ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের ম্যাচ এবং ২০টি টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। টেস্টে ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরানে ৫০৭৭ রান করেছেন তিনি। একদিনের ক্রিকেটে তাঁর সংগ্রহ ২৯৬২ রান, রয়েছে তিনটি শতরান। টি-টোয়েন্টিতে করেছেন ৩৭৫ রান।
রাহানের আন্তর্জাতিক কেরিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে ২০২০-২১ সালের অস্ট্রেলিয়া সফর। বিরাট কোহলির অনুপস্থিতিতে চোটে জর্জরিত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিলেন তিনি। সেই সাফল্য ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
বিদায়ী বার্তায় রাহানে বলেন, ছোটবেলা থেকে ভারতের জার্সি গায়ে খেলার স্বপ্ন নিয়েই বড় হয়েছেন তিনি। ব্যক্তিগত সাফল্যের চেয়ে সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। ক্রিকেট তাঁকে যেমন জয় দিয়েছে, তেমন হারও শিখিয়েছে। তবে সমর্থকদের ভালোবাসার কাছে তিনি কখনও হারেননি বলেও উল্লেখ করেন।
২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন রাহানে। এরপর জাতীয় দলে আর সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন এবং ২০২৩-২৪ মরশুমে মুম্বইকে রঞ্জি ট্রফির শিরোপা জিতিয়েছেন। আন্তর্জাতিক অধ্যায় শেষ হলেও ক্রিকেটের সঙ্গ ছাড়ছেন না তিনি। আগামী প্রজন্মের ক্রিকেটারদের পাশে থেকে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন ভারতের ২৭৮ নম্বর টেস্ট ক্রিকেটার।
আইপিএল
আইপিএলের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আপাতত সাত দিনের জন্য স্থগিত রয়েছে আইপিএল। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই, ফের নতুন করে আইপিএল শুরু হওয়া নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, যত দ্রুত সম্ভব আইপিএল শুরু করতে চাইছে বিসিসিআই। বাকি রয়েছে আর মাত্র ১৬ টি ম্যাচ। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যেতে পারে।
নতুন করে ফের আইপিএল শুরু করার আগে একটাই সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভারতে যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলতে রাজি হচ্ছে না। সে ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা ভারতে না এলে বিপদে পড়তে পারেন ফ্র্যাঞ্চাইজি দলগুলি। আবার অন্যদিকে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটারদের ভারতে ডেকে পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। তাহলে কী দ্রুত আইপিএল নিয়ে ঘোষণা হতে চলেছে? উত্তর দেবে সময়।
-
ফুটবল5 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল5 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল5 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল5 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল5 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
ফুটবল5 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
-
আইএসএল2 months agoম্যাকলারেনের সেই সেভ থেকে ব্রাজিলের সামনে, গিলের নতুন যাত্রা; অকপট প্রবসুখন সিং গিল
