Connect with us

আইপিএল

IPL 2025: ছুটি কাটিয়ে কেকেআর শিবিরে যোগ দিলেন বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই ইডেনে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। নতুন মরশুম শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই প্রাক-মরশুম প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে কেকেআর। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ খানেক আগেই, বেশিরভাগ ক্রিকেটার দলের সঙ্গে যোগ দিয়েছেন। পাশাপাশি দুটি আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচও ঘরের মাঠে খেলে ফেলেছেন রাসেল, রিঙ্কু, ভেঙ্কটেশ আইয়াররা। কিন্তু সেই মাঝে দুই তারকা বোলারের অনুপস্থিতি চোখে পড়ছিল নাইট শিবিরে। তাঁরা হলেন ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। অবশেষে সোমবার কলকাতায় পা রাখলেন কেকেআরের এই দুই তারকা বোলার।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরেই রবীন্দ্র জাদেজা সহ ভারতীয় দলের একাধিক তারকাকে সরাসরি নিজেদের আইপিএল দলের সঙ্গে যোগ দিতে দেখা গেলেও সেই পথে হাঁটেননি রানা ও বরুণ। প্রতিযোগিতার শেষে, জাতীয় দল থেকে ফিরে কিছুদিনের বিশ্রামে ছিলেন বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। সোমবার ইডেনে যখন প্রস্তুতি ম্যাচে ব্যস্ত ছিল কেকেআর, সেই সময়েই টিম হোটেলে ঢুকে পড়েন হর্ষিত রানা। রাতেই কলকাতায় পা রাখেন বরুণ চক্রবর্তীও। নিজেদের সমাজমাধ্যমে এই দুই তারকার দলে যোগ দেওয়ার কথা জানানো হয় কেকেআরের পক্ষ থেকে।

আইপিএল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রাহানের

Published

on

২০ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন অজিঙ্কা রাহানে। বৃহস্পতিবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ ব্যাটার। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী রাহানে জানান, জীবনের প্রতিটি অধ্যায়ের যেমন শুরু আছে, তেমনই শেষও আছে। তাঁর মতে, বিদায় জানানোর জন্য এটাই সঠিক সময়।

২০১৩ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের ম্যাচ এবং ২০টি টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। টেস্টে ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরানে ৫০৭৭ রান করেছেন তিনি। একদিনের ক্রিকেটে তাঁর সংগ্রহ ২৯৬২ রান, রয়েছে তিনটি শতরান। টি-টোয়েন্টিতে করেছেন ৩৭৫ রান।

রাহানের আন্তর্জাতিক কেরিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে ২০২০-২১ সালের অস্ট্রেলিয়া সফর। বিরাট কোহলির অনুপস্থিতিতে চোটে জর্জরিত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিলেন তিনি। সেই সাফল্য ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

বিদায়ী বার্তায় রাহানে বলেন, ছোটবেলা থেকে ভারতের জার্সি গায়ে খেলার স্বপ্ন নিয়েই বড় হয়েছেন তিনি। ব্যক্তিগত সাফল্যের চেয়ে সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। ক্রিকেট তাঁকে যেমন জয় দিয়েছে, তেমন হারও শিখিয়েছে। তবে সমর্থকদের ভালোবাসার কাছে তিনি কখনও হারেননি বলেও উল্লেখ করেন।

২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন রাহানে। এরপর জাতীয় দলে আর সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন এবং ২০২৩-২৪ মরশুমে মুম্বইকে রঞ্জি ট্রফির শিরোপা জিতিয়েছেন। আন্তর্জাতিক অধ্যায় শেষ হলেও ক্রিকেটের সঙ্গ ছাড়ছেন না তিনি। আগামী প্রজন্মের ক্রিকেটারদের পাশে থেকে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন ভারতের ২৭৮ নম্বর টেস্ট ক্রিকেটার।

Continue Reading

আইপিএল

আইপিএলের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আপাতত সাত দিনের জন্য স্থগিত রয়েছে আইপিএল। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেই, ফের নতুন করে আইপিএল শুরু হওয়া নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে, যত দ্রুত সম্ভব আইপিএল শুরু করতে চাইছে বিসিসিআই। বাকি রয়েছে আর মাত্র ১৬ টি ম্যাচ। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যেতে পারে।

নতুন করে ফের আইপিএল শুরু করার আগে একটাই সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভারতে যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলতে রাজি হচ্ছে না। সে ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা ভারতে না এলে বিপদে পড়তে পারেন ফ্র‍্যাঞ্চাইজি দলগুলি। আবার অন্যদিকে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটারদের ভারতে ডেকে পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। তাহলে কী দ্রুত আইপিএল নিয়ে ঘোষণা হতে চলেছে? উত্তর দেবে সময়।

Continue Reading

আইপিএল

IPL 2025: নিষিদ্ধ আইপিএল। তার মাঝেই পরবর্তী মরশুমের জন্য দল গুছিয়ে ফেলছে বেশ কিছু আইপিএল দল। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: যুদ্ধকালীন পরিস্থিতির কারণে এক সপ্তাহের জন্য বন্ধ হয়েছে আইপিএল। তবে আইপিএল সাময়িক বন্ধ হলেও, ইতিমধ্যেই পরবর্তী মরশুমের জন্য ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে বেশ কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি। বিশেষত যেসকল দলগুলি প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে, তারা দল গোছাতে আরও বেশি তৎপর হয়ে উঠেছে। যেখানে আয়ুষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস, উর্বিল পটেলকে দলে নিয়েছে সিএসকে। রাজস্থান রয়্যালস দলে নিয়েছেন লুয়ান-দ্রে প্রিটোরিয়াস এবং নান্দ্রে বার্গার মতো ক্রিকেটারকে। এছাড়াও হায়দ্রাবাদ সই করিয়েছে হর্ষ দুবেকে এবং দিল্লি সই করিয়েছে সেদিকুল্লাহ অটলকে।  যদিও নিয়মের ফাঁক দিয়েই, দল গুছিয়ে নিচ্ছে বেশ কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি। 

আইপিএলের নিয়মানুযায়ী কোনও দল নিজেদের ১২তম ম্যাচ খেলার আগে পরিবর্ত ক্রিকেটার নিতে পারবে। আইপিএলের প্রথম মরশুম থেকেই এই নিয়ম চলে আসছে। মাঝপথে যাতে কোন দল বিপদে না পড়ে সেই কারণেই এই নিয়ম তৈরি করা হয়েছিল। নিয়মানুযায়ী নিলামে নাম লেখানো সত্বেও যদি কোন ক্রিকেটার অবিক্রিত, থাকেন তাহলে তাকে মরশুমের মাঝপথেই বেস প্রাইসে সই করাতে পারে যে কোন দল। যেমন উদাহরণস্বরূপ ২০১১ সালে ডার্ক ন্যানেস চোট পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার ক্রিস গেলকে সই করিয়েছিল আরসিবি। এমনকি তাদের বর্তমান অধিনায়ক রজত পাটীদারকেও ২০২২ সালে পরিবর্ত হিসেবে দলে নিয়েছিল আরসিবি ম্যানেজমেন্ট। এছাড়াও এই মরশুম চোট পেয়ে সিএসকে দল থেকে ছিটকে গিয়েছেন তাদের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তবে তার জায়গায় আয়ুষ মাত্রেকে দলে নিয়েছে তারা। এখানে নিয়মের ফাঁক অনুযায়ী কোনও দল চাইলে পরিবর্ত ক্রিকেটার এবং চোট পাওয়া ক্রিকেটার, দুজনকেই পরের মরশুমের জন্য ধরে রাখতে পারবে। সেক্ষেত্রে কোনো প্লেয়ারকে কম দামে দলে নেওয়া হলে, অন্য কোনও দামী অথচ অসফল ক্রিকেটারকে ছেড়ে দিয়ে, পরবর্তী মিনি নিলামে সেই জায়গায় নতুন ক্রিকেটার কেনার অর্থও হাতে থাকবে দল গুলির। যদিও এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন উঠলেও এখনই বোর্ড এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

Continue Reading

Trending